Home আঞ্চলিক মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাড. কানিজ ফাতেমা আমিন এর ইন্তেকাল: শোক

মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাড. কানিজ ফাতেমা আমিন এর ইন্তেকাল: শোক

8


খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর মহিলাদলের সাধারন সম্পাদক, খুলনা জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবি, খুলনা শিশু ফাউন্ডেশন, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য এ্যাডঃ কানিজ ফাতিমা আমিন (৬১) ৮ মে বুধবার দুপুর ২.১৫ টায় চিকিৎসাধীন অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার বাদ জোহর খুলনা আলিয়া মাদ্রাসায় মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।


মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক এড. কানিজ ফাতেমা আমিনের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. এস এম শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।


অনুরুপ বিবৃতি দিয়েছেন খুলনা সদর থানার আহবায়ক কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), সোনাডাঙ্গা থানার আহবায়ক হাফিজুর রহমান মনি, খালিশপুর থানার আহবায়ক জাহিদুল ইসলাম, দৌলতপুর থানার আহবায়ক মুর্শিদ কামাল, খানজাহান আলী থানার আহবায়ক কাজী মিজানুর রহমান, সদর থানার সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ, সোনাডাঙ্গা থানার সদস্য সচিব সাজ্জাদ আহসান পরাগ, খালিশপুর থানার সদস্য সচিব হাবিবুর রহমান বিশ^াস, দৌলতপুর থানার সদস্য সচিব শেখ ইমাম হোসেন, খানজাহান আলী থানার সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাস, মহানগর মহিলা দলের সভাপতি আজিজা খানম এলিজা, মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইসতি, সদস্য সচিব তাজিম বিশ^াস, মহানগর কৃষক দলের আহবায়ক সজীব তালুকদার, সদস্য সচিব আদনান ইসলাম দ্বীপ, বিএনপি মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন, সদস্য সচিব রকিবুল ইসলাম মতি, দপ্তরের দায়িত্বে থাকা শরিফুল ইসলাম টিপু প্রমূখ। বিবৃতিদাতারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।


জাতীয়তাবাদী মহিলা দলের শোকবার্তা:
জাতীয়তাবাদী মহিলা দল-খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানিজ ফাতেমা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। এ্যাডভোকেট কানিজ ফাতেমা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। বুধবার এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী মরহুমা এ্যাডভোকেট কানিজ ফাতেমা খুলনা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলকে শক্তিশালী ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তার মতো একজন বলিষ্ঠ সংগঠক ও সাহসী নেত্রীর মৃত্যুতে খুলনা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। জনসেবার মহান ব্রত নিয়ে রাজনীতি করতেন বলেই তিনি এলাকাবাসীর নিকট ছিলেন অত্যন্ত প্রিয়ভাজন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। এ্যাডভোকেট কানিজ ফাতেমা’র মৃত্যুতে আমরা তার শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকার্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।” নেতৃদ্বয় শোকবার্তায় এ্যাডভোকেট কানিজ ফাতেমা’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক বিহব্বল পরিবারবর্গ, আত্মীস্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।


জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শোক:
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, খুলনা শাখার সহ-সভাপতি ও সিনিয়র এ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিন বুধবার নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর সোয়া ২টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে রাজেউন)। তিনি জাতীয়তাবাদী মহিলা দল, খুলনা মহানগর ইউনিটের সদস্য সচিব হিসাবে দায়িত্বরত ছিলেন। তাহার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ফোরামের সভাপতি এড. শেখ মাসুদ হোসেন রনি, সিনিয়র এড. গাজী আব্দুল বারী, এড. আব্দুল মালেক, এড. শেখ আব্দুল আজিজ, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, বীরমুক্তিযোদ্ধা এড. আ. ফ. ম. মহসীন, এড. লতিফুর রহমান লাবু, এড. বেগম আক্তার জাহান রুকু, এড. নুরুল হাসান রুবা, এড. জিল্লুর রহমান, এড. সত্য গোপাল ঘোষ, এড. মোল্লা মোঃ মাসুম রশিদ ও এড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, এড. শফিকুল ইসলাম জোয়াদ্দার খোকন, এড. মশিউর রহমান নানু, এড. এ. কে, এম, শহিদুল আলম শহীদ, এড. কাজী খালিদ হাসান জনি, এড. এস, এম, ওয়াছিউর রহমান হিরক, এড. মুনজিল আলী, এড. আবু হুরায়রা সোহেল, এড. শফিউল আলম তুতি, এড. তৌহিদুজ্জামান, এড. সাইফুর রহমান সুমন, এড. মুস্তাকুজ্জামান মুক্ত প্রমুখ।