মোংলায় কাঁচা বাজার ব্যবসায়ীদের ২৩লাখ টাকা আত্মসাতের অভিযোগ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় কাঁচা বাজার ব্যবসায়ীদের ২৩লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে। সিন্ডিকেট চক্রের প্রধান শাহ আলম তালুকদার ওরফে আলু আলম এ অর্থ লুটপাট করছেন বলে অভিযোগ ক্ষুদ্র কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সদস্যদের। তাদের সঞ্চয় লোপাটের সুরাহ না করে সমিতির নির্বাচনী প্রক্রিয়া শুরু করায় সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০ সালে মোংলা পোর্ট পৌর শহরের কাঁচা বাজার ঘিরে গড়ে ওঠে শক্তিশালী একটি সিন্ডিকেট চক্র। পরবর্তীতে অধিপত্য ধরে রাখতে এ চক্রে সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্ম্তভূক্ত করা হয়। একই সঙ্গে বাজার নিয়ন্ত্রণে উপজেলা সমবায় কার্যালয় থেকে ‘মোংলা পোর্ট পৌরসভা কাঁচা বাজর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ’ নামে রেজিস্ট্রেশন নেয়া হয়। সভাপতি শাহ আলম তালুকদার, সাধারণ সম্পাদক কবির হোসেন, ক্যাশিয়ার এমাদুল হাজীসহ ছয় সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। রেজিস্ট্রেশনকৃত এ সমিতির আড়ালে সিন্ডিকেট চক্রের হাতে উর্ধমুখী বাজার মূল্যে জিম্মি হয়ে পড়ে পৌর শহরের প্রায় ৩০হাজার ক্রেতা সাধারণ। একই সঙ্গে এ চক্রের বেড়াজালে আটকে পড়ে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরাও। এ সমিতির সদস্য সংখ্যা প্রায় ১৯০জন। প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে দৈনিক ২০টাকা হারে মাসে ৬শ টাকা সঞ্চয় জমা হয়ে থাকে।
মোংলা কাঁচা বাজারের পাইকারী ব্যবসায়ী বাদল মুন্সী জানান, বিগত সাড়ে ৩বছরে প্রায় ৪৪লাখ ৪৬হাজার টাকা সদস্যদের সঞ্চয় জমা হয়। কিন্তু এ পর্যন্ত সদস্যদের আয় ও ব্যয়ের হিসেব না দিয়ে সমিতির সভাপতি শাহ আলম তালুকদার ও ক্যাশিয়ার মোঃ এমাদুল হাজী নিজের মতো সব কিছু নিয়ন্ত্রণ করছেন। সম্প্রতি সদস্যরা তাদের জমাকৃত সঞ্চয় ও আয়-ব্যয়ের হিসেব চাইলে মাত্র ৩৮হাজার টাকা ক্যাশ আর ২১লাখ টাকা অনাদায়ী লোন দেখানো হয়। বাকী ২৩লাখ টাকার কোন হদিস নেই। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষুদ্ধ হয়ে উঠলে তড়িগড়ি নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেয়া হয়। পরবর্তী নির্বাচনে বিজয়ী হতে বহিরাগতদের সদস্য অন্তভুক্ত করে গত ৭মার্চ নির্বাচনী তফসিল ঘোষণা করেন তারা।
এ বিষয়ে ক্ষুদ্র কাঁচা বাজর ব্যবসায়ীরা জমাকৃত সঞ্চয় ও আয়-ব্যয়সহ বহিরাগতদের ভোটার/ভূয়া ভোটার ইস্যুতে আপত্তি জানালে সমবায় অধিদপ্তর থেকে নির্বাচনী তফসিল স্থগিত করা হয়। তবে সংশ্লিষ্টদের ম্যানেজ করে আগামী ২১এপ্রিল নির্বাচনী তফসিলের চক্রান্ত করা হয়েছে।
কাঁচা বাজার ব্যবসায়ী মহিদুল শিকদার বাবু ও শাহজাহান ব্যাপারী অভিযোগ করে বলেন, সদস্যদের জমাকৃত সঞ্চয়ের (আয়-ব্যয়) হিসাব না দিয়ে সাজানো নির্বাচন হলে ওই সিন্ডিকেট চক্রটি আবার নেতৃত্বে পৌঁছাবে। আর তখন ব্যবসায়ীদের লাখ লাখ টাকা জমাকৃত সঞ্চয়ের পুরোটাই ওই চক্রের পকেটে জমা হবে বলে আশংকা প্রকাশ করেন তারা। তারা আরো বলেন, টাকা আত্মসাত ও ভূয়া ভোটার তালিকা প্রণয়ের বিষয়ে প্রতিকার পেতে প্রশানের বিভিন্ন দপ্তরে একাধিক লিখিত অভিযোগ দিলেও তার সুফল মিলছে প্রভাবশালী সিন্ডিকেটের অপতৎপরতা ও দৌরাত্মের কারণে।
এ বিষয়ে মোংলা কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শাহ আলম ওরফে আলু আলম তার বিরুদ্ধে উত্থাপিত এ অভিযোগ অস্বীকার করে ফোন কেটে দেন। এরপর একাধিক ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
মোংলা কাঁচা বাজারের সিন্ডিকেট চক্র ও সমিতির ভূয়া ভোটার তালিকার বিষয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ পেয়েছেন স্বীকার করে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন বলেন, এ বিষয়ে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মোংলা বাজার নিয়ন্ত্রণ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন, মোংলা কাঁচা বাজারের দাম নিয়ন্ত্রণে সোমবার (১৫এপ্রিল) বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা হয়েছে। কোন সিন্ডিকেট চক্র কাঁচা মালের দাম নিয়ে কারসাজি করতে পারবেনা। কাঁচা বাজারে নিত্যপণ্যের দাম ঠিক রাখতে মোংলা কাঁচা বাজারের সিন্ডিকেট চক্রের হোতাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান নবাগত ইউএনও নিশাত তামান্না।
কয়রায় ব্যতিক্রমী উদ্যোগে প্রয়াত শিক্ষকের জন্য শিক্ষার্থীদের দোয়া
খবর বিজ্ঞপ্তি
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ব্যতিক্রমী উদ্যোগে প্রয়াত শিক্ষকদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে শিক্ষার্থীরা। ঈদের দ্বিতীয় দিনে শুক্রবার (১২ এপ্রিল) বাদ মাগরিব দক্ষিণ বেদকাশী মধ্যপাড়া বায়তুল হামদ জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক জিএম আব্দুল মতলেবের আত্মার মাগফিরাত কামনায় স্কুলের ২০০৮ সালের এসএসসি ব্যাচের ছাত্রদের উদ্যোগে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। ২০০৮ ব্যাচের কৃতি শিক্ষার্থী মোঃ আবু সাঈদ খানের সভাপতিত্বে মেহেদী হাসান নান্নুর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা করেন দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শিক্ষক জিএম মশিউর রহমান মিলন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সময়ের খবরের সিনিয়র রিপোর্টার আশরাফুল ইসলাম নূর, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিববৃন্দ, শিক্ষক পরিবারের সদস্যবৃন্দ। দোয়া পরিচালনা করেন ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মাওলানা মতিউর রহমান। সংক্ষিপ্ত আলোচনা শেষে দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক জিএম আব্দুল মতলেবসহ প্রয়াত সকল শিক্ষকের মাগফেরাত কামনা করা হয়। ঈদে পরিজন-পরিজনের সাথে আনন্দঘন পরিবেশে সময় না কাটিয়ে শিক্ষকদের জন্য এমন উদ্যোগে এলাকাবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান নান্নু, মোঃ নুরুজ্জামান, অসীম রায়, মোঃ ওবায়দুল্যাহ খান, আনারুল ইসলাম, বিদ্যুৎ মন্ডল, মোঃ ওহিদুজ্জামান, ওবায়দুল্লাহ মিন্টু, মোঃ আল আমিন, হরপ্রসাদ, ইমরান হোসেন বাচ্চু প্রমুখ।#
দেলওয়ারা বেগম বহু গুনে গুনান্বিত একজন প্রতিভাময়ী নারী ছিলেন: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেলওয়ারা বেগম বহু গুনে গুনান্বিত একজন প্রতিভাময়ী নারী ছিলেন। তিনি একাধারে একজন শিক্ষক ছিলেন, অপরদিকে তিনি শিক্ষাবিধ হিসেবে শিক্ষক নেতা, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক সেবীসহ একজন রাজনীতিবিধ ছিলেন। তাঁর চর্তুরমুখী প্রতিভা তাঁকে সমাজে স্মরণী করে রাখবে। তিনি আরো বলেন, এক সময় ছিলো নারীরা ঘর থেকে বের হতে পারতো না। জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দেশের হাল ধরার পরে নারীদেরকে তাদের অধিকার ও মর্যাদার ফিরিয়ে দিতে আন্দোলন শুরু করেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজ দেলওয়ারা বেগমের সৃষ্টি হয়েছে। আজ আমাদের দেলওয়ারা বেগমের পদাঙ্ক অনুসরণ করে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে। সেজন্যে আসুন সবাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে নারী পুরুষ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আরো দেলওয়ারা বেগম তৈরী করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।
