Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

83
প্ত রোদ থেকে বাঁচতে পাতাসহ গাছের ডাল দিয়ে মাথা ঢেকেছেন ভ্যানের যাত্রীরা

খুলনা দিবস পালনের লক্ষ্যে উন্নয়ন কমিটির প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি

আগামী ২৫এপ্রিল বৃহস্পতিবার খুলনা দিবস পালন করার জন্য বুধবার ১৭ এপ্রিল সন্ধ্যা ৭.০০ টায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির এক প্রস্তুতি সভা সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে ও মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় খুলনা দিবস পালন করার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৯:৩০ টায় শিববাড়ির মোড়ে জমায়েত, সংস্কৃতিক অনুষ্ঠান, ১০:০০ টায় বর্নাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শিববাড়ি মোড় হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিনের পর একই স্থানে পৌঁছে শেষ হবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, অধ্যাপক মোঃ আবুল বাসার, মামনুরা জাকির খুকুমনি, যুগ্ম-মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, অধ্যক্ষ রেহানা আখতার, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাস্টার, প্রচার সম্পাদক মফিদুল ইসলাম টুটুল, বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, মীর বরকত আলী,  দপ্তর সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, আফজাল হোসেন রাজু, ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, কৃষি সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ হায়দার আলী, মোঃ হাফিজুর রহমান চৌধুরী ও প্রমিতি দফাদার প্রমুখ।

ছাত্রনেতা ইউশা’র মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত বিচারের দাবি–ইসলামী ছাত্র আন্দোলন খুলনা

খবর বিজ্ঞপ্তি

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর এর আওতাধীন আড়ংঘাটা থানা শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা সাজিদুর রহমান ইউশার রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ।

বুধবার (১৭ এপ্রিল) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সভাপতি মুহা. আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মোস্তফা আল গালীব এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে উপরোক্ত দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ এটাকে হত্যাকাণ্ড দাবি করে বলেন, এটা কোনোভাবেই আত্মহত্যা হতে পারেনা। কারণ তিনি নিজেই সবসময় আত্মহত্যা বিরোধী প্রচার-প্রচারণা চালাতেন। নিহত ইউশা খুবই ভদ্র এবং নম্র প্রকৃতির ছিলেন। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং আমাদের জানামতে মৃত্যুর কিছুক্ষণ পূর্বেও তার পিতার সাথে ফোনে স্বাভাবিকভাবে কথা বলেছিলেন। সুতরাং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে নেতৃবৃন্দের প্রবল ধারণা হচ্ছে। তাই নেতৃবৃন্দ প্রশাসনের নিকট এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন। 

প্রসঙ্গত, গত (১৫ এপ্রিল)সোমবার বিকালে খুলনা মহানগরীর আড়ংঘাটা ইউনিয়নের গাইকুর গ্রামে ইউশাহ এর হাত পিছনে পাটের দড়ি দ্বারা ও চোখ-মুখ গামছা দিয়ে শক্তভাবে বাঁধা ও ঘরের সিলিং এর বাঁশের সাথে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় এই রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন

খবর বিজ্ঞপ্তি

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটির পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবে অবস্থিত বঙ্গবন্ধু’র ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছেন কেটিআরইউ ও সাংবাদিক নেতৃবৃন্দ।

বুধবার সকাল সাড়ে ১১টায় খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটি, সদস্যবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্টাতা সভাপতি এস.এম হাবিব,  কেটিআরইউ‘র আহবায়ক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সাবেক সভাপতি সুনীল দাস, সাবেক সাধারন সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য সচিব বাবুল আক্তার, সাবেক সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন, আহবায়খ কমিটির সদস্য শেখ হেদায়েতুল্লাহ, সাবেক যুগ্মসম্পাদক আরটিভির প্রতিনিধি এসএম.মনিরুজ্জামান, সদস্য বাংলা টিভির প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিম, এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ আব্দুল আজিজ, মোজাম্মেল হক হাওলাদার, বিএফইউজের যুগ্মমহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, বিএফইউজে সদস্য কৌশিক দে, কেইউজে’র সাবেক সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান সম্রাট, কাজী শামীম আহমেদ, টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ আবু সাঈদ, টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক হাসান আল-মামুন, মোহনা টিভির মাহফুজুল আলম সুমন, বাংলাটিভির জালাল শেখ, মোহনা টিভির মোঃ শহীদুল হাসান, মোঃ জিলহজ্ব হাওলাদার, মোঃ রুহুল আমিন, মুকুল রায়, মোঃ আরিফুল ইসলাম, মোঃ পারভেজ খান, ফটো জার্নালিষ্ট দেবব্রত রায়,  তুফান গাইন, বাংলাদেশ সমাচারের মোঃ আমিরুল ইসলাম বাবু প্রমুখ। ##

