Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

42
ভোটারশূন্য কেন্দ্র। সকাল সাড়ে আটটার দিকে পিরোজপুর সদরের আলামকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের চিত্র

খুবির নিরাপত্তা প্রহরী কাইয়ুমের ছেলের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের নিরাপত্তা শাখায় কর্মরত নিরাপত্তা প্রহরী কাইয়ুম আলী ভূঁইয়ার ছেলে আব্দুর রাজ্জাক নদীতে ডুবে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১ বছর। ০৮ মে (বুধবার) নড়াইলে গ্রামের বাড়িতে নদীতে গোসলে নেমে শিশু রাজ্জাক নিখোঁজ হয়। পরে আনুমানিক বিকাল ৫.৩০ মিনিটে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে সে বাবা-মাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ এশা নামাজে জানাজা শেষে তাকে গ্রামের বাড়ির কবরস্থানে দাফন করা হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন নিরাপত্তা প্রহরী কাইয়ুম আলী ভূঁইয়ার ছেলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, নিরাপত্তা তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) মো. নাজিম উদ্দিন এবং সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

খুবিতে অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র হজ্বে গমন উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং অফিসারবৃন্দের পবিত্র হজ্বে গমন উপলক্ষ্যে অফিসার্স কল্যাণ পরিষদের আয়োজনে এক দোয়া মাহফিল ০৮ মে (বুধবার) বেলা ১১টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।
তিনি বলেন, হজ্ব গমনকারীদের জন্য অফিসার্স কল্যাণ পরিষদের দোয়া আয়োজন একটি ভালো উদ্যোগ। এর মাধ্যমে নিজেদের মধ্যে আন্তরিকতা ও হৃদ্যতার সম্পর্ক আরও সুদৃঢ় হয়। হজ্ব পালন করা যেমন ধর্মের অংশ, তেমনি নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করাও ধর্মের অংশ। পবিত্র হজ্বে গমনকারীরা হজ্বের সবকটি আহকাম পালন করে সুস্থ শরীরে ফিরে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন। একই সাথে উপাচার্য ও তাঁর পবিত্র হজ্বে গমন উপলক্ষ্যে উপস্থিত সকলের কাছে তিনি দোয়া চান এবং ধারাবাহিকভাবে এই আয়োজনের জন্য অফিসার্স কল্যাণ পরিষদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন পরিষদের সভাপতি দীপক চন্দ্র মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম হাওলাদার। হজ্ব গমনকারীদের মধ্য থেকে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী বক্তব্য রাখেন।
পরে হজ্বে গমনকারী উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সেকশন অফিসার মো. সাইদুর রহমান, ফার্মেসী ডিসিপ্লিনের সেকশন অফিসার (ল্যাব) মো. নাসির উদ্দিন শেখসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মুস্তাকিম বিল্লাহ। অনুষ্ঠানে অফিসার্স কল্যাণ পরিষদের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কথিত সন্ত্রাসীরা মারপিট করে সাংবাদিককে আহত করে : প্রতিবাদে রূপসায় মানববন্ধন
রূপসা প্রতিনিধি
রূপসার আইচগাতী ইউনিয়নের যুবলীগ নেতা অয়ন কে ছুরিকাঘাত মামলাভুক্ত আসামীদের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি ইবি নিউজ ৬৪.কম খবর প্রকাশ হয়। এ অপরাধে সন্ত্রাসীরা গত ৪ মে বিকেলে ঐ পত্রিকার প্রকাশক মো. মাসুম সরদার কে বেধরক মারপিট করে মারাত্মক জখম করে। এ ঘটনার প্রতিবাদে গত ৮ মে সকাল সাড়ে ১০ টায় রূপসা উপজেলা পরিষদ চত্বরে রূপসার সকল সাংবাদিকদের আয়োজনে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে সভাপতির বক্তৃতা করেন, রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু। প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি এসএম মাহবুবুর রহমান। এ মানববন্ধনে বক্তারা বলেন, ইবি নিউজ ৬৪.কম এর প্রকাশক, সাংবাদিক মো. মাসুম সরদার কে গত ৪ মে বিকেলে, পরিকল্পিতভাবে হামলা মারপিট করেছে। এমনকি তার মোবাইল ফোন এবং ভিডিও ক্যামেরাটি নদীতে ফেলে দেয়। এরপরে হামলাকারীরা ঐ মারপিটের ভিডিও সোশ্যাল মিডিয়া তাদের ফেসবুকে ছড়িয়ে দেয়। এই সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানায়।
এ সময় সম্মানিত অতিথি ছিলেন- ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন ও সৈয়দ জালিস মাহমুদ। মানববন্ধনে রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফ,ম, আইয়ুব আলীর পরিচালনায় বক্তৃতা করেন- ক্লাবের সহ সভাপতি এম মুরশীদ আলী, বাংলা টিভি’র খুলনা প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিম, রূপসা প্রেসক্লাবের সেক্রেটারি খাঁন আব্দুর জব্বার শিবলী, রূপসা প্রেসক্লাবের অন্যতম সদস্য সাংবাদিক এসএম হারুনুর রশিদ, খান মিজানুর রহমান, শেখ আশিকুর রহমান বাবু, নাহিদ জামান, আব্দুল মজিদ শেখ, ইউসা মোল্লা, শাহরিয়ার হোসেন মানিক, মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, নাজিম সরদার, চন্দন ভট্টাচার্জ, মিলন মোল্লা, রেজাউল ইসলাম তুরান, মোড়ল জাফরিন প্রমূখ। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের নেতা ও পথচারীরা মানববন্ধনে অংশ গ্রহন করেন।

রূপসায় চেয়ারম্যান প্রার্থী এসএম হাবিবের মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ
রূপসা প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিবের মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৮ মে) বিকাল ৩টায় আলাইপুর ব্রীজ এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার ৫টি ইউনিয়ন হয়ে পূর্ব রূপসা ঘাট এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, নৈহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সদস্য অধ্যক্ষ ফ. ম আব্দুস সালাম, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্নআবক মোঃ মোতালেব হোসেন,রূপসা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান মোল্লা, মোঃ মোরশেদুল আলম বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস,দপ্তর সম্পাদক আক্তার ফারুক, শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ আলী জিন্না, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, , উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান, রূপসা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা যুবলীগের সাবেক সদস্য মো: হারুন মোল্লা, রূপসা উপজেলা শ্রমিক লীগের একাংশের আহবায়ক মোঃ মফিজুল ইসলাম প্রমুখ।
এর আগে মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আ,লীগ নেতা অধ্যক্ষ ফ,ম আব্দুস সালাম, আরিফুর রহমান মোল্লা, মোরশেদুল আলম বাবু, অধ্যাপক শ্যামল দাস, আক্তার ফারুক, গাজী মোহাম্মদ আলী জিন্না, মো: মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, বিনয় কৃষ্ণ হালদার, মনিরুজ্জামান মোল্লা, আওরঙ্গজেব স্বর্ণ, মো: মঈনউদ্দীন, আসাদুজ্জামান বাবু, মো: ফরিদ শেখ, ইউপি সদস্য মাহাফুজুর রহমান, মো: বেনজীর হোসেন, আবজাজুল হক, রবিউল ইসলাম রবি, আজমল ফকির, শ্রমিকলীগ নেতা মফিজুল ইসলাম, কৃষকলীগ নেতা আব্দুল মান্নান শেখ, সেচ্ছাসেবকলীগ নেতা রাজিব দাস টাল্টু, ইউপি সদস্য আসাবুর রহমান মোড়ল, মো: কামরুজ্জামান সোহেল, আলমগীর হোসেন শ্রাবন, মাসুম শেখ, মাসুম সরদার, লিপিকা রাণী দাস, আ. রাজ্জাক, আ,লীগ নেতা মো: হারুন শেখ, মো: মামুন শেখ, ওলিয়ার রহমান মাস্টার, সিদ্দিক শেখ, জাকির হোসেন রাজু, ফ ম আইয়ুব আলী, মো: কামাল শেখ, মো: মেহেদী হাসান, শ্রমিক লীগ নেতা মো: সাইফুল ইসলাম, সেচ্ছাসেবক লীগ নেতা হোসাইন কবির সজল, আব্দুল জব্বার হাওলাদার, যুবলীগ নেতা হারুন মোল্লা, শফিকুল রহমান ইমন, খায়রুজ্জামান সজল, মো: জাহিদ হোসেন, সাইফুল ইসলাম শাওন, ছাত্রলীগ নেতা আরিফুর রহমান কাজল, নাজমুল হুদা অঞ্জন, মো: রাসেল শেখ, নোমান সৈকত, আমির হোসেন মীর প্রমুখ।

কালিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে তিনজনই নতুন মুখ নির্বাচিত
জাহিদুর রহমান কালিগঞ্জ সাতক্ষীরাঃ
কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিপুল ভোটের ব্যবধানে সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়ের পরাজিত করে তিনজনই নতুন মুখ নির্বাচিত হয়েছেন। বুধবার (৮ মে) অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের এ নির্বাচনের অধিকাংশ ভোট কেন্দ্র গুলোতে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বৃদ্ধি পেতে থাকে। কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে শেষ মুহুর্তে শারিরীক কারণ দেখিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু প্রচারণা থেকে সরে দাঁড়ান। এ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের বড় পুত্র ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন (আনারস) প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) বই প্রতীকে ফিফা রেফারী ও প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা শওকত আফি হাঁস প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ এর নেতৃত্বে আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে মাঠ প্রশাসন ও পুলিশ, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরা ব্যাপক অবদান রাখেন।

দামুড়হুদায় বাবু,জীবননগরে হাফিজ পূনরায় উপজেলা চেয়ারম্যান
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যানদ্বয় পূনরায় বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।দামুড়হুদা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান দর্শনা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী মুনছুর বাবু আনারস প্রতীকে ৪৯,৯১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এএসএম জাকারিয়া আলম মটর সাইকেল প্রতীক১৩,৩৩২ ভোট পেয়ে দ্বিতীয় ও এ্যাঃ আবু তালেব ঘোড়া প্রতীকে ১৪১০ ভোট পেয়েছেন ।অন্যদিকে জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান হাজি মোঃ হাফিজুর রহমান কাপপিরিচ প্রতীকে ২১,২৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংবাদিক এসকে লিটন আনারস প্রতীকে ১৪,৭৫৬ পেয়েছেন ভোট।

নির্মম নিষ্ঠুরতা স্ত্রীর, একই স্বামীকে বারবার বিবাহ সম্পত্তির লোভে স্বামী কে পাঠালেন কারাগারে
তামিম আহমেদ মনির
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা গ্রামের শিক্ষক এমএ খালেকের একমাত্র ছেলে মেহেদী হাসান বাবু (৪০) বিবাহ করেন যশোরে চুিড়পট্টি এলাকার তারিক সিদ্দিকের মেয়ে তাকিয়া তুন সিদ্দিকা (৩৭) কে পারিবারিক ভাবে গত ২ই সেপ্টেম্বর ২০০৫ সালে বিবাহ হয়।
জানা যায়, বিবাহের পর থেকে তাকিয়াতুন তার শ^শুরের বিশাল সম্পত্তির উপর নজর পড়ে। এরপর থেকেই তাদের সংসারে বিভিন্ন সময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এঘটানায় কয়েক দফায় আত্বীয়স্বজন ও গন্যমান্য ব্যক্তি বর্গ শালিস বিচারের মাধ্যমে মীমাংসা করে মিটে দেন। পরে তাকিয়াতুনের ললুপদৃষ্টি পড়ে শশুর খালেকের নওয়াপাড়া রেলওয়ে স্টেশন বাজার চত্বরে অবস্থিত তিনতলা ভবনের উপর।
তথ্য অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন অপকৌশলে তার শশুরের ওই ভবনটির নিজের নামে লিখে নেওযার জন্য বাবুর উপর চাপ প্রয়োগ করতে থাকে। এসময় এই বিষয়টি নিয়ে পারিবারিক ভাবে কলহ বিবাদ লেগেই থাকতো। কিছু দিন যেতে না যেতেই তাকিয়া তুন তার স্বামীর পিতা মাতাকে আলাদা খাবার ও থাকার জন্য চাপ প্রযোগ করে। এবং তাদেরকে আলাদা বাসায় থাকতে বাবুকে বাধ্য করে। এতে করে বাবুর মনের ভিতর পিতামাতাকে দুরে রাখার যে কষ্ট তাকে পীড়া দিতে থাকে। কোন উপায়ান্ত না পেয়ে তাকিয়াতুন ১১ই এপ্রিল ২০১০ তারিকে বাপের বাড়ি যেয়ে যশোর পৌরসভা কাজি অফিসের মাধ্যমে বাবুকে তালাকনামা পাঠায়। এর কিছুদিন পর সে সুকৈাশলে আবার বাবুর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে। এক বছরের সন্তান ইফতেখারকে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে পুনরায় বিবাহ না করলে আত্বহত্যা করবে বলে হুমকি দেয়। এ ঘটনায় বাবুকে আবার ১২ই জুলাই ২০১০ তারিখে যশোরে নোটারী পাবলিকের র্কার্যালয়ের মাধ্যমে দ্বিতীয়বার বিবাহ করেন। পরদিন স্বামী সংসারে তাকিয়াতুন শশুরের ওই ভবনে ফিরে আসেন। শ্বশুর ও শাশড়ীকে অন্য ভাড়া বাসায় থাকতে বাধ্য করেন। কয়েক বছর ভালোই কাটছিলো সংসার। বাপের বাড়ির লোকজনের ইন্দোনে আবারও তাকিয়া তুন লোভে পড়েন শশুর ও স্বামীর সম্পত্তির উপর। এসময় নওয়াপাড়া বাজারের ওই বাড়িটি বাবুর পিতা বিক্রি করে সকল টাকা ছেলে হাতে তুলে দেয়। এসুমুদয় টাকা দিয়ে বাবু নওয়াপাড়া কলেজ রোড়ে একাধিক জায়গা ও জমি ক্রয় করে পাচতলা ভবন নির্মান করেন। এই সম্পত্তি তাকিয়াতুন স্বামীকে লিখে দিতে চাপ প্রয়োগ করেন। তাকিয়া তুনকে পাচতলা বাড়ি ও সম্পত্তি লিখে না দেওয়ায় আবারও শুরু হয় অশান্তি। একপর্যয়ে তাকিয়াতুন স্বামীকে ফাঁসাতে বিভিন্ন অপকৌশল করতে থাকে। গত ১৯শে এপ্রিল ২০২৪ তারিখে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হলে তাকিয়াতুন সু কৌসলে শারিরীক অসুস্থতা দেখিয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের জরুরি বিভাগে চিকিৎসা সেবা নেয়। পরে অভয়নগর থানায় মারপিট ও যৌতুকের মিথ্যা অভিযোগ এনে ২৮শে এপ্রিল ২০২৪ তারিখে মামলা দায়ের করে। এই মামলায় মেহেদী হাসান বাবুকে আটক করে থানা পুলিশ জেলা কারাগারে পাঠিয়েছে। ২৮শে এপ্রিল ২০২৪ তারিখ থেকে বাবু ১২ দিন ধরে যশোর জেলা কারাগারে রয়েছে। বাবুর মাতা মাহফুজা আক্তার রিক্তা কান্না জড়িত কন্ঠে বলেন, সম্পত্তির লোভে আমার বউমা আমাদেরকে আলাদা করে রাখে। আর সম্পত্তি লিখে দেওয়ার জন্য আমার ছেলের উপর চাপ প্রয়োগ করে আসছে। তার মিথ্যা মামলায় আমার ছেলেকে আটক করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আমার বউমা এজাহারে যে অভিযোগ তুলেছে সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। বাবুর পিতা শিক্ষক এমএ খালেক জানান, আয় উপার্জন করে একমাত্র ছেলেকে ভালো রাখার জন্য তাকিয়াতুনের সাথে বিবাহ হয়। কিন্তু বউমাকে সম্পত্তি লিখে না দেওয়ায় আমাদেরকে ভরনপোষন দিত না। যে কারনে ছেলেকে নিয়ে আলাদা খেতো। এ ব্যাপারে অভয়নগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, তাকিয়াতুন নিজে বাদি হয়ে প্রাথমিক চিকিৎসার রিসিট দিয়ে স্বামীর নামে অভিযোগ এনেছে। এই মর্মে হাসপাতাল কতৃপক্ষের কাছে মেডিকেল সনদ চেয়েছি। কিন্ত এখনও সেটার জবাব দেয়নি।

