মশিয়ালীর ট্রিপল মার্ডারের এলাকা পরিদর্শনে কেএমপি কমিশনার
স্টাফ রিপোর্টার
কেএমপি’র পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, পিপিএম-সেবা নগরীর খানজাহান আলী থানাধীন মশিয়ালী এলাকার ট্রিপল মার্ডার মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গতকাল বৃহস্পতিবার পরিদর্শনে গিয়ে তিনি শোক সন্তপ্ত নিহতদের পরিবারের নিকট ন্যায়-বিচার নিশ্চিত করতে পুলিশের সব ধরণের কার্যক্রম পরিচালনা করার প্রতিশ্রুতি দেন। এসময় তিনি নিহতদের পরিবারের খোঁজ-খবর নেন এবং এলাকাবাসীর প্রতি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহবান করেন।
উল্লেখ্য, কমিশনার এর প্রত্যক্ষ তদারকিতে এ পর্যন্ত কেএমপি’র খানজাহান আলী থানার আলোচিত ট্রিপল মার্ডার মামলার সহিত প্রত্যক্ষভাবে জড়িত ৪জন আসামীকে গ্রেফতার করা হয় এবং হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অবিরাম অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও, ঘটনাস্থল পরিদর্শন শেষে কমিশনার মামলার তদন্ত সংশ্লিষ্ট ঊর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের দক্ষতা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সহিত কাজ করে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার অঙ্গীকার ব্যক্ত করেন এবং হত্যা মামলার ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনসহ সুষ্ঠু তদন্তের বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন।
কয়রায় র্যাবের অভিযানে ৬টি তক্ষকসহ গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার কয়রা থানাধীন চাঁদআলী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬টি বন্যপ্রানী জীবিত তক্ষকসহ ৩ পাচারকারী দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৬। ২২জুন সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ৩ পাচারকারী হলেন খুলনা জেলার পাইকগাছা থানার বেতবুনিয়া গ্রামের মৃত. মফিজ উদ্দিন গাজীর ছেলে মোঃ.জিয়াউর রহমান গাজী (৩৫), কয়রা থানার মসজিদকুল গ্রামের শাহাবুদ্দিন মোল্লার ছেলে মো. বিল্লাল হোসেন মোল্লা (২৫) ও অর্জুনপুর গ্রামের মো. শাহেব আলী গাজীর ছেলে মো. রবিউল ইসলাম গাজী (২৭)।
র্যাব-৬ জানায়, ২২জুন সন্ধ্যা ৬টার দিকে খুলনা জেলার কয়রা থানাধীন চাঁদআলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় বাজারের গোলাম রসুল এর মুদির দোকানের সামনে থেকে ৬টি বন্যপ্রানী জীবিত তক্ষকসহ ওই ৩জনকে গ্রেফতার করা হয়। তারা দেশের বিভিন্ন স্থান হতে গোপনে অবৈধ বন্যপ্রাণী তক্ষক ক্রয় করে তাদের নিজ এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে কয়রা থানায় ১৯২৭ সনের বন আইন ও বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ আইনে মামলা রুজু করা হয়েছে।
কলারোয়ায় র্যাবের অভিযানে ২৫০বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন কলারোয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ২২জুন রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেড়াগাছি পাঁচপোতা গ্রামের মো. আজিুজল ইসলামের ছেলে মো. আলামিন (১৯)।
র্যাব-৬ জানায়, ২২জুন রাত সোয়া ৮টার দিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন কলারোয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় খাসপুর গ্রামের চৌরাস্তা যাত্রী ছাউনির সামনে থেকে ২৫০ বোতল ফেন্সিডিলসহ আলামিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নগরীতে র্যাবের অভিযানে ১৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
নগরীর সোনাডাঙ্গা থানাধীন সোনাডাঙ্গা ট্রাক টার্মিনালে অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ২২জুন রাত ৯টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার পুটিখালী গ্রামের মৃত. হাবিবুর রহমান খানের ছেলে মো. রেজাউল করিম খান (৩৫)।
র্যাব-৬ জানায়, ২২জুন রাত ৯টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন সোনাডাঙ্গা ট্রাক টার্মিনালে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় টার্মিনাল এর মধ্যে থেকে ১৪৫ পিস ইয়াবাসহ রেজাউল করিমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
ঝিনাইদহে র্যাবের অভিযানে ১১৬ লিটার মদসহ গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলার সদর থানাধীন আরাপপুর মোড় ও চাঁদপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১১৬ লিটার মদসহ ৩মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ৩মাদক ব্যবসায়ী হলেন ঝিনাইদহ জেলার থানাধীন শৈলকুপা থানার শৈলকুপা কোর্টপাড়া আবাসনের আনন্দ লালের ছেলে চিত্ত লাল (৩৫), শৈলকুপা বাজারপাড়ার মৃত. মজিবর বিশ্বাসের ছেলে মো. শাহিন আকতার (৪০) ও কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বৃত্তিপাড়া গ্রামের মৃত. ষষ্ঠীর ছেলে মিঠুন (২৬)।
র্যাব-৬ জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে ঝিনাইদহ জেলার সদর থানাধীন আরাপপুর মোড় ও চাঁদপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় আরাপপুর মোড়স্থ তানিয়া হোটেল এন্ড সুইটস এর সামনে ৫২ লিটার দেশীয় চোলাই মদসহ চিত্ত লাল ও শাহিন আকতারকে গ্রেফতার করা হয়। অপর এক অভিযান সদর থানাধীন চাঁদপাড়া বাঘামারা ব্রীজের নিকট চালিয়ে ৬৪ লিটার দেশীয় চোলাই মদ ও মদ ক্রয়-বিক্রয়ের নগদ ১৫৩০ টাকাসহ মিঠুনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
গাজী মোহাম্মদ আলী আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী ছিলেন: এমপি বাবু
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, সদ্য প্রয়াত পাইকগাছা উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্য পেয়েছিলেন। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তিনি সারাজীবন আওয়ামী লীগের রাজনীতি করেছেন। ‘৭৩ সালে তিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর বিভিন্ন সময়ে তিনি সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়েছেন। মনোনয়ন না পেলেও তিনি দলের সঙ্গে কখনো বেইমানী করেননি। নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে দল এবং দলের প্রার্থীর জন্য কাজ করেছেন। জেলা ও উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। ২০১৯ সালের ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে উপহার হিসেবে নৌকা প্রতীক পান এবং নির্বাচনে ২০ হাজার ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন। তার মৃত্যুতে আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হলো। তার শূন্যতা কখনো পুরণ হবার নয়। তিনি দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। প্রয়াত এ চেয়ারম্যানের মৃত্যুতে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এমপি আক্তারুজ্জামান বাবু এসব কথা বলেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, আওয়ামী লীগনেতা জিএম ইকরামুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, দীপক কুমার মন্ডল, এসএম রেজাউল হক, শেখ বেনজির আহমেদ বাচ্চু, শেখ ইকবাল হোসেন খোকন, হেমেশ চন্দ্র মন্ডল, আজমল হোসেন, বিভূতি ভূষণ সানা, নির্মল অধিকারী, ডাঃ শংকর দেবনাথ, আরশাদ আলী বিশ্বাস, কাজল কান্তি বিশ্বাস, শেখ আনিছুর রহমান মুক্ত, এসএম শামছুর রহমান, তৃপ্তি রঞ্জন সেন, ¯েœহেন্দু বিকাশ, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, মাসুমা বেগম, ময়না বেগম, শেখ জুলি, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, যুবলীগ নেতা শেখ শহীদ হোসেন বাবুল, এমএম আজিজুল হাকিম, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, শেখ আবুল কালাম আজাদ, প্রাণ কৃষ্ণ দাশ, অসীম দাশ, শফিকুল ইসলাম, বিমল পাল, আকবর হোসেন, শেখ মাসুদুর রহমান, মোস্তাফিজুর রহমান পিন্টু, আজিজুল গাজী, সামাদ সরদার, দীজেন্দ্রনাথ মন্ডল, আকরামুল ইসলাম, জগদীশ চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা মৃণাল কান্তি বাছাড়, পার্থপ্রতীম চক্রবর্তী, মাসুদ পারভেজ রাজু, রায়হান পারভেজ রনি ও সাব্বির হোসেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, হাফেজ মাওঃ জালাল উদ্দীন।
ফুলবাড়ীগেট বালুর মাঠে কোরবানীর পশুরহাটের উদ্বোধন আগামীকাল
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
খুলনা যশোর মহাসড়কের পাশে ফুলবাড়ীগেট মীরেরডাঙ্গা পেট্ট্রোল পাম্প সংলগ্ন বালুর মাঠের প্রতি বছরের ন্যায় এ বছরও বসছে বিশাল পশুরহাট। সপ্তাহব্যাপী কোরবানীর পশুরহাটের আনুষ্ঠানিক উদ্বোধন ২৫ জুলাই শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। চলবে ১ আগস্ট শনিবার ঈদুল আযহার দিন পর্যন্ত।
করোনা প্রাদুর্ভাবে এ বছর প্রতিবারের থেকে একটু ব্যতিক্রম হাট বসতে যাচ্ছে। সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থায় পশুর হাটের ক্রয়-বিক্রয় করা হবে। হাটের সার্বিক নিরাপত্তা, হাসিল ব্যবস্থা, ক্রেতা-বিক্রেতা সাধারণের বিশেষ সুযোগ সুবিধা থাকা ছাড়াও থাকছে বিক্রেতাদের থাকা-খাওয়ার পর্যাপ্ত সুবিধা। ফুলবাড়ীগেট পশুর হাট সুন্দর ও সুষ্ট ভাবে পরিচালনার জন্য গঠন করা হয়েছে হাট পরিচালনা কমিটি।
হাট কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, খানজাহান আলী থানাধীন মহাসড়কের পাশে পরিচ্ছন্ন এবং মনোরম পরিবেশে পানি-কাদামুক্ত ফুলবাড়ীগেট বালুর মাঠের কোরবানির পশুরহাটের সে”্ছাসেবক রাতদিন নিরলস ভাবে কাজ করে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। হাটে গরু-ছাগলের পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী, নিজস্ব বিদ্যুৎ ও সিসি ক্যামেরার ব্যবস্থাসহ আগত ক্রেতা-বিক্রেতাদের পর্যাপ্ত নিরাপত্তার জন্য নিজস্ব নিরাপত্তা কর্মীর সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবক কমিটি থাকছে। আগামী ২৫ জুলাই কোরবানীর পশুর হাটের উদ্বোধন করা হবে, চলবে আগামী শুক্রবার ঈদ উল আযহার দিন সকাল পর্যন্ত।
চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে মহসেন জুট মিলের শ্রমিক সভা আজ
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
ব্যক্তিমালিকানধীন মহসেন জুট মিলের শ্রমিক কর্মচারীদের পিএফ , গ্রাচুইটি সহ চুড়ান্ত পাওনা অতিদ্রুত পরিশোধের দাবিতে শুক্রবার বিকাল ৪ টায় মহসেন জুট মিল শ্রমিক কাবে ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শ্রমিক সভা অনুষ্ঠিত হবে। আগামী ২৬ জুলাই রবিবার খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেনের উপস্থিতিতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে মিল মালিক , বিভাগীয় শ্রম পরিচালক ও আন্দোলনরত সাধারণ শ্রমিক কর্মচারীদের পক্ষে ৮ সদস্যের প্রতিনিধি দল শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে যোগ দিবেন । বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান ।
৭নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতির মৃত্যুতে আ’লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. সাহেব আলী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ……………. রাজেউন) মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গত বুধবার বাদ মাগরিব স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহাগনর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা শোকাহতদেও পাশ যান। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ মিজানুর রহমান মিজান, থানা আওয়ামী লীগ সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান মুজিব, কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, ফেরদাউস হোসেন লাবু, মো. সেলিম আহমেদ, মো. জিয়াউর রহমান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দ জানাযা ও দাফন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মরহুমের নামাজে জানাযা গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কাশিপুর মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে কাশিপুর কবরস্থানে দাফন করা হয়।
এদিকে মো. সাহেব আলীর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হরুনুর রশীদ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা মহাগনর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, একেএম সানাউল্লাহ নান্নু, মনিরুল ইসলাম বাশার, মো. সেলিম আহমেদ, জিয়াউর রহমান।
বিশিষ্ট শিল্পপতি শেখ মজনু’র চেহলাম অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বিশিষ্ট শিল্পপতি আওয়ামী লীগ নেতা আলহাজ¦ শেখ মজনু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আসর আড়ংঘাটা মাদ্রাসা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা মহাগনর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ,
নুর ইসলাম বন্দ, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, শেখ সৈয়দ আলী, শহীদুল ইসলাম বন্দ, মাকসুদ আলম খাজা, যুবলীগ নেতা শফিকুর রহমান পলাশ, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, কাউন্সিলর শামছুদ্দিন আহমেদ প্রিন্স, কাউন্সিলর কবির হোসেন কবু মোল্লা, কাউন্সিলর মাষ্টার আব্দুস সালাম, মরহুমের ছেলে আলহাজ¦ শেখ মাহবুব রহমান, আলহাজ¦ শেখ মোস্তাফিজুর রহমান মনির, শেখ মুশফিকুর রহমান রেছাত, মরহুমের ভাই আলহাজ¦ শেখ ইউসুফ আলী, শেখ হারুনুর রশিদ, আব্দুর রউফ মোড়ল, মো. শেখ ওহিদুজ্জামান, দাউদ হায়দার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান।
ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর কর্মী সভা
খবর বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার সকাল ৯ টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর ব্যবস্থাপনায় শাখা সভাপতি এইচ এম খালিদ সাইফুলাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মইনুল ইসলামের সঞ্চালনায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি ইমরান হুসাইন বিশেষ অতিথি ছিলেন ইশা ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় শুরা সদস্য শেখ আমীরুল ইসলাম। প্রধান অতিথি তার আলোচনায় বলেন, করোনাকালীন সময়েও নিজেদের মেধাগত যোগ্যতা বৃদ্ধি করতে হবে, সমাজের মানুষকে সচেতন করতে হবে এবং সাংগঠনিক মজবুতি অর্জন করার পাশাপাশি সংগঠন কে এই উদ্ভুত পরিস্থিতির মাঝেও অগ্রগামী করতে হবে। সভাপতি তার আলোচনায় আগামী ২০ ও ২১ আগষ্ট অনুষ্ঠিতব্য কর্মী সভা সফলে সকল কর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন নগর সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ইসলাম আবীর প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহদী হাসান মুন্না দপ্তর সম্পাদক আব্দুলাহ আল মামুন আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক কলেজ সম্পাদক মোঃ আব্দুলাহ ছাত্র কল্যাণ সম্পাদক মাঞ্জারুল হুদা সাহিত্য সাংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ আঃ আল মামুন। সভায় আরও উপস্থিত ছিলেন এম এম মাহদী হাসান মাঞ্জারুল হুদা বনী আমিন, এম এ রাকিব গোলদার, রিয়াজ হাওলাদার, আলম গাজী, ঈমাম হাসান, শিহাব উদ্দিন, এনায়েত উলাহ, ফেরদৌস হাসানো আবুল কাশেম, আঃ আল মামুন, জুবায়ের জাওয়াদ ইউসুফ গাজী মাহবুবুল হক মোঃ সা’আদ নাহিদ, হাসান নুরুজ্জামান, সিরাজ, ওসামা রাকিবুল ইসলাম তাওফিকুল ইসলাম রাজ মাসুম বিলাহ শাকিল আহমাদ সুহাইল তানভীর নোমান আহমাদ আরিফ বিলাহ প্রমুখ।
শরণখোলায় স্ত্রীর সাবেক স্বামীর চাপাতির কোপে গুরুতর আহত বর্তমান স্বামী
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় স্ত্রীর সাবেক স্বামী শাহ আলম বিশ্বাসের চাপাতির কোপে গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেলে ভর্তি হয়েছেন বর্তমান স্বামী আব্দুর রহমান হাওলাদার (৫০)। স্ত্রী ভাগিয়ে নেয়াকে কেন্দ্র করে গত ২২ জুলাই (বুধবার) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পশ্চিম কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রহমান হওলাদারকে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে ।
আহত রহমান হাওলাদারের ছোটো ভাই রায়েন্দা বাজারের পাঁচরাস্তা এলাকার তেল ব্যবসায়ী মোঃ বেল্লাল হাওলাদার জানান, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন রহমান হাওলাদাররাত দেড়টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ির সামনে পৌছা মাত্র শাহআলম চাপাতি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে রহমানকে। তখন রহমানের মাথায় হেলমেট থাকায় মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। তবে, হাতে ও শরীরের বেশ কিছু স্থানে কোপ লেগে মারাত্মক জখম হয়। ওইসময় রহমানের চিৎকারে ঘর থেকে ছুটে আসে তার বড় ছেলে নাইম। নাইম এসে বাবাকে বাঁচাতে শাহআলমকে ঝাপটে ধরে। এক পর্যায় শাহআলম সেখান থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিক রহমানকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে রহমানে অবস্থা আশংকাজনক বলেও জানান তার ভাই বেল্লাল ।
খোঁজ নিয়ে জানাগেছে, দুই সন্তানের জননী পশ্চিম কদমদলা গ্রামের মোঃ আঃ রহমান বিশ্বাসের ছেলে শাহআলম বিশ্বাসের স্ত্রী নুপুর বেগম (৩৫) স্বামী বিদেশে থাকার সুবাদে একই গ্রামের পার্শ্ববর্তী মোঃ আঃ মজিদ হাওলাদারের ছেলে রায়েন্দা বাজার পাঁচ রাস্তার মুদি ব্যবসায়ী মোঃ আঃ রহমান হাওলাদারের সাথে পরকীয়ায় জড়িয়ে পরেন। বেশ কিছুদিন প্রেম চলাকালে রহমান ও নুপুর দুজনে দুজনকে বিবাহ করতে আগ্রহী হন। এক পর্যায় দুই সন্তানের জননী নুপুর বেগম শাহ আলমকে তালাক দেন এবং রহমানকে বিয়ে করেন। এ খবরে শাহ আলম ক্ষিপ্ত হয়ে রহমানের উপর প্রতিশোধ নিতে সুযোগ খুঁজতে থাকেন এবং বুধবার রাতেই সেই সুযোগ কাজে লাগিয়ে রহমানের উপর হামলা চালায়। শরণখোলা থানার ওসি এসকে আব্দুল্লাহ আল সাইদ বলেন, হামলার ঘটনা শুনেছি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ ১৬ নম্বর ওয়ার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সোনাডাঙ্গা থানার বৃক্ষরোপণ কর্মসুচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে ১৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ মহানগরীর আজিজের মোড় পথচারী ও দলীয় কর্মীদের মধ্যে একশো ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করে। সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামরুল ইসলাম এসব চারা বিতরণ করেন। পড়ে জলীল স্বরণী রোডের দুই পার্শে ৫০টি গাছের চারা রোপণ করা হয়। এসময় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মোঃ জিলহজ্জ হাওলাদার, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ তারিকুজ্জামান, যুগ্মসম্পাদক সম্পাদক রিহান মোল্লা, মোঃ আজম খান রনি, শেখ কামরুল ইসলাম, আনোয়ার হোসেন, আনিসুজ্জামান, মোঃ মাসুম হাওলাদার, মোঃ ইমরান হাওলাদারসহ দলীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বিপিজে খুলনা জেলা শাখার নব-নির্বাচিতদের সাথে খুলনা প্রেসকাব নেতৃবৃন্দের মতবিনিময় বিনিময়
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার নব-নির্বাচিত নেতৃবৃন্দের সাথে খুলনা প্রেসকাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুর ১২ টায় খুলনা প্রেসকাবের সম্মেলন কক্ষে সংগঠনের নব-নির্বাচিত সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হক পাপ্পুর পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার নব-নির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তৃতা করেন খুলনা প্রেসকাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, যুগ্ম-সম্পাদক কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক তৈয়ব আবু । এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ফটো সাংবাদিক মোঃ আনোয়ারুল ইসলাম কাজল, সংগঠনের নব-নির্বাচিত সহ-সভাপতি দেবব্রত রায়, এস এম বাহাউদ্দিন, যুগ্ম-সম্পাদক কাজী ফজলে রাব্বি শান্ত, মোঃ হেলাল মোল্লা, কোষাধ্যক্ষ সাগর সরকার, দপ্তর ও প্রচার সম্পাদক সোহেল রানা, নির্বাহী সদস্য মাঞ্জারুল ইসলাম, সদস্য মামুন হাওলাদার, তুফান গাইন, শেখ শান্ত। মতবিনিময় শেষে বিপিজে খুলনা জেলা শাখার নব-নির্বাচিত নেতৃবৃন্দ খুলনা প্রেসকাবের সভাপতি ও সাধারণ সম্পাদকে ফুলেল শুভেচ্ছা জানান।
