Home আঞ্চলিক বটিয়াঘাটায় যুবলীগের বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন

বটিয়াঘাটায় যুবলীগের বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন

13

বটিয়াঘাটা প্রতিনিধি

মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়নের অংশ হিসেবে আজ বটিয়াঘাটার সুরখালী ইউনিয়ন যুবলীগের আয়োজনে উত্তর কল্যানশ্রী সরঃ প্রাথমিক বিদ্যালয়ে  প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুসফিকুর রহমান সাগর।

ইউনিয়ন যুবলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) বিপ্লব শেখ এর সভাপতিত্বে বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আকরাম হোসেন শেখ, ইউনিয়ন আঃলীগ সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ সরকার, আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম গোলদার, হাসান আলী গাজী যুবলীগ নেতা জিয়াউর রহমান জিয়া, মিন্টু শেখ, শফিকুল ইসলাম,  আনোয়ার হোসেন, সরোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা হামীম সরদার, সৈকত শেখ, রাজন শেখ, নুর ইসলাম গোলদার,  মশিউর মোল্লা, আবু জহর শেখ, সাফায়েত হোসেন, রনি শেখ, হৃদয় মোল্লা, সুজন শেখ, আলমগির হুসাইন, জাহাদুল শেখ, আবু বক্কার প্রমুখ।