দাকোপে পানখালি নদীতে পড়ে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে পানখালি ফেরিঘাট থেকে নদীতে পড়ে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর শিশু রিধী (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গত সোমবার (৬ মে) রাতে ঝড় বৃষ্টির মধ্য ট্রলার থেকে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়। বুধবার (০৮ মে) সকাল ৭টায় ফেরি ঘাটের অদূরে নদীর কিনার থেকে তাকে উদ্ধার করা হয়। রিধী স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা বটিয়াঘাটা মৎস অফিসে মেরিন ফিশারিজ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। শিশুটি পরিবারের সঙ্গে সুন্দরবনের করমজল ভ্রমণ শেষে বটিয়াঘাটায় ফিরছিলো। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দাকোপের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবুল বাসার বলেন, সোমবার (৬ মে) রাত ৯টা থেকে নিখোঁজ ওই শিশুকে উদ্ধারে অভিযান শুরু হয়। তবে রাতে প্রতিকূল আবহাওয়ায় নদীতে নামতে পারেনি ডুবুরিরা। মঙ্গলবার (৭ মে) ভোর ৬টা থেকে দিনভর অভিযান চালিয়েও তার সন্ধান মেলেনি। আলোর স্বল্পতায় এদিন কাজ বন্ধ করা হয়। পরে বুধবার ভোরে আবারও অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। পরে সকাল ৭টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

পাইকগাছায় শারিরিক প্রতিবন্ধির জমি দখলের অভিযোগ প্রতিপক্ষদের বিরুদ্ধে
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় সোলাদানা ইউনিয়নে এক শারিরিক প্রতিবন্ধির জমি জবর দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় মারপিট সহ বিভিন্ন প্রকার হয়রানির স্বীকার হয়েছেন বলে অভিযোগ করেন ওই প্রতিবন্ধী। বর্তমানে ওই জমিতে প্রতিপক্ষরা মাছ চাষ করেছেন। সুবিচারের আশায় বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও কোন প্রতিকার মেলেনি। ডিসিআর নেয়া ওই জমি দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। তিনি জানান, উপজেলার পশ্চিম কাইনমুখী মৌজার ২ একর সম্পত্তি রয়েছে। যা তার পৈত্রিক সম্পত্তি হলেও ১৯৮০-৮১ সালে ভিপি তালিকায় ” ক” গেজেট। সেই থেকে অদ্যাবধি সরকার বাহাদুর থেকে ডিসিআর মূলে ওই সম্পত্তি ভোগদখল করে আসছি। প্রতিবন্ধি সজ্ঞয় বাড়িতে না থাকায় প্রতিপক্ষ সুভাষ গংরা রাতের আধারে জোর করে দখল করে নেয়। এ নিয় বিভিন্ন দফতরে অভিযোগ করলেও জমি দখল বা সুবিচার পাননি তিনি। এ বিষয় প্রতিপক্ষ সুভাষ বাছাড়, রবিন বাছাড় ও বসন্ত বাছাড় গংরা জানান,ওই জমি আমাদের তাই আমরা আমাদের জমিতে মাছ চাষ করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন জানান,সরকারি সম্পত্তি অবৈধভাবে দখলের কোন সুযোগ নেই। সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রূপসায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন
তথ্য বিবরণী

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার সকালে খুলনা রূপসা উপজেলার পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনের এবারের প্রতিপাদ্য ‘সোনার বাংলা স্বপ্ন ও বাস্তবতা: রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু’।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি বাংলাভাষা ও সাহিত্যকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তাঁর ভাবনা ছিলো অসীম। সমাজ-সংস্কার করেছেন কর্মী ও সাহিত্যের মাধ্যমে। তিনি বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে তাঁর রয়েছে অসামান্য অবদান। মানুষের মুক্তির দর্শনই ছিলো রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন। কবি বিশ^াস করতেন বিশ^ মানবতায়। প্রকৃতি ও মানবপ্রেমি কবি, মানব কল্যাণে দাতব্য চিকিৎসালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ অনেক জনহিতৈষী কাজ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী জীবন দর্শন মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনাকে সমাজে প্রতিষ্ঠা ও রবীন্দ্র চর্চাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহবান জানান বিভাগীয় কমিশনার।

রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তানভীর দুলাল। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার মাহাবুবার রহমান, ১ নম্বর আইচগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুজ্জামান বাবুল ও ৫ নম্বর ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্ল্যা ওয়াহিদুজ্জামান মিজান। স্বাগত বক্তব্য রাখেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান।

চুয়াডাঙ্গায় নিজ ইচ্ছায় ৩৭ বছর পর অবসরে যাওয়া ঈমামকে রাজকীয় বিদায়
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার বায়তুল আমান জামে মসজিদের পেশ ঈমাম দীর্ঘ ৩৭ বছর পর অবসরে গেলেন। মসজিদ কমিটি ও মুসল্লিরা অবসরে যাওয়ার সময় তাকে দিলেন রাজকীয় বিদায়। মঙ্গলবার বাদ এশা মসজিদে অনাড়াম্বর এক বিদায় অনুষ্ঠান করা হয়। চুয়াডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেলগাছি গ্নামের বাসিন্দা হাফেজ আব্দুল মজিদ দীর্ঘ ৩৭ বছর চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডে অবস্থিত বায়তুল আমান জামে মসজিদের পেশ ঈমাম ছিলেন। হাফেজ আব্দুল মজিদ বয়সের ভারে নুয়ে পড়ায় মসজিদ কমিটি তার ইচ্ছায় অবসর দেন। তাই তাকে সম্মানের সহিত রাজকীয় বিদায় জানানো হয়।
তাকে মসজিদ কমিটির পক্ষ থেকে ওমরা হজ পালন করানোর খরচ বহনসহ নগদ ৩ লাখ টাকা দিয়ে ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় জানানো হয়।এ সময় উপস্থিত মসজিদ কমিটির সদস্যরাসহ সাধারণ মুসল্লিরা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। পরে হাফেজ আব্দুল মজিদকে ফুল দিয়ে সাজানো মাইক্রোবাসে করে বাড়িতে পৌঁছে দেয় মসজিদ কমিটি। হাফেজ আব্দুল মজিদের এই রাজকীয় বিদায়ে তার পরিবারসহ সাধারণ মানুষ বায়তুল আমান জামে মসজিদের কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন।

