Home আঞ্চলিক যুবদল নেতা ও প্রবীন সাংবাদিকের মৃত্যুতে বিএনপির শোক

যুবদল নেতা ও প্রবীন সাংবাদিকের মৃত্যুতে বিএনপির শোক

41


।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগরীর ১২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাইনুদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না ল্লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ যুবদল নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।

প্রবীন সাংবাদিক গোলাম মোস্তফা সিন্দাইনী’র মুত্যুতে বিএনপির শোক।।
খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক পূর্বাঞ্চলের মফস্বল ও সাহিত্য সম্পাদক প্রবীন সাংবাদিক অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ সাংবাদিক গোলাম মোস্তফা সিন্দাইনীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন, সদস্য সচিব রকিবুল ইসলাম মতি প্রমূখ।