করোনায় কয়রা থেকে হারিয়ে যাচ্ছে কামারদের ঠুক-ঠাক শব্দ
শাহজাহান সিরাজ কয়রা
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কয়রা উপজেলায় ব্যস্ততা বাড়িনি কামার পাড়াগুলোতে। হাতুড়ি পেটানো ঠুক-ঠাক শব্দে এখন আর মুখর নেই কামারপাড়ায়। বিশ্বে মহামারি করোনা প্রকোপ থাকার কারনে দেশের প্রতিটি স্তরের মানুষদের জীবন পরিচালনা করা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই মরনব্যাধী করোনা ভাইরাস এক নিমিষে বদলে দিয়েছে প্রতিটি মানুষের জীবন চলার গতিকে। করোনা ভাইরাস যেমন পুরোবিশ্বকে গ্রাস করে আছে বন্ধ করে দিয়েছে মানুষের স্বাধীনতা আর তখনি প্রাকৃতিক দূর্যোগ ঘূর্ণিঝড় আম্পান পাল্টে দিয়েছে তাদের দৈনন্দিক জীবনধারাকে। জীবন কেড়ে নেওয়া করোনা ভাইরাস ও পথে বসিয়ে দেওয়া ঘূর্ণিঝড় আম্পান আর এরি মধ্যে সামনে চলে আসল মুসলমানদের সবচেয়ে বড় খুশির দিন ঈদ-উল আযহা। কিন্তু এই মর্মান্তিক পরিবেশে কারো মুখে কোন খুশির আবছায়া নেই। আর নেই কামারদের সেই ঠুক-ঠাক শব্দ।মনে হয় এক নিমিষে স্তব্ধ হয়ে গেছে কামাররা, বাতাসে হারিয়ে গেছে লোহার দা, ছুরি, চাকু, কোদাল, চাপাতি ইত্যাদি এইসব জিনিসপত্র বানানোর সময় সেই ঠুক-ঠাক শব্দটি।
বৃহস্পতিবার দিনভর সরেজমিনে ঘুরে দেখা যায়, কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে কামারপাড়া এলাকাটি ঠিক এমনিভাবে নিস্তব্ধ হয়ে গেছে। এখানে যুগযুগ ধরে বসবাস করে আসছে ৩০/৪০ টি কামার পরিবার। অনেকেই আবার এই পেশা ছেড়ে দিয়ে অন্য পেশাকে বেছে নিয়েছে। বর্তমানে এই কামারপাড়া এলাকাটিতে নেই কোন কাজ, নেই কোন শব্দ। কয়েকমাস আগের কথা, যখন কামারদের এই ঠুক-ঠাক শব্দের কারনে উক্ত এলাকার মানুষজন ঠিক করে ঘুমাতে পারতো না। ্আর এখন কেমন এক শান্ত পরিবেশে নিঝুম হয়ে আছে কামারপাড়া এলাকাটি। ঈদ-উল আযহা আসার প্রায় ১ থেকে দেড় মাস আগে থেকে কামার পাড়া এলাকাটি প্রায় দিন-রাত ২৪ ঘন্টায় এক অদ্ভুদ তরঙ্গে সময় কাটাতো। এমনকি কামাররা দুবেলা খাওয়ারও সময় পেত না। কিন্তু এই মরনব্যাধী করোন ভাইরাসের কারনে কয়রা উপজেলার বেশিরভাগ মানুষ কোন পশু কোরবানী দিচ্ছে না।
আমাদী ইউনিয়নের কামারপাড়া এলাকার কয়েকজন কামার বিধান, সীমান্ত, কার্তিক ও অসীম কর্মকারের সাথে কথা হলে তারা বলেন, আমাদের বাপ দাদা সকলে এই কাজ করে আসছে। আর আমরা বংশ্বধর হওয়ায় নিজেদের এই বংশ পরস্পরা এগিয়ে নেওয়ার জন্য ছোটবেলা থেকে আমরা এই কাজ করে আসছি। আমাদের এই কামারপাড়া এলাকাটিতে রাত দিন ২৪ ঘন্টায় চলে লোহার ঠুক-ঠাক শব্দ। এমনকি শব্দের কারনে এই এলাকার মানুষরা ঠিকমত ঘুমাতে পারতো না এমন অভিযোগ দিয়েছে অনেকেই। কিন্তু এ বছর সেই ব্যস্ততা, ঠুক-ঠাক শব্দ আর নেই। করোনায় তাদের মুখের হাসিও ফুরিয়ে গেছে। অথচ সারা বছরের ধার-দেনা পরিশোধের সময়টাতেই আজ তারা অলস সময় পার করছেন। এতে তাদের ধার -দেনা কমার পরিবর্তে দেনার পরিধি আরো বাড়ছে।
ইউনিয়নের অসীম কর্মকার বলেন, আধুনিক যন্ত্রাংশের প্রভাবে কামার শিল্পের দুর্দিন চললেও প্রতি বছরই কোরবানীর ঈদকে সামনে রেখে জমে উঠতো এ শিল্প। তাই তো আমরা প্রতিবছরই কোরবানীর এই সময়টার অপেক্ষায় থাকি। কারন এই সময়ে সারা বছরের ধার-দেনার পরিশেধের সুযোগ থাকে। কিন্তু এবার করোনায় আমাদের সব আশা শেষ হয়ে গেছে। কামারপাড়ার কারিগর গনেশ বলেন, ৪০ বছর ধরে এই পেশায় আছি। প্রতি বছর এই সময়টায় অনেক ব্যস্ত থাকি। যত দিন গড়াবে ব্যস্ততা বাড়বে। সকাল ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত। ঈদের আগের দিনে অনেক অর্ডার ফেরত দিতে হয়। ঈদের আগের রাত গভীর পর্যন্ত কাজ করতে করতে সকাল হয়ে যায়। কিন্তু এখন করোনা সব থামিয়ে দিয়েছে। নজমল কারিগর বলেন, এ শিল্পে কয়লা সহ অন্যান্য কাঁচামালের দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু সে অনুযায়ী বাড়েনি তাদের জিনিস পত্রের দাম। মাস গেলে গুনতে হচ্ছে কর্মচারির বেতন। তিনি বলেন, এ পেশায় পরিশ্রমের চেয়ে পারিশ্রমিক কম। তবুও পূর্ব পুরুষের রেখে যাওয়া এই পেশাই উৎসাহের কমতি নেই কামার পল্লীর এসব কর্মকারদের।
বাঙালির দাবি আদায়ে বঙ্গবন্ধু সর্বদা সোচ্চার ছিলেন :সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে গেছেন। বাঙালির দাবি আদায়ে বঙ্গবন্ধু সর্বদা সোচ্চার ছিলেন। তাঁর জন্য বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী।
সিটি মেয়র বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ চত্ত্বরে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে মুজিববর্ষ উপলক্ষে নব নির্মিত চিরঞ্জীব মুজিব ম্যুরাল উদ্বোধনকালে এসব কথা বলেন। তিনি বলেন, ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭০ এর সাধারণ নির্বাচনসহ এ দেশের গণমানুষের আশা আকাঙ্খা পুরণে প্রতিটি আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল অগ্রণী। এ দেশের স্বাধীনতার পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করতে সম্মিলিতভাবে চেষ্টা চালাতে হবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম কেউ বাঙালির হৃদয় থেকে মুছে ফেলতে পারবে না। মেয়র মুজিববর্ষে সকলকে তিনটি করে বৃক্ষ রোপণের আহবান জানান। এসময় খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আহাদ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মোঃ রেজা সেকেন্দার, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানাসহ আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মেয়র মুজিববর্ষ উপলক্ষে খুলনা মেডিকেল কলেজ চত্ত্বরে গাছের চারা রোপণ করেন। পরে মেয়র নগর ভবন সম্মেলনকক্ষে যুক্তরাষ্ট্র থেকে আগত সিডিসি এনজিওর একটি প্রতিনিধি দলের খুলনার আরবান স্বাস্থ্য নিয়ে মতবিনিময় করেন। প্রতিনিধি দল খুলনার আরবান কিনিক এবং করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ে খুলনায় কাজ কারার আগ্রহ প্রকাশ করেন। মেয়র স্বাস্থ্য এবং কোভিড-১৯ সংক্রমণসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিধি দলকে অবহিত করেন এবং সবরকম সহযোগিতার আশ^াস দেন। এসময় কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, চীফ প্ল্যানিং অফিসার আবির-উল-জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহসহ সিডিসি এনজিওর প্রতিনিধিরা অংশ নেন। দুপুরে নগর ভবন সম্মেলনকক্ষেখুলনা বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে বিশ^বিদ্যালয়ের একটি প্রতিনিধি দল নগরীতে টেকসই, স্বাস্থ্যসম্মত ও শিক্ষা বান্ধব শহর এবং মহল্লা (এসএইচএলসি) প্রকল্প বাস্তবায়ন নিয়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সাথে মতবিনিময় করেন। এসময় মেয়র বলেন, এই প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এই প্রকল্প বাস্তবায়ন নিয়ে কেসিসি এবং খুলনা বিশ^বিদ্যালয়ের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে।
প্রেমের টানে ধর্ম ছেড়ে হলেন লাশ
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
পরকীয়ার টানে এক বছর আগে স্বামী ও তিন মেয়েকে রেখে সনাতন ধর্ম ত্যাগ করে আব্বাস আলী (৪০) নামে এক যুবকের হাত ধরে মুসলিম হয়েছিলেন কল্পনা রানী। সেখানে ঠাঁই হলো না তার। অবশেষে জীবন দিয়ে ভালোবাসার মূল্য দিতে হলো তাকে।
কল্পনার আগের স্বামী চিত্তরঞ্জন বর্তমানে আমেরিকান প্রবাসী। একবছর আগে তিনি স্ত্রীকে সেখানে নিয়ে যেতে চেয়েছিলেন। সব ঠিকঠাক করে যে দিন নিয়ে যাবেন সেদিনই আব্বাসের সাথে ঘর ছাড়েন কল্পনা।
আব্বাস যশোরের মণিরামপুর উপজেলার মাঝিয়ালী গ্রামের শরিয়তউল্লাহর ছেলে। তার আগের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। আর চিত্তরঞ্জনের বাড়িও একই গ্রামে।
স্থানীয়রা জানান, একবছর আগে আব্বাসের হাত ধরে ঘর ছাড়েন কল্পনা। এরপর তাকে নিয়ে যশোর সদর উপজেলার চাঁচড়া গ্রামে শান্ত মেম্বরের বাড়িতে ভাড়া থাকতেন তারা। বুধবার (২২ জুলাই) বিকেলে কল্পনার লাশ মাঝিয়ালী গ্রামে নিয়ে আসেন আব্বাস। বাড়ি এনে প্রচার দেন,কল্পনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে খেদাপাড়া ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে এসে আবার পুলিশ পাহারায় লাশসহ আব্বাসকে কোতয়ালী থানায় পাঠান। আব্বাস সেখানে পুলিশ হেফাজতে রয়েছেন।
খেদাপাড়া ক্যাম্প পুলিশের আইসি এসআই গোলাম রসুল বলেন, চাঁচড়া থেকে কল্পনা নামে এক নারীর লাশ মণিরামপুরের মাঝিয়ালী গ্রামে আনারপর আমরা ঘটনাস্থলে যাই। পরে পুলিশ পাহারায় রাতে আবার লাশ সদর থানায় পাঠানো হয়।
যশোর কোতয়ালী থানার ওসি (তদন্ত) তাসমীম বলেন, ধারণা করা হচ্ছে আব্বাস কল্পনাকে মারপিট করেছে। সেই সন্দেহ থেকে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রথমিকভাবে অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপকূলীয় এলাকায় নৌবাহিনীর বৃক্ষরোপন ও টহল অব্যাহত
খবর বিজ্ঞপ্তি