কালীগঞ্জে ভ্যানে ঘুরছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী
নিজস্ব প্রতিনিধি
সকাল ৮টা থেকে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঝিনাইদহের কালীগঞ্জ ও সদর উপজেলা রয়েছে। অন্যান্য প্রার্থীরা মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়িতে ঘুরলেও ব্যতিক্রম চেয়ারম্যান প্রার্থী রাশেদ শমসের। তিনি ভ্যানে বিভিন্ন কেন্দ্র ঘুরছেন।

বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কাষ্টভাঙ্গা বাজারে গিয়ে দেখা যায়, কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতিকের প্রার্থী রাশেদ শমসের ভ্যানে ঘুরছেন। ভ্যানে চড়েই তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন।

এ সময় তিনি বলেন, সকাল থেকে ভোটার উপস্থিতি একদমই কম। ভোটার উপস্থিতি বাড়াতে তিনি ভ্যানে করে বাড়িতে বাড়িতে যাচ্ছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।

কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র রয়েছে ৯১টি। যেখানে ভোটার সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৯২৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৩২৮ জন। মহিলা ভোটার রয়েছে ১ লাখ ২০ হাজার ৫৫৩ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন।

ট্রলারে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি: যা ঘটল ছোট্ট রিধীর ভাগ্যে
স্টাফ রিপোর্টার
খুলনার বটিয়াঘাটা উপজেলার ঝপঝপিয়া নদীর পানখালি ফেরিঘাটে ফেরি থেকে নদীতে পড়ে নিখোঁজ ৭ বছরের শিশু রিধী রায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল ৭টায় ফেরিঘাটের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এরপর তার পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। শিশু রিধী বটিয়াঘাটা উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার রতন কুমার রায়ের মেয়ে। সে প্রথম শ্রেণির ছাত্রী ছিলেন।

ফায়ার সার্ভিস জানায়, সোমবার বাবা-মা ও আত্মীয়দের সঙ্গে সুন্দবরনের করমজল এলাকায় যায় রিধী রায়। সেখান থেকে ট্রলারে করে বাড়িতে ফিরছিলেন তারা। পথিমধ্যে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে ট্রলারটি পানখালি ফেরিঘাটে ভিড়ে। ট্রলারে দাঁড়িয়ে থাকা ফেরির ওপর দিয়ে ঘাটে উঠার চেষ্টা করছিলেন তারা। কিন্তু ফেরি ও পন্টুনের মাঝে থাকা ফাঁকা দিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিল রিধী রায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দাকোপের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল বাসার।

সংক্রামক ব্যাধি হাসপাতালের বেহাল দশা
স্টাফ রিপোর্টার
খুলনা বিভাগের ১০ জেলার জন্য খুলনা মহানগরীর মীরেরডাঙ্গায় ১৯৬৮ সালে স্থাপন করা হয় ২০ শয্যার খুলনা সংক্রামক ব্যাধি হাসপাতাল। এখান থেকে স্মল পক্স (গুটি বসন্ত), টিটেনাস, হাম ও ডায়রিয়ার মতো অতি সংক্রামক রোগের চিকিৎসাও নিয়েছেন হাজার হাজার রোগী। অর্ধশত বছরের বেশি সময় ধরে বিপুলসংখ্যক রোগী সেবা নিয়েছেন এ হাসপাতাল থেকে। তবে হাসপাতালের হয়নি কোনো উন্নয়ন।

হাসপাতালের একমাত্র ভবনটির বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। ছাদের পলেস্তারা খসে খসে পড়ছে। রোগীদের থাকার জায়গাসহ পুরো ভবনটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পক্স, হাম ও ডায়রিয়া রোগীদের চিকিৎসা দিতে খুলনা বিভাগের ১০ জেলার জন্য নগরীর খানজাহান আলী থানার মীরেরডাঙ্গা এলাকায় স্থাপন করা হয় খুলনা সংক্রামক ব্যাধি হাসপাতাল। হাসপাতালে বর্তমানে শয্যা রয়েছে ২০টি। এরমধ্যে ডায়রিয়া রোগীর জন্য ১০টি, টিটেনাস রোগীর জন্য ছয়টি আর পক্সের রোগীদের জন্য চারটি আলাদা শয্যা রয়েছে। আলাদা কক্ষও রয়েছে রোগের ধরন অনুযায়ী।

হাসপাতালটিতে ওষুধ ও স্যালাইন পর্যাপ্ত পরিমাণে থাকলেও সংকট রয়েছে চিকিৎসকের। বিশেষ করে হাসপাতালটিতে কোনো শিশু বিশেষজ্ঞ না থাকায় ডায়রিয়ায় আক্রান্ত শিশুরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিপাকে পড়তে হচ্ছে তাদের স্বজনদের। পর্যাপ্ত চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়সহ জনবল সংকট এবং জরাজীর্ণতার কারণে হাসপাতালের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।
হাসপাতালের রেজিস্টার তথ্য বলছে, অনুযায়ী, হাসপাতালে ভর্তি ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা চার শতাধিক। অন্যান্য উপসর্গ নিয়েও বহির্বিভাগে ভর্তি রয়েছেন অসংখ্য রোগী। শয্যা কম থাকায় বেশিরভাগ রোগীকে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে।

সংক্রামক হাসপাতাল হলেও হাসপাতালের চত্বরে চরতে দেখা গেছে গরু-ছাগল। সংক্রামক একটি হাসপাতালের চত্বরে এভাবে ছাগল-গরু সবসময় চরে বলে জানান স্থানীয়রা।

খুলনা সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাদাত হোসেন মিনা বলেন, খুলনা শহর থেকে অনেক দূরে হওয়ায় হাসপাতালটির দিকে তেমন কেউ নজর দেন না। এখানে অনেক কিছুর সংকট রয়েছে। বিশেষ করে চিকিৎসক সংকট রয়েছে।

তিনি বলেন, হাসপাতালটির এ বেহাল দশা সরেজমিন দেখে গেছেন স্বাস্থ্যসচিব নিজেই। পরিদর্শনকালে তিনি হাসপাতালটির উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
এ বিষয়ে হাসপাতালটির মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান বলেন, হাসপাতালটি জরাজীর্ণ হয়ে গেছে। ছাদের পলেস্তারা খসে খসে পড়ছে। নতুন ভবন নির্মাণ জরুরি হয়ে পড়েছে। জনবল প্রয়োজনও। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার তাগিদ দিলেও সমস্যার সমাধান হচ্ছে না।

আদর করতে গিয়ে হনুমানের হামলায় আহত স্কুলছাত্র
যশোর অফিস
যশোরের অভয়নগরে আদর করতে গিয়ে হনুমানের কামড়ে অমৃত বিশ্বাস (১১) নামের এক স্কুলছাত্র আহত হয়েছে।

বুধবার (৮ মে) দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের কোদলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত স্কুলছাত্র কোদলা গ্রামের সমীরণ বিশ্বাসের ছেলে। সে কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত স্কুলছাত্র অমৃত বিশ্বাস বলে, ‘দুপুর ১২টার দিকে প্রতিবেশী গফ্ফার দাদুর বাড়িতে একটি কালোমুখো হনুমান এসেছে শুনে দেখতে যাই। দাদুর বাড়িতে পৌঁছালে ঘরের বারান্দায় বসে থাকা হনুমানটি দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরে। এসময় মাথায় হাত বুলিয়ে আদর করতে গেলে হনুমানটি আমার বুকে কামড় দিয়ে পালিয়ে যায়।’

