Home আঞ্চলিক মেয়ে পছন্দ না হওয়ায় কনে পক্ষের হামলায় বরের দুলাভাই নিহত

মেয়ে পছন্দ না হওয়ায় কনে পক্ষের হামলায় বরের দুলাভাই নিহত

12


বাগেরহাট প্রতিনিধি।।


বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বাংলা গ্রামে মেয়ে দেখতে গিয়ে পছন্দ না হওয়ায় কনে পক্ষের হামলায় বরের দুলাভাই আজিজুল হক ঘটনাস্থলে নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মোল্লাহাট থানায় নিয়ে এসেছে।

আজিজুল হক খুলনার তেরখাদা উপজেলার ইছামতি গ্রামের শাহাদাত মোল্লার ছেলে। নিহতের স্ত্রী ও চারটি মেয়ে রয়েছে।

বরের বাবা মোহাম্মাদ আলী গাজী বলেন, আংড়া এলাকার শাহাদাত মুন্সির মেয়ের সঙ্গে আমার ছেলে হাফিজুর রহমান গাজীর বিয়ের কথা হয়েছিল। আমরা আগেই বলেছিলাম যে, ছেলের মেয়ে দেখে পছন্দ হলে বিয়ে হবে। সেই শর্তেই আজকে আমরা সবাই ওই বাড়িতে গিয়েছিলাম। কিন্তু মেয়ে দেখে ছেলের পছন্দ না হওয়ায় আমরা চলে যাচ্ছিলাম। এ সময় মেয়ের বাড়ির লোকজন আমাদের ওপর হামলা চালায় কনে পক্ষের লোকজন। হামলায় আমার বড় জামাই আজিজুল হক নিহত হয়েছেন। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।

এ ঘটনায় কথা বলার জন্য কনে পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

মোল্লাহাট থানার ওসি এসএম আশরাফুল আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।