খুলনা, ২৩ জুলাই ২০২০ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপি মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে ‘জাতীয় বৃক্ষরোপন অভিযান ২০২০’ এ দেশের মোট বনভূমির ২৫ শতাংশ বনায়নে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করেন। এরই অংশ হিসেবে ‘মুজিববর্ষের আহ্বান লাগাই গাছ বাড়াই বন’ সোগানকে সামনে রেখে কমান্ডার খুলনা নেভাল এরিয়ার দিক-নির্দেশনায় পটুয়াখালীস্থ নৌবাহিনী ঘাঁটি বানৌজা শের-ই-বাংলা কর্তৃক গাছের উপকারিতা, পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা, খাদ্য ও পুষ্টি ঘাটতি পূরণ বিবেচনা করে ঘাঁটির অভ্যন্তরে ৪৩০ (চারশত ত্রিশ) ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেন। নৌবাহিনীর এই উদ্যোগে দেশের ২৫ শতাংশ বনায়ন কর্মসূচিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। অপরদিকে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে বরগুনা ও মংলায় নিয়মিত টহল পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী কন্টিনজেন্ট মোংলা উপজেলার কচুবুনিয়া, দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, আপাবাড়ি, চালনা পোর্ট ফাজিল মাদ্রাসা ও ফেরিঘাট এলাকায় নিয়মিত সচেতনতামূলক টহল প্রদান করে। উপজেলাসমূহের বিভিন্ন স্থানে কোভিড-১৯ প্রতিরোধমূলক লিফলেট বিতরণ করে। এছাড়া মোংলা উপজেলার চালনা পোর্ট ফাজিল মাদ্রাসা এবং মংলা পোর্ট প্রাথমিক বিদ্যালয়ে ১৫০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে মাস্ক ব্যবহার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট বরগুনা সচেতনতামূলক টহল পরিচালনা করে। উপজেলাসমূহের বিভিন্ন এলাকায় কোভিড-১৯ প্রতিরোধ সর্ম্পকিত ১২০টি লিফলেট বিতরণ করে। নৌ কন্টিনজেন্ট দু’টি জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে সহায়তা প্রদানসহ করোনা ভাইরাস প্রতিরোধ সর্ম্পকিত বিভিন্ন ব্যানার স্থাপন, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
চুয়াডাঙ্গায় সেপটিক ট্যাংকে নেমে যুবক-যুবতীর মর্মান্তিক মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর পানি পরিষ্কার করতে নেমে দু’জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের বাজার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কার্পাসডাঙ্গা গ্রামের মুদি দোকানি এরশাদুল ইসলামের মেয়ে আসমা খাতুন (১৬) এবং একই উপজেলার কালিয়াবকরি গ্রামের মতলেব মন্ডলের ছেলে দোকান কর্মচারী হাসিবুল ইসলাম (২৭)। স্থানীয়রা জানায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারপাড়ার এরশাদুল ইসলাম একজন মুদি দোকানি। বাড়ির সাথেই তার দোকান। বাড়ির একাংশে নতুন করে নির্মাণ করছেন সেপটির ট্যাংক। দু’দিনের টানা বৃষ্টির পানি ওই ট্যাংকে জমে গিয়েছিল। এরশাদুল ইসলামের মেয়ে আসমা খাতুন পানি পরিষ্কার করতে বিকেল সাড়ে ৪টায় ট্যাংকের ভেতরে নামে। সেখানে নামার পর তার কোনো সাড়া-শব্দ না পাওয়ায় খোঁজ নিতে দোকানের কর্মচারী হাসিবুল ইসলামও ট্যাংকে নামে। পরে দু’জনের কোনো সাড়া না পেলে স্থানীয়রা দর্শনা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে ট্যাংকের ভেতর থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুস সালাম জানান, সেপটিক ট্যাংকের ভেতর বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল। ওই গ্যাসের কারণে সেখানে অক্সিজেন না থাকায় দম বন্ধ হয়ে তাদের দু’জনের মৃত্যু হয়েছে। দামুড়হুদা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেপটিক ট্যাংকের ভেতর অক্সিজেন না পেয়ে দু’জনের মৃত্যু হয়েছে।
ম্যাজিস্ট্রেট দেখেই দৌড় দিলেন ‘ডাক্তার’
স্টাফ রিপোর্টার
খুলনার কয়রা উপজেলা সদরের কথিত দন্ত চিকিৎসকের চেম্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় মোস্তফা কামাল নামের ভুয়া চিকিৎসক দৌড়ে পালিয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তার চেম্বারটি সিলগালা করে দেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কয়রা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস। এর আগে একবার কথিত ওই দন্ত চিকিৎসক মোস্তফা কামালকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন। তবে সুযোগ বুঝে তিনি আবার চেম্বার খুলে বসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস জানান, তিনি কোনো বিশেষজ্ঞ চিকিৎসক না হয়েও দীর্ঘদিন কয়রা উপজেলা সদরে ‘সাগর ডেন্টাল কিনিক’ নামে চেম্বার খুলে প্রতারণা করে আসছিলেন। প্রতিনিয়তই সেখানে সাধারণ মানুষ চিকিৎসার নামে অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। তাই তার চেম্বারটি সিলগালা করে দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাজিস্ট্রেটের উপস্থিতি দেখে ওই চিকিৎসক দৌড়ে পালিয়ে যান।
স্বাস্থ্যবিধি না মেনেই খুলনা-সাতক্ষীরা সড়কে গণপরিবহন চলছে
স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর চলতে শুরু করা খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। শুরুতে লোক দেখানো স্বাস্থ্যবিধি মানা হলেও এখন আর তোয়াক্কা করছে না বেশির ভাগ পরিবহনই। লোকাল বাসগুলোতে ওঠানামার ধাক্কাধাক্কি উদ্বেগজনক। সাতক্ষীরার সঙ্গে খুলনার দূরত্ব ৬৪ কিলোমিটার। দীর্ঘ এ পথ স্বাস্থ্যঝুঁকি নিয়ে চলাচল করেন হাজারও যাত্রী, যা দেখার কেউ নেই। অভিযোগ রয়েছে, অধিকাংশ গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। হেলপাররা আগের মতো জোর করে টেনে টেনে যাত্রী তুলছেন। কোনো পরিবহনে জীবাণুনাশক ছিটানো হচ্ছে না। যাত্রীরা আগের মতো হুড়োহুড়ি করে বাসে উঠছেন। বাস স্ট্যান্ডে যাত্রীদের উপচে পড়া ভিড়। টিকিট কাউন্টারগুলোতে মানা হচ্ছে না শারীরিক দূরত্ব। সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে টিকিট বিক্রির কথা থাকলেও বেশির ভাগ ক্ষেত্রে তা মানা হচ্ছে না। বাসে ওঠার আগে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করার কথা। তবে অনেক বাস কাউন্টারে নামে মাত্র স্যানিটাইজার রাখা হয়েছে। অনেক যাত্রীই মুখে মাস্ক ব্যবহার করছেন না। সড়কে চেকপোস্ট থাকলেও স্বাস্থ্যবিধির বিষয়টি চেক করা হয় না।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সাতক্ষীরা থেকে খুলনায় নিয়মিত আসা-যাওয়া করা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা জুবায়ের মোস্তাফিজ জানান, সরকারি স্বাস্থ্যবিধি নির্দেশনায় বলা হয়েছে সামাজিক ও শারীরিক দূরত্ব কঠোরভাবে মেনে চলতে হবে। বাস টার্মিনালে কোনোভাবেই ভিড় করা যাবে না। তিন ফুট দূরত্ব বজায় রেখে যাত্রীরা গাড়ির জন্য লাইনে দাঁড়াবেন এবং টিকিট কাটবেন। স্টেশনে পর্যাপ্ত হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। বাসে কোনো যাত্রী দাঁড়িয়ে যেতে পারবেন না। বাসের সব সিটে যাত্রী নেওয়া যাবে না। পরিবারের সদস্য হলে পাশের সিটে বসানো যাবে, অন্যথায় নয়। যাত্রী, চালক, সহকারী, কাউন্টারের কর্মী সবার জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক। ট্রিপের শুরুতে এবং শেষে বাধ্যতামূলকভাবে গাড়ির অভ্যন্তর ভাগসহ পুরো গাড়িতে জীবাণুনাশক স্প্রে করতে হবে। যাত্রী ওঠানামার সময় শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে। যাত্রীদের হাতব্যাগ, মালামাল জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে। এসব নিয়মের কোনো বালাই নেই খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গণপরিবহনে। স্বাস্থ্যবিধি অমান্য করে সাতক্ষীরা থেকে খুলনায় আসা এসআর পরিবহনের হেলপার ও কন্ডাকটররা বলেন, ‘আমরা যাত্রীদের স্বাস্থ্য বিধি মেনে চলতে বলি কিন্তু তারা মানে না। আর আমরা এভাবে চলি তা সবাই জানে। ’ খুলনা ও সাতক্ষীরা বাস মালিক সমিতিরও কোনো মাথা ব্যথা নেই এ নিয়ে। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, ‘খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি। ’
দাকোপ উপজেলা আ. লীগের সভাপতির সুস্থতা কামনায় মৎস্যজীবী লীগের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি :
খুলনার দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আবুল হোসেন করোনাভাইরাসে সংক্রমিত হওয়ায় তাঁর সুস্থতা কামনা করে বিবৃতি দেন খুলনা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ। বিবৃতিতে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোল্লা সামছুর রহমান (শাহীন), সহসভাপতি তপক ম-ল (তপু), মো. বাহাদুর শেখ, ড. বায়েজিদ মোড়ল, মো. তুহিনুল ইসলাম, বুদ্ধদেব হালদার জুয়েল, বিকাশ চন্দ্র বিশ^াস, রাশিদুল হাসান রাজা, মো. রাজু আহমেদ, কাজী তারিক আহমেদ, সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামান লাবু, যুগ্ম সম্পাদক কনোজিৎ রায় বাপ্পি, শেখ সরোয়ার হোসেন, অর্থ সম্পাদক শেখ শাকিল হোসেন, দপ্তর সম্পাদক এসএম হাফিজুর রহমান লিপু, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ রায়, মো. মুরাদ হোসেন, শেখ ইফতেখার হাসান বাপ্পি, শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক জুলফাত উল্লাহ আগা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এনামুল হাসান শিপার,
শিল্প ও বানিজ্যিক বিষয়ক সম্পাদক মো. তারেক বিশ^াস, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক একেএম আছাদুজ্জামান, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মুহাম্মাদ হাসান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গাজী রকিব উদ্দীন সোহাগ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রবীন্দ্রনাথ বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ জলিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সমিত দেব রায়, সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক মোদাচ্ছের আলী মাস্টার, মহিলা বিষয় সম্পাদীকা বুলু রাণী ম-ল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তপন কুমার পাল, উপদপ্তর সম্পাদক শেখ ওবায়দুর রহমান, উপযুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী টিপু, উপমহিলা বিষয়ক সম্পাদীকা সঞ্চিতা রায়, কামরুল হাসান চাঁন, শাহারিয়ার খোকন, সাগর কুমার নাগ, সিরাজুল ইসলাম বেপারী, রিফাতুল জান্নাত, পূর্ণিমা ম-ল প্রমূখ।
খবর প্রকাশের পর শরণখোলার সেই কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
শরণখোলা প্রতিনিধি
