Home আঞ্চলিক সাতক্ষীরায় বিসমিল্লাহ মৎস্য অফিস থেকে সাড়ে ৯ লাখ টাকা ছিনতাই, থানায় অভিযোগ!

সাতক্ষীরায় বিসমিল্লাহ মৎস্য অফিস থেকে সাড়ে ৯ লাখ টাকা ছিনতাই, থানায় অভিযোগ!

11


খান নাজমুল হুসাইন
সাতক্ষীরায় মৎস্য ঘেরের অফিস থেকে সাড়ে ৯ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা বাজারে বিসমিল্লাহ মৎস্য ঘেরের অফিস পরিচালক মহিদুল ইসলাম মিলন(৩৬) কে বেধড়ক মারপিট করে ব্যাগে থাকা রক্ষিত সাড়ে ৯ লাখ টাকা ছিনিয়ে নেয়। গত ১৫ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭.৫০ মিনিট সময় আখড়াখোলা ব্রীজ সংলগ্ন বিসমিল্লাহ মৎস্য অফিসে টাকা ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। মারপিট ও টাকা ছিনতাইয়ের শিকার হওয়া ভুক্তভোগী মহিদুল ইসলাম মিলনকে আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা শিবনগর টুঙ্গির বিল নামক স্থানে ৮০ একর জমি হারিতে নিয়ে ১১৩ জন মিলে শেয়ারে বিসমিল্লাহ মৎস ঘের নামক একটি ঘেরে শান্তিপূর্ণ ভাবে মাছ চাষ করে আসছেন। বিসমিল্লাহ মৎস্য ঘের পরিচালনা সহ হিসাবের দায়িত্ব ১১৩ জন শেয়ার দাতার মধ্যে থাকা মহিদুল ইসলাম মিলন কে দেওয়া হয়। এদিকে ঘটনার দিন জমির মালিক মজনুহার রহমান ও তার ছেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার তদন্ত ওসি শিহাব হোসেন পল্টু ও সাইফুর রহমান হিল্টু উপস্থিত হয়ে মহিদুল ইসলাম মিলনের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাক-বিতণ্ডে জড়ান। একপর্যায় শিহাব হোসেন পল্টু’র নেতৃত্বে বাকিরা সবাই মিলনকে বেধড়ক মারপিট করে। এ সময় মিলনের একটি ব্যাগে রক্ষিত বিসমিল্লাহ মৎস্য ঘেরে মাছের রেনু ছাড়ার জন্য রাখা সাড়ে নয় লাখ টাকা শিহাব হোনেন ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা মিলনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মহিদুল ইসলাম মিলনের ভাই আব্দুল হক বাদী হয়ে গত ইং ১৬-০৪-২৪ তারিখ ৩ জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। একাধিক সুত্রে জানা গেছে, মারপিট ও টাকা ছিনতাইয়ের ঘটনার পরপরই রাতে কর্মস্থলের উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করেন শিহাব হোসেন। এ বিষয় জানতে চাইলে ওসি শিহাবের পিতা মজনুহার রহমান তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, সামান্য কথা-কাটাকাটি এবং ঠেলাঠেলি হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ছেলে শিহাব সব সামলে নেবে। এ বিষয় সাতক্ষীরা সদর থানার ওসি(তদন্ত) নজরুল ইসলাম বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।