অমৃত বিশ্বাসের বাবা সমীরণ বিশ্বাস বলেন, ‘বিলে ধান কাটার কাজ করছিলাম। খবর পেয়ে প্রতিবেশীর বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় ছেলেকে উদ্ধার করি। পরে স্থানীয় মেম্বারের পরামর্শে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোহানা আজমীর উর্মি বলেন, হনুমানের কামড়ে আহত স্কুলছাত্রের বুকে ক্ষত সৃষ্টি হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, সকালে একই ইউনিয়নের পুড়াখালী গ্রামের আবিদ মোল্যা (১২) নামে এক স্কুলছাত্র হনুমানের আক্রমণে আহত হয়। তাকেও প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাবলু হোসেন বলেন, হনুমানের কামড়ে চতুর্থ শ্রেণির এক ছাত্র আহত হয়েছে। ঘটনার পর শিক্ষার্থীদের বন্যপ্রাণী থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ বলেন, হামলাকারী হনুমানটি ধরতে বিভাগীয় বন্যপ্রাণী রক্ষা দপ্তরের কর্মকর্তাকে জানানো হয়েছে।

খুলনা বিভাগীয় বন্যপ্রাণী রক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, খাবারের সন্ধানে এ ধরনের বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। এসব প্রাণীর সংস্পর্শে না যাওয়া ভালো। অভয়নগরে আমাদের প্রতিনিধি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

চাঞ্চল্যকর শিশু মাইশা হত্যার রহস্য উন্মোচন, ঘাতক মায়ের স্বীকারোক্তি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০২৪। সকাল আনুমানিক ৯টা। আট বছর বয়সের মাইশা খাতুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদি গ্রামে নানা বাড়িতে মোবাইল চার্জারের তার গলায় জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে- এমন ইতিহাস নিয়ে তার স্বজনরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এরপর সকাল ১০টার দিকে হাসপাতালে মৃত্যু হয় শিশুটির। নিহত মাইশা কুষ্টিয়া জেলার মিরপুর থানার ঝুটিয়াডাঙ্গা গ্রামের সাইফুল ইসলামের কন্যা।

এরপর নিহত মাইশা’র মা পপি খাতুন বিদ্যুৎস্পৃষ্টে তার মেয়ের মৃত্যু হয়েছে এমন তথ্য দিয়ে একটি লিখিত অভিযোগ করলে ওইদিন রাতে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুর রহমান তদন্তকালে শিশুটি মৃত্যুর বিষয়ে ঘটনাস্থল থেকে নানা ধরণের নেতিবাচক তথ্য পাওয়ায় শিশুটির দুর্ঘটনামূলক স্বাভাবিক মৃত্যু নিয়ে সন্দেহ সৃষ্টি হয়। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

প্রসঙ্গত, শিশুটির পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে আবেদন করলেও শেষ পর্যন্ত চুয়াডাঙ্গার পুলিশ সুপারের মৌখিক নির্দেশে শিশুটির মৃত্যু হত্যা জনিত না দুর্ঘটনামূলক তা নিশ্চিত হওয়ার জন্য সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক সুনির্দিষ্ট মতামত গ্রহণের জন্য ময়নাতদন্তের ব্যবস্থা করেন।

এদিকে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ডাক্তার শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে মর্মে সুনির্দিষ্ট মতামত প্রদান করেন। অতঃপর শিশুটির নানা মো. শহিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করলে ৩০২/৩৪ পেনাল কোড অনুযায়ী একটি হত্যা মামলা রুজু হয়।
এরপর ৫ এপ্রিল পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আনিসুজ্জামানসহ মামলা তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনকালে শিশু মাইশা’র মা পপি খাতুনের কথা-বার্তায় সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশুটির মা পপি খাতুন এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। কেন এ হত্যাকান্ড ঘটানো হলো? তার কোন সহযোগী ছিল কি না? এসব প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, তিনি একাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

পুলিশ সুপার আরও জানান, তদন্তে নিহত মাইশার মা পপি খাতুন এর পূর্বাপর পারিবারিক ও ব্যক্তি জীবন, বৈবাহিক জীবন অতঃপর বিবাহ বিচ্ছেদ এবং বিবাহ বিচ্ছেদ পরবর্তী সময়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যা এ হত্যাকাণ্ডের নেপথ্যে অনুঘটক হিসাবে কাজ করেছে বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। এই মামলার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত আসামী পপি খাতুন আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, যেহেতু এটি একটি স্পর্শকাতর খুনের ঘটনা সেহেতু চুয়াডাঙ্গা জেলা পুলিশ এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। তদন্তকালে প্রাপ্ত সকল তথ্যাদি যাচাই-বাছাই শেষে দ্রুততম সময়ের মধ্যে ঘটনায় জড়িত আসামিকে বিচারের মুখোমুখি করবার লক্ষ্যে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

সোমবার (৬ এপ্রিল) সকাল চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনাটি তুলে ধরেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এ্যান্ড অপস নাজিম উদ্দীন আল আজাদ, অতিরিক্তরত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিসুজ্জামান, ডিআইও-১ আবু জিহাদ খান, আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) আবু সাঈদসহ প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
কয়রায় ফ্রি মেডিকেল ক্যাম্প
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রায় অসহায় মানুষকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার (৮ মে) বেলা ১১টায় কপোতাক্ষ কলেজের হলরুমে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. অনাদী সানা এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, কপোতাক্ষ কলেজের প্রভাষক মোস্তফা ওলিউল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ সদর উদ্দিন আহমেদ, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা প্রমুখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা অসহায় হতদরিদ্র মানুষকে চিকিৎসাসেবা প্রদান করেন।

সেখ জুয়েল এমপির সুস্থতা কামনায় খুলনাস্থ পিরোজপুর জেলা কল্যাণ সমিতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা ২ আসনের সংসদ সদস্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র সেখ সালাউদ্দিন জুয়েল এমপি অসুস্থ অবস্থায় ঢাকাস্থ বাসভবনের চিকিৎসাধীন আছেন। তার আশু রোগ মুক্তি ও দীঘায়ু কামনা করেছেন খুলনাস্থ পিরোজপুর জেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দরা হলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম মধু, উপদেষ্টা মোঃ কামরুজ্জামান জামাল, সভাপতি আলহাজ্ব এস এম আলমগীর হোসেন, সাধারন সম্পাদক এস আসাদুজ্জামন মুন্না, সহ-সভাপতি বৃন্দ মোসাঃ হামিদা বেগম, মোঃ মনিরুজ্জামান মিন্টু, আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর হোসেন, শাহিন মল্লিক রাজু, যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জি. শাহাদাৎ হোসেন হাওলাদার, মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাফি, মোঃ আমিনুর ইসলাম ভুট্ট, মোসাঃ শামিরা সুলতানা, শারমিন ইসলাম মিথিলা, মোঃ ফিরোজ শাহারিয়ার, আল-মামুন ড্রাইভার, মোঃ করিব হোসেন, মোঃ হারুন, মোঃ আসাদুজ্জামান আসলাম, মোঃ ফারুক হোসেন, শাহানা আক্তার, শামিম হাওলাদার, সরোয়ার হোসেন, মোঃ ইসমাইল হোসেন, সাখওয়াত হাওলাদার, মোঃ ইসমাইল হোসেন, মোঃ ফিরোজ রশিদ, স্বাপন রায় সহ সংগঠনের নেতৃবৃন্দ।