বরিশালের এক কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক গড়ে তোলা সহ তার বিশ্বাস ভঙ্গের অভিযোগে শরণখোলা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়ালিউল ইসলাম কে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। মঙ্গলবার খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কাজী আব্দুল মান্নান স্বাক্ষরিত এক আদেশে ২২জুলাই (বুধবারের) মধ্যে ওই কর্মকর্তাকে নড়াইল জেলায় যোগদানের জন্য জরুরী নির্দেশ দেয়া হয় বলে কৃষি বিভাগ সুত্রে জানাগেছে। এ বিষয়ে গত কয়েকটি পত্রিকায় খবর প্রকাশ হওয়ার পর এ আদেশ প্রদান করা হয়।
বরিশাল উত্তর সাগরদী এলাকার বাসিন্দা ও বরিশাল সরকারি (বি.এম) কলেজের ম্যানেজমেন্ট বিভাগের মাষ্টার্স শেষ বর্ষেও এক ছাত্রী (২৫), ২০ জুলাই (সোমবার) শরণখোলায় এসে নিজেকে ওই কৃষি কর্মকর্তার স্ত্রী দাবী করেন। এক পর্যায়ে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উভয় পক্ষের বক্তব্য শুনে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন। এক পর্যায়ে মেয়েটি অজ্ঞান হয়ে পড়লে তাকে শরনখোলা উপজেলা স্বাস্থ্য-কমপ্রেক্সে ভর্তি করেন তার দুই নিকট আত্মীয় ।
ওই কলেজ ছাত্রী অভিযোগ করে সাংবাদিকদের বলেন, মাদারীপুর জেলার সদর থানতলি উপজেলার (অবসরপ্রাপ্ত) সেনা সদস্য আব্দুল আউয়াল মজুমদারের ছেলে কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ ওয়ালিউল ইসলামের সাথে তার ২০১৮ সালে সামাজিক যোগাযোগের মাধ্যম (ফেসবুকে) পরিচয় হয়। তারপর থেকে তাদের মধ্যে গভীর সখ্যতা গড়ে ওঠে এবং বিভিন্ন স্থানে দেখা ও সাক্ষাৎ করেন। ওলিউল বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে স্ত্রী হিসেবে ব্যবহার করেন। বিষয়টি উভয়ের পরিবার জানে। কিন্তু হঠাৎ করে ওলিউল তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এবং তার পরিবারের লোকেরাও নানা তালবাহানা শুর ুকরেন। তার সরলতার সুযোগ নিয়ে এ ভাবে বিশ্বাস ঘাতকতা করবেন ওলিউল তা তিনি স্বপ্নেও ভাবেনি বলে কান্নায় ভেঙ্গে পড়েন ওই কলেজ ছাত্রী।
এ ব্যাপারে অভিযুক্ত উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ ওয়ালিউল ইসলাম, ওই কলেজ ছাত্রীর সাথে এক সময় তার পরিচয় ছিল স্বীকার করে বলেন, আমি তার সাথে কোন প্রতারনা করিনি এবং তাকে কোন প্রলোভনও দেখাইনি ।
উপজেলা কৃষি কর্মকর্তা সৌমিত্র সরকার বলেন , কৃষি সম্প্রসারন কর্মকর্তা হিসেবে ওলিউল সদ্য যোগদান করেছেন। তবে, তার সাথে ওই ছাত্রীর মন দেয়া-নেয়ার বিষয়টি আমি অবগত নয়। ঘটনাটি জানার পর তা মিমাংসর উদ্দ্যেগ নিয়েও ব্যার্থ হয়েছি এবং বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে ।
শরণখোলা উপজেলা নির্বার্হী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, উভয়ের বক্তব্য শুনে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করেছি কিন্তু ওলিউল ইসলাম নিজেকে বিবাহিত দাবী করায় কোন সিদ্ধান্ত নেয়া যায়নি । তবে, ওই ছাত্রীকে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে।
বাগেরহাটে নিয়োগে অনিয়মের অভিযোগ
শরণখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরনখোলায় একটি বিদ্যালয়ের অফিস সহকারী নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় ম্যানেজিং কমিটির ৫জন সদস্যে পদত্যাগের দু, সপ্তাহের ব্যাবধানে নুতন করে আরো ৩জন সদস্য ম্যানেজিং কমিটি থেকে সরে দাড়িয়েছেন । তবে, চলতি মাসের ২১ জুলাইয়ের স্বাক্ষরিত পদত্যাগ পত্রে শিক্ষক প্রতিনিধিরা সকলেই তাদের ব্যাক্তিগত কারন দেখিছেন। পদত্যাগের কারন জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে, এক শিক্ষক প্রতিনিধি বলেন, আমরা কোন বির্তক অথবা বদনামে জড়াতে চাইনা । তাই ব্যাক্তিগত কারন দেখিয়ে কমিটি হতে পদত্যাগ করেছি।
খোঁজ নিয়ে জানাগেছে, সম্প্রতি উপজেলার জনতা মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী পদে এক প্রার্থীকে নিয়োগ দিলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেল মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহন সহ পক্ষপাত মুলক আচারনের অভিযোগ তোলেন ম্যানেজিং কমিটির কতিপয় সদস্য ও নিয়োগ বঞ্চিত কয়েক জন প্রার্থী। এ ঘটনায় পরে তারা উপজেলা নির্বাহী কর্তকর্তার কাছে একটি অভিযোগ দ্বায়ের করে বির্তকিত ওই নিয়োগ বাতিল করে পুনরায় স্বচ্ছ নিয়োগের দাবি জানান । অপরদিকে, গত ৭ জুলাই ম্যানেজিং কমিটির সদস্য মোঃ কামাল বয়াতী , জালাল ফরাজী ,শাহাজাদা , মুজিবর রহমান ও আঃ সবুর গাজী সহ ৫জন একযোগে পদত্যাগ করেন । ওই সময়ে তারা অভিযোগ করে বলেন , উপজেলা সদর রায়েন্দা বাজারের বাসিন্দা মোঃ শহিদুল ইসলাম আকন, ২০১৭ সালে জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পেয়ে নানা অনিয়ম দুর্নীতি শুরুকরেন । তিনি তার পছন্দের লোক দিয়ে গোপনে পকেট কমিটি তৈরী করে তার ইচ্ছা মতো স্কুল পরিচালনা করছেন। তবে, প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন , ম্যানেজিং কমিটির কতিপয় সদস্য আমার বিরুদ্ধে বিভিন্ন মহলে কাল্পনিক অভিযোগ করে ওই নিয়োগটি বাতিলের ষড়যন্তে মেতে উঠেছেন। এছাড়া স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নিয়োগ দেওয়ার মালিক তিনি। এখানে আমার কোন হাত নেই। তবে, বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, নিয়োগে কোন অনিয়ম হয়নি। কমিটিতে কেউ থাকতে না চাইলে সে পদত্যাগ করতে পারেন ।
বাগেরহাটে কাচাবাজারে সবজির মূল্য বৃদ্ধিতে অস্বস্তিতে সাধারন মানুষ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে কাঁচাবাজারে সবজির দাম বৃদ্ধিতে চরম অস্বস্তির মধ্যে রয়েছে সাধারন মানুষ। করোনা পরিস্তিতিতে আয়ের উৎস কমে যাওয়ার এমনিতে বিপাকে সাধারন মানুষ। সেখানে দ্রব্য মূল্য বৃদ্ধিতে মধ্যম আয়ের মানুষ চরম হতাশায় মধ্যে পার করছে। কাঁচাবাজারে সবজি কিনতে চরম হিমশিম খেতে হচ্ছে সাধারন মানুষের।
বাগেরহাট বাজার ঘুরে দেখা যায়, বাজারে প্রায় দাম বৃদ্ধি পেয়েছে প্রায় সবধরনের সবজির। তার মধ্যে কাচামরিচের মূল্য বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক ভাবে। বেগুন,বরবটি, পটল, ঢেড়স, করলা পেঁপেসহ সহ প্রায় সবধরনের সবজি বিক্রি হচ্ছে বেশি দামে। ৪০ টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা, বেগুন ৫০ টাকা, পটল ৪০ টাকা,করলা ৫০ টাকা । যার প্রত্যেকটি পন্য কেজিতে ১০-১৫ টাকা বৃদ্ধি পেয়েছে বলে বিক্রেতারা জানান। কিন্তু শসার মূল্য তুলনামূলক অনেক কম।
বাজারে সবজির বাড়তি দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে রয়েছে ভিন্নমত। ক্রেতারা বলছেন, বাজারে সবজির ঘাটতি না থাকলেও বেশি মুনাফার আশায় ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন। সঠিক বাজার তদারকি অভাব দাম বাড়ছে বলে জানান। তারা বলছেন, এখন যে অবস্থা তাতে করে মধ্যম আয়ের মানুষের সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে।
আর বিক্রেতারা বলছেন, বর্তমানে অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারনে অনেক ক্ষেত খামার পানিতে ডুবে নষ্ট হওয়ায় বাজারে সবজির সংকট থাকায় বাড়তি দাম রয়েছে পাইকার বাজারে।
সবজি বিক্রেতা রহিম আলী বলেন, বর্তমানে অনেক সবজির সিজন না হওয়ায় সেগুলোর বাড়তি দাম রয়েছে পাইকারি বাজারে। বাজারে মালামাল বেশি হলে দাম কমে, মালের সংকট হলে দাম বেড়ে যায়। পাইকারি বাজারের দাম অনুপাতে আমরা খুচরা বাজারে মালামাল বিক্রি করি।
ওমর ফারুক নামের ক্রেতা জানান, আমি রিক্সা চালিয়ে ৫ জনের সংসার চালাই। করোনায় লোক-জন কম থাকায় আমাদের আয় ও অনেক কম। আগে সবজির দাম একটু কম থাকায় সবজি খেয়ে বেচে থাকতে পেরেছি। এখন বাজারে সবজির মূল্য যে ভাবে বাড়ছে তাতে আমাদের না খেতে থাকার অবস্থা।
রহিম নামের আরেক ক্রেতা জানান, করোনায় আয়ের পথ এক প্রকার বন্ধ তার পরে সবজির মূল্য বৃদ্ধিতে বাজার করতে চরম হিমশিম খেতে হচ্ছে।
তবে কিছুটা স্বস্থির খবর আছে মাছের বাজারে। মাছের মূল্য কিছুটা কমেছে রুই মাছ ২০ টাকা কমে ২৩০, ইলিশ মাছ কেজি সাইজের ১০০ টাকা কমে ১২-শত টাকায় বিক্রি হচ্ছে।
কনজুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি বাবুল সরদার জানান,বাজারে প্রায় সকল সবজির মূল্য বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে কাচামরিচের মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে এবং কমেছে শসার মূল্য। এর প্রধান কারন অতিবৃষ্টি ও জলাবদ্ধতা পাশাপাশি অতিলোভী কতিপয় মুনাফাভোগী ফরিয়াদের করসাজির কারনে বাজারের সবজির মূল্য এত বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান।
বাগেরহাটে অসহায় ৭৩৭ পরিবার পাচ্ছেন ৫ হাজার করে নগদ অর্থ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে অসহায় ৭৩৭ পরিবার পাচ্ছেন ৫ হাজার করে নগদ অর্থ। বৃহস্পতিবার বিকালে বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে করোনা ভাইরাস মহামারি প্রতিরোধে প্রান্তিক জনগোষ্ঠির জীবিকা নির্বাহের জন্য এই নগদ অর্থ সহায়তা কর্মসুচির উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। দূর্যোগ ব্যবস্থাপনা কর্মসুচির আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে এসডিসি প্রকল্পের সহযোগিতায় এসময় সামাজিক দুরত্ব মেনে ১৩২ জনকে অর্থ সহায়তা দেয়া হয়। পর্যায়ক্রমে বাগেরহাট সদর উপজেলার ৭৩৭ পরিবারের সকলকে ৫ হাজার করে নগদ অর্থ দেয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, প্রোগ্রাম কো অডিনেটর ফারুক আহম্মেদ, প্রোগ্রাম অফিসার তছলিম আহম্দে টংকারসহ আরও অনেকে। ঈদের আগে সকল পরিবারের মাঝে এই অর্থ পৌছে দেয়া হবে। আয়োজকরা জানান, করোনা পরিস্থিতিতে পেশাহারা প্রান্তিক জনগোষ্ঠী হিজড়া সম্প্রদায়, পরিছন্নতাকর্মী,ঋষি,অসহায়,বিধবা,স্বামী পরিত্যক্তা, শিশু প্রধান পরিবার, নারী প্রধান দুঃস্থ পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। বক্তারা বর্তমান পরিস্থিতিতে এধরনের উদ্যোগকে স্বাগত জানান।
