Home আলোচিত সংবাদ প্রবীর সাংবাদিক গোলাম মোস্তফা সিন্দাইনী আর নেই

প্রবীর সাংবাদিক গোলাম মোস্তফা সিন্দাইনী আর নেই

40


স্টাফ রিপোর্টার।।

খুলনার বিশিষ্ট লোকগবেষক, দৈনিক পূর্বাঞ্চল মফস্বল ও সাহিত্য সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনী আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বার্ধক্যজনিত কারণে হাজী মহাসিন রোডস্থ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি তিন ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আছর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।

আশির দশকে দৈনিক পূর্বাঞ্চলে‌ যোগদান করেন গোলাম মোস্তফা সিন্দাইনী। একইসঙ্গে খুলনা আলিয়া কামিল মাদ্রাসার বাংলা বিভাগে শিক্ষাকতা শুরু করেন। খুলনা অঞ্চলের লোক কাহিনী নিয়ে গবেষণা ছিল তার শখ। তার সংগ্ৰহে অসংখ্য বই, পত্রিকা ও লোক সাহিত্য রয়েছে।

সাংবা‌দিক গোলাম মোস্তফা সিন্দাইনী’র রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন।

এদিকে খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য প্রবীণ সাংবাদিক গোলাম মোস্তফা সিন্দাইনী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

প্রবীন সাংবাদিক গোলাম মোস্তফা সিন্দাইনী’র মুত্যুতে বিএনপির শোক।।

খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক পূর্বাঞ্চলের মফস্বল ও সাহিত্য সম্পাদক প্রবীন সাংবাদিক অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ সাংবাদিক গোলাম মোস্তফা সিন্দাইনীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন, সদস্য সচিব রকিবুল ইসলাম মতি প্রমূখ।