স্টাফ রিপোর্টার।।
ফেসবুকের একটি ভূয়া আইডি খুলনার বিভিন্ন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের বিব্রতবস্থায় ফেলেছে। আইডিটি কে বা কারা পরিচালনা করছে তা খুজঁতে কাজ করছেন মেট্রোপলিটন পুলিশ এমনটি জানিয়েছে কেএমপির একটি নির্ভরযোগ্য সুত্র।
সুত্র জানায়, https://www.facebook.com/profile.php?id=61558672724007&mibextid=ZbWKwL ফেসবুক আইডিটি জনৈক জনপ্রতিনিধির নাম ব্যবহার করে খুলনার বিভিন্ন জনপ্রিয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ীদের প্রোফাইল ঘেটে ছবি নিয়ে নগ্নছবি তৈরি করে পোস্ট করছেন।
এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে একজন জনপ্রতিনিধি জানান, বিষয়টি দুঃখজনক। https://www.facebook.com/profile.php?id=61558672724007&mibextid=ZbWKwL আইডিটি কে পরিচালনা করছেন শীঘ্রই তাকে বের করে আইনের মুখোমুখি দাড় করানো উচিৎ।
আর খুলনা মেট্রো পুলিশের একটি সুত্র জানায়, কাজ চলছে-অচিরেই এর পিছনে কারা কাজ করছে তা প্রকাশ করা হবে।











