বাগেরহাটে কর্মহীণদের মাঝে খাদ্য সহায়তা ,গাছের চারা ও মাস্ক বিতরণ
বাগেরহাট প্রতিনিধি
করোনা পরিস্থিতিতে বাগেরহাটে ৪ শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান, গাছের চারা ও মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাট সদর উপজেলার ১৩ হাজার ৫শ পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়ার উদ্বোধন করা হয়।
খাদ্য সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন,স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ শমসের আলীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, করোনার বর্তমান পরিস্থিতিতে মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে।কোন অবস্থাতেই মাস্ক ছাড়া চলাফেরা করা যাবে না।যদি সামাজিক দুরত্ব না মানা হয় তাহলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
মোরেলগঞ্জে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কর্ণার উদ্ধোধন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে বৃহস্পতিবার উপজেলার বারইখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কর্ণার এর শুভ উদ্ধোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই আলম বাচ্চু কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কর্ণারের উদ্ধোধন করেন। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিলদার হোসেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বারইখালী ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান লাল, উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার আফরোজা পারভিন।
সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চত্বরে গাছের চারা রোপন করা হয়।
বাগেরহাটে জনসেবা দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জনসেবা দিবস ২০২০ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রেসকাব মিলনায়তনে বাঁধন মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও জনসেবা বিষয়ে সংবাদ প্রকাশের জন্য ৪ জন সাংবাদিককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বাগেরহাট প্রেসকাবের সভাপতি এ্যাড. মোজাফ্ফর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।
বাঁধনের ইয়ূথ গ্রুপের সদস্য আবু সাঈদ এর সঞ্চালনা ও বাগেরহাট ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসি, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজগার আলী, বাগেরহাট প্রেসকাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম। অনুষ্ঠান শেষে জনসেবা বিষয়ে সংবাদ প্রকাশ করার জন্য যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ ইয়ামিন আলী,চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, বাংলা নিউজ২৪ এর জেলা প্রতিনিধি এসএস শোহান ও দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
যশোরে করোনা আক্রান্ত দেড় হাজার ছাড়ালো
যশোর অফিস
যশোরে নতুন করে আরো ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন এক হাজার ৫১৫ জন। যাদের মধ্যে মারা গেছেন ২০ জন। আর সুস্থ হয়েছেন ৭৩৬ জন। যশোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মীর আবু দাউদ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে বুধবার রাতে যশোরের ৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২০ জনের পজেটিভ আসে। সবমিলে এখনো পর্যন্ত যশোরে এক হাজার ৫১৫ জনের করোনা পজেটিভ হলো। যাদের মধ্যে ২০ জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ৭৩৬ জন। বাকিরা যশোর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
তালায় জীবনের ঝুঁকি নিয়ে কাঠের সেতু পারহচ্ছে হাজার মানুষ
ইলিয়াস হোসেন, তালা
সাতক্ষীরা তালা উপজেলার সীমান্তবর্তী শালিকা ও পাইকগাছা উপজেলার সীমান্তবর্তী কাটিপাড়ার সংযোগ সড়কের উপর দিয়ে বয়ে গেছে কপোতক্ষের শাখা নদী। এ নদের উপর দিয়ে জীবনের ঝুকি নিয়ে প্রতিনিয়ত পার হচ্ছে দুই উপজেলার হাজারও মানুষ। একটি ব্রিজের আশায় কেটে যাচ্ছে কয়েক বৎসর। তবুও টনক নড়ছে না কর্তৃপক্ষের। অতিদ্রুত একটি ব্রিজের দাবী দুই উপজেলা বাসির।
সরজমিনে গিয়ে দেখা যায়, তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা ও পাইকগাছার কাটিপাড়া সড়কের নদের উপর ভাঁঙা-চোরা সাঁকো। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পার হচ্ছে হাজার হাজার মানুষ, পার করছে সাইকেল, ভ্যান, ইঞ্জিন ভ্যান ও মটরসাইকেল। এমনই বিড়ম্বনার দৃশ্য দেখা যায় প্রতিনিয়ত। জনগুরুত্বপূর্ন এই সড়কটিতে ব্রীজ না থাকায় প্রতিনিয়ত জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সড়কটি দিয়ে প্রতিদিন শালিখা-কাঁটিপাড়া খেশরা, জালালপুর ও মাগুরা ইউনিয়নের বেশিরভাগ মানুষ কাঁটিপাড়া বাজার, বাঁকা বাজার, পাইকগাছা, কয়রা, আশাশুনি উপজেলা ও সাতক্ষীরা জেলা শহরে যাতায়াত করে থাকে। ব্রীজের অভাবে তাদেরকে অনেক কষ্ট স্বীকার করতে হয়। ভুক্তভোগি এলাকাবাসী একটি ব্রীজ নির্মাণে কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
জানা গেছে, তালা উপজেলার খেশরা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদ নব্বয়ের দশকে ভরাট হয়ে সরু খালে পরিণত হয়। ১৯৯৮ সালে খেশরা ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান এমএম ফজলুল হক ও রাডুলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের উদ্যোগে এখানে একটি ব্রিজ নির্মাণ করা হয়। এ সময় জনসাধারনের চলাচলের সুবিধার জন্য ঐ স্থানটিতে পাকা রাস্তা নির্মাণ করা হয়। ২০১৩ সালে পাখিমারা টিআরএম ও কপোতাক্ষ পুন:খনন প্রকল্পের আওতায় এই নদীটি খনন করার সময় রাস্তাটি ভেঙে ফেলা হয়। তখন থেকে জনগণের দুর্ভোগ শুরু হয়। জনসাধারণের সাময়িক চলাচলের জন্য স্থানীয় জনগণ খেশরা ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন ও খেশরা পুলিশ ক্যাম্প ইনচাজের্র সমন্বয়ে একটি ঘাঁট কমিটি তৈরি করে নিজেদের অর্থায়ানে সেখানে শাঁকোটি তৈরি করেন। এদিকে মাল বোঝাই যানবাহন আনা-নেওয়া ও টোল দেয়ার ভয়ে অনেকেই শুকনো মৌসুমে শালিখা কলেজের সামনে দিয়ে বিকল্প মাটির রাস্তা হয়ে চলাচল করে। এতে তাদের সময় বেশি লাগে এবং খরচ বেশি হয়। আর বর্ষা মৌসুমে সাঁকো পারাপার ছাড়া আর কোন উপায় থাকে না।
শিক্ষক সরদার আব্দুল ওয়াদুদ, ইজিবাইক চালক বাপ্পী গাজী, রেজাউল সানাসহ কয়েকজন পথচারী বলেন, ব্রীজ না থাকায় ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো দিয়ে প্রতিদিন চলাচল করতে খুব অসুবিধা হয়। কাঁটিপাড়া ও বাঁকা বাজার থেকে জিনিসপত্র আনতেও ঝামেলা হয়। এছাড়া অসুস্থ রোগীকে হাসপাতাল বা কিনিকে নিতে গেলে সাঁকোর ঐ পার পর্যন্ত ভ্যানে করে নিয়ে যেতে হয়। এ্যাম্বুলেন্স তো পার হতেই পারে না।
বিধান কুমার দাশ, কল্যাণ রায়, আবু তালেবসহ কয়েকজন ব্যবসায়ী বলেন, প্রায়দিন এই কাঠের শাঁকোর উপর দিয়ে তাদেরকে মালামাল আনানেওয়া করতে হয়। শাঁকোর এপার থেকে ভ্যান আনলোড করে পানের ডালি, ধানের বস্তাসহ বিভিন্ন মালামাল মাথায় করে নিয়ে ওপারে গিয়ে আবার ভ্যানে তুলতে হয়। এতে দুর্ভোগের পাশাপশি বহন খরচ অনেক বেশি হয়।
তালার খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন বলেন, ব্রীজটি না হওয়ায় প্রতিদিন দু’পাড়ের হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।
বর্তমান ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু বলেন, স্থানীয় সরকারের প্রতিনিধি দল স্থানটিতে কয়েকবার মাপের কাজ সম্পন্ন করেছে। এছাড়া এখানকার মাটি পরীক্ষা করলেও ব্রীজ নির্মাণের ব্যাপারে তেমন কোন অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না।
তালা উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মজিদ মোল্যা বলেন, শালিখা-কাটিপাড়া সড়ক সংলগ্ন ব্রীজটি নির্মাণের জন্য মাটির পরীক্ষার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে কবে নাগাদ কাজ শুরু হবে সেটা বলা যাচ্ছে না।
তালায় ইনসিডেন্ট বাংলাদেশের আয়োজনে মতবিনিময় সভা
ইলিয়াস হোসেন, তালা
সাতক্ষীরার তালায় শিশু পাচার প্রতিরোধ, সুরক্ষা ও জেন্ডার ভিত্তিক সহিংসতা নিরসনে এবং কোভিড-১৯ শীর্ষক উপজেলার বিভিন্ন ইউনিয়নের ম্যারেজ রেজিষ্ট্রার,কাজী, সামাজিক ও ধর্মীয় গন্যমান্য ব্যক্তিদের সম্পৃত্ততা ও করনীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইনসিডেন্ট বাংলাদেশ এর আয়োজনে, বৃহস্পতিবার উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ইনসিডিং বাংলাদেশের সাতক্ষীরা প্রতিনিধি ও জেলা বাল্য বিবাহ নিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান বাবলার পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বাল্য বিবাহ নিরোধ কমিটির সদস্য ও যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি মো: মামুন রেজা, নির্বাহী রেজিষ্ট্রার মাওলানা সামছুর রহমান প্রমুখ ।
তালায় ভ্রাম্যমান আদালতে দুধ ব্যবসায়ীকে জরিমানা
তালা প্রতিনিধি
তালা উপজেলার হাজরাকাটি গ্রামে দুধের ছানা তৈরির কারখানা অপরিষ্কার থাকায় ভ্রাম্যমান আদালতে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩জুলাই) সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) খন্দকার রবিউল ইসলাম এ জরিমানা আদায় করেন। জানাযায়, উপজেলার হাজরাকাটি গ্রামের আব্দুল মজিদের দুধের ছানা তৈরির কারখানায় অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশের ছানা তৈরি প্রমাণ পাওয়ায় তাকে ভোক্তা অধিকার আইনে তিন হাজার টাকা জরিমান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সেনেটারী কর্মকর্তা শরীফ মোঃ আব্দুল মতিন।
ফুলতলায় জাতীয় মৎস্য সপ্তাহে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায় ও কারেন্টজাল ধ্বংস
ফুলতলা প্রতিনিধি