গতকাল সোমবার বাদ মাগরিব খুলনা জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ দেলওয়ারা বেগমের মৃত্যুতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত শোকসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জোবায়ের আহমেদ খান জবা, এ্যাড. মো. সাইফুল ইসলাম, এ্যাড. সরদার আনিছুর রহমান পপলু, বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া, মো. সফিকুর রহমান পলাশ, এ্যাড. শামীম আহমেদ পলাশ, মো. জাহিদুল ইসলাম, ফেরদৌস হোসেন লাবু, চ. ম. মুজিবুর রহমান, সরদার আব্দুল হালিম, অহিদুল ইসলাম পলাশ, মো. শিহাব উদ্দিন, মো. মোক্তার হোসেন, আকবর আলী মোড়ল, পারভীন ইলিয়াছ, পারভীন হাসমত, জেসমিন সুলতানা শম্পা, খাদিজা কবির তুলি, নুরজাহান রুমি, আফরোজা জেসমিন বিথী, মেহজাবিন খান, রেজওয়ানা প্রধান, লাকী আক্তার, কৃষ্ণা দাস, নওশের আলী, মো. আজিমউদ্দিন, হাবিবুর রহমান দুলাল, প্রকৌশলী মাহাবুবুর রহমান শামীম, জব্বার আলী হীরা, মাহমুদুর রহমান রাজেসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শোকসভা শেষে দলীয় কার্যালয়ে দেলওয়ারা বেগমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক মুজিবনগর দিবসে নগর আ’লীগের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান। সকাল ৯টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা। উল্লেখিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য খুলনা মহানগর, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দলীয় নির্বাচিত সকল দলীয় কাউন্সিলরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
আ’লীগ নেতা খোকনের ভাইয়ের মৃত্যু : জানাযা আজ নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সাবেক প্যানেল মেয়র মনিরুজ্জামান খান খোকনের ছোট ভাই এ্যাড. নুরুজ্জামান খান (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …………… রাজেউন)। তিনি রবিবার সিঙ্গাপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। নুরুজ্জামানের মৃত দেহ খুলনায় আনা হয়েছে। মরহুমের নামাজে জানাযা আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মহেশ^রপাশা বায়তুল মামুর জামে মসজিদ ঈদগা মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরহুমকে মহেশ^রপাশা কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ২ মেয়ে, ভাই বোন ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহতদের পাশে যান এবং শোকাহতদের ধৈর্য্য ধারনের জন্য সান্তনা দেন।
এদিকে এ্যাড. নুরুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি, খুলনা-২ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি শেখ সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ।
খুলনা জেলা কৃষক লীগ নেতা এড. মনজিলুর রহমান লিটিলের ইন্তকাল
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা কৃষক লীগের সহ-সভাপতি এড. মনজিলুর রহমান লিটিল (৬২) গত ১১ এপ্রিল বিকেল ৪টায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। ওইদিন রাত ৮টায় বটিয়াঘাটা উপজেলার গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতিতে দিয়েছেন জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি খান খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ মানিকউজ্জামান অশোক, সহ-সভাপতি এড. মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল হক সুমন, মোঃ হাতেম আলী, দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শিশির, নির্বাহী সদস্য আবু আহাদ হাফিজ বাবু, আব্দুল মান্নান খান (মনা), গাজী আব্দুর রাজ্জাক সোহেল, নাজমুল তারেক তুষার সহ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
কালিগঞ্জে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ৪জনসহ মোট ১৫ জনের মনোনয়নপত্র দাখিল
কালিগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের মনোনয়ন পত্র দাখিলের শেষদিনে কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান মহিলা পাঁচজন। মোট ১৫ জন প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন। কালিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাঈদ মেহেদী, শেখ মেহেদী হাসান সুমন, আজিজুর রহমান ও শেখ রাকিবুল জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে শেখ নাজিমুল ইসলাম, কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু, শেখ ইকবাল আলম বাবলু, মোঃ আব্দুর রউপ, মুকুল বিশ্বাস ও কাজী আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান মহিলা পদে সুরাইয়া আফরোজ সুমি, ফারজানা শওকত আফি, দিপালী রানী ঘোষ, জয়নাব পারভীন, শ্যামলী অধিকারী, নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল।মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, ৮ মে উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কালিগঞ্জে স্বপ্নছোঁয়া কৃষি সমবায় সমিতির উদ্যোগে গুনিজন সন্মাননা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জের শ্রীধরকাটি স্বপ্নছোঁয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির লিমিটেড এর বর্ণাঢ্য আয়োজনে ৫৬ জন চাকুরীজিবীকে গুনিজন সন্মাননা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৩ এপ্রিল) বিকাল ৫ টায় শ্রীধরকাটি স্বপ্নছোঁয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর অফিস সংলগ্ন স্থানীয় মাঠে বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও সেনা অফিসার শেখ আকরাম হোসেন এর সঞ্চালনায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল ব্যাংক লিঃ এর প্রধান কার্যালয়ের উপ ব্যবস্থাপনা পরিচালক সু- সংগঠক শেখ আকতার উদ্দীন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীধরকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্য শেখ আলাউদ্দীন আহমেদ, ইস্টার্ন ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের বিএসিএইচ ম্যানেজার আ.ক.ম মোরশেদ (মন্টু), অবসরপ্রাপ্ত অডিট অফিসার মোঃ শওকত হোসেন মোড়ল, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর শিমুল, শিক্ষক শেখ আব্দুল্লাহ, তরুন উদ্যোক্তা তামিম আল আরাফাত, মাহবুব হোসেন, শেখ সোয়াইব আকতার সাদিদ প্রমুখ। মহতি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি ও তাদের পরিবারের সদস্যবৃন্দ, এলকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও সূধীবৃন্দ। অনুষ্ঠানের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা ২জন, ব্যাংক কর্মকর্তা ১২ জন, শিক্ষক ৭জন, সেনা সদস্য ৪জন, মরণ উত্তর ৫ জন, উদ্যোক্তা ৫জনসহ বিভিন্ন পর্যায়ের এনজিওতে চাকরিরত ১০জনকে সন্মাননা স্মারক প্রদান করা হয়। এসময়ে সকৱকে ব্যাজ পরিধান ও ফুল দিয়ে বরণ করে নেন শ্রীধরকাঠী স্বপ্নছোঁয়া সমবায় সমিতির কর্মকর্তাবৃন্দ।
কালিগঞ্জের পল্লীতে ভাই বোনের বিরোধ মিমাংসায় গিয়ে দুই বীর মুক্তিযোদ্ধা লাঞ্চিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার কালিগঞ্জের পল্লীতে ভাই বোনের বিরোধ মিমাংসায় গিয়ে দুই বীর মুক্তিযোদ্ধা লাঞ্চিত হওয়ার ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। ঘটনাটি মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের মৃত শেখ আজিজুর রহমানের বাড়িতেই ঘটেছে। সরেজমিন সূত্রে জানাগেছে, প্রয়াত সাবেক সরকারি কর্মকর্তা শেখ আজিজুর রহমানের সেজ মেয়ে নাজমিন সুলতানা সুমি ও ছোট মেয়ে তানিয়া সুলতানা ইতির অত্যাচারে বৃদ্ধা মা, বড় ভাইসহ পরিবারের সদস্যরা জর্জরিত। দীর্ঘ ৮ বছর যাবৎ তাদের আপন মেজ ভাই স্কুল শিক্ষক ও সাংবাদিক শেখ শামীম উর রহমানের নিজ নামীয় ১২ শতক সম্পতিতে জোর জবর দখল করে ভোগ দখল করে আসছে। এমনকি শামীম উর রহমানের গাছের ফল, বাঁশ ও মাটি কেটে ভাগাড়ে পরিণত করেছে। এই জমি নিয়ে প্রতিনিয়ত তাদের ক্ষমতার দাপট দেখিয়ে যাচ্ছে। বাঁধা দিতে গেলে অসভ্য ভাষায় গালি গালাজ ও বড় ভাইদেরকে মারতে আসে। দু বোনই স্বামী পরিত্যক্ত হওয়ায় বাবার ভিটায় থেকে প্রতিনিয়ত মা, ভাই, ভাবিদের সাথে ঝগড়া বিবাদ করে পুরা পরিবারটাকে বিষন্ন করে তুলেছে। অপ্রতিরোধ্য দুই বোন খুঁটিনাটি পায়ে পা বাঁধায়ে ঝগড়া করে থানা পুলিশ করে পরিবেশ বিপর্যস্ত করে তুলেছে। এবিষয়ে জর্জরিত হয়ে গত ২২ অক্টোবর -২৩ ভুক্তভোগী শেখ শামীম উর রহমান মথুরেশপুর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম এর নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। ৫ মাস যাবৎ নাজমিন সুলতানা সুমি চেয়ারম্যানের নিকট সময় নিয়ে কালক্ষেপন করতে থাকে। এরই প্রেক্ষিতে গত রবিবার সকাল ৮ টায় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মুনছুর আলী ও বীর মুক্তিযোদ্ধা মোঃ জহুর আলীকে দায়িত্ব দেন সরেজমিন গিয়ে ভুক্তভোগীর সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। মৌখিক এ আদেশের আলোকে সোমবার (১৪ এপ্রিল) সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে মুক্তিযোদ্ধা দ্বয় বিরোধপূর্ণ যায়গায় গিয়ে সমস্যা নিরশনে কথা বলতেই তেড়ে আসে ঐ দুই বোন। শেখ শামীম উর রহমানের নিজস্ব সম্পতিতে ঘেরা দেওয়াকালে উপর্যুপরি ভাবে তাদের মা, ভাই ও উপস্থিতিদের মারতে উদ্যত হয়। এমনকি বোনেরা শামীম উর রহমানের উপর ক্ষিপ্ত হয়ে তার দেওয়া ঘেরা কেটে ফেলেছে। বিষয়টি নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন সাংবাদিক শেখ শামিম উর রহমান। অপরদিকে শামিম এর বোন সুমি ও ইতি জানান তার পিতা বেঁচে থাকতে এই জমি দিয়ে গেছেন, সেই থেকেই জমি আমাদের দখলে আছে। আমরাও তো সুষ্ঠু সমাধান চাই। বীর মুক্তিযোদ্ধা মুনসুর আলী জানান, শামিমের দুই বোন চরম অসামাজিক ও উচ্ছৃঙ্খল। তাদের অত্যাচারে বৃদ্ধা মা, বড় বড় ভাই ভাই ভাবী এবং গ্রামবাসী জর্জরিত। এমনকি আমাদের উপরেও হামলার চেষ্টা করেছে তারা।
কালিগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ১লা বৈশাখ (বর্ষবরণ) অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। বিগত স্মৃতিকে বিদায় দিয়ে রবিবার (১৪ এপ্রিল) থেকে শুরু হলো ১৪৩১ বঙ্গাব্দের বর্ষপুঞ্জির দিনক্ষণ গণনা। “মুছে যাক গ্লানি ঘুছে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা” এই আহ্বানে এদিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ এর নেতৃত্বে সকাল ১০ টায় মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রায় হরেকরকম সাজে নানা শ্রেনিপেশার মানুষ অংশ নেয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদঙ্গিণ করে উপজেলা পরিষদের হলরুমে এসে শেষ হয়। বৈশাখী মঞ্চে নাচ, গানসহ বিভিন্ন আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ প্রেসক্লাবের ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আজাহার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, দৈনিক প্রথম আলো পত্রিকার নিজেস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, সুশীলনের পরিচালক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, প্রেরণা এর নির্বাহী পরিচালক শম্পা গোষ্মামী, মিলনী হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, সাংবাদি শেখ শরিফুল ইসলাম ও শিল্পী জাহাঙ্গীর আলম প্রমূখ। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও শতশত সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
পাইকগাছায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী গ্রেফতার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা থানা-পুলিশ গলায় রশি প্যাঁচানো অবস্থায় আম্বিয়া বেগম (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। শনিবার ভোর ৫ টায় উপজেলার গড়ের ডাঙ্গা গ্রাম থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। গৃহবধুর পিতা বাদী হয়ে হত্যা প্ররোচনা মামলা করে। পুলিশ ওই গৃহবধুর স্বামী বাবলু হোসেনকে গ্রেফতার করেছে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওই গৃহবধু উপজেলার লস্কর ইউনিয়নের সাত্তার গাজীর মেয়ে।
গৃহবধুর পিতা সাত্তার গাজী জানান, আমার মেয়ে ঢাকার একটি গার্মেস চাকরি করতো এবং একটি ছেলের সাথে বিয়ে হয়। আমার মেয়ে ঢাকা থেকে বাড়ি আসার সময় উপজেলার গড়ের ডাঙ্গা গ্রামের হাবিবুর মালির ছেলে বাবুল হোসেন(২৬) সাথে পরিচয় হয়। বিভিন্ন সময় তাকে মোবাই ফোনে কথা বলে প্রেমের ফাঁদে ফেলে সে বিবাহ করবে বলে আগের স্বামীকে তালাক দেয়। পরে খুলনার একটি কাজী অফিসে নিয়ে ভূয়া নাম ঠিকানা ব্যবহার করে বাবুল হোসেন আমার মেয়েকে বিয়ে করে। আমার মেয়ের নামে খুলনায় একটি জমি কেনা রয়েছ। বিয়ের ৬ মাস যেতা না যেতেই সে ওই জমি বিক্রি করে টাকা দিতে বলে। সে জমি বিক্রি করে টাকা দিতে অস্বীকার করায়
শনিবার ভোর রাতে মেরে গলায় রশি পেচিয়ে ঝুলিয়ে রাখে। সংবাদ পেয়ে থানাপুলিশকে জানাই। এ দিকে গৃহবধুর পিতা বাদী হয়ে থানায় হত্যার প্ররোচনা মামলা করেছে। মৃতের স্বামী বাবুল হোসেনকে ঘটনাস্থল নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, সংবাদ পেয়ে রোববার দুপুরে মরদেহটি উদ্ধার করে সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে বলা যাবে হত্যা না আত্না।
পাইকগাছায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্য বিবাহ বন্ধ হয়েছে। সোমবার বিকাল ৫ টায় উপজেলার গদাইপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ওই ছাত্রীর বিবাহ বন্ধ করেন নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনিন। ওই সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে মেয়ের বাবাকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না মর্মে মেয়ের পরিবারের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, গোপন সংবাদ পেয়ে উপজেলার গদাইপুর ইউনিয়নের মেয়ে
পার্শ্ববর্তী হরিঢালী ইউনিয়নের উত্তর সলুয়া গ্রামের জাহাঙ্গীর আলমের সাথে আনুষ্ঠানিক বাল্য বিবাহের আয়োজন করা হয়। গোপন খবরের ভিত্তিতে ওই স্কুল ছাত্রীর বাড়িতে হাজির হয়ে বাল্য বিবাহটি বন্ধ করে দিই। পরে মেয়ের বাবাকে বাল্য বিবাহ নিরোধ আইনে ১০হাজার টাকা জরিমানা করা হয় এবং তার কাছ থেকে মুচলেকা নেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, পুলিশের এএসআই ওয়াজেদ আলী, কনস্টেবল জাহিদ হোসেন, আনসার সদস্য কামাল হোসেন, পেশকার ইব্রাহিম ও ইউপি সদস্য আবু হাসান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রামপালে উপজেলা নির্বাচনে ৩ পদে ১২ জনের মনোনয়নপত্র জমা
মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে আবেদনের শেষ দিনে (১৫ এপ্রিল) তিনটি পদের বিপরীতে ১২ জন সদস্য মনোনয়নপত্র জমা প্রদান করেছেন বলে রামপাল উপজেলা নির্বাচন অফিস নিশ্চিত করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন। ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের বিপরীতে ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান, সাবেক সদর ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামু ও ইকবাল হোসাইন (জামায়াত)। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন
বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মো. আবুল কালাম আজাদ, মোল্যা মাসুদ বিল্লাল কাবিল, মেহেদী হাসান মিন্টু (বিএনপি) ও মো. আসাদুজ্জামান (জামায়াত)। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন বর্তমান ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি ও সহকারী অধ্যাপক সায়েরা বেগম। রামপাল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. সাত্তার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।#
রামপালে উপজেলা নির্বাচনে ৩ পদে ১২ জনের মনোনয়নপত্র জমা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে আবেদনের শেষ দিনে (১৫ এপ্রিল) তিনটি পদের বিপরীতে ১২ জন সদস্য মনোনয়নপত্র জমা প্রদান করেছেন বলে রামপাল উপজেলা নির্বাচন অফিস নিশ্চিত করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন। ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের বিপরীতে ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান, সাবেক সদর ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামু ও ইকবাল হোসাইন (জামায়াত)। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন
বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মো. আবুল কালাম আজাদ, মোল্যা মাসুদ বিল্লাল কাবিল, মেহেদী হাসান মিন্টু (বিএনপি) ও মো. আসাদুজ্জামান (জামায়াত)। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন বর্তমান ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি ও সহকারী অধ্যাপক সায়েরা বেগম। রামপাল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. সাত্তার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।#
রামপালে মসজিদ নির্মাণে সাইফুজ্জামানের অনুদান বিতরণ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের নিউমার্কেট জামে মসজিদের নির্মাণ কাজের জন্যে সমাজসেবক শেখ সাইফুজ্জামান নিজস্ব তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করেন। শনিবার বিকালে উপজেলার নিউমার্কেট জামে মসজিদের সভাপতি শেখ আ. ওহাবের নিকট অনুদানের ২০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন ওই মসজিদের পেশ ইমাম মাওলানা আবু দাউদ, বড়দিয়া হাজি আরিফ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. শরিফুল ইসলাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদের মুসল্লিগণ। সমাজসেবক শেখ সাইফুজ্জামান জানান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আমি সাধ্য অনুযায়ী সহযোগীতা করছি। সবার দোয়া নিয়ে সামনে আরো ভালো কাজের অংশীদার হতে চাই। তিনি সকলের কাছে তার পিতামাতার জন্যে দোয়া চেয়েছেন।#
