Home Uncategorized নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যান গুলিতে নিহত

নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যান গুলিতে নিহত

43


স্টাফ রিপোর্টার।।

নড়াইলের লোহাগড়ার মল্লিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সিকদার মোস্তফা কামাল (৪৫) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুন্দসী গ্রামে সমীর সিকদারের বাড়ির পার্শ্বে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার রাতে সমীর সিকদারের বাড়িতে মেয়েলী সংক্রান্ত এক ঘটনার সালিস হওয়ার কথা ছিল। সালিসে অংশ নিতে সিকদার মোস্তফা কামাল ওই বাড়িতে যান। রাস্তার পাশে মোটরসাইকেল রেখে সিকদার মোস্তফা কামাল ওই বাড়িতে প্রবেশ করেন। পরে মোটরসাইকেল বাড়ির ভেতরে নিতে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা পিস্তল দিয়ে ৩টি গুলি করে।
এ সময় সিকদার মোস্তফা কামাল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে সালিসের লোকজন এগিয়ে আসলে সাবেক চেয়ারম্যানকে মাটিতে পড়ে থাকতে দেখেন।

পরে তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার পথে রাতে মারা যান। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান, দোষীদের আটকের চেষ্টা চলছে