Home আঞ্চলিক খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

5

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিল, ১৬০ গ্রাম গাঁজা ও ২১ পিস ইয়াবাসহ ১০মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ১৬, হাজী ইসমাইল লিংক রোডস্থ  বানরগাতির মুন্সী আব্দুল হাকিমের ছেলে মুন্সী মনিরুজ্জামান (২৮), ১১/৭ (ক), বয়রা শ্মশানঘাট আনিচনগরের মৃত. আঃ রবের ছেলে মো. হাবিবুর রহমান শেখ (৩২), লবণচরা মদিনানগর মাদ্রাসা গলির মেজবাউজ্জামান এর বাড়ীর ভাড়াটিয়া মো. আরিফ হাওলাদারের ছেলে মো. নুরুন নবী (২২), লবণচরা আমতলা ৪র্থ গলির আব্দুল আজিজ এর বাড়ীর ভাড়াটিয়া মো. গোলাম মোস্তফার ছেলে মো. আলামিন শেখ (৩৫), খালিশপুর  তৈয়াবা কলোনী মাদ্রাসা রোডের মশিউর নেভীর বাড়ির ভাড়াটিয়া মোস্তফা শিকদারের ছেলে মো. গোলাম রাব্বী ওরফে সোহাগ হোসেন (২৩),  দৌলতপুর মানিকতলা পশ্চিম সেনপাড়ার সুলতান হাওলাদারের ছেলে মো. আল আমিন হাওলাদার (২৮), আর-৭৩, খালিশপুর হাউজিং বাজারের মৃত. মো. মিলন সিদ্দিকীর ছেলে মো. ওয়াহিদ সিদ্দিকী পরস (৪৭), আড়ংঘাটা বনানীপাড়ার মৃত. গোপাল বৈরাগীর ছেলে শুকচান বৈরাগী (৫০), কয়রা থানার নাকশা গ্রামের মো. ইয়াকুব আলী শেখের ছেলে মো. ইদ্রিস আলী (৪২) ও  যশোর জেলা সদরের ডালমিল ইসমাইল কলোনীর আনোয়ার মিয়ার বাড়ীর ভাড়াটিয়া আনোয়ার হোসেনের স্ত্রী বেবি বেগম (৫০)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৩৫ বোতল ফেন্সিডিল, ১৬০ গ্রাম গাঁজা ও ২১ পিস ইয়াবাসহ ১০মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১০টি মাদক মামলা রুজু করা হয়েছে।