দামুড়হুদায় বৈশাখ উদযাপন
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ১৪৩১ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৈশাখী মঙ্গল শোভাযাত্রা, গণজমায়েত, জাতীয় সংগীত এবং লোকজ সংগীত পরিবেশন, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাঠি খেলা ও পুরুস্কার বিতরণী এবং লোকজ সংস্কৃতি মেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ৮ টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, দামুড়হুদা মডেল থানার (ওসি) আলমগীর কবির, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী প্রমুখ।
খুলনায় আজিজুল বারী হেলাল
লাগামহীন দ্রব্যমূল্যবৃদ্ধির কারনে সাধারণ মানুষের
কাছে ঈদ স্বস্তিদায়ক ছিল না
।। খবর বিজ্ঞপ্তি।।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, লাগামহীন দ্রব্যমূল্যবৃদ্ধির কারনে সাধারণ মানুষের কাছে ঈদ স্বস্তিদায়ক ছিল না। বাজার সিন্ডিকেটসহ সরকার সংশ্লিষ্ট অতি মুনাফাখোর ব্যবসায়িরা এ জন্য দায়ী হলেও সরকার তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থাগ্রহণ করেনি। অপশক্তির হাত থেকে দেশ, জাতিকে বাঁচাতে হলে তাবেদার সরকারের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। দেশ গণতন্ত্রের নামে একদলীয় বাকশালী শাসন চলছে। সরকার নিজেদের রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্য দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করে দিয়েছে। দলীয়করণ করা হয়েছে দেশের বিচারবিভাগ, জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ রাষ্ট্রের সকল অঙ্গপ্রতিষ্ঠানকে। জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই করছে। আগামীতে সকলকে ঐক্যবদ্ধভাবে চলমান সরকার হটাও আন্দোলন বেগবান করতে হবে। কাক্সিক্ষত পরিবর্তন ও দেশ এবং জাতিকে মুক্ত করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে সকলকে প্রস্তুত থাকতে হবে। আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের কবল থেকে বাংলাদেশকে রক্ষা করতে সকলকে সজাগ থাকতে হবে। বর্তমান সরকার পরিকল্পিতভাবে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে। জনগণের অধিকার-ন্যায়বিচার ও মর্যাদা বর্তমান শাসক শ্রেণীর কাছে সবচেয়ে বেশি উপেক্ষিত হয়ে আছে।
সোমবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে ঈদ পরবর্তী মহানগর ও জেলা বিএনপি ও অঙ্গ দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সরকার গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় এসে গণতন্ত্রকে হত্যা করেছে। এই আগ্রাসী শক্তি ও আধিপত্যবাদী অপশক্তির ষড়যন্ত্রের কবল থেকে দেশকে রক্ষা করতে হবে। বর্তমান সরকার যখনই দেশের ক্ষমতায় আসে তখনই দেশের অর্থনীতি ভেঙে পড়ে, ব্যাংক লুট হয়, সকল অন্যায় বেড়ে যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা হয়ে পড়ে, সীমান্তে হত্যা বেড়ে যায়, দেশের শিক্ষা ব্যবস্থায় ভয়াবহ বিপর্যয় ঘটে। সভা থেকে অবিলম্বে রূপসায় অগ্নিকান্ডে সালাম জুট মিলের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপুরণ দেয়ার দাবি জানান। সভা থেকে প্রয়াত বিএনপি নেতাদের শ্রদ্ধাভরে স্মরণকরা হয়।
মহানগর বিএনপির আহবায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, খান জুলফিকার আলী জুলু, বেগম রেহেনা ঈসা, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, মো. রকিব মল্লিক, মোস্তফাউল বারী লাভলু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, এনামুল হক সজল, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ূন কবীর (ভিপি হুমায়ুন), মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, চৌধুরী কাওসার আলী, রুবায়েত হোসেন বাবু, কাজী মিজানুর রহমান, জহর মীর, নাজির উদ্দিন নান্নু, আবু সাইদ হাওলাদার আব্বাস, গাজী আফসার উদ্দিন, আনসার আলী, আলমগীর হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, যুবদলের এবাদুল হক রুবায়েদ, কাজী নেহিবুল হাসান নেহিম, জাসাসের নুর ইসলাম বাচ্চু, শহিদুল ইসলাম, কাজি আব্দুল জলিল, আজাদ আমিন, শ্রমিকদলের উজ্বল কুমার সাহা, খান ইসমাইল হোসেন, ছাত্রদলের, ইসতিয়াক আহমেদ ইস্তি, তাঁতীদলের মাহমুদ আলম লোটাস, স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান রনু, মিডিয়া সেলের রকিবুল ইসলাম মতি প্রমূখ।
কুসংস্কারমুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার দৃপ্ত প্রত্যয়ে নববর্ষ ও রূপান্তর দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
আন্তঃপ্রজন্ম সুসম্পর্ক সৃষ্টির মাধ্যমে অপশক্তিসমূহের সব ধরণের অপচেষ্টা রুখে দিয়ে কুসংস্কারমুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার দৃপ্ত প্রত্যয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর উদযাপন করেছে বাঙালির সার্বজনীন উৎসব নববর্ষ এবং রূপান্তর দিবস। রূপান্তর আয়োজিত আলোচনা সভায় বক্তারা বাঙালির সব ধরণের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান।
রোববার পয়লা বৈশাখের সকাল সাড়ে সাতটা থেকে বাংলা নববর্ষ ও রূপান্তর-এর জন্মদিন উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। রূপান্তর এবং নববর্ষ উদযাপন পর্ষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচীর মধ্যে ছিল রূপান্তর-এর জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, রূপান্তর থিয়েটার কর্মী এবং শিশুদের সমন্বয়ে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, নববর্ষের দেয়ালিকা “খেরোখাতা” উন্মোচন এবং জেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় বর্ণিল অংশগ্রহণ এবং আপ্যায়ন।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপান্তর-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। আলোচনায় অংশ নেন খুলনার ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহার হোসেন, শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিনা রাজিব আহমেদ, এবং বর্ষবরণ অনুষ্ঠানের আহ্বায়ক কার্ত্তিক চন্দ্র রায়। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন রূপান্তর-এর কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাস এবং সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পয়লা বৈশাখ উদযাপন কমিটির যুগ্ম-আহ্বায়ক আকতারুন্নেছা নিশা।
পহেলা বৈশাখ বাঙ্গালির সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ
-ভূমিমন্ত্রী
তথ্য বিবরণী
ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, পহেলা বৈশাখ বাঙ্গালির কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই দিনে বাঙ্গালিরা পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নেয়। নতুন বছরের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করে। বাংলা নববর্ষ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের একসঙ্গে একই পথে চলতে অনুপ্রেরণা দেয়।
তিনি রবিবার সকালে খুলনার ডুমুরিয়া যুব সংঘ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত পহেলা বৈশাখ-১৪৩১ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, পহেলা বৈশাখের এই ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে। কোন জাতি যদি তার ইতিহাস বা সংস্কৃতি ভুলে যায় তা হলে সেই জাতি বেশি দিন টিকে থাকতে পারে না। নববর্ষের উৎসব বাংলার গ্রামীণ জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ফলে গ্রামের সাধারণ মানুষের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। নতুন বছরটি জাতির ভাগ্যাকাশে সূর্যের মতো উদিত হউক, জাতি সামনে এগিয়ে যাক এই কামনা করেন মন্ত্রী।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ।