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে তৃতীয় দিন বৃহস্পতিবার দুপুর ১২টায় ফুলতলা বাজারে মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে ৪ ব্যবসায়ীকে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে ১৪ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এ সময় ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বাস্তবায়িত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাগত ইউএনও সাদিয়া আফরিন। এ সময় মাছ বাজারে মাছে ফরমালিন বিরোধী অভিযান চালানো হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রনজিৎ কুমার ও উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস।
বিদ্যালয়ে একা থাকছেন শিক্ষিকা, রাতের আধারে গেট খুলে বখাটেদের হানা
ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধিঃ
ইন্দুরকানী উপজেলার মধ্য চরণী পত্তাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের চতুর্থ তলায় চার বছরের শিশু সন্তানকে নিয়ে থাকছেন রুমি আক্তার (২৬)বছর এক সহকারী শিক্ষিকা । তিনি গত মার্চ মাস থেকে ওই বিদ্যালয়ের তৃতীয় তলায় আবাসিক ভাবে থাকছেন । চারপাশে নাই কোন নিরাপত্তা দেওয়াল। ফলে প্রতিদিনই বখাটেদের আড্ডা হয় আশ্রয়কেন্দ্র সংযুক্ত ওই বিদ্যালয় ভবনের নিচতলায়।
সর্বশেষ গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নকল চাবি দিয়ে বিদ্যালয় ভবনের মূল গেটের তালা খুলে স্থানীয় পাঁচ বখাটে প্রবেশ করে। তখন ওই শিক্ষিকার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে বখাটেরা তাদের পায়ে থাকা কয়েকটি জুতো ফেলে পালিয়ে যায়।
ওই শিক্ষিকা জানান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের বাড়ি বিদ্যালয় থেকে কয়েকশ গজ দূরে অবস্থিত। রফিকুলের ছেলে মেহেদি কৌশলে সাবানের উপর মেইন গেটের তালার চাবির ছাপ দিয়ে একটি নকল চাবি তৈরি করে। এরপর তার সাথে আরও কয়েক যুবক মিলে গতরাতে বিদ্যালয় ভবনের মূল গেট খুলে আমার কক্ষে প্রবেশের চেষ্টা করে। এ সময় আমার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসায় বড় ধরণের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি আমি।
তবে স্থানীয়রা জানান, ওই শিক্ষিকার বাড়ি বিদ্যালয় থেকে আড়াই থেকে তিন কিলোমিটার দূরে থাকলেও, কেন তিনি বিদ্যালয় ভবনে আবাসিকভাবে অবস্থান করছেন তা তাদের বোধগম্য নয় ।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মোতালেব কাজী জানান, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাথে আলোচনা করে ওই শিক্ষিকাকে বিদ্যালয়ে থাকতে দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, ওই শিক্ষক আইটি বিষয়ে দক্ষ থাকায় শিক্ষার্থীদের অনলাইনে পাঠদানের জন্য তাকে বিদ্যালয়ে থাকতে দেওয়া হয়েছে। তবে স্থানীয়রা জানান মোবাইলের নেটওয়ার্ক দূর্বল থাকায় ওই এলাকায় অনলাইনে পাঠদান তো দূরের কথা মোবাইল ফোনেই স্বাভাবিকভাবে কথাও বলা যায় না।
ইন্দুরকানী উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ওই শিক্ষিকার বিদ্যালয়ে আবাসিকভাবে বসবাসের বিষয়টি জানা ছিল না তার। একজন শিক্ষিকার বিদ্যালয় ভবনে আবাসিকভাবে বসবাস করার বিষয়টি জেনে বিষ্ময় প্রকাশ করেছেন তিনি। রোববার বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান । তবে বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে ইন্দুরকানী থানা পুলিশ।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মোবাইল কোর্টের মাধ্যমে বলেশ্বর নদী অভিযান
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি :
ইন্দুরকানীতে মৎস্য আইনে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে । বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ ও মৎস্য কর্মকর্তা মোঃ আঃ গফ্ফার এর নেতৃত্বে ইন্দুরকানী থানা পুলিশ কচাঁ ও বলেশ^র নদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপক্ষ্যে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ২ জেলেকে ২হাজার টাকা জরিমানা করেন । পরে আটককৃত জাল ইন্দুরকানী লঞ্চঘাট এলাকায় পোড়ানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, আমরা মৎস্য আইনে অভিযান চালিয়ে জব্দ করা ৫হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করি ২ জেলেকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয় ।
পাইকগাছা প্রেসকাবের সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা প্রেসকাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পাইকগাছা প্রেসকাব সভাপতি এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, প্রেসকাবের প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, প্রেসকাব সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ, কোষাধ্যক্ষ এস,এম, বাবুল আক্তার, প্রমথ সানা, বি. সরকার, ইমদাদুল হক, মোস্তফা কামাল জাহাঙ্গীর, জি,এ, গফুর, জি,এম, মিজানুর রহমান মিজান, এস,এম, আলাউদ্দিন সোহাগ, আলাউদ্দীন রাজা, আব্দুর রাজ্জাক বুলি, আবুল হাশেম, অমল কৃষ্ণ মন্ডল, এফ.এম বদিউজ্জামান, পূর্ণ চন্দ্র মন্ডল, কৃষ্ণ রায়, ফসিয়ার রহমান, আসাদুল ইসলাম আসাদ। মতবিনিময় শেষে পাইকগাছা প্রেসকাবের প্রতিষ্ঠাতা সদস্য এ্যাড. শফিকুল ইসলাম কচি করোনা আক্রান্ত হওয়া তার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
পাইকগাছায় কৃষকদের মাঝে রাসায়নিক সার বিতরণ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় পাট অধিদপ্তরের উদ্যোগে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদনের লক্ষে গদাইপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। এ সময় ২৩০ পাট চাষীদের মাঝে ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি এবং এমওপি ৩ কেজি করে বিনামুলে প্রদান করা হয়েছে। উপস্থিত ছিলেন, গদাইপুর ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অনিরুদ্ধ কুমার বৈদ্য, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডল্টন রায়, এস,আই সাইদুর রহমান।
কয়রায় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে অপদ্রব্য পুশকরা মাছ জব্দ জরিমানা আদায়
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে জয়পুর এলাকা থেকে এক মৎস্য ব্যবসায়ীর নিকট থেকে ১০ হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে। পুশকৃত মাছ মাটিতে পুতে ফেলানো হয়েছে। গতকাল ২৩ জুলাই সকাল ১০ টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুর-ই-আলম ছিদ্দিকী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পুশ করার অপরাধে এ জরিমানা আদায় করেন। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম আলাউদ্দিন আহমেদ,পেশকার আনিছুজ্জামান সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কয়রায় মাস্ক না পরায় জরিমানা আদায়
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে কয়রা বাজার সহ বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক না পরার অপরাধে জরিমানা আদায় করা হয়েছে। এ সময় প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরন করা হয়। গতকাল ২৩ জুলাই সকালে কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস ও সহকারি কমিশনার (ভুমি) মোঃ নুর-ই-আলম ছিদ্দিকি অভিযান চালিয়ে মাস্ক না পরার অপরাধে এ জরিমানা আদায় করেন। অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস সাংবাদিকদের বলেন,করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে মাস্ক পরিধান করতে হবে। স্বাস্থ্য সেবা মেনে সামাজিক দুরুত্ব বজায় রেখে সকলকে চলতে হবে। সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব। এ জন্য তিনি সকলকে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন।
খুলনায় সংবাদ সম্মেলনে মিথ্যা অভিযোগ করতে এসে বিপাকে বহুলালোচিত নারী লুৎফা!
# পাওনা বুঝে নিয়ে বিবাহ বিচ্ছেদের পরও হয়রাণির অভিযোগ
স্টাফ রিপোর্টার
নৌ বাহিনীর সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করতে এসে উল্টো সাংবাদিকদের তোপের মুখে পড়েন খুলনার বহুলালোচিত নারী লুৎফা বেগম। সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরে তাকে প্রশ্ন করায় আসল চেহারা উন্মোচিত হওয়ার ভয়ে সে তড়িঘড়ি করেই তার সাঙ্গ-পাঙ্গদের নিয়ে প্রেস কাব থেকে বের হয়ে যায়।
স্বামী-সন্তান থাকতেও ইতিপূর্বে সে একাধিক অর্থ-বিত্তশালী সম্মানি ব্যক্তিকে ফাঁদে ফেলে বিয়ের নামে অর্থ লুটে নিয়েছে বলেও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যার সর্বশেষ শিকার হয়েছেন নৌ বহিনীর সদস্য নগরীর খালিশপুরস্থ আলমনগর মধ্যপাড়ার বাসিন্দা মৃত আবুল হোসেন কাজীর পুত্র মো. ইলিয়াস কাজী। অভিযোগ রয়েছে, সহজ-সরল ইলিয়াস কাজীকে ফাঁদে ফেলে বিবাহের মাত্র এক সপ্তাহের মাথায় দেনমোহরসহ যাবতীয় পাওনা বুঝে নিয়ে বিবাহ বিচ্ছেদ করার পরও তার কাছ থেকে আরও অর্থ আদায়ের বহুমুখি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে লুৎফা বেগম। তারই অংশ হিসেবে তার বিরুদ্ধে থানায় জিডি, নৌ বাহিনীতে অভিযোগ এবং জেলা লিগ্যাল এইডসহ কেসিসি’র ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর এসএম খুরশিদ আহমেদ টোনার কাছেও অভিযোগ দাখিল করেছে। কিন্তু সবার কাছেই তার প্রকৃত চেহারা ফাঁস হওয়ায় ইলিয়াস কাজীর সামাজিক মর্যাদা ক্ষুন্ন করতে সে সংবাদ সম্মেলনের পথ বেছে নেয়। কিন্তু তাতেও সুবিধা করতে পারেনি সে। তবে, কাউন্সিলর মুন্নাকে ভুল বুঝিয়ে তাকে দিয়ে হয়রাণি করছে বলে সূত্র জানিয়েছে।
