Home আঞ্চলিক ভোট চেয়ে ফেসবুকে স্ট্যাটাস, আনসার সদস্য আটক

ভোট চেয়ে ফেসবুকে স্ট্যাটাস, আনসার সদস্য আটক

30


সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর পক্ষে ভোট চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় এক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার উপজেলার মৌখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। তিনি ওই কেন্দ্রে নির্বাচনের দায়িত্ব পালন করছিলেন।

আটক তৈয়েবুর রহমান উপজেলার পানিয়া গ্রামের আবু বক্করের ছেলে।

আনসার সদস্য তৈয়েবুর রহমান কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী সাঈদ মেহেদীর পক্ষে ভোট চেয়ে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। নির্বাচন শুরু হলে বিষয়টি সবার নজরে আসে। পরে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি আবু শাহীন বলেন, অভিযুক্ত আনসার সদস্যকে প্রত্যাহার করে থানায় আটক রাখা হয়েছে। নির্বাচন শেষ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।