অনুষ্ঠানে মন্ত্রী পহেলা বৈশাখ উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এর আগে মন্ত্রীর নেতৃত্বে ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যুব সংঘ মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার জনগণ অংশ নেন।
দুপুরে তিনি কপিলমুনি কলেজ এ্যালামলাই এসোসিয়েশন আয়োজিত প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করেন।
খুলনায় পহেলা বৈশাখ উদযাপন
তথ্য বিবরণী
যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে রবিবার খুলনায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপিত হয়। খুলনা জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
খুলনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, পহেলা বৈশাখ আমাদের সুদীর্ঘকালের গড়ে ওঠা সংস্কৃতিকে উজ্জীবিত করে। বাংলা নববর্ষে বাঙালির মাঝে নতুন করে প্রাণের স্পন্দন জেগে ওঠে। পুরনো স্মৃতি মুছে ফেলে আমরা নতুন করে আনন্দে উদ্বেলিত হয়ে উঠি এবং নতুন করে জীবন শুরু করি। তিনি বলেন, হাজার বছর ধরে এদেশে এ সংস্কৃতির ঐতিহ্য গড়ে উঠেছে। এই ঐতিহ্যকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। তাই বাঙালির সংস্কৃতি রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেএমপির পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি জয়বেদ চৌধুরী, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির ও সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার মাহাবুবার রহমান। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে পহেলা বৈশাখ উপলক্ষ্যে সকালে রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। পরে মেয়রের নেতৃত্বে রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার জনগণ অংশ নেন।
এর আগে মেয়র নগরীর জাতিসংঘ শিশু পার্কে বর্ষবরণ ও বৈশাখী মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। তিনি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। সাংস্কৃতিক সংগঠন আব্বাস উদ্দিন একাডেমি এই মেলার আয়োজন করে। সংগঠনের সভাপতি সুলতানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কামরুল ইসলাম বাবলু ও সাংস্কৃতিক উন্নয়ন পরিষদের প্রধান সমন্বয়কারী মোকলেছুর রহমান বাবলু। অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্বাস উদ্দিন একাডেমির পরিচালক এনামুল হক বাচ্চু।
সকল শিক্ষাপ্রতিষ্ঠান স্ব-স্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করে। উপজেলাসমূহ অনুরূপ কর্মসূচি পালন করে।
শ্যামনগরের নদীরক্ষা বাঁধে ফাটল
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের বৈদ্যবাড়ি, গাজিবাড়ি ও মালিবাড়ি নামক স্থানে বৃহস্পতিবার সন্ধ্যায় ২০০ ফুট ভাঙনের পরও কোনো ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। ফলে নতুন করে ভাঙনের আশংকায় এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে।
গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মিজানুর রহমান ও শামসুর রহমান জানান, সম্প্রতি গাবুরার বেড়িবাঁধ সংস্কারের ৪২০ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ সংস্কারের কাজ চলছে। এরই মধ্যে কপোতাক্ষ নদের বৈদ্যবাড়ি, গাজিবাড়ি ও মালিবাড়ি এলাকায় বেড়িবাঁধ ভাঙন রোধে কোনো জিওব্যাগ দেওয়া হয়নি। এ কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে বৈদ্যবাড়ি, পরে গাজিবাড়ি ও মালিবাড়িতে বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। তিন স্থানে ভাঙনের পরিমাণ প্রায় ২০০ ফুট।
পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়রা বাধ না দেওয়ায় ভাঙন বেড়েই চলেছে। এ অবস্থা অব্যাহত থাকলে বেড়িবাঁধ সম্পূর্ণ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। পানিতে নিমজ্জিত হতে পারে ঘরবাড়ি, কৃষিজমি ও মাছের ঘের।
বিষয়টি পানি উন্নয়ন বোর্ড -১ এর সেকশন অফিসার প্রিন্স রেজাকে তাৎক্ষণিকভাবে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। ফলে নতুন করে ভাঙন আতংকে রয়েছে এলাকাবাসী।
এ ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড-১ এর সেকশন অফিসার প্রিন্স রেজা জানান, তারা ঈদের ছুটিতে রয়েছেন। অফিসে ফিরে বেড়িবাঁধের ফাটল সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
ভৈরব নদে ডুবে যাওয়া জাহাজের কয়লা উদ্ধার শুরু
নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি
ভৈরব নদে ডুবে যাওয়া জাহাজ থেকে কয়লা অপসারণ শুরু হয়েছে। সোমবার সকালে খননযন্ত্র দিয়ে কয়লা অবসারণ কাজ শুরু করা হয়। বাল্কহেড ভরে কয়লাগুলো নিয়ে ঘাটে রাখা হচ্ছে। এর আগে শনিবার রাতে নওয়াপাড়া উপজেলার ভৈরব নদের নোনাঘাট এলাকায় তলা ফেটে ডুবে যায় এমভি সাকিব বিভা-২ নামে কার্গো জাহাজটি।
ডুবে যাওয়া জাহাজে প্রায় ৬৮৫ টন কয়লা ছিল। যার মূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা বলে দাবি জাহাজের মাস্টার বিল্লাল হোসেনের। ইন্দোনেশিয়া থেকে কয়লাগুলো আমদানি করে যশোরের নওয়াপাড়ায় নিয়ে আসে জেএইচএম গ্রুপ।
আমদানিকারক প্রতিষ্ঠান জেএইচএম গ্রুপ জানায়, ইন্দোনেশিয়া থেকে একটি মাদার ভেসেলে কয়লা আমদানি করে মোংলা বন্দরের হারবাড়িয়া পয়েন্টে রাখা হয়। মাদার ভেসেল থেকে এমভি সাকিব বিভা-২ নামে কার্গো জাহাজে ৬৮৫ টন কয়লা বোঝাই করা হয়। গত শুক্রবার নওয়াপাড়া নদীবন্দরের উদ্দেশে যাত্রা করে জাহাজটি। কিন্তু শনিবার সন্ধ্যায় ভৈরব নদের নোনাঘাট এলাকায় পৌঁছামাত্র ডুবে যায়।
জাহাজের মাস্টার বিল্লাল হোসেন বলেন, ‘গত শনিবার মধ্যরাতে জাহাজ ঘোরানোর সময় নদের মাটির সঙ্গে ধাক্কা লাগে। এতে কার্গোর তলা ফেটে যায়। রোববার সকালে নদীতে ভাটা থাকায় জাহাজে আস্তে আস্তে পানি ঢুকতে শুরু করে। এক পর্যায়ে জাহাজ ডুবে গেলে আমরা ১১ জন সাঁতরে তীরে উঠি।’
জেএইচএম গ্রুপের নওয়াপাড়া অফিসের লজিস্টিক ম্যানেজার রাহুল দেব জানান, সোমবার থেকে কয়লা উদ্ধার প্রক্রিয়া শুরু হয়েছে। উদ্ধারকাজ শেষ করতে দু-তিন দিন লাগতে পারে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে না।
নওয়াপাড়া নদীবন্দরের উপপরিচালক মাসুদ পারভেজ বলেন, ‘ভৈরব নদে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ আংশিক ডুবে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
৫ দিন পর বেনাপোল-পেট্রাপোল বন্দরে কার্যক্রম শুরু
বেনাপোল (যশোর) উপজেলা প্রতিনিধি
ঈদ ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধের পর বেনাপোল -পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) সকালে পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশে ও ভারতে প্রবেশের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।
জানা গেছে, ঈদ ও বাংলা নববর্ষ উপলক্ষে ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল রোববার পর্যন্ত টানা পাঁচ দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এসময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
এছাড়া টানা পাঁচ দিন পণ্য খালাস বন্ধ থাকায় সরকারের প্রায় দেড়শো কোটি টাকা রাজস্ব আয় পিছিয়েছে। বন্দরেও জমেছিল পণ্যজট। সোমবার সকাল থেকে পণ্য খালাস শুরু হয়েছে।
এদিকে আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বেনাপোল বন্দরে আবারও কর্মব্যস্ততা ফিরেছে। পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন বাণিজ্যের সাথে সংশিষ্ট ব্যবসায়ীসহ বন্দর, কাস্টমসের কর্মকর্তা, কর্মচারী ও বন্দর শ্রমিকরা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস বলেন, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে সারাদেশেই সরকারি ছুটি ছিল। তবে এসময় ও আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, বেনাপোল বন্দর টানা পাঁচদিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে উভয় দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম চালু হয়েছে। পণ্য লোড-আনলোড দ্রুত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা যায়, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৪০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি, ২০০ ট্রাকে রপ্তানি হয়ে থাকে। বন্দর থেকে ৫০০ ট্রাক পণ্য খালাস হয়। আমদানি পণ্য থেকে দিনে সরকারের রাজস্ব আসে ৩০ কোটির মত। আমদানি-রপ্তানি গতিশীল করতে বেনাপোল বন্দরে সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা বাণিজ্য সেবার কথা থাকলেও নানান প্রতিবন্ধকতায় সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির দিন বন্ধ থাকে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস কার্যক্রম।
