Home আঞ্চলিক দায়িত্বরত এলাকায় নৌবাহিনীর ত্রাণ সহায়তা ও টহল অব্যাহত

দায়িত্বরত এলাকায় নৌবাহিনীর ত্রাণ সহায়তা ও টহল অব্যাহত

17

খবর বিজ্ঞপ্তি

খুলনা, ২৪ জুলাই ২০২০ শুক্রবার  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক মাস্ক ব্যবহার সংক্রান্ত পরিপত্র আদেশ বাস্তবায়ন করতে বরগুনা ও মংলায় নিয়মিত টহল পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী কন্টিনজেন্ট মোংলা উপজেলার বাঁশতলা, খানজাহানহাট, দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, আপাবাড়ি, চালনা পোর্ট ফাজিল মাদ্রাসা ও ফেরিঘাট এলাকায় নিয়মিত সচেতনতামূলক টহল প্রদান করে। উপজেলাসমূহের বিভিন্ন স্থানে কোভিড-১৯ প্রতিরোধমূলক লিফলেট বিতরণ করে।

এছাড়া মোংলা উপজেলার চালনা পোর্ট ফাজিল মাদ্রাসা এবং মংলা পোর্ট প্রাথমিক বিদ্যালয়ে ১১০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে মাস্ক ব্যবহার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট বরগুনা সচেতনতামূলক টহল পরিচালনা করে। উপজেলাসমূহের বিভিন্ন এলাকায় কোভিড-১৯ প্রতিরোধ সর্ম্পকিত ১৫০টি লিফলেট বিতরণ করে। নৌ কন্টিনজেন্ট দু’টি জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে সহায়তা প্রদানসহ করোনা ভাইরাস প্রতিরোধ সর্ম্পকিত বিভিন্ন ব্যানার স্থাপন, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।