স্টাফ রিপোর্টার
খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী কোরআন খতম, বাদ মাগরিব স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে দলের সকল স্তরের নেতাকর্মীদেও যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।










































