Home আঞ্চলিক খুলনায় কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্যিকী পালিত

খুলনায় কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্যিকী পালিত

30

খবর বিজ্ঞপ্তি
কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্যিকী উপলক্ষে খুলনা জেলা কৃষক লীগের উদ্যোগ নগরীতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় নগরীর দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এসময় দলীয় কার্যালয়ে অবস্থিত জাতির জনকের পথিকৃতিতে মাল্যদান শেষে কেক কাটা হয়। এর আগে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী। জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি খান খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মানিকউজ্জামান অশোক এর পরিচালনা বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ।
বক্তারা বলেন, ‘১৯৭২ সালে ১৯ এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে আব্দুর রব সেরনিয়াবাদের নেতৃত্বে যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশকে পুণঃগঠনের জন্য কৃষকলীগ নামক সংগঠন গঠন হয়েছিলো। তিনি বলেন, এদেশের কৃষকদের মুখে হাসি ফোঁটানো ও ভাগ্যোন্নয়নে কৃষক লীগ গঠন করা হয়েছিলো।’
অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা মৃনাল কান্তি বিশ্বাস, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম, জেলা কৃষক লীগের সদস্য যথাক্রমে সামছুদ্দোহা বাঙ্গালী, সদস্য আঃ মান্নান খান মনা, নিরঞ্জন সরদার, আসমা খানম, নাজমুল তারেক তুষার, মিসেস সালমা, ববি পারভীন, রূপসা উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান শেখ, পাইকগাছা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক এড. শেখ আব্দুর রশিদ, কয়রা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন, দিঘলিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ আব্দুর রহমান, তেরখাদা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস শেখ, ডুমুরিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাবুর রহমান, রূপসা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান আরমান মিয়া, বটিয়াঘাটা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব শেখ মোঃ মোস্তাফিজুর রহমান, দিঘলিয়া উপজেলা কৃষক লীগে সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী, ফুলতলা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ তুরান, কয়রা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সরদার শাহানুর, আওয়ামী লীগ নেতা জয়দ্রথ বাছাড়।
বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কৃষক লীগ নেতা আব্দুল কাদের গাজী, খালেদা খাতুন ফেন্সি, ত্রিনাথ বৈদ্য, মাহমুদুল হাসান শামীম, মোল্লা আজিজুল ইসলাম, মোঃ জিয়াউদ্দিন জিয়া, জয় সরকার, জাকারিয়া হোসেন, এসএম মনিরুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ তুষার শেখ, মোঃ ফারুক হোসেন, কাওছার খান, নাসরিন সুলতানা, মোঃ ফারুক মল্লিক, মোঃ জাকারিয়া, মোঃ আব্দুল্লাহ মোল্লা, মোঃ ইউসুফ, মোঃ কামাল ব্যাপারী, শিবলী মন্ডল, বিনা মন্ডল, তন্নি খাতুন, জযনাল খান, রকি তালুকদার, আরাফাত হোসেন, মোঃ লোকমান প্রমুখ।