Home খেলাধুলা ‘কোনো আফসোস নেই, শুধু দোয়া কইরেন’

‘কোনো আফসোস নেই, শুধু দোয়া কইরেন’

66
Bangladesh's Taskin Ahmed celebrates taking the wicket of South Africa's captain Temba Bavuma during the ICC men's Twenty20 World Cup 2022 cricket match between South Africa and Bangladesh at the Sydney Cricket Ground in Sydney on October 27, 2022. - -- IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE -- (Photo by DAVID GRAY / AFP) / -- IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE -- (Photo by DAVID GRAY/AFP via Getty Images)


ক্রীড়া প্রতিবেদক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে খেলতে পারতেন তাসকিন আহমেদ। গত ডিসেম্বরে অনুষ্ঠিত নিলামের শুরুতে নাম দিয়েছিলেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপত্তির মুখে নিলামের আগেই নাম সরিয়ে নেন এই টাইগার পেসার।
এবারের নিলামে নাম থাকলে তাসকিনের দল পাওয়া অনেকটাই নিশ্চিতই ছিল বলা যায়। যদিও পরে চলতি আসরে খেলার জন্য দুটি ফ্র্যাঞ্চাইজি থেকে তাসকিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস এই পেসারকে দলে ভেড়াতে চেয়েছিল বলে তিনি নিজেই জানিয়েছিলেন।

বিসিবির আপত্তিতে শেষ পর্যন্ত কোনো দলের সঙ্গেই চুক্তি করেননি তাসকিন। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-২০ ম্যাচের আগের দিন আজ (বৃহস্পতিবার) মিরপুরে সংবাদ সম্মেলনে তাসকিন জানিয়েছেন, আইপিএল খেলতে না পেরে কোনো আফসোস নেই। শুধু দোয়া চাইলেন তিনি।

টাইগার এই পেসার বলেন, যে জিনিসটা চলে গেছে এটা তো আর নিয়ন্ত্রণে নেই। ইনশাআল্লাহ সামনে খেলব, সামনে অবসর সময় পাব। শুধু আইপিএল না, আরো অনেক লিগ আছে। নীতি প্রায় একই। একেকজনের বডি টাইপ একেকরকম। এজন্য বোর্ড সতর্ক থাকে।

তাসকিন আরো বলেন, ফাস্ট বোলার যাদের দেখছেন সবারই কোনো না কোনো ইনজুরি ম্যানেজ করতে হচ্ছে। হয়তো আমার বডি টাইপ বা বোলিং টাইপ ডিফারেন্ট এজন্য আমি এবার যেতে পারিনি। আমার তো টেস্ট খেলারও কথা ছিল। শেষমুহূর্তে কাঁধের চোট ম্যানেজ করার জন্য আমি বিরতিতে গেছি। আফসোস নাই কোনো। শুধু দোয়া কইরেন।