Home আঞ্চলিক পাইকগাছায় মোটরসাইকেলের ধাক্কায় প্রান গেল এক বৃদ্ধার : চালক গ্রেফতার

পাইকগাছায় মোটরসাইকেলের ধাক্কায় প্রান গেল এক বৃদ্ধার : চালক গ্রেফতার

33


পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় মোটরসাইকেলের ধাক্কায় প্রান গেল এক বৃদ্ধার। সে উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষিখোলা গ্রামের মৃত্যু জমির আলী কাগজির স্ত্রী। থানায় মামলা হয়েছে। পুলিশ মৃতের সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করে চালক ফারুক হোসেন(৪২) গ্রেফতার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পুলিশ পরিদর্শক মাফিজুর রহমান জানান, উপজেলার লক্ষিখোলা গ্রামের আরিফা বেগম(৭৯) নামে এক বৃদ্ধা শনিবার দুপুরে বাড়ি সামনে পাইকগাছা-কয়রা রাস্তা পার হচ্ছিলো। এমন সময় পাইকগাছার দিক থেকে আসা একটি মোটর সাইকেল চালক চাঁদখালী ইউনিয়নের মকছেদ আলী গাইনের ছেলে ফারুক হোসেন(৪২) নিয়ত্রন হারিয়ে বৃদ্ধাকে সজোরে ধাক্কা দেয়। বৃদ্ধাকে আহত অবস্থায় প্রথমে পাইকগাছা হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়। রোবার সকালে পুলিশ মরদেহটি সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বিষটি নিশ্চিত করেছে। তিনি আরো বলেন এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি ফারুক হোসেনকে গ্রেফতার করে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।