জাহিদ, কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ১লা বৈশাখ (বর্ষবরণ) অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। বিগত স্মৃতিকে বিদায় দিয়ে রবিবার (১৪ এপ্রিল) থেকে শুরু হলো ১৪৩১ বঙ্গাব্দের বর্ষপুঞ্জির দিনক্ষণ গণনা। “মুছে যাক গ্লানি ঘুছে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা” এই আহ্বানে এদিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ এর নেতৃত্বে সকাল ১০ টায় মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রায় হরেকরকম সাজে নানা শ্রেনিপেশার মানুষ অংশ নেয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদঙ্গিণ করে উপজেলা পরিষদের হলরুমে এসে শেষ হয়। বৈশাখী মঞ্চে নাচ, গানসহ বিভিন্ন আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ প্রেসক্লাবের ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আজাহার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, দৈনিক প্রথম আলো পত্রিকার নিজেস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, সুশীলনের পরিচালক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, প্রেরণা এর নির্বাহী পরিচালক শম্পা গোষ্মামী, মিলনী হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, সাংবাদি শেখ শরিফুল ইসলাম ও শিল্পী জাহাঙ্গীর আলম প্রমূখ। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও শতশত সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
কালিগঞ্জের পল্লীতে ভাই বোনের বিরোধ মিমাংসায় গিয়ে দুই বীর মুক্তিযোদ্ধা লাঞ্চিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার কালিগঞ্জের পল্লীতে ভাই বোনের বিরোধ মিমাংসায় গিয়ে দুই বীর মুক্তিযোদ্ধা লাঞ্চিত হওয়ার ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। ঘটনাটি মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের মৃত শেখ আজিজুর রহমানের বাড়িতেই ঘটেছে।
সরেজমিন সূত্রে জানাগেছে, প্রয়াত সাবেক সরকারি কর্মকর্তা শেখ আজিজুর রহমানের সেজ মেয়ে নাজমিন সুলতানা সুমি ও ছোট মেয়ে তানিয়া সুলতানা ইতির অত্যাচারে বৃদ্ধা মা, বড় ভাইসহ পরিবারের সদস্যরা জর্জরিত। দীর্ঘ ৮ বছর যাবৎ তাদের আপন মেজ ভাই স্কুল শিক্ষক ও সাংবাদিক শেখ শামীম উর রহমানের নিজ নামীয় ১২ শতক সম্পতিতে জোর জবর দখল করে ভোগ দখল করে আসছে। এমনকি শামীম উর রহমানের গাছের ফল, বাঁশ ও মাটি কেটে ভাগাড়ে পরিণত করেছে। এই জমি নিয়ে প্রতিনিয়ত তাদের ক্ষমতার দাপট দেখিয়ে যাচ্ছে। বাঁধা দিতে গেলে অসভ্য ভাষায় গালি গালাজ ও বড় ভাইদেরকে মারতে আসে। দু বোনই স্বামী পরিত্যক্ত হওয়ায় বাবার ভিটায় থেকে প্রতিনিয়ত মা, ভাই, ভাবিদের সাথে ঝগড়া বিবাদ করে পুরা পরিবারটাকে বিষন্ন করে তুলেছে। অপ্রতিরোধ্য দুই বোন খুঁটিনাটি পায়ে পা বাঁধায়ে ঝগড়া করে থানা পুলিশ করে পরিবেশ বিপর্যস্ত করে তুলেছে। এবিষয়ে জর্জরিত হয়ে গত ২২ অক্টোবর -২৩ ভুক্তভোগী শেখ শামীম উর রহমান মথুরেশপুর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম এর নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। ৫ মাস যাবৎ নাজমিন সুলতানা সুমি চেয়ারম্যানের নিকট সময় নিয়ে কালক্ষেপন করতে থাকে। এরই প্রেক্ষিতে গত রবিবার সকাল ৮ টায় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মুনছুর আলী ও বীর মুক্তিযোদ্ধা মোঃ জহুর আলীকে দায়িত্ব দেন সরেজমিন গিয়ে ভুক্তভোগীর সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। মৌখিক এ আদেশের আলোকে সোমবার (১৪ এপ্রিল) সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে মুক্তিযোদ্ধা দ্বয় বিরোধপূর্ণ যায়গায় গিয়ে সমস্যা নিরশনে কথা বলতেই তেড়ে আসে ঐ দুই বোন। শেখ শামীম উর রহমানের নিজস্ব সম্পতিতে ঘেরা দেওয়াকালে উপর্যুপরি ভাবে তাদের মা, ভাই ও উপস্থিতিদের মারতে উদ্যত হয়। এমনকি বোনেরা শামীম উর রহমানের উপর ক্ষিপ্ত হয়ে তার দেওয়া ঘেরা কেটে ফেলেছে। বিষয়টি নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন সাংবাদিক শেখ শামিম উর রহমান। অপরদিকে শামিম এর বোন সুমি ও ইতি জানান তার পিতা বেঁচে থাকতে এই জমি দিয়ে গেছেন, সেই থেকেই জমি আমাদের দখলে আছে। আমরাও তো সুষ্ঠু সমাধান চাই। বীর মুক্তিযোদ্ধা মুনসুর আলী জানান, শামিমের দুই বোন চরম অসামাজিক ও উচ্ছৃঙ্খল। তাদের অত্যাচারে বৃদ্ধা মা, বড় বড় ভাই ভাই ভাবী এবং গ্রামবাসী জর্জরিত। এমনকি আমাদের উপরেও হামলার চেষ্টা করেছে তারা।











































