Home আঞ্চলিক সাতক্ষীরা “কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়” ৫১ লক্ষ টাকায় ৪ পদে প্রার্থী চুড়ান্ত !

সাতক্ষীরা “কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়” ৫১ লক্ষ টাকায় ৪ পদে প্রার্থী চুড়ান্ত !

41


খান নাজমুল হুসাইন
সাতক্ষীরা তালা উপজেলার “কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়” ৫১ লক্ষ টাকায় ৪ পদে প্রার্থী চুড়ান্ত করার অভিযোগ উঠেছে। জানা গেছে, গত ১৮-০২-২৪ তারিখ “কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়” পত্রিকায় চার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পদের মধ্যে আছে সহকারী প্রধান শিক্ষক, নৈশপ্রহরী, পরিচ্ছন্নতা কর্মী ও নিরাপত্তা কর্মী। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার শীল ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হুদা খোকন এর যোগসাজশে নিয়োগ বোর্ড বসার আগেই টাকার বিনিময়ে চারজন প্রার্থীকে মনোনীত করে তাদের বিধিবহির্ভূত ভাবে চুড়ান্ত করা হয়েছে। সরেজমিনে অনুসন্ধানে ও একাধিক সুত্রের বরাতে জানা গেছে, তালা উপজেলার ১১ নং জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামের মোস্তাম সরদার এর ছেলে ও কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর সরদার কে সহকারী প্রধান শিক্ষক পদে মনোনীত ও চুড়ান্ত করে ১৫ লক্ষ টাকা উৎকোচ গ্রহণ করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার শীল ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হুদা খোকন।

তালা উপজেলার একই ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামের আনিছুর মোড়ল এর ছেলে ইমরান মোড়ল কে নৈশপ্রহরী পদে ১২ লক্ষ টাকা উৎকোচ বিনিময়ে মনোনীত ও চুড়ান্ত করেন প্রধান শিক্ষক ও সভাপতি। একই উপজেলার ১১ নং জালালপুর ইউনিয়ন এর কৃষ্ণকাটি গ্রামের ফকির আহমেদ এর ছেলে আসাবুর মোড়ল কে পরিচ্ছন্নতা কর্মী পদে চুড়ান্ত করে তার নিকট থেকে ১২ লক্ষ টাকা উৎকোচ গ্রহণ করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি। তালা উপজেলার ১১ নং জালালপুর ইউনিয়নের জেটুয়া গ্রামের পাঞ্জু গাজী এর ছেলে লিটু গাজী কে নিরাপত্তা কর্মী পদে চুড়ান্ত করে তার নিকট থেকে ১২ লক্ষ টাকা উৎকোচ গ্রহণ করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার শীল ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হুদা খোকন। স্থানীয়রা অভিযোগ তুলে বলেন, পরিপত্রের নীতিমালা উপেক্ষা করে শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির নিমিত্তে টাকার নেশায় বেপরোয়া হয়ে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাজশে নিয়োগ বোর্ডের পূর্বে ৪ জন প্রার্থীকে উল্লেখিত পদের বিপরীতে চুড়ান্ত করার অপকর্মে লিপ্ত হয়। অভিযোগ আছে, ডিজি’র প্রতিনিধি তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার হালদার, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমেদ সাতক্ষীরা জেলা প্রশাসকের প্রতিনিধি কে ম্যানেজ করার মাধ্যমে বিধিবহির্ভূত ভাবে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির মনোনীত ও চুড়ান্ত করা ০৪ জন প্রার্থীকে পাতানো নিয়োগ বোর্ডের মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে বলে এ দাবি করেন একাধিক প্রার্থী সহ স্থানীয়রা। অনুসন্ধানে জানা গেছে, ১৯-০৪-২৪ ইং শুক্রবার সকাল ০৯ টার সময় “কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়” এর নিজস্ব ভবনে নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হবে। এদিকে ১৯ এপ্রিল নিয়োগ বোর্ডে নিয়োগ কমিটির সদস্যরা লিখিত পরীক্ষায় কি ধরনের প্রশ্ন পত্র করবেন তা আগেভাগেই মোটা অংকের টাকার বিনিময়ে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির মনোনীত করা ৪ প্রার্থীর মাঝে ফাঁস করা হয়েছে বলে এ দাবি করেন একাধিক প্রার্থী সহ স্থানীয়রা।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী ১০-০১-২৪ তারিখ থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে নতুন নীতিমালা অনুযায়ী নিয়োগ বোর্ড সম্পন্ন করতে হবে। নিয়ম অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে কতজন প্রার্থী আবেদন করেছেন এবং যাচাই বাছাই শেষে কতজন বৈধ প্রার্থী আছেন তাদের তথ্য বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে তাদের কোন নিজস্ব ওয়েবসাইটে দৃশ্যমান কোন তথ্য প্রকাশ করা হয়নি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার প্রচারণা চালানো হয়নি।
এ বিষয় “কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়” এর প্রধান শিক্ষক অশোক কুমার শীল এর সাথে মুঠো ফোনে একাধিকবার আলাপের চেষ্টা কালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


এ বিষয় “কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়” এর ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হুদা খোকন এর সাথে মুঠো ফোনে একাধিকবার আলাপের চেষ্টা কালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয় ডিজি’র প্রতিনিধি তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার হালদার এর সাথে মুঠো ফোনে একাধিকবার আলাপের চেষ্টা কালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


এ বিষয় তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমেদ মুঠো ফোনে আলাপকালে বলেন, আমাদের কোন ম্যানেজ করার সুযোগ নেই। পরীক্ষার মাধ্যমে যারা পাস করবে তাদের কে নিয়োগ প্রদান করা হবে। এ বিষয় তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন মুঠো ফোনে আলাপকালে বলেন, টাকার বিনিময়ে প্রার্থী চুড়ান্ত করার ব্যাপারে আমি অবগত নই। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ম্যানেজ হওয়ার কোন সুযোগ নেই। এ বিষয় সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার শাহাজাহান কবির এর সাথে মুঠো ফোনে আলাপকালে বলেন পরিপত্র না মেনে নিয়োগ বোর্ডের কোন সুযোগ নেই। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিয়োগ পরীক্ষার আগে প্রার্থী মনোনীত করার কোন সুযোগ নেই।