এদিকে হয়য়রাণির অভিযোগ এনে সাবেক স্বামী ইলিয়াস কাজী লুৎফা বেগমের বিরুদ্ধে খালিশপুর থানায় জিডি করেছেন। জিডিতে নৌ সদস্য, নগরীর খালিশপুরস্থ আলমনগর মধ্যপাড়ার বাসিন্দা মৃত আবুল হোসেন কাজীর পুত্র মো. ইলিয়াস আলী উল্লেখ করেন, তিনি গত ২২ ফেব্রুয়ারি অফিসের কাজে চট্রগ্রাম যান। সেখান থেকে কাজ শেষে ২৪ ফেব্রুয়ারি খুলনায় ফেরার পথে চট্রগ্রাম নৌ বাহিনী হাসপাতালের গেট থেকে লুৎফা বেগমসহ অজ্ঞাতনামা কয়েকজন লোক তাকে জোর পূর্বক ধরে একটি সিএনজিতে তুলে একটি কাজী অফিসে নিয়ে যায়। সেখানে নিয়ে ১ লাখ টাকা দেনমোহর ধার্য্য করে বিবাহ রেজিস্ট্রি করে। পরবর্তীতে তিনি খুলনায় ফিরে নগরীর খালিশপুরস্থ চরেরহাট দত্তপাড়ায় লুৎফার স্বামী শাজাহানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে মাত্র এক সপ্তাহ পর ২ মার্চ তাকে তালাক দেন। পরবর্তীতে দেনমোহর ও খোরপোষসহ সকল পাওনা বুঝিয়ে দেন। পাওনা বুঝে পেয়ে ৪ মার্চ লুৎফা বেগম স্ট্যাম্পে স্বাক্ষর করে তার সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে।
ইলিয়াস আলী অভিযোগ করেন, তালাক এবং পাওনা বুঝে পাওয়ার পরও লুৎফা বেগম তার স্বামীর প্ররোচনায় তাকে বিভিন্ন ধরণের হুমকি এবং মামলার ভয় দেখাচ্ছে। এ কারণে তিনি তার বিরুদ্ধে ২ মার্চ খালিশপুর থানায় জিডি করেছেন। ভূক্তভোগী ইলিয়াস কাজী আরও অভিযোগ করেন, লুৎফা তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে চাকরি দেয়ার নামে টাকা নেওয়াসহ বিভিন্ন ধরণের মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছে। যার কোন ভিত্তি নেই। বরং সে তার কাছ এক দফা টাকা নিয়েও ক্ষান্ত হয়নি, আরও দেড় লাখ টাকা নেয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এমনকি কোথাও সুবিধা করতে না পেরে সে কাউন্সিলর ও কেসিসির প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্নাকে ভুল বুঝিয়ে তাকে হয়রাণি করছে। তিনি প্রকৃত ঘটনা তাকে বোঝানোর বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই লুৎফাকে দেড় লাখ টাকা দিতে বলছেন। যা তার ওপর অন্যায় ছাড়া বিছু নয়।
নৌ বাহিনী সদস্য ইলিয়াস কাজীর স্ত্রী অভিযোগ করেন, লুৎফা কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্নাকে ভুল বুঝিয়েছে। যে কারণে তিনি ভুল বুঝে তাদের কোন কথা শুনতে চাচ্ছেন না। বরং লোক পাঠিয়ে বাসা থেকে তার স্বামীকে ধরে নেয়ার হুমকি দেয়া হচ্ছে। এতে তারা চরম আতংক ও নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ বিষয়ে তিনি নিরপেক্ষ তদন্ত পূর্বক প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।
অপরদিকে লুৎফা বেগমের দাবি, ইলিয়াস হোসেনের সঙ্গে আগে থেকেই তার প্রেমের সম্পর্ক ছিল। তারই ধারাবাহিকতায় গত ২৪ ফেব্রুয়ারি চট্রগ্রামের কাজী অফিসে তাদের বিবাহ রেজিস্ট্রি হয়। এরপর সে তাকে তালাক দিয়েছে বলেও স্বীকার করেন তিনি।
শশুর বাড়ির আগুনের ক্ষত নিয়ে হাসপাতালের বেডে কাদঁছে রূপসার পাভেল
রূপসা প্রতিনিধি :
মেয়েকে চড় মারার ঘটনায় ক্ষীপ্ত হয়ে জামাইকে হত্যার উদ্দেশ্যে মুখ,হাত ও পা বেধে আগুনে ঝলসে দিয়েছে শশুর বাড়ির লোকজন। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মৌভোগ গ্রামের কাঞ্চন শিকদারের বাড়িতে। আগুনে ঝলসে যাওয়া পাভেল কাঞ্চন শিকদারের মেয়ের জামাই ও খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ঘাটভোগ গ্রামের ইউনুচ গাজীর ছেলে।
পাভেল বলেন, ফকিরহাট উপজেলার মৌভোগ গ্রামের কাঞ্চন শিকদারের কন্য রিক্তার সাথে ৬ মাস আগে তার বিবাহ হয়। বিবাহের পর থেকে রিক্তা তার ইচ্ছামত চলাফেরা করতে থাকে।বিষয়টি তার পরিবারকে জানালেও কোন পরিবর্তন আসেনি। এছাড়া সে পরকীয়া অন্য একজন পুরুষের সাথে বাড়ি থেকে নগত টাকা ও স্বর্ণংলকার নিয়ে চলে যায়। আমি অনেক খোজাখুজি করে তার সন্ধান পাই। পরে তাকে ফিরিয়ে এনে তাকে নিয়ে আবারও সংসার করতে চাই। কিন্তু রিক্তা তার পিতার বাড়ি থেকে আসতে চায় না। বউকে আনার জন্য পাভেলের পরিবার তার শশুর বাড়ি মৌভোগ কাঞ্চনের বাড়িতে যায়। শশুর বাড়ির লোকেরা পাভেল আসলে তার কাছে মেয়ে দিবে না বলে জানায়। পরে ঘটনাটির দিন পাভেল সন্ধ্যায় শশুর বাড়িতে যায়।
পরে রাতে রিক্তার সাথে তর্কবিতর্কের এক পর্যায় পাভেল তার বউকে একটা চড় মারে। এঘটনায় ক্ষিপ্ত হয়ে শশুর,শাশুরী,সালা ও ভায়রা মিলে পাভেল কে হত্যার উদ্দেশ্যে আগুনে ঝলসে দেয়। সারা শরীরে রয়েছে হাতুড়ি দিয়ে আঘাতের দাগ। ঘটনার বিষয়টি পাশ্বের বাড়ির লোকজন টের পেয়ে পাভেলের বাড়িতে খবর দিলে তার পরিবার তাকে উদ্বার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিষয়টি ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেনকে জানিয়েছেন বলে ইউনুচ গাজী জানায়। জাহাঙ্গির মেম্বর কাঞ্চন শিকদারের আত্বীয় বলে জানা গেছে। সারা শরীরে আগুনের ক্ষত নিয়ে কাদঁছে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
রামপালে সর্বোচ্চ ১১ জন করোনাআক্রান্ত শনাক্ত
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে নতুন আরো ১১ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। শনাক্তরা হলেন, উপজেলার ভরসাপুর এলাকার জাকিয়া বেগম (৩৫), ঐশি (১৬), আমজাদ আলী (৩৭), মোঃ শওকত (৬০), ও উপজেলার ভিবিন্ন এলাকার আক্কাস আলী হাওলাদার (৮০), নজরুল ইসলাম (৩৩), হাওলাদার মহাশিন আলী (৫৪), রেশমী আক্তার (৪৪), আশিকুল ইসলাম (২৫),মাসুমা খাতুন (৫২), এরমধ্যে গত ১৮ জুলাই করোনা উপসর্গ নিয়ে মারা যান মৃত শাহিন শেখ (৫৭) বুধবার পিসিআর ল্যাবের রিপোর্ট অনুযায়ী তিনি পজিটিভ ছিলেন। রামপাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১২ জুলাই ২৩টি নমুনা পাঠানো হয়েছিলো। বুধবার (২২শে জুলাই) রিপোর্টে তাদের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তরা বর্তমানে হোম আইসোলেশনে আছেন। এ পর্যন্ত সর্বমোট রামপালে করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যা ৪০ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ২০ জন। হোম আইসোলেশনে আছেন ১৯ জন।
স্বাস্থ্যবিধি না মানায় রামপালে ভ্রাম্যমান আদালতে জরিমানা
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালের স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক ব্যাবহার না করার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে। বুধবার বিকাল ৫ টা থেকে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকার অভিযান পরিচালনা করেন। এ সময় মাস্ক না ব্যাবহার করায় তিনি বেশ কয়েকজনকে জরিমানা করেন এবং মাস্ক পরার জন্য সতর্ক করেন। তিনি জানান, সরকারের স্বাস্থ্য অধিদপ্তর এর জারিকৃত নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা রামপালের বিভিন্ন স্থানে আমরা অভিযান পরিচালনা করছি। যারা মাস্ক না পরিধান করে বাইরে বেরোচ্ছেন এবং দোকানপাটে পন্য কিনতে যাচ্ছেন তাদের সচেতনতা বৃদ্ধি করার জন্যই মূলত এই অভিযান পরিচালনা করছি। যাতে মানুষ মাস্ক ব্যাবহার করে কর্মক্ষেত্রে যায়। বর্তমান করোনা পরিস্থিতিতে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশ দিয়েছেন। এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ
ঝিনাইদহ প্রতিনিধি
‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ধোপাঘাটা ব্রীজ এলাকার নবগঙ্গা নদীতে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার আলফাজ উদ্দিন শেখ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, সদর থানার ওসি মিজানুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরওয়ারসহ মৎস্যজীবিরা। ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত এ মৎস্য সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার নবগঙ্গা নদীতে ১’শ ৩ কেজি রুই, কাতল, মৃগেলসহ নানা জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়।
শৈলকুপায় প্রতিবেশী নাতনীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত দাদার আত্মহত্যা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় টাকার লোভ দেখিয়ে ৬ বছরের নাতনীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দাদা কালাম শাহ (৬৫) সামাজিক লাজলজ্জার ভয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিঞ্চুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কালাম শাহ ওই গ্রামের মৃত আইনউদ্দীণ শাহ‘র ছেলে।
স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে ওই গ্রামের শিক্ষার্থী রাশেদ কোচিংয়ে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছাতেই দেখে রাস্তার পাশে থাকা আম গাছের ডালে ধর্ষক ঝুলে আছে। পরে চিৎকার দিয়ে পাশে একটি বাড়িতে গিয়ে ঘটনাটি খুলে বলে এবং অজ্ঞান হয়ে পড়ে। ধর্ষক কালাম শাহ সামাজিক লাজলজ্জার ভয়ে শেষ রাতের কোন এক অংশে হয়তো গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানায় স্থানীয়রা। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ধর্ষকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে।
মোরেলগঞ্জে আওয়ামী মৎস্যজীবী লীগের দুটি ওয়ার্ড কমিটি গঠন
মোড়েলগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের পৌর শাখার ৮ ও ৯ নং ওয়ার্ডের ৩৫ সদস্য বিশিষ্ট দুটি কমিটি গঠন করা হয়েছে। ৮নং ওয়ার্ডের নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন মো. মোজাম হাওলাদার(সভাপতি), আ. লতিফ শেখ(সহ-সভাপতি), মো. ছালাম হাওলাদার(সাধারণ সম্পাদক), মো. বাবুল শেখ(যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ জাহাঙ্গীর শেখ(দপ্তর সম্পাদক) ও মো. তোতা মিয়া(সাংগঠনিক সম্পাদক)। অপরদিকে ৯নং ওয়ার্ডের মোঃ বাদল শেখ(সভাপতি), মো. মহারাজ শেখ(সহ-সভাপতি), মোঃ শহিদুল ইসলাম (পনু)(সাধারণ সম্পাদক), মো. কামরুল ইসলাম(যুগ্ম সাধারণ সম্পাদক), মো. মোকছেদ রহমান(দপ্তর সম্পাদক) ও মো. ইব্রাহিম শেখ(সাংগঠনিক সম্পাদক)। উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখের উপস্থিতিতে আওয়ামী মৎস্যজীবী লীগের পৌর শাখার সভাপতি কাজী নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মল্লিকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩৫ সদস্য বিশিষ্ট এ কমিটি বৃহস্পতিবার অনুমোদন দিয়েছেন।











