দেশে ফিরেছেন ভালো কাজের প্রলোভনে পাচার হওয়া ৪ নারী
বেনাপোল উপজেলা প্রতিনিধি
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার চার নারী দেশে ফিরেছেন। রোববার (১৪ এপ্রিল) দুপুরে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসারা হলেন, মুন্সিগঞ্জের মাওয়া এলাকার মিম আক্তার (২০), পাবনার ফরিদপুরের কোহিনুর (২৬), নেত্রকোনার কমলাকান্দার নুরনাহার (২২) ও ঢাকা সাভারের জান্নাতুল ফেরদৌস ইতি (২১)।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম শেষে ফেরত আসা বাংলাদেশি নারীদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি এনজিও গ্রহণ করেছে। পরে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার এবিএম মুহিত হোসেন জানান, চার বছর আগে ভালো কাজের প্রলোভনে তারা ভারতে যান। সেখানে কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহায়তা দিতে আদালত থেকে ছাড়িয়ে ভারতীয় গভার্মেন্ট সেন্টার হোম নামে একটি মানবাধিকার সংস্থা তাদের হেফাজতে নেয়। চার বছর পর দুই দেশের সরকারের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পান।
ম্যানেজারকে অচেতন করে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকে ‘ডাকাতি’
নিজস্ব প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগরে ম্যানেজারকে অচেতন করে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের টাকা লুটের অভিযোগ উঠেছে। সোমবার (১৫ এপ্রিল) বিকেলে শিবপুর গ্রামের গলাকাটা মোড় সংলগ্ন এজেন্ট ব্যাংকে এ ঘটনা ঘটে।
ব্যাংকের এজেন্ট বিপ্লব জানান, দুপুরে ম্যানেজার শিবপুর গ্রামের রাহিদুল শেখের ছেলে মোহাম্মদ সাগর শেখকে (২৭) অচেতন করে ব্যাংকের টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। কিছুক্ষণ পর আশপাশের লোকজন সাগরকে ব্যাংকের মধ্যে অচেতন অবস্থায় দেখে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ম্যানেজারের জ্ঞান ফিরেছে। তবে সুস্থ না হওয়া পর্যন্ত কত টাকা লুট হয়েছে তা জানাতে পারেননি বিপ্লব। তবে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা রফিকুজ্জামান জানান, চেতনানাশকের ব্যবহারের কারণে অজ্ঞান হয়ে পড়েছিলেন সাগর। তবে ভয়ের কোনো কারণ নেই। স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দত্ত জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। যেহেতু ব্যাংকের ম্যানেজার হাসপাতালে চিকিৎসাধীন, এজন্য প্রকৃত ঘটনা সম্পর্কে আমরা জানতে পারিনি। তবে প্রাথমিক তদন্তে জানা যায় এটি কোনো ডাকাতির ঘটনা নয়। ব্যাংক বন্ধের আগ মুহূর্তে দুইজন ব্যক্তি ভেতরে প্রবেশ করেন। তারা বের হওয়ার পরপরই ব্যাংকের ম্যানেজার অসুস্থ বোধ করেন এবং অচেতন হয়ে পড়েন। টাকা লুট হয়েছে কি না এখনো বলা যাচ্ছে না। তিনি কথা বলার মত অবস্থায় এলেই প্রকৃত ঘটনা জানা যাবে।
স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস নিলেন বিউটিশিয়ান
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় দ্বিতীয় স্বামীকে ভিডিও কলে রেখে নিজ ঘরের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়েছেন ইরানী আফরোজ তানু (২৭) নামে এক বিউটিশিয়ান। রোববার (১৪ এপ্রিল) বিকেলে পৌরশহরের কামালনগরের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এক মাস আগে কামালনগর দক্ষিণপাড়ার তৌহিদুর রহমান বাবলুর বাড়িতে বাসাভাড়া নিয়ে বসবাস করেন পলাশপোল সবুজবাগ এলাকার হান্নান গাজীর মেয়ে ইরানী আফরোজ। শহরে তার একটি বিউটি পার্লার রয়েছে। বিভিন্ন বিষয়ে দ্বিতীয় স্বামী ও পরিবারের সঙ্গে কলহ লেগেই থাকত ইরানীর।
রোববার বিকেলে দুই সন্তানকে বাইরে রেখে বাড়িতে আসেন ওই নারী। দ্বিতীয় স্বামী আকমল হোসেনকে ভিডিও কলে রেখে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন তিনি।
বাড়ির মালিক তৌহিদুর রহমান বাবলু জানান, ইরানির স্বামী আকমল হোসেন সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানেন না। তবে কিছুদিন হলো আকমল বাসায় আসেন না। সম্ভবত বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। রোববার বাসায় একা থাকা অবস্থায় দরজা লাগিয়ে সিলিং ফ্যানে ইরানি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত ) মো. নজরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
দুই বিয়ে, প্রথম স্ত্রীকে বেড়াতে নিয়ে পিটিয়ে হত্যা
মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে মোছা. মনিকা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী টিপু বিশ্বাসের (৩০) বিরুদ্ধে। টিপু বিশ্বাসের দুই স্ত্রী। মনিকা খাতুন তার প্রথম স্ত্রী।
রোববার (১৪ এপ্রিল) উপজেলার মালাইনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনিকা খাতুন উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চরচৌগাছি গ্রামের মাজেদ শেখের মেয়ে।
এ ঘটনায় গৃহবধূর মনিকা খাতুনের বাবা মাজেদ শেখ ঘাতক স্বামী ও তার পরিবারের ৩ জনকে আসামি করে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী ও স্বামীর পরিবারের লোকজন পলাতক রয়েছে।
নিহত মনিকা খাতুনের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে টিপু বিশ্বাসের সাথে মনিকা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২ বছর আগে তারা পালিয়ে বিয়ে করেন। কিন্তু টিপুর পরিবার এ বিয়ে মেনে নেয়নি। যার কারণে মনিকা তার বাবার বাড়িতেই থাকত। এরই মধ্যে ১ বছর আগে টিপুকে তার পরিবার উপজেলার ঘাসিয়াড়া গ্রামে নাজমীমের (১৮) সঙ্গে আবার বিয়ে দেন। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে টিপু তাদের বাড়িতেই থাকতেন।
স্থানীয়রা জানান, শনিবার (১৩ এপ্রিল) টিপু তার প্রথম স্ত্রী মনিকার বাবার বাড়িতে রাতে থাকেন। রোববার সকাল ১১টার দিকে টিপু স্ত্রী মনিকাকে নিয়ে তার বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে দুজনে মোটরসাইকেল যোগে বের হন। পরে তাকে উপজেলার মালাইনগর গ্রামের মালাইনগর প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে দুলাল কাজীর পুকুরের পাড়ে নিয়ে যায়। সেখানেই টিপু মনিকাকে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় টিপু স্ত্রীকে হাসপাতালে ফেলে পালিয়ে যান।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করেছে পুলিশ। সোমবার সকালে নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে স্বামী টিপু ও অন্যান্য আসামিরা পলাতক রয়েছে। তাদের আটকে পুলিশি অভিযান চলছে।
ঈদের ছুটিতে ভারত: ৫ দিনে বেনাপোল দিয়ে ফিরলেন ৩২ হাজার
নিজস্ব প্রতিনিধি
ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের টানা পাঁচ দিনের ছুটি কাটিয়ে ঘরে ফিরতে শুরু করেছেন পাসপোর্টধারীরা। এতে বন্দরে বেড়েছে যাত্রীর চাপ। চিকিৎসা, ব্যবসা, দর্শনীয় স্থান ভ্রমণ ও স্বজনদের সঙ্গে ঈদ করতে তারা ভারতে গিয়েছিলেন।
জানা যায়, এবার ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এতে বুধবার থেকে রোববার পর্যন্ত টানা পাঁচ দিন বন্ধ ছিল দেশের সরকারি প্রতিষ্ঠানগুলো। বেসরকারি অনেক প্রতিষ্ঠানও সরকারি ছুটির সঙ্গে তাল মিলিয়ে বন্ধ রেখেছিল। এতে লম্বা ছুটি পেয়ে চিকিৎসা,ব্যবসা,দর্শনীয় স্থান ভ্রমণ ও স্বজনদের সঙ্গে ঈদ করতে অনেকে গিয়েছিলেন ভারত, আবার অনেকে ভারত থেকে ফিরছেন। এতে স্বাভাবিক সময়ের চেয়ে বেড়েছে যাত্রীদের চাপ। তাদের নিরাপত্তায় বন্দরে কাজ করছে বিভিন্ন প্রশাসনিক দপ্তরের নিরাপত্তা কর্মীরা।
রাজশাহীর কবির হোসেন জানান, তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঈদের ছুটিতে চিকিৎসার জন্য ভারত গিয়েছিলেন। তবে শুন্য রেখায় লম্বা লাইনে যে ভিড় তাতে ইমিগ্রেশন সারতে তিন ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে। পেট্রাপোল ইমিগ্রেশনে জনবল সংকট থাকায় তাদের দিন দিন এ দুর্ভোগ বেড়েছে।
খুলনার রেশমা আক্তার সরকারি চাকরি করেন। এবার টানা পাঁচ দিনের ছুটি পেয়ে বেড়ানোর জন্য পরিবারের সঙ্গে ভারত গিয়েছিলেন। ছুটি শেষ হওয়ায় তাকে দেশে ফিরতে হয়েছে।