সেখ জুয়েল এমপির সুস্থতা কামনায় বঙ্গবন্ধু সৈনিক লীগ খুলনা জেলা
খবর বিজ্ঞপ্তি
জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা সদর আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল এমপি অসুস্থ অবস্থায় ঢাকার বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাঁর আশু রোগ মুক্তি কামনা করে বিবৃতি প্রদান করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগ খুলনা জেলা নেতৃবৃন্দ। বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন সংগঠনের খুলনা জেলা আহবায়ক সাংবাদিক এস এম ফরিদ রানা, যুগ্ম আহবায়কবৃন্দ মোঃ ইউনুস আলী মোল্লা, ইঞ্জিঃ শাহরুখ ইসলাম রানা, সেলিম রেজা রাকির, তালুকদার মোঃ সহিদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম রফিক, এ্যাডঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, মোঃ নয়ন ইসলাম, সদস্যবৃন্দ জাকির হোসাইন, রুহুল আমিন গাজী, খুরশিদ আলম মোড়ল, পরিমল চক্রবর্ত্তী, মফিজুল ইসলাম গাজী, সালাউদ্দিন গাজী, আসাদুজ্জামান আসাদ, মেহেদী হাসান, জলিলুর রহমান, মোঃ নজরুল ইসলাম, আজিজ শেখ, মোশারেফ হোসেন মোল্লা, অলোক মল্লিক, আরমান শেখ, শেখ রোবায়েত রানা, মোঃ মতিয়ার রহমান, এস এম শাহিন আলম, বীর মুক্তিযোদ্ধ জহুরুল মল্লিক, অনুরুদ্ধ রায়, গাজী জাহিদুল ইসলাম, এস এম সৌরভ, অধ্যাপক গোপাল চন্দ্র সরকার, মোকলেছুর রহমান, হাসান মল্লিক, আতিয়ার রহমান বিশ্বাস, সুলতান সালাউদ্দিন, সাগর হোসেন, খান আছাবুর রহমান, ববিতা রায়, কৃষ্ণ কুমার খাঁ উজ্জল, শফিকুল ইসলাম ছোটন, রুহুল কুমার মিত্র, মোঃ ইমতিয়াজ উজ সাভা, শেখ আকবর আলী, সেলিনা ইয়াসমিন, মোঃ তারেখ আহম্মেদ টিপু, রনি বিশ্বাস, মোঃ মারুফ হোসেন গাজী, আয়নাল মোল্লা, আবুল হোসেন বুলু, নাহার আক্তার, মোঃ কামরুজ্জামান, প্রদিপ দত্ত, অমিত কুমার মন্ডল, শিমুল রায়সহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

খুলনা জেলা পূজা পরিষদের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-এর কেন্দ্রীয় নবগঠিত কমিটিতে খুলনা বিভাগের বাগেরহাট জেলার কৃতিসন্তান এ্যাড. তাপস কুমার পাল পুনরায় সহ-সভাপতি, খুলনা জেলা পূজা পরিষদের সভাপতি কৃষ্ণ পদ দাশ ও মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও কেন্দ্রীয় পূজা পরিষদের সভাপতি সাংবাদিক বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা, উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা পূজা পরিষদের সাবেক সভাপতি বিজয় কুমার ঘোষ, সাধারণ স¤পাদক বিমান সাহা, সহ-সভাপতি রবীন্দ্র নাথ দত্ত, এ্যাড. নিমাই চন্দ্র রায়, চম্পক কুমার পাল, রতন কমুার মিত্র, রণজিৎ কুমার ঘোষ, অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, প্রভাষক গৌর চন্দ্র ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. তমাল কান্তি ঘোষ, সাধন কুমার ভদ্র, অনিমেষ সরকার রিণ্টু, কোষাধ্যক্ষ বিভূতি ভূষণ সাহা, সাংগঠনিক সম্পাদক অমিতাভ ঘোষ, দপ্তর সম্পাদক সুমন দাস, প্রচার সম্পাদক পলাশ মণ্ডল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক অজিত কুমার হালদার, শিক্ষা বিষয়ক সম্পাদক বিমান রায়, সাংস্কৃতিক সম্পাদক আশিষ কুমার সিনহা উৎপল, সমাজকল্যাণ সম্পাদক অমর কুমার দাস, গণসংযোগ সম্পাদক ইঞ্জিঃ নিবীড় মণ্ডল, আইন সম্পাদক এ্যাড. পবিত্র কুমার বিশ্বাস, ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক দীপংকর মণ্ডল লিটন, মহিলা সম্পাদিকা শোভা রানী হালদার, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মণ্ডল, পূজা বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার মণ্ডল, সম্পাদকমণ্ডলীর সদস্য বিশ্বজিৎ পাল, অতনু কর বাপ্পা, প্রদীপ কুমার হীরা, দীপা বিশ্বাস, বিপুল রায় চৌধুরী, দ্বীপ লাল পান্ডে, পরিতোষ মণ্ডল, অলোক শীল, এ্যাড. অশোক গোলদার, রাজু মল্লিক, দিপংকর সাহা বাবু, সম্মানিত সদস্য দেব দুলাল বাড়ই বাপ্পী, শেখর রঞ্জন দেবনাথ, এ্যাড. পংকজ কুমার সাহা, অধ্যাপক রথীন্দ্র নাথ মণ্ডল, অলোক মজমদার, স্বপন কুমার কুণ্ডু, গোপাল চন্দ্র সাহা, এ্যাড. হিমাংশু চক্রবর্ত্তী, চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, অধ্যাপক বিষ্ণু প্রসাদ মল্লিক, অধ্যাপক অসিত বরণ মণ্ডল, সমীর কৃষ্ণ হীরা, নিত্যানন্দ সাহা নিতাই, পল্লব কুমার বিশ্বাস, অরিন্দম মল্লিক, গোবিন্দ দত্ত, সুশান্ত অধিকারী, অভিজিৎ কুণ্ডু টুটুল, রণজিৎ বোস, তপন চক্রবর্ত্তী, শংকর সাহা, ব্রজেন্দ্র নাথ মণ্ডল, মিঠুন কুমার দে মিঠু, সুজন মণ্ডল, লিটন বিশ্বাস খোকন, রঞ্জন কুমার সাহা, জগদীশ চন্দ্র দে, কৃষ্ণেন্দু দত্ত, সুমন দে, শিউলি বাছাড়, শুভংকর রায়, লিটন বিশ্বাস, নিভানন রায়, মানবেন্দ্র মণ্ডল, মৃত্যুঞ্জয় সরদার, রূপসা উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক শক্তি পদ বসু ও কৃষ্ণ গোপাল সেন, পাইকগাছা উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক সমীরণ সাধু ও আনন্দ মোহন বিশ্বাস, কয়রা উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক এ্যাড. অম্বিকা চরণ সানা ও দীলিপ কুমার বৈরাগী, ডুমুরিয়া উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র বৈরাগী ও গোবিন্দ ঘোষ, ফুলতলা উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক গৌরহরি দাস ও মৃণাল হাজরা, তেরখাদা উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা ও শঙ্কর বালা, দিঘলিয়া উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক সৌমিত্র দত্ত ও প্রদীপ বিশ্বাস, বটিয়াঘাটা উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক বিধান রায় ও অনুপম বিশ্বাস, দাকোপ উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক অসিত বরণ সাহা ও সঞ্জয় মোড়ল, চালনা পৌরসভা সভাপতি-সাধারণ সম্পাদক অতিন মণ্ডল ও সুকৃতি রায়, পাইকগাছা পৌরসভা সভাপতি-সাধারণ সম্পাদক বাবুরাম মণ্ডল ও জগদীশ রায় প্রমুখ নেতৃবৃন্দ।