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছেন: সাঈদ খোকন

ঢাকা অফিস

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।

বুধবার (১৭ এপ্রিল) বিকালে রাজধানীর দয়াগঞ্জের জাতীয় শিব মন্দির প্রাঙ্গনে এক ধর্মীয় সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাম নবমী উৎসব উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ হিন্দু মহাজোট।

সমাবেশে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, সব ধর্মের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছেন শেখ হাসিনার সরকার। আমরা সুখে-দুঃখে সব ধর্মের মানুষ এক সঙ্গে ছিলাম এবং আগামীতেও থাকবো। তিনি বলেন, আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সুখী-সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে চাই। যেখানে হিন্দু-মুসলিমসহ সবাই একটা শান্তিপূর্ণ পরিবেশে বাস করবে। সেই লক্ষে আমরা নেত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছি।’

ঢাকা-৬ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় স্থানীয়দের প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করেন সাঈদ খোকন। তিনি বলেন, এই আসন থেকে নির্বাচিত হতে পেরে এবং মহান জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। এই আসন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া এই আসনে উপ-নির্বাচনে আমার প্রায়াত পিতা মেয়র মোহাম্মদ হানিফকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। সেই একই আসন থেকে আপনারা আমাকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই।

বাংলাদেশ হিন্দু মহাজোটের সভাপতি বিধান বিহারী গোস্বামীর সভাপতিত্বে সমাবেশে ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবু হোসেন বাবলা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য মো. আইয়ুব আলী খান, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক এস কে বাদলসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এবং বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রামপাল উপজেলা গৌরম্ভা ইউনিয়ন আওয়ামীলীগের আলোচনা

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র বাগেরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য তালুকদার আ. খালেক বলেছেন  ১৭ এপ্রিল বাঙ্গালী জাতির জীবনে একটি ঐতিহাসিক দিন। এ দিন আনুষ্ঠানিক ভাবে শপথ নিয়েছিল অস্থায়ী সরকার। মুক্তিযুদ্ধে এ অস্থায়ী সরকারের ভুমিকা ছিল অত্যন্ত গুরুত্বপুর্ণ। এ সরকারের নেতৃত্বে দেশে ১১টি সেক্টরে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ- রাষ্ট্রপতি এবং তাজ উদ্দিনকে প্রধানমন্ত্রী করে একটি সরকার গঠন করা হয়। তিনি বলেন  মেহেরপুর জেলার তৎকালিন বৈদ্যনাথ তলায় এখন যার নাম মুজিবনগর সেখানে এসরকার গঠন করা হয়। ৯ মাস যুদ্ধের পর পাকিস্তানকে পরাজিত করে আজকের বাংলাদেশের জন্ম হয়। আর এসব কিছুর নেতৃত্বে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা আজ বিশ্বের একটি স্বাধীণ দেশের নাগরিক  হিসেবে বসবাস করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর নীতি আদর্শ ধরে রেখে দেশকে সোনার বাংলা গড়তে কাজ করছে। সেই কাজে প্রধানমন্ত্রীকে সহযোগীতা করতে আমাদেরও দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে। তিনি বলেন সেদিন একটি স্বাধীনতা বিরোধী শক্তি মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল। সেই বিরোধী শক্তি ষড়যন্ত্র করে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করেছিল। সেই হত্যাকারিদের যারা পৃষ্টপোষকতা দিয়েছিল বঙ্গবন্ধুর হত্যার পর তারাই বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন করেছিল।

 তিনি গতকাল ১৭ এপ্রিল বুধবার বিকাল ৪ টায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাগেরহাটের রামপালের গৌরম্ভা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিধির বক্তব্যে এসব কথা বলেন। তপন বিশ্বাসের সভাপতিত্বে সভায় সম্মানীত অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য হাবিবুন নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন। বক্তব্য রাখেন ভাইচ চেয়ারম্যান নুরুল হক লিপন, গৌরম্ভা ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী গিয়াস উদ্দিন,  মহিলা ভাইচ চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান, যুবলীগ নেতা প্রদীব কুমার রায়, আলি দাদ হোসেন,  মুকুল ঢালী, এনামুল মুন্সী, মোঃ ইস্রাফিল হোসেন, মোঃ জালাল উদ্দিন, বায়জিদ হোসেন প্রমুখ।

নলতাকে মাদক ও বখাটেমুক্ত করতে চেয়ারম্যান আজিজুর এর ব্যাতিক্রম উদ্যোগ

জাহিদ, কালিগঞ্জ প্রতিনিধিঃ

 সাতক্ষীরা জেলার কালিগঞ্জের নলতা ইউনিয়নকে মাদক ও বখাটেমুক্ত করতে ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান এর ব্যাতিক্রম উদ্যোগে অভিভাবক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। চলছে মাদক ও বখাটে মুক্ত অভিযান। প্রয়োজন পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সদিচ্ছা।  ইতোমধ্যে চেয়ারম্যান তার পরিষদবর্গ ও এলাকার সচেতন মহলকে সাথে নিয়ে  নিজেই অভিযানে নেমে পড়ে অভিভাবকসহ সচেতন মহলের প্রশংসা কুড়াচ্ছেন ।

সরেজমিনে দেখাগেছে, পবিত্র ঈদুল ফিতরের পর দিন থেকে অভিযান চালিয়ে কয়েকজন মাদকসেবীকে হাতে-নাতে আটক করে পরিষদে নিয়ে মুচলিকার পরে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে নলতা হাইস্কুল মাঠ, নলতা অডিটরিয়াম, নলতা শহীদ মিনার এলাকা,  নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ‘পার্শ্ববর্তী, শ্বশানঘাট, বিশেলক্ষীর পাশের বাশ বাগান, নলতা চৌমুহনী, বাগনলতা, কাশিবাটি স্কুল মাঠ এলাকা সহ বেশ কয়েকটি জায়গায় মাদক ও বখাটে মুক্ত অভিযান পরিচালনা করেন। এমনিভাবে প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে রিতিমত সাড়া ফেলে দিয়েছেন জনতার চেয়ারম্যান আজিজুর রহমান। দীর্ঘদিন যাবত নলতা এলাকায় মাদক সেবিরা সংঙ্গবদ্ধ হয়ে মাদক সেবনসহ বিকিকিনি করে আসছিল। প্রতিবাদে তেমন কেহ এগিয়ে আসেনি, এমনকি আইন প্রয়োগকারী সংস্থাগুলো দেখেও না দেখার মতো অবস্থা। সেকারণেই দিনের পরদিন এই সমাজটির পরিধি ক্রমশ বেড়েই চলেছে। চিহ্নিত মাদকসেবিদের বিরুদ্ধে কেহ মুখ খুলতে সাহস পায়না। ঠিক এমন অবস্থায় পীর কেবলার পূর্ণ ভূমি পবিত্রতা রক্ষার পাশা পাশি মাদক ও বখাটে মুক্ত সমাজ বিনির্মানে আজিজুর রহমান সাহস নিয়ে মাদক বিরোধী যুদ্ধে নেমে প্রশংসা কুড়িয়েছেন।এছাড়াও যুব সমাজকে নেশাগ্রস্তের হাত থেকে রেহাই করতে ও মাদকমুক্ত ইউনিয়ন গড়তে ইউপি চেয়ারম্যান নিজেই ইউপি সদস্য এবং গ্রাম পুলিশদের নিয়ে জন গুরুত্বপূর্ণ এ অভিযান অব্যহত রাখবেন বলে আশাবাদ ব্যাক্ত করে এ প্রতিনিধিকে বলেন নলতা কলেজ, নলতা হাইস্কুলেসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্নে  বখাটে মুক্ত করা হবে। কোনো চায়ের স্টলে চলবে না কেরাম খেলার নামে জুয়া খেলা। নাগরিক সেবা নিতে আশা যুবকদের মধ্যে লম্বা ও মস্তানী চুল কেটেই সেবা নিতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে চুল কাটার খরচও দিচ্ছেন জনপ্রিয় এই চেয়ারম্যান। চেয়ারম্যান আজিজুর রহমান আরও বলেন, নলতা একটি পবিত্র জায়গা। এখানে মাদক সেবনসহ কোন প্রকার অপরাধ করতে দেওয়া হবে না। আপনারা যদি জানতে পারেন যে, কোথাও মাদক সেবন করা হচ্ছে সাথে সাথে আমাকে জানাবেন। আমি নিজেই তা প্রতিহত করব। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। নলতা ইউনিয়নকে মাদকমুক্ত, ইভটিজিং মুক্ত, বখাটে মুক্ত মডেল ইউনিয়ন হিসাবে উপহার দিতে চাই।

পাইকগাছায় সত্তর বছরের বৃদ্ধর গলায় গামছা পেচিয়ে আত্নহত্যা

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় সুভাষ দেবনাথ(৭০) নামে বৃদ্ধের গলায় গামছা পেচিয়ে আত্নহত্যা করেছে। ঘটনাটি বুধবার সকাল সাড়ে ৫ টায় উপজেলার রাড়ুলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। এ ঘটনায় থানায় অপমৃত মামলা হয়েছে। পুলিশ মরদেহের সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরি দর্শক ইমরান হোসেন জানান,  উপজেলার রাড়ুলী ইউনিয়নের রাড়ুলী পশ্চিম পাড়ার মৃত্যু তারক দেব নাথের ছেলে মানসিক প্রতিবন্ধি সুভাষ দেবনাথ রাত সাড়ে ১২ টার দিকে খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১২ টা থেকে ভোর সাড়ে ৫ টার মধ্যে ঘর থেকে বেরিয়ে যে কোন সময় বাড়ির পিচনে সবেদা গাছে গলায় গামছা পেচিয়ে আত্নহত্যা করে। রাতে পরিবারের লোকজন খুঁজাখুঁজি করে না পেলেও সকাল সাড়ে ৫ টায় ছবেদা গাছে গামচা পেচিয়ে ঝুলে থাকতে দেখে। তখন পুলিশকে সংবাদ দেয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে  ছিলাম। মরদেহের সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্য হারিয়ে গলায় গামছা পেচিয়ে  আত্মহত্যা করতে পারে। তবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় খরিপ মৌসুমে পাট ও উফসি আউজ ধান ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদানা কর্মসূচি বাস্তবায়নে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সড়ে ১১ টায় কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বধন করেন পাইকগাছা কয়রার সংসদ সদস্য মোঃ রশিদুজ্জামান। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ অসীম কুমার দাস। অনুষ্ঠানে ৪শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজও সার বিতরণ করা হয়।

রামপালে বাল্যবিবাহ নিরসনে মতবিনিময় সভা

মেহদী হাসান,রামপালে (বাগেরহাট) সংবাদদাতা

রামপালে বাল্যবিবাহ নিরসনে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রামপাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও রামপাল এরিয়া প্রোগ্রাম – ওয়ার্ল্ড ভিষণ বাংলাদেশের সহযোগীতায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহাফুজুল হক টুকু, এসআই কুমারেশ, বিবাহ রেজিস্টার মাওলানা নাজিম উদ্দিন, ওযার্ল্ড ভিষণ এর সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, মাওলানা হেমায়েত হোসেন, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, প্রোগ্রাম অফিসার নিউটন গোমেজ, স্পন্সারশীপ ও শিশু সুরক্ষা কর্মকর্তা পল্টন বিশ্বাস, প্রোগ্রামার লিপি পান্ডে, ইশিতা বৈরাগী, নীপা সরকার প্রমুখ। মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, রামপাল থানার অফিসার ইনচার্জ, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধি, মোম্বর, ইমাম, জেন্ডার প্রটেক্টর, নারী নেতৃবৃন্দ, শিশু ফোরাম, যুব ফোরাম ও ভিসিডির সদস্যবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত প্রদান করেন। আগামী আগষ্ট মাসের মধ্যে রামপাল উপজেলা কে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করা হবে বলে সভাকে অবহিত করা হয়। এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা সকলের সহযোগীতা কামনা করেন।

কয়রার ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

কয়রা(খুলনা)প্রতিনিধি

কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার ( ১৭  এপ্রিল)  বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ( ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার বিএম তারিক-উজ-জামান। উপজেলা  যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিমের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্যা আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, শিক্ষার্থী  অপরুপা বর্মন, নাবিহা তাহসিন প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কালাবগী যুব ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেধাবী শিক্ষার্থী, গুণীজন সম্মাননা স্মারক ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ শামীম হোসেন – বাজুয়া ((দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপের সুন্দরবনের কোলঘেষা কালাবগী যুব ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেধাবী শিক্ষার্থী, গুণীজন সম্মাননা স্মারক ও আলোচনা সভা অনুষ্ঠান – ২০২৪ অনুষ্ঠিত। ১৬ এপ্রিল মঙ্গলবার বিকাল ৩ টা ৩০ মিনিটে কালাবগী বাজারের মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ১ম প্রতিষ্ঠা বার্ষিকী সভায় যুব ফাউন্ডেশনের সদস্যরা দাবি করেন জন কল্যাণ মূলক এই সংগঠনটি আইলা কবলিত এলাকায় সুনামের সাথে সমাজের অসহায় দারিদ্র্য মানুষের জন্য কাজ করে যাচ্ছে। যুব ফাউন্ডেশনের সভাপতি গাজী নাজমুল হাসান বলেন দাকোপের প্রতান্থ্য অঞ্চলে যেখানে সহজে কারো সাহায্য সহযোগিতা পৌছায় না সুন্দর বনের কোল ঘেঁষা ভাঙ্গণ কবলিত এলাকায় মানুষের সেবা করার জন্য এলাকার যুব সমাজকে নিয়ে আমরা এই সংগঠনটি তৈরি করেছি। তাই দেখতে দেখতে একটি বছর অতিক্রম হয়ে গেছে। আর একটি বছরের মধ্যে আমাদের কার্যক্রমের মধ্যে দিয়ে সংগঠনটি সমগ্রহ দাকোপে সকল শ্রেণীর মানুষের কাছে যে পরিচিতি লাভ করেছে এর জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। যার প্রমান মিলেছে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী পালনের মধ্যে দিয়ে। আমাদের সংগঠনের সদস্যদের ডাকে এই কালাবগী এলাকায় দাকোপের সকল শ্রেণীর মানুষের উপস্থিতি হয়েছে যা আমাদের জন্য বড় পাওয়া। চৈত্র মাসের এই প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করে আমাদের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে সংগঠনটির উন্নয়ন সাধনে আপনাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন এটা আমাদের সংগঠনের জন্য বড় পাওয়া। যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম বলেন আমরা অবহেলিত কালাবগী এলাকার মানুষের জীবন মান উন্নয়নের জন্য সকল কাজে সহযোগিতা করে যাচ্ছি আমাদের সংগঠনের সদস্যদের নিয়ে আপনাদের বিপদে আপদে পাশে থেকে সাহায্য সহযোগিতা করাই আমদের লক্ষ। এসময়ে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত থেকে সংগঠনকে সাহায্য সহযোগিতার মাধ্যমে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে মানুষের উন্নয়নে কাজ করার জন্য আহবান জানিয়ে বক্তব্য করেন যুমনা টিভির বিশেষ প্রতিনিধি মোহসীন উল হাকিম, যাকে সংগঠনের পক্ষ থেকে বনবন্ধু উপাধীতে ভূষিত করা হয়। বক্তব্য করেন দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলি খান, দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, চেয়ারম্যান মাসুম আলী ফকির, সাবেক চেয়ারম্যান আশরাফ আলী গাজী, এ্যাডঃ রুহুল আমীন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুর রহমান মিল্টন,  কিশোর কুমার মন্ডল, জাহাঙ্গীর মোল্লা, ফাতেমা খাতুন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান কামরুল। এছাড়াও ববক্ত্য রাখেন উপদেষ্টা শেখ জহির,সহ-সভাপতি শেখ হাফিজুর রহ, যুব ফাউন্ডেশনের মনিরুল ইসলাম,আরাফাত সরদার,আল আমিন সানা,নাসির গাজী,আবু সাইদ গাজী,শাহিন গাজী,কদের গাজী,আসিকুর রহমান, সোহেল আহমেদ, হাফিজুর গাজী, রহমান, আরোশ আলী, সোন্ত্জ সানা, শেখ মহাসীন সহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, সাংবাদিকসহ এলাকার সুধীজন প্রমুখ। অনুষ্টানে সমাজে বিভিন্ন ক্ষেএে অবদানেন স্বীকৃতি স্বরুপ মরোত্তর সম্মানা স্মারক, শিক্ষকদের সম্মানীত করা হয়। এছাড়া  অসুস্থ জনিত কারনে অনুষ্ঠানের প্রধান অতিথি দাকোপ বটিয়াঘাটার মাননীয় সাংসদ শ্রী ননী গোপাল মন্ডল ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে বক্তব্য প্রদান করেন।ব্যতিক্রম এ মহতী অনুষ্টানটি এলকার সুধি মহলে ব্যাপক প্রসংসিত হয়েছে। সমগ্র অনুষ্টানটি উপস্থাপনা করেন যুব ফাউন্ডেশনেট উপদেষ্টা সাংবাদিক গাজী আবুল বাশার।

রামপালে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনায় অংশ নেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা ইন্জিনিয়র মো. গোলজার হোসেন, এসআই রিফাজ উদ্দিন, আইসিটি কর্মকর্তা রনিক হালদার, আরডিও নারায়ণ চন্দ্র, যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, প্রভাষক মোস্তফা কামাল পলাশ, প্রধান শিক্ষক আ. মান্নান, এআরডিও মো. হাবিবুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা কিশোর কুমার বালা প্রমুখ। #

আলোচনা সভায় সিটি মেয়র

মুজিবনগর সরকার না হলে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হতো না

খভর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, একদিনে ১৭ এপ্রিলের সৃষ্টি হয়নি। দীর্ঘ ২৩ বছর অত্যাচার, নির্যাতনের প্রতিবাদ ও আন্দোলনের ফসল মুজিবনগর সরকার। বঙ্গবন্ধুর নির্দেশেই মুজিবনগর সরকার গঠন করে বাংলাদেশ স্বাধীনের জন্য যুদ্ধ পরিচালনা করেন। তিনি বলেন, ১৭ এপ্রিল বাঙালি জাতি ও রাষ্ট্রের জন্মের সুতিকাগার। অনেকে আছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার অংশীদার হিসেবে দাবি করে। অথচ তারা রাষ্ট্রের প্রথম সরকার ও দিবসটি মানে না। তারা পাকিস্তানের প্রেতাত্মা বিধায় মুজিবনগর সরকারকে স্বীকৃতি দেয় না বা মানে না। তিনি আরো বলেন, মুজিবনগর সরকার না হলে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হতো না। আর যারা এই মুজিবনগর দিবস মানে না, তারা কোন অবস্থাতেই স্বাধীনতার স্বপক্ষের হতে পারে না।

বুধবার সকাল ৯টায় দলীয় কার্যালয়ে ১৭ এপ্রিল ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় আরো বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, মহানগর শ্রমিক লীগের সভাপতি বীর মুুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম।

এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, মল্লিক আবিদ হোসেন কবীর, এ্যাড. আইয়ুব আলী শেখ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, মো. মফিদুল ইসলাম টুটুল, নুর মোহাম্মদ শেখ, এ্যাড. সরদার আনিছুর রহমান পপলু, শেখ জাহিদুল ইসলাম, আব্দুল হাই পলাশ, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, শেখ আব্দুল আজিজ, মঈনুল ইসলাম নাসির, মো. নুর ইসলাম, ফেরদৌস হোসেন লাবু, এ্যাড. শামীম মোশাররফ, মো. ফায়েজুল ইসলাম টিটো, মুন্সি মোত্তালিব মিয়া, ইউসুফ আলী খান, অহিদুল ইসলাম পলাশ, মো. শিহাব উদ্দিন, মীর মো. লিটন, রনজিত কুমার ঘোষ, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, এ্যাড. শামীম আহমেদ পলাশ, পারভিন ইলিয়াছ, ডা. সায়েম, জেসমিন সুলতানা শম্পা, নাছরিন আক্তার, গোলাম হায়দার বুলবুল, মল্লিক নওশের আলী, শরিফুল ইসলাম প্রিন্স, মো. শামীমুর রহমান শামিম, আব্দুর রহীম খান, মো. আজিম উদ্দিন, আব্দুল হান্নান, মিনু রহমান, মেহজাবিন খান, রেজওয়ানা প্রধান, ফারুক হাসান তুরান, এনামুল হক, সাইফুল ইসলাম মোল্লা, রেকসোনা কালাম লিলি, মো. জিলহাজ¦ হাওলাদার, জব্বার আলী হীরা, জহির আব্বাস, মাহমুদুল হাসান সুজন, সোহান হাসান শাওন, ইবনুল হাসান, সালমান ফারসি, মাহমুদুর রহমান রাজেস, বায়েজীদ সিনহা, এম এ হাসান সবুজ, রুম্মান আহমেদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে দিবসটি উপলক্ষে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। 

যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাদা প্রাপ্ত আসামীর মৃত্যু

শহিদুল ইসলাম দইচ যশোর।

, যশোর কেন্দ্রীয় কারাগারে সাদেক আলী( ৭৭) (৫৯১০/ এ) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আসামির মৃত্যু হয়েছে। ১৭ এপ্রিল বুধবার রাত সাড়ে তিনটার দিকে কেন্দ্রীয়  কারাগার থেকে যশোর জেনারেল হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।  মৃত সাবেক আলী কুষ্টিয়া জেলার মিরপুর মিরপুর উপজেলার মহদীপুর গ্রামের আব্বাস আলীর ছেলে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল ইসলাম জানান, সাদেক আলী একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত(৩০ বছর)  আসামি । গত ২০২৩ সালে ১১ মার্চ যশোর কেন্দ্রীয় কারাগারে আসে। গতরাতে গতরাত ৩টস ২৭ মিনিটে তার শ্বাসকষ্ট দেখা দেয়। জানতে পেরে ওই রাতেই যশোর কেন্দ্রীয় কারাগার থেকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতালে পাঠানোর পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার এ কে এম সুজায়েত হোসেন বলেন, হাসপাতালে আডার আগেই কেন্দ্রীয় কারাগার থেকে আসা আসা আসামের সাদাক আলীর মৃত্যু হয়েছে। লাস এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

এক প্রশ্নের জবাবে ডাক্তার সুজায়েব বলেন, ময়না তদন্ত রিপোর্ট আছার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কেটিআরইউ মাল্যদানকালে সাংবাদিক নেতৃবৃন্দ

মুজিবনগর সরকারকে অস্বীকার করলে বাংলাদেশকে অস্বীকার করা হবে

খবর বিজ্ঞপ্তি

সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, মুজিবনগর সরকারকে অস্বীকার করলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। মুজিবনগর সরকারই বাংলাদেশ জন্মের সুতিকাগার। এই সরকারের মধ্যদিয়েই বাঙালি তাদের অধিকার ফিরে পেয়েছিলো। দীর্ঘ নয় মাস যুদ্ধ পরিচালনা করে বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বীকৃতি আদায় সহ স্বাধীনতা অর্জনে সফল হয়েছিলেন। যারা এই দিবসকে অস্বীকার করবে তারা পাকিস্তানের অনুচর। এদের চিহ্নিত করতে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মুজিবনগর দিবসে খুলনা প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে বক্তব্যে নেতৃবৃন্দ এসব কথা বলেন। খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির আহবায়ক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে এবং সদস্য সচিব বাবুল আকতারের পরিচালনায় বক্তব্য রাখেন, এস এম হাবিব, মোঃ আমিরুল ইসলাম, শেখ হেদায়েত উল্লাহ,  মোজাম্মেল হক হাওলাদার, সাঈয়েদুজ্জামান সম্রাট, হেদায়েত হোসেন মোল্লা, কৌশিক দে বাপী, সুনীল দাস, লিয়াকত হোসেন, কাজী শামীম আহমেদ, মীর মনির, তরিকুল ইসলাম ডালিম, মোঃ আব্দুল আজিজ, হাসান আল মামুন, মোঃ মাহফুজুল আলম সুমন, জালাল আহমেদ, মোঃ জিলহজ্ব হাওলাদার, মোঃ রুহুল আমিন, মুকুল রায়, মোঃ আরিফুল ইসলাম, মোঃ পারভেজ খান, দেবব্রত রায়, মোঃ আবু সাঈদ, মো. রুহুল আমিন, মো. মাহফজুল আলম সুমন, মোঃ শহীদুল হাসান, জিলহাজ¦ হাওলাদার, মোঃ আমিরুল ইসলাম বাবু, তুফান গাইন।

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা প্রকৌশলীর মৃত্যু

ঢাকা অফিস

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটিতে একটি পাওয়ার প্লান্টের নির্মাণাধীন ভবনের একতলা থেকে নিচে পড়ে এক চায়না প্রকৌশলীর মৃত্যু হয়েছে । বুধবার সকাল সাড়ে ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রকৌশলীর নাম ঝাং ঝি বিন (৫৫)। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসা দোভাষী সেলিম রেজা ও নির্মাণ শ্রমিক আব্দুল খালেক জানান, পঞ্চবটিতে একটি পাওয়ার প্লান্টের  নির্মাণাধীন ভবনের একতলায় তার রাখার ফাঁকা জায়গার পাশে কাঠের উপর দাঁড়িয়ে কাজের নির্দেশনা দিচ্ছিলেন ঝাং। সে সময় ওই ফাঁকা জায়গা দিয়ে ওপর থেকে আন্ডারগ্রাউন্ডে পরে গিয়ে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে উদ্ধার করে বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মৃত জাং চীনের নাগরিক। কাজের সুবাদে তিনি বাংলাদেশে এসেছেন। বর্তমানে মুগদা এলাকায় থাকতেন।

দাকোপে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

দাকোপ প্রতিনিধি

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৪ উদ্যাপন উপলক্ষে দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, ওসি তদন্ত শাহীনুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা মহিলা বিযযক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, মোসলেম উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ^াস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল অহেদ আলী গাজী,দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, সাগর সেনসহ বিভিন্ন দপ্তর প্রধান প্রমুখ।

ফকিরহাটে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৪ পালন উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু’র সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাদাত মো. মফিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, পুলিশ পরিদর্শক (ওসি) মো. আশরাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হিটলার গোলদার, প্রভাষক মনোতোষ রায় কেষ্ট ও প্রভাষক আহসান টিটু প্রমূখ। #

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা শিব প্রসাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শিব প্রসাদ ঘোষ (৮০) কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় মূলঘর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, পূজা উদযাপন পরিষদ, হিন্দু, বৌদ্ধ, খিষ্ট্রান ঐক্য পরিষদ, ফকিরহাট কেন্দ্রীয় কালি মন্দির কমিটি এবং মানসা কালি মন্দির কমিটির পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা শিব প্রসাদ ঘোষকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ফকিরহাট মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে করুন সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মুলঘর মহাশশ্বান ঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্তিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, পুলিশ পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম, বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র ও বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন টিপুসহ বিভিন্ন নেতৃবৃন্দ। উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা শিব প্রসাদ ঘোষ (৮০) ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে কোলকাতা টাটা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় গত ১৬ই এপ্রিল রাত ১টার দিকে মারা যান। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বাগেরহাট হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ছিলেন। #

মশা মুক্ত নগরীর দাবি বৃহত্তর আমরা খুলনাবাসীর

খবর বিজ্ঞপ্তি

মশা মুক্ত নগরীর দাবিতে বৃহত্তর আমরা খুলনাবাসীর সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় সংগঠণের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠণের সভাপতি ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় সভায় বক্তারা বলেন, মশার কামড়ে জনজীবন অতিষ্ঠ। মশার কামড়ে ঘরে বাইরে রাস্তা- ঘাটে, অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান কোথাও দাড়ানো যায় না, বসা যায় না। মশার কামড়ে ধর্মপ্রান মুসল্লিগন মসজিদে নামাজ আদায়ও কষ্ট পাচ্ছে। কোনো কোনো মসজিদে এসি চললেও সেখানেও মশার যন্ত্রনা হতে রক্ষা নেই। মশার কারনে শিক্ষার্থীদের পড়াশুনার ক্ষতি হচ্ছে। বিশেষ করে শিশু বৃদ্ধ-বৃদ্ধাগনকে নিয়ে আরো বেশি বিপদ তার মধ্যে যদি আবার বিদ্যুৎ না থাকে তাহলে মরার উপর খাড়ার ঘার সামিল। মশার কামড়ে রাত তো দুরের কথা দিনের বেলাই যেন মশারী/কয়েল ছাড়া  ঘরে থাকা দুস্কর। আবার কয়েলের বিষাক্ত ধোয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়ে। এমন পরিস্থিতে মশার হাত হতে নগরবাসীকে পরিত্রান দিতে বর্ষার পুর্বেই সকল ড্রেন গুলি খনন পুর্বক পরিস্কার করে পানি নিঃস্কাশন ব্যবস্থা করা। যোপ ঝাড় পরিস্কার পরিচ্ছন্ন করা, রাস্তার পাশ্বে ময়লার ভাগার গুলি হতে প্রতিদিন ময়লা গুলি দ্রুত সরিয়ে ফেলা যাতে দুর্গন্ধ, মশা, মাছি দ্ধারা কোনো রোগ ছড়াতে না পারে তার ব্যবস্থা করা। ৩১টি ওয়ার্ডে এক সাথে ফগার মেশিন দিয়ে মশার বিরুদ্ধে ক্যারাসিং  প্রোগ্রাম করে মশার বিস্তার ধ্বংস করতে হবে।

আরো উন্নত মানের ঔষধ প্রয়োগ করে মশা মুক্ত নগরীর জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি দাবি জানিয়ে সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, কাওসারি জাহান মঞ্জু, মো. কামরুল ইসলাম ভুট্রো, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, মো. আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, মো. তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, শেখ রফিকুল ইসলাম রফিক, আ. মান্নান মুন্নাফ, ইকবাল হোসেন তোকা, শিক্ষক আ. মান্নান, মো. জয়নাল আবেদিন, ডা. মোস্তাফিজুর রহমান, মো. জাভেদ আক্তার, মো. আলাউদ্দিন, মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো. আবু,বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।

মহেশপুর সীমান্ত থেকে ৪০ পিচ স্বর্ণের বারসহ ২ জন আটক

শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ৪০ পিচ স্বর্ণের বারসহ ২ জন চোরাকারবারীকে আটক করেছে ৫৮ বিজিবি। মঙ্গলবার(১৬এপ্রিল) বিকেলে উপজেলার ভারত সীমান্তবর্তী পলিয়ানপুর সীমান্তের ছয়ঘড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। আটক জসিম উদ্দিন (৫৩) মহেশপুর উপজেলার কাজিরবের ইউপির ছয়ঘরিয়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ও হুমায়ুর কবির(৪০) একই গ্রামের আক্তার আলীর ছেলে।

এইচ এম সালাহউদ্দিন চৌধুরী জানায়, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করে বিজিবি। বিকাল সাড়ে ৪ টার দিকে ছয়ঘড়িয়া নামক স্থানে মহেশপুর থেকে মোটরসাইকেলে সীমান্তের দিকে যাওয়া একটি মোটর সাইকেলের গতিরোধ করে তারা। সেসময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় ৪ কেজি ৬’শ ৩৩ গ্রাম ওজনের ৪০ টি স্বর্ণের বার। যার আনুমানিব মূল্যে  ৪ কোটি ৮৬ লাখ টাকা। আটক করা হয় ওই গ্রামের জসিম উদ্দিন ও হুমায়ন কবিরকে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সেতু’র মায়ের সুস্থতা কামনায় বিবৃতি

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগরীর একটি ক্লিনিকে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক শেখ ওয়াসিয়া রহমান সেতু’র মা ইয়াসমিন আরা ফেরদৌসি লাকী’র গলায় বুধবার (১৭ এপ্রিল) সকালে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি গলার জটিল রোগে ভুগছিলেন। বর্তমানে তিনি বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে রয়েছেন। তার আশু-সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ ও সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল।#