খবর বিজ্ঞপ্তি।।
ঈদের ২য় দিনে খুলনা জেলার তেরখাদা উপজেলা যুবদলের সাধারন সম্পাদক ক্যান্সারে আক্রান্ত কচি মোল্লার শারীরিক খোঁজ নিতে তেরখাদায় যান কেন্দ্রীয় বিএনপি তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। এ সময় তাৎণিক পথসভায় তিনি বক্তব্য দেন। বক্তব্যকালে তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে অতি সত্বর ডামি সরকারের পদত্যাগ দাবি করেন।
তিনি আরো বলেন- বিদ্যুতের অতিরিক্ত মূল্য নির্ধারণ এবং অতিরিক্ত লোডশেডিং এ জনগন কষ্টে রয়েছে। এই ডামি সরকার জনগনের ভোটে নির্বাচিত না বলেই জনগনের কষ্ট বোঝেনা এবং জনগন যেহেতু সাজানো পাতানো ডামি নির্বাচন কে বর্জন করেছে তাই জনগনের উপর সকল বোঝা চাপিয়ে দিয়েছে। তেরখাদা বিএনপির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে দলের সকল নির্দেশনা মোতাবেক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান ।
তেরখাদা উপজেলা বিএনপির সভাপতি চৌধুরী কওসার আলীর সভাপতিত্বে এ সময় আরো উপস্হিত ছিলেন- খুলনা মহানগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিন, খুলনা জেলা স্বেচ্ছাসেবকদল সাধারন সম্পাদক আতাউর রনু, ছাত্রদল সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।











