দাকোপে লাউডোব ইউপি চেয়ারম্যানের পদ থেকে শেখ যুবরাজের পদত্যাগ
দাকোপ প্রতিনিধি
সকল জল্পনা-কল্পনার পর অবশেষে দাকোপে ৩নং লাউডোব ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাম্ভব্য অংশ গ্রহণকারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ যুবরাজ।
স্থানীয় এলাকাবাসী সুত্রে জানাগেছে, আসন্ন দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে সাম্বব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী বর্তমান ৩নং লাউডোব ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ যুবরাজ তিনি শেষ পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে থাকছেন কি থাকছেন না। এই নিয়ে ছিলো এলাকায় নানা গুঞ্জন। কিছু দিন আগে স্থানীয়দের মধ্যে কেউ কেউ বলছেন,পৌরসভা বা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে থেকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারবেন। আবার কেউ কেউ বলছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সম্প্রতি আইন অনুযায়ী কেউ যদি কোন পৌরসভা,ইউনিয়ন পরিষদের কোন পদে নির্বাচিত সদস্য হয়ে থাকেন তা হলে তাকে ওই পদ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পদত্যাগ করতে হবে,আর পদত্যাগ না করলে সে কোন ভাবেই উপজেলা পরিষদের নির্বাচনে কোন পদে প্রার্থী হতে পারবেন না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ৫ জুন দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বর্তমান ৩নং লাউডোব ইউনিয়ন পরিষেদের নির্বাচিত চেয়ারম্যান শেখ যুবরাজ তিনি গত ৭ মে মঙ্গলবার দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর কার্যালয়ে হাজির হয়ে তিনি তার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের জন্য তার লিখিত পদত্যাগের পত্র জমা দেন।
দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শেখ যুবরাজ তিনি উপজেলার ৩নং লাউডোব ইউনিয়ন পরিষদের বর্তমান নির্বাচিত চেয়ারম্যান। আসন্ন এ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করার ইচ্ছায় তিনি লাউডোব ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আমার দপ্তরে গত ৭ মে মঙ্গলবার তার লিখিত পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

খুলনা মহানগর ছাত্রলীগ, নেতা হওয়ার দৌঁড়ে ১৯৭

দীর্ঘ ৯ বছর পর কমিটি গঠনের উদ্যোগ

৭টি তথ্য নিয়েছে কেন্দ্রীয় কমিটি

বয়সসহ তথ্যে কারচুপিতে অভিযুক্ত কেউ কেউ

স্টাফ রিপোর্টার
অভিভাবকহীন খুলনার ছাত্রলীগে ফের কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় কমিটি। প্রায় ৯ বছর পর কমিটির উদ্যোগে সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নেতা হতে আগ্রহ প্রকাশ করেছেন ১৯৭জন। ২০১৫ সালের ৮জুন নগর ছাত্রলীগে সর্বশেষ সম্মেলনে শেখ শাহজালাল হোসেন সুজনকে সভাপতি ও আসাদুজ্জামান রাসেলকে সাধারণ সম্পাদক ঘোষণা হয়। একই বছর ১৭ জুন ৫৭ সদস্যের কমিটি ২০১৯ সালের ২ জুলাই ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
অভিযোগ উঠেছে নেতৃত্ব প্রত্যাশীদের অনেকেরই নির্ধারিত বয়স শেষ হয়ে গেছে। আছেন বিভিন্ন সময়ে বিতর্কিতরা। তবে সংশ্লিষ্টরা বলেছেন, যাছাই-বাছাই করেই নেতৃত্ব চূড়ান্ত হবে। চলতি মাসেই আসতে পারে ছাত্রলীগের নতুন নেতৃত্ব।
খোঁজ নিয়ে জানাগেছে, সম্মেলনের মাধ্যমে দীর্ঘ ৯ বছর আগের কমিটির অধিকাংশ নেতৃত্বই নিস্ক্রীয়, বিবাহিত বা চাকুরিজীবী। আবার ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর যুব রাজনীতিতে যুক্ত হন নগর সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন। নির্বাচিত হন খুলনা মহানগর যুবলীগের কমিটির যুগ্ম আহ্বায়ক। আর ২০২১ সালের ৬ নভেম্বর নগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। ফলে ঝিমিয়ে পড়ে সংগঠনটির কার্যক্রম। এ অবস্থায় চলতি বছরের ১৩ মার্চ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ২৫ মার্চ পর্যন্ত নেতৃত্ব প্রত্যাশী ৭ ধরণের তথ্য চেয়ে আবেদন আহ্বান করেন। এতে সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদকসহ বিভিন্ন পদে আবেদন ১৯৭ জন ছাত্রনেতা ছবি, জন্মসদন, জাতীয় পরিচয়পত্র, বোর্ড পরীক্ষার সনদ, মার্কসিটের ফটোকপি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যায়নসহ ৭টি তথ্যের প্রমাণপত্র জমা দেন।
আবেদনকারীদের মধ্যে নগর কমিটিকে ইতিমধ্যে আলোচনায় এসেছেন সভাপতি পদে মাহামুদুল ইসলাম সুজন, এম এ হোসেন সবুজ, মাসুদ হোসেন সোহান, রনবীর বাড়ই সজল, মাহামুদুর রহমান রাজেশ, রুম্মান আহম্মেদ ও সাধারণ সম্পাদক পদে সোহান হোসেন শাওন, বায়েজিদ জান্নাত সিনা, মো. আহানাফ ইসলাম অর্পন, রেজওয়ান মোড়ল, নিশাত ফেরদৌস অনি আলোচনায় রয়েছে।
অভিযোগ উঠেছে, আলেচনায় থাকা অনেক প্রার্থীই জন্ম তারিখসহ বিভিন্ন তথ্য গোপন করেছেন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী একাধিক প্রার্থীর জন্ম বছর ১৯৯১ থেকে ১৯৯৪ এর মধ্যে। আবার কেউ নিয়মিত ছাত্র নন।
নেতৃত্ব প্রত্যাশী একাধিক ছাত্রনেতা জানান, নতুন কমিটির অপেক্ষায় থেকে থেকে বষস শেষ হয়ে যাচ্ছে। এবার নতুনভাবে আশা বুনছি। কিন্তু আবেদনকারীদের অনেকের বয়স শেষ, মামলার আসামী রয়েছেন। ভালভাবে যাচাই করে নেতৃত্ব নির্বাচন হলে সংগঠনে গতি ফিরবে।
মহানগর ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল বলেন, ‘আমরা নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব প্রদানের অপেক্ষায় রয়েছি। বড় সংগঠনে নেতৃত্ব প্রত্যাশীও অনেক। কেন্দ্রীয় কমিটি যাচাই-বাছাই শেষে নতুন কমিটি ঘোষণা করবে। কোন বিতর্কিত ব্যক্তিই এতে স্থান পাবেন না।’
অপরদিকে ২০১৭ সালের ২৯ জুলাই জেলা ছাত্রলীগে সম্মেলন হয়। ২২১ সদস্যবিশিষ্ট কমিটির অধিকাংশই বিবাহিত, অছাত্র ও ব্যবসায়ী। কিন্তু এই নেতারা দীর্ঘ সময়েও থানা ও উপজেলা পর্যায়ে কমিটিগুলো পুনর্গঠন হয়নি। দুটি উপজেলা, একটি পৌরসভা ও ৯টি বড় কলেজে কোনো কমিটিও নেই। অনেকের নির্ধারিত বয়স পেরিয়ে যাওয়ায় নিস্ক্রীয় পড়ে পড়েছেন। #

