সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ৯ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে পুলিশের ইন্সপেক্টরসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সদর উপজেলার কাঁঠালতলা গ্রামের ঘের মালিক মিলন হোসেন বাদী হয়ে সাতক্ষীরা আমলী আদালত-১ এ মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে সাতক্ষীরা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে। আসামিরা হলো- পুলিশ ইন্সপেক্টর সাতক্ষীরা সদর উপজেলার এগার আনি গ্রামের সিহাব হোসেন, সাইফুল ইসলাম ও মজনুহার মাস্টার। সিহাব বর্তমানে সাসপেন্ডে আছেন। সিহাব ও মিলনসহ কয়েকজনের ২২০ বিঘার একটি ঘের রয়েছে। এরম?ধ্েয সিহাবের ২৪ বিঘা জমি রয়েছে। তিনি ২৮ বিঘা জমির হারির টাকা জোর পূর্বক আদায় করে আসছে। গতকাল রাত ৮টার দিকে ঘের মালিক মিলন হোসেনকে আখড়াখোলা বাজারে ডেকে আনা হয়। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে মিলনের ওপর হামলা চালানো হয়।
তার কাছে থাকা ৯ লাখ ৫০ টাকা ছিনতাই করে নেয়। আহত মিলন হোসেন বলেন, ইন্সপেক্টর সিহাব কাউকে মানুষ মনে করে না। তার জমি আছে ২৪ বিঘা। তাকে ২৮ বিঘা জমির হারির টাকা দিতে হবে। গতকাল রাতে আমাকে মোবাইল ফোনে ডেকে আনা হয়। পরে সিহাবসহ কয়েকজন মিলে তার ওপর হামলা চালানো হয়। তার কাছে থাকা ঘের মালিকদের ৯ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়া হয়। সিহাব কয়েক কোটি টাকার মালিক। তার নেশা বিরোধপূর্ণ জমি ক্রয় করা। তার বিরুদ্ধে দুদকে অভিযোগ রয়েছে। চাঁদাবাজির মামলাসহ কমপক্ষে ১০টি অভিযোগ রয়েছে। তিনি পুলিশ ইন্সপেক্টরের বিচার দাবি করেন।









































