মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৩ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ জানান, মঙ্গলবার মোংলায় তাপমাত্রা ছিলো ৪০.৩ডিগ্রি সেলসিয়াস। এর আগে সোমবার ছিলো ৩৯ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
বিশেষ করে ঈদের পর থেকেই তাপমাত্রা বাড়তে থাকে মোংলার উপকূলে। বিশেষ করে মঙ্গলবারের তাপদাহে মানুষের মাঝে চরম অস্থিরতা ও হাসফাস লক্ষ্য করা গেছে।










































