স্টাফ রিপোর্টার।।
খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ দেলওয়ারা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ মাগরিব টুটপাড়া কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে বিকাল সাড়ে ৫টায় দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ, সকল সহযোগী ও বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। পরে নগরীর শহিদ হাদিস পার্কে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়। এসকল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক অভিভাবক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজি আমিনুল হক, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর শেখ সোহেল উদ্দিন, পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, পুলিশ সুপার মো. সাঈদুর রহমান, মাউশি খুলনার পরিচালক প্রফেসর হারুনুর রশীদ, শ্রম পরিচালক মো. মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মিজানুর রহমান মিজান, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, আ ফ ম সালাম, মোস্তাফা কামাল পাশা, এ্যাড. রজব আলী সরদার, এ্যাড. আইয়ুব আলী শেখ, মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, কামরুজ্জামাল জামাল, মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, সরদার আবু সালেহ, এস এম খালেদীন রশীদ সুকর্ণ,
সাবেক সংসদ সদস্য মো. আকতারুজ্জামান বাবু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এম এ রিয়াজ কচি, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, জোবায়ের আহমেদ খান জবা, হালিমা ইসলাম, কাজী শামীম আহসান, শেখ ফারুক হাসান হিটলু, মোজাফফর মোল্যা, মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান বাবলু, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, এ্যাড. মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, এস এম আকিল উদ্দিন, শেখ আবুল হোসেন, গাজী এজাজ আহম্মেদ, অসিত বরণ বিশ^াস, অধ্যক্ষ ফ ম সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, ফারহানা হালিম, মোসাম্মাৎ শামসুন্নাহার, শিউলি সারোয়ার, জামিল খান, শেখ জাহিদুল ইসলাম, ফেরদৌস হোসেন লাবু, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, ফায়েজুল ইসলাম টিটো, হোসনেয়ারা চম্পা, নাজনিন নাহার কনা, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, মানিকুজ্জামান অশোক, সফিকুর রহমান পলাশ, চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, শেখ মো. আবু হানিফ, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন সুজন, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, এস এম আসাদুজ্জামান রাসেল, এম এম আজিজুর রহমান রাসেল, মো. পারভেজ হাওলাদার, মো. ইমরান হোসেন, এ্যাড. শামীম আহমেদ পলাশ, মনোয়ারা খাতুন শিউলি, এ্যাড. ইব্রাহীম খলিল ইমন, মরহুমার স্বামী প্রকৌশলী আব্দুর রশীদ, জামাতা চৌধুরী মাসুদুজ্জামান ও দেওয়ান মো. হাসান তুষার, বিএনপি নেতা আবুল কালাম, খুলনা ক্লাবের সাবেক সভাপতি ডা. আরিফুর রহমান, বরিশাল সমিতির নেতা প্রকৌশলী রুহুল আমিন, শিক্ষক নেতা কাজী আব্দুল মতিন, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন হাওলাদার, এ্যাড. সাজ্জাদ আলী, মো. মিজানুর রহমান, আবুল হোসেন, কবির পাঠান, তাজমুল হক তাজু, মাসুদ হাসান হাসান সোহান, ইবনুল হাসান, এম এ হাসান সবুজ, মাহমুদুর রহমান রাজেসসহ আওয়ামী লীগ সকল সহযোগী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
জানাযা পরিচালনা করেন খুলনