Home আঞ্চলিক খুলনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা

খুলনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা

31


তথ্য বিবরণী
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা বুধবার দুপুরে খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের অগ্রগণ্য অবদান রয়েছে। মুক্তিযুদ্ধকালে প্রশাসনিক কাঠামো গড়ে তোলা, মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টিতে বহিঃবিশে^র সাথে যোগাযোগ স্থাপন ও যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ নেতৃত্বেই বাঙালির স্বাধীনতার সংগ্রাম শুরু হয়। আর এরই ধারাবাহিকতায় গঠিত মুজিবনগর সরকার ১৯৭১ সালের এই দিনেই শপথ গ্রহন করেন। বঙ্গবন্ধুর নিদের্শনা অনুযায়ি ও বঙ্গবন্ধুর পক্ষে তাঁরা মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হলে তাদেরকে এসকল ইতিহাস জানাতে হবে। বাঙালি জাতির প্রকৃত ইতিহাস জানলে আজকের শিশুরা দেশপ্রেমিক হয়ে উঠবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার(দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক আবু সাইদ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার মাহাবুবার রহমান।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ও জেলা ইউনিট কমান্ড ও সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ খুলনার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত ।

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ও জেলা কমান্ড ও সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ খুলনার উদ্যোগে খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে ভবনে দুপুর ১২ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদ্দার মাহবুবার রহমান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির , সভায় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্ধ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ আলী,সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ শহিদুল ইসলাম, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা হারুন আর রশিদ বন্ধ, বীর মুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিউদ্দিন মোড়ল ,বীর মুক্তিযোদ্ধা শেখ জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা শেখ হাফিজুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শেখ অহিদুর রহমান ,বীর মুক্তিযোদ্ধা কাজী মতিউর রহমান ,বীর মুক্তিযোদ্ধা শাহ কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বীরেন দাস বীরু, মোঃ তুহিন আলী খান প্রমূখ।