Home আঞ্চলিক কালীগঞ্জ হাসপাতালে নবজাতক চুরি করতে এসে দুই নারী ধরা

কালীগঞ্জ হাসপাতালে নবজাতক চুরি করতে এসে দুই নারী ধরা

91


বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নবজাতক চুরি করতে এসে ধরা খেয়েছে ২ নারী। মঙ্গলবার সকাল ৯ টার দিকে হাসপাতালের রোগীর লোকজন তাদেরকে ধরে পুলিশে সোপর্দ করেছে।
আটক ২ নারী হলো- কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের রহিমা খাতুন (৬৫) ও মাগুরার রথিনপুর এলাকার ফিরোজ হোসেনের স্ত্রী লাবনী খাতুন (২৪)। পুলিশ বলছে, বিস্তারিত তথ্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ চলছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে হাসপাতালে আসে ওই দুই নারী। তারা হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ডে ঘোরাফেরা করছিল। এ সময় হাসপাতালে কর্মরত নার্স ও রোগীর স্বজনদের সন্দেহ হয়। এক পর্যায়ে তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ শেষে জানা যায় তারা নবজাতক চুরি করতে হাসপাতালে এসেছে। তারা স্বীকারোক্তি দিয়ে জানায়, নবজাতক চুরি করে ৫০ হাজার টাকায় অন্য স্থানে বিক্রি করবে। দীর্ঘদিন ধরে তারা এ কাজের সঙ্গে জড়িত। এরপর স্থানীয়রা তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা মরিয়ম নামের এক রোগী জানান, নবজাতক চুরির কথায় শরীর শিহরিয়ে উঠছে। আটক মহিলারা নিজেরা মা হয়েও অন্য মায়ের বুক খালি করতে এসেছে। তিনি বলেন, এটা নির্মমতা ছাড়া আর কিছুাি না।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, নবজাতক চোর সন্দেহে হাসপাতাল থেকে ২ নারীকে থানায় দয়া হয়েছে। এ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দোষী হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।