কপিলমুনিতে স্বামী শ্বশুরের নির্যাতনের শিকার পুত্রবধূর মৃত্যু
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
কপিলমুনির পার্শ্ববর্তী হরিঢালীতে শশুর ও স্বামীর নির্মম নির্যাতনে পুত্রবধূ আবেদা বেগম (২৭) এর মৃত্যু ঘটনা হয়েছে। শশুর ও স্বামীর নির্মম নির্যাতনে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়েছে বলে জানাগেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১১, তাং ৭.৫.২৪।
পুলিশ ও মৃতের পরিবার জানায়, পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিঢালী গ্রামের মোহাম্মদ আলী সরদারের বড় ছেলে জাকারিয়া সরদার (৩০) এর সাথে একই ইউনিয়নের সোনাতনকাটী গ্রামের ফরিদ গাজীর কন্যা আবেদা বেগম (২৭) এর বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা অজুহাতে আবেদা বেগমের শ্বশুর মোহাম্মদ আলী সরদার, শাশুড়ী রাবেয়া খাতুন ও স্বামী জাকারিয়া সরদার তার উপর শারীরিক ও মানষিক নির্যাতন চালাতো। এরই ধারাবাহিকতায় ঘটনারদিন শনিবার দুপুর ১২ টার দিকে স্বামী, শশুর ও শাশুড়ী দফায় দফায় তার উপর শারীরিক নির্যাতন চালায়। এক পর্যায়ে গৃহবধু আবেদা মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। এসময় তার স্বামী ও শাশুড়ী প্রথমে তালা হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেলে হাসপাতালে ভর্তি করে। এরপর সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় রবিবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় মৃতের স্বামী জাকারিয়া সরদারকে আটক করেছে পুলিশ। এদিকে পুত্রবধু আবেদার মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে সুচতুর শশুর ও পুত্রবধু হত্যা ঘটনার মূল নায়ক মোহাম্মদ আলী সরদার গাঁ ঢাকা দিয়েছেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান বলেন, আবেদার মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার আসামী তার স্বামীকে আটক করা হয়েছে, এছাড়া অন্য আসামীদের আটকের তৎপরতা চলছে।

ইন্দুরকানী উপজেলা পরিষদ নির্বাচনে জিয়াউল আহসান গাজী চেয়ারম্যান নির্বাচিত
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল আহসান গাজী আনারস প্রতীক নিয়ে ১১২০৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী বিএনপির সদ্য বহিস্কৃত নেতা মোঃ ফায়জুল কবির তালুকদার দোয়াত-কলম মার্কায় ৭৭০৪৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এক ঠিকাদারের হাতে জিম্মি ১৭ বছর রোগীরা,দেওয়া হয় বাসি-পঁচা খাবার
শামীম খান জনী, মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
দীর্ঘ ১৭ বছর ধরে একজন ঠিকাদার ঝিনাইদহের মহেশপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতালে রোগীদের খাবার সরবরাহ করে আসছেন। একটানা ১৭ বছর একই ঠিকাদার খাবার সরবরাহের কারণে ঠিকাদারের কাছে জিম্মি রোগীরা। ঠিকাদারি প্রতিষ্ঠানের সরবরাহ খাবারের মান ও পরিমাপ নিয়ে একাধিকবার প্রশ্ন উঠলেও উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে দিয়ে বিষয়টি এড়িয়ে গেছে কতৃীপক্ষ।
খোঁজ নিয়ে জানাযায়,সরকারি বরাদ্দে যে খাবার সরবরাহ করার তালিকা রয়েছে, সেসব খাবার কখনো পূরণ না করে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এখানকার রোগীরা।
সরকার নির্ধারিত বরাদ্দে(২০২২-২০২৩)অর্থছরের তালিকা অনুয়ায়ী প্রতিটি রোগীর জন্য সকালের নাস্তা রুটি, কলা,ডিম- ৩৯ টাকা ,দুপুরে ও রাতে মাছ, সবজি,ডাল ও সাপ্তাহে ৩ দিন মাংস- ১৩৬ টাকা । দিন প্রতিজন রোগীর জন্য ১৭৫ টাকা বরাদ্ধ থাকলেও যে ধরনের খাবার এবং যে পরিমাণ খাবার সরবরাহ করার কথা, রোগীরা সে পরিমাণ খাবার পাচ্ছেন না। পরিমাপে কম ও পরিবেশন করা সকল খাবারই নিম্নমানের।
মাংস তো দুরের কথা মোটা চালের ভাত, নামে মাত্র মাছ, পঁচা-বাসি তরকারিসহ নিম্নমানের খাবার পরিবেশন ও পরিমাণে কম সরবরাহ করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী রোগীরা।
রোগীর স্বজন ও রোগীরা জানান, প্রতিদিন হাসপাতাল থেকে যে পরিমান খাবার দেওয়া হয় তা অতি সামান্য ও নিন্মমানের যা অনেকে খেতে পারেন না। অনেকে খাবার নেন না। আবার কেউ কেউ খাবার নিলেও রোগীরা খাননা। নির্ধারিত পরিমানে মানসম্মত খাবার সরবরাহের দাবি তাদের।
মহেশপুর উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, বর্তমান সরকার সেবাখাতকে জনকল্যাণমূলক করতে নানা কার্যক্রম হাতে নিয়েছে। হাসপাতালে যারা ভর্তি থাকেন তাদের বেশিরভাগই গরীব রোগী। তাদের চিকিৎসার পাশাপাশি খাদ্য সরবরাহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। খাবারের মান নিয়ে যেহেতু রোগীদের অভিযোগ রয়েছে, তাই এতে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
খাবার সরবরাহকারী ঠিকাদার মো.হাচান আলী বলেন,টেন্ডারের খাবার তালিকা অনুযায়ী প্রতিজন রোগীর জন্য ১৭৫ টাকা বরাদ্ধ থাকলেও শতকরা ২৫% ভ্যাটসহ অন্যদিকের খরচ বাদ দিয়ে কত টাকা থাকে আপনি বলেন? তাপরও বাজারের যে অবস্থা এর চাইতে রোগীদেরকে আর কি খায়াবো?
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একাধিক কর্মচারী বলেন, নামে মাত্র কাগজে কলমে খাবারের তালিকা থাকলেও আজ পর্যন্ত কোন ঠিকাদারি প্রতিষ্ঠান খাবারের তালিকা অনুযায়ী রোগীদেরকে খাবার দেয়নি। তারা আরও বলেন এনিয়ে বেশি কিছু বলতেও পারি না যদি কোনো ঝামেলা করে।
নিন্মমানের খাবার পরিবেশনের বিষয় জানতে চাইলে আরএমও ডা.সুলতান আহম্মেদ বলেন, আমি দায়িত্বে থাকলেও বিষয়টি সম্পূর্ণ দেখভাল কারেন স্যার(টিএইচও)। তারপরও তিনি খোজ খবর নিয়ে দেখবেন বলে জনান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ বিন হেদায়েত বলেন, প্রতিদিন খাবারের মান ও পরিমাপ পরীক্ষা করা হয়। নিম্নমানের খাবার দেওয়া তো প্রশ্নই ওঠে না।

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদিকা এ্যাড. কানিজ ফাতেমা অমিন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ০৮ মে (বুধবার) দুপুর ২.৩০ টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ। বিবৃতি দাতাগণ নগর স্বেচ্ছাসেবক দল সভাপতি একরামুল হক হেলাল, শফিকুল ইসলাম শাহীন, ফারুক হিলটন, ইউসুফ মোল্যা, মুনতাসির আল মামুন, নাসির উদ্দিন, হেলাল ফরাজী প্রমুখ। আজ বাদ যোহর মরহুমার নামাজে জানাজা খুলনা আলীয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে উক্ত নামাজে জানাজায় স্বেচ্ছাসেবক দল ও সকল থানা এবং ওয়ার্ড নেতৃবৃন্দদের উপস্থিত থাকার জন্য আহবান করা হলো।

ওয়ার্কার্স পার্টি’র পাইকগাছা থানা কমিটির সদস্য প্রদীপ দাসের স্ত্রীর মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন

খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পাইকগাছা থানার কমিটির সদস্য কমরেড প্রদীপ দাসের স্ত্রী বিভা রানী দাস (৪২) ৮ মে ’২৪ বুধবার সকাল ১০:১৫টায় হৃদরোগে আক্রান্ত হরিঢালী গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ কন্যা, আত্মীয়-স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন। কমরেড প্রদীপ দাসের স্ত্রী বিভা রানী দাসের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড গৌরী মণ্ডল, কমরেড কিনু পাল প্রমুখ নেতৃবৃন্দ।