ঢাকার বরকত জানান, দূরপাল্লার বাসে সিট সংকটের কথা বলে ভাড়া বেশি আদায় করছে পরিবহণ ব্যবসায়ীরা। সাধারণ সময় ঢাকার ভাড়া জনপ্রতি ননএসি ৭০০ টাকা ও এসি ১২০০ টাকা হলেও এখন চাইছে নন এসি ৮০০ টাকা ও এসি ১৫০০ টাকা। এতে ফেরার পথে পকেটে টাকা কম থাকায় কিছুটা অসুবিধা হচ্ছে।
বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় প্রতিবছর বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ২০ লাখ পাসপোর্টধারী যাতায়াত করেন। ভ্রমণ কর বাবদ বাংলাদেশ সরকারের প্রায় ১০০ কোটি টাকা ও ভিসা ফি বাবদ ভারত সরকারের ১৫০ কোটি টাকা আয় হয়। তবে কাঙ্ক্ষিত সেবা বাড়েনি।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্র্যাফিক) রেজাউল করিম জানান, ঈদের ছুটি শেষ হওয়ায় পাসপোর্ট যাত্রীদের ঘরে ফেরার চাপ বেড়েছে। তবে দ্রুত যাতে তারা বন্দরে পাসপোর্টের কার্যক্রম শেষ করতে পারেন সেজন্য সহযোগিতা করা হচ্ছে।
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বিশ্বাস জানান, ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে যাত্রী যাতায়াত করেছেন ৩২ হাজার ২৮৩ জন। স্বাভাবিক সময়ে এ সংখ্যা পাঁচ থেকে ছয় হাজারের মধ্যে থাকে। এবার রেকর্ড সংখ্যক যাত্রী যাতায়াত করেছেন। ঈদ ও নববর্ষ উপলক্ষে দীর্ঘ ছুটি থাকায় মানুষ ঘুরতে ও চিকিৎসার জন্য ভারত যান। যাত্রীদের দ্রুত পাসপোর্টের আনুষ্ঠানিকতা সারতে সবাইকে নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, আগে ভ্রমণ কর বড়দের (পাঁচ বছরের ঊর্ধ্বে) ৫০০, ছোটদের ২৫০ টাকা ছিল। এখন তা বেড়ে বড়দের ১ হাজার ও ছোটদের ৫০০ টাকা করা হয়েছে। এছাড়া বন্দর ৫৫ টাকা কর নিচ্ছে। আর ভিসা ফি বাবদ ভারতীয় দূতাবাসগুলো ৮৫০ টাকা নিচ্ছে। বেনাপোল বন্দর ব্যবহারকারী পাসপোর্টধারীরের কাছ থেকে বছরে ভারত সরকারের প্রায় ১৫০ কোটি ও বাংলাদেশ সরকারের প্রায় ১০০ কোটি টাকা আয় হয়। দিন দিন ভ্রমণ কর বাড়ানো হলেও কাঙ্ক্ষিত সেবা বাড়ায়নি পেট্রাপোল ও বেনাপোল বন্দর কর্তৃপক্ষ।
কয়েলের আগুনে পুড়ে অঙ্গার ৪ মহিষ, ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় কৃষক
নিজস্ব প্রতিনিধি
কৃষক হোসেন আলী। এনজিও থেকে ঋণ নিয়ে চারটি মহিষ কিনেছিলেন। এতে সংসারে কিছুটা সচ্ছলতাও ফেরে। কিন্তু সেটাও আর সইল না। কয়েলের আগুনে পুড়ে অঙ্গার হলো ৪টি মহিষ। এখন ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
রোববার (১৫ এপ্রিল) রাতে ঝিনাইদহে সদর উপজেলার সুতলিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে সুতলিয়া গ্রামের কৃষক হোসেন আলীর গোয়াল ঘরে আগুন লাগে। মুহূর্তে আগুন গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। টের পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
পরে ফায়ার সার্ভিসের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে মারা যায় কৃষকের ৪টি মহিষ, দগ্ধ হয় আরও একটি গরু। এতে কৃষকের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) সকালে বাড়ির পাশে ৪টি মহিষ মাটি চাপা দেয়া হয়। সংবাদ শুনে সদর উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে কৃষকের বাড়ি পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। এনজিও থেকে ঋণ নিয়ে মহিষ কিনেছিলেন কৃষক হোসেন আলী।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর তানভীর হাসান বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টার আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছিলো।
ফকিরহাটের মুলঘরে ফার্নিচার গোডাউনে অগ্নিকান্ড ব্যপক ক্ষতি
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘরের শান্তিগঞ্জে একটি ফর্নিচারের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনায় ব্যপক ক্ষতি হয়েছে। ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাজাহান মিয়া জানান, সোমবার রাত ৩টার দিকে মো. আ. জলিলের ফার্নিচারের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল সেখানে উপস্থিত হন। এসময় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষনে গোডাউনের ভেতর থাকা সকল ফার্নিচার পুড়ে ভস্মিভুত হয়ে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে এবং এতে কত টাকার ক্ষতি হয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পানেনি। তদন্ত সাপেক্ষে ঘটনার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে বলে জানান এ কর্মকর্তা। #
ফকিরহাটে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে পুরানো সব জঞ্জালকে ধুয়ে মুছে ফেলে নতুন বছরে ভালো কিছু করার প্রত্যয়ে বরন করা হয়েছে বাংলা নতুন বছরকে।আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। রোববার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে নববর্ষকে আবহন করা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছে ক্ষুদে শিল্পীরা। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবউিল ইসলাম শামীম, এসিল্যান্ড এম আব্দুল্লা ইবনে মাসুদ আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম সহ বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, গনমাধ্যমকর্মী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। #
বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাচের পুনর্মিলনী
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৮৮ থেকে ১৯৯২ সালের ব্যাচের সাবেক শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় বিদ্যালয় চত্ত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক শিক্ষার্থীরা বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে ঈদ উপহার তুলে দেন। অনুষ্ঠানে প্রধান শিক্ষক আবু হানিফ শেখ, সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক, অবসরপ্রাপ্ত শিক্ষক মুনসুর আলী, আব্দুস সাত্তার, শ্যামল কুমার দে, তপন কুমার দত্ত, অজয় চক্রবর্তী, সুশিল সাহাসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে, দিনব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। ঐতিহ্যবাহী বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসবে শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠেন। যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের সেই শৈশবের ছাত্রজীবন। সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল প্রাক্তণ শিক্ষার্থীদের। প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সহপাঠিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন। সাবেক শিক্ষার্থীরা বলেন, আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি। অকেনদিন পর সহপাঠীদের পেয়ে অনেক খুশি। শিক্ষকরা বলেন, পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন রচিত হয়। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়। #
ময়ূর নদসহ সংযুক্ত ক্ষেত্রখালী, হাতিয়া নদীর ২২ কিলোমিটার খননের দাবীতে স্মারকলিপি পেশ
খবর বিজ্ঞপ্তি
ময়ূর নদসহ সংযুক্ত ক্ষেত্রখালী, হাতিয়া নদীর ২২ কিলোমিটার এবং সংযুক্ত খালসমূহ খননের দাবীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখার পক্ষ থেকে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি ১৫ এপ্রিল সোমবার বেলা ২টায় খুলনা’র অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা এর নিকট পেশ করা হয়। সংগঠনের জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী অ্যাড. মোহাম্মদ বাবুল হাওলাদার স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সারা দেশের ন্যায় খুলনা অঞ্চলের জলবায়ু পরিবর্তনজনিত বিশেষত মনুষ্যসৃষ্ট নানা কারণে এ অঞ্চলের নদ-নদী, খাল-জলাশয় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে রুগ্ন-ঝুঁকিপূর্ণ অবস্থায় বলা চলে মৃত্যুর প্রহর গুণছে। অনেক নদী ইতোপূর্বে অস্তিত্ব হারিয়েছে। অনেক নদী বিশেষ করে নদীর সংযুক্ত খালসমূহ স্থায়ীভাবে মানুষের আবাসস্থলে পরিণত হয়েছে। ভূমিদস্যু-জমিখেকো-লুটেরাদের প্রধান লক্ষ্য নদী-খাল-জলাশয়। যত্রতত্র, যথেচ্ছা অপরিকল্পিত নগরায়ন এ অমূল্য সম্পদ বিলীন হওয়ার একটি অন্যতম কারণ। খুলনা মহানগরীর পশ্চিম-দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাওয়া ময়ূর নদসহ এ নদ সংযুক্ত ক্ষেত্রখালী, হাতিয়া নদীর দৈর্ঘ্য প্রায় ২২ কিলোমিটার, রয়েছে প্রায় ২২টি সংযুক্ত খাল। মূলত এখন আমরা এ নদটি খুলনা মহানগরীর পাশ দিয়ে বয়ে গেছে বললেও রূপসা-ভৈরব এবং এ ময়ূর নদকে কেন্দ্র করেই খুলনা মহানগরীর গোড়াপত্তন। বড় শহর হিসেবে গড়ে ওঠার নেপথ্যে একসময়কার প্রশস্ত-খরস্রোতা এ ময়ূর নদটির ভূমিকা ছিলো অনন্য। প্রচলিত আছে, সৌন্দর্যের কারণেই এ নদটির নাম ময়ূর হয়ে ওঠে। স্থানীয় বয়োজ্যেষ্ঠদের নিকট আমরা এ নদটিতে লঞ্চ-স্টিমারসহ সবধরনের নৌযান চলাচলের কথা শুনতে পাই। ইতিহাসও তাই সাক্ষ্য দেয়। তৎকালীন খুলনা শহরে ধান, পাট, সুপারি, নারিকেল, কৃষিজাত পণ্য, খুলনা নিউজপ্রিন্ট মিলের কাঁচামাল গেঁওয়া, গোলপাতা, সুন্দরি, গরাণ, বাঁশ, মধু, মাছ প্রভৃতির একটা বড় অংশ এ নদের মাধ্যমে আসতো। দুর্ভাগ্যজনকভাবে অধিক জনসংখ্যা, মানুষের স্বার্থপরতা, লোলুপ লেলিহান দৃষ্টি, অসচেতনতা প্রভৃতির ফলশ্রুতিতে এ নদটি এখন দু’পাড়ের বিশেষ করে খুলনা নগরবাসীর বর্জ্যরে ভাগাড়ে পরিণত হয়েছে। নেই কোনো প্রবাহ, জোয়ার-ভাটার লেশমাত্র। রূপসা নদীর সাথে এ নদটির মিলনস্থল বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা মৌজার আলুতলা নামক স্থানে অপরিকল্পিতভাবে নির্মিত স্লুইসগেট (১০ গেট) এর যথাযথ পরিচালনার অভাবে এ নদটির করুণদশা সৃষ্টির কাজটি আরও বেশি ত্বরান্বিত হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন ‘জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন’ প্রকল্পের আওতায় ময়ূর নদ ও সংযুক্ত ক্ষেত্রখালী এবং হাতিয়া নদীর প্রায় ২২ কিলোমিটার দৈর্ঘ্যরে মধ্য হতে ‘ময়ূর নদ’ নামীয় অংশ অর্থাৎ সাড়ে ৫ কিলোমিটর খনন প্রকল্প গ্রহণ করেছে। কিন্তু একটি নদ বা নদীর আংশিক খনন করে সেটি পুনরুদ্ধার বা রক্ষা মোটেই বিজ্ঞানসম্মত নয়। এতে করে এ নদটি রক্ষা তো সম্ভবই নয়, খুলনা সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনেও তেমন কোনো কাজে আসবে না বরং রাষ্ট্র তথা জনগণের অর্থ অপচয়ই হবে; যা ইতোপূর্বে প্রমাণিত।
এ নদটি খুলনা-যশোরের বিল ডাকাতিয়া হতে উৎপত্তি হয়ে ক্ষেত্রখালী/খুদিয়া নাম ধারণ করে খুলনা মহানগরীর বয়রা শ্মশানঘাট এলাকায় এসে ময়ূর নদ নাম ধারণ করে বটিয়াঘাটার বুড়ো মৌলভীর দরগাঁহ সংলগ্ন ত্রিমোহনীতে পুনরায় নাম পরিবর্তিত হয়ে হাতিয়া নাম ধারণ করে আলুতলা এলাকায় রূপসা নদীতে মিশেছে। এ নদটি রক্ষায় পুরো ২২ কিলোমিটার এবং সংযুক্ত খালসমূহ একটি সমন্বিত প্রকল্পের আওতায় এনে খনন করে প্রবাহ তথা স্বাভাবিক জোয়ার-ভাটা নিশ্চিত করে, সংরক্ষণ করতে পারলে এ অঞ্চলের পরিবেশ-প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ অর্থনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে, তাতে কোনো সন্দেহ নেই। স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী অ্যাড. মোহাম্মদ বাবুল হাওলাদার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, কবি ও সাংবাদিক আবু আসলাম বাবু, কে এইচ ফাউন্ডেশনের খ ম শাহীন হোসেন, সিপিবি নেতা গাজী আফজাল হোসেন, যুব ইউনিয়ন নেতা সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, সুন্দরবন-নদী সংরক্ষণ ও দক্ষিণবঙ্গ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল তারেক তুষার, প্রধান শিক্ষক সাঈদা পারভীন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর সিকদার, বঙ্গবন্ধু পরিষদের খুলনা জেলা সহ-সভাপতি কাজী আব্দুল ওহাব, ফ্যাশন ডিজাইনার, অভিনয় শিল্পী সুমা বড়াল প্রমুখ।
কালিগঞ্জে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন ইমদাদুল হক সোহাগ
ঝিনাইদহ প্রতিনিধি-
প্রথম ধাপে ৫৯ জেলার ১৫২ উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ মে। তার মধ্যে রয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। আগামী ৮ মে’র এ নির্বাচনকে সামনে রেখে অনেক আগেই মাঠে নেমেছিলেন কালীগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক মোঃ ইমদাদুল হক সোহাগ। তিনি কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের তৈলকুপী গ্রামের কৃতি সন্তান। তার পিতার নাম আব্দুল মতিন (পাতা মিয়া)। ছোট বেলা থেকেই ইমদাদুল হক সোহাগ বিভিন্ন সামাজিক উন্নয়নসহ অসহায় মানুষের নিয়ে কাজ করেন। এছাড়াও তিনি বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত। রাজনৈতিক ভাবে তিনি বর্তমানে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর এর সহ-সভাপতি ও কালীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক পদে সুনামের সাথে দায়িত্ব পালন করে চলেছেন।
এছাড়াও কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী মতিয়ার রহমান, রাশেদ শমসের, জাহাঙ্গীর হোসেন, ওলিয়ার রহমান এবং শিবলী নোমানী।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমান (মিঠু মালিথা), আলী নুর রহমান, বিপ্লব কুমার বিষ্নু, শফিকুজ্জামান এবং সনজয় বিশ্বাস।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তিথী রানী বিশ্বাস।
জেলা নির্বাচন অফিসার মোঃ মোখলেছুর রহমান জানান, কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১৭ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ২২ এপ্রিলের মধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ২৩ এপ্রিল প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ মে।
মহেশপুরে উপকার ভোগী নারীদের বস্তা ধরে টানা টানি কারী রনির বিচারের দাবিতে মানববন্ধন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ভিজিএফের চাল কম দেওয়ার মিথ্যা অভিযোগ তুলে উপকার ভোগীদের হয়রানি করার সময় এলাকাবাসী রনি নামের এক ভুয়া পরিচয় নামধারী সংবাদকর্মীকে লাঞ্চিত করেন। এ সময় স্থানীয় উপকার ভোগী নারী-পুরুষেরা ফুসে উঠলে ভুয়া পরিচয় নামধারী সংবাদকর্মী রনি এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের পাশে।
গত রোববার(১৪এপ্রিল) বিকালে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী ও ভিজিএফের চাল পাওয়া কয়েক শো’ উপকার ভোগীরা বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চত্তরে তাদের হয়রানি করার কারনে এক মানববন্ধন করেন। মানববন্ধনে ভুয়া পরিচয় নামধারী সংবাদকর্মী রনি ও তার পৃষ্ট পোশকের বিচার দাবি করেন।
মানববন্ধনে আসা বাঁশবাড়ীয়া গ্রামের জাহিদা বেগম,একই এলাকার ইশারুন নেছা জানান, আমরা অসহায় মানুষ। আমরা যখন ভিজিএফের ১০ কেজি করে দেওয়া চাল নিয়ে ইউনিয়ন পরিষদ ছেড়ে বাড়ীর দিকে চলে যাচ্ছি তখন রনি নামের এক যুবক আমাদের চাউলের বস্তা ধরে টানা টানি শুরু করে। এ সময় এলাকার কয়েকজন তাকে টেনে হেচড়ে নিয়ে যায়।
ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি সদস্য) নাসির উদ্দীন, আজিজুর রহমান,শহীদুল ইসলাম জানান, আমরা কোন ভিজিএফের চাল পাওয়া উপকার ভোগীদের চাউল কম দেয়নি। অথচ রনি নামের একজন উপকার ভোগী নারীদের চাউলের বস্তা নিয়ে টানা টানি করার সময় পরিষদের বাইরে কয়েকজন তাকে রাঞ্চিত করেছে বলে শুনেছি। উপকার ভোগী নারীদের টানা হেচড়া করার কারনে এলাকাবাসী ইউনিয়ন পরিষদ চত্তরে রনির বিচার দাবি করে মানববন্ধর করেছে।
বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু জানান, ভিজিএফের চাল পাওয়া উপকার ভোগী অসহায় নারীরা যখন চাউল নিয়ে যায় রাস্তার মধ্যে রনি তাদের চাউলের বস্তা নিয়ে টানাটানি করার সময় এলাকার কিছু মানুষ তাকে টানা হেচড়া করেছে বলে আমি শুনেছি। নারীদের চাউলের বস্তা ধরে টানা টানির কারনে এলাকার নারী-পুরুষেরা আজ আমার ইউনিয়ন পরিষদ চত্তরে রনির বিচার দাবি করে মানববন্ধন করেছে।
মানবিক মুজগুন্নী’’র উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
মানবিক মুজগুন্নী’-এর আয়োজনে দুস্থ, অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। গত ৯ এপ্রিল বিকেলে নিজস্ব এলাকায় এ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডাঃ কাজী আনিসুজ্জামান, উপদেষ্টা মাহফুজুর রহমান মুকুল, কাজী সাবিরুল আলম, কাজী ফখরুল আলম মিন্টু, শেখ আবুল হোসেন নবসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে মোট ৫৫ জন দরিদ্রকে ঈদ সামগ্রী দেয়া হয়।











































