মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি||
চুয়াডাঙ্গার দামুড়হুদায় হিটস্ট্রোকে এক মহিলার মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৩ টায় দামুড়হুদা সদরের রহিম মন্ডলের স্ত্রী মর্জিনা খাতুন (৬০) বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার জন্য অটোভ্যানে ওঠানো হওয়ার কিছুক্ষণ পরেই সে মারা যায়। মৃত মর্জিনা খাতুনের ছেলে কামরুল ইসলাম জানান, বেলা ৩টার দিকে অতিরিক্ত তাপে আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মায়ের মৃত্যু হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা জানান, হঠাৎ অসুস্থ হয়ে উপজেলা সদরের মর্জিনা খাতুন ও সীমান্তবর্তী ঠাকুরপুর গ্রামের জাকির হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে শুনেছি। তবে তারা হিটস্ট্রোকে মারা গেছে কিনা সেটা ডাক্তার ছাড়া বলা সম্ভব না।
উল্লেখ্য, চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে জাকির হোসেন (৩৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে শনিবার (২০ এপ্রিল) সকালে তিনি মাঠে গেলে হিট স্ট্রোকে আক্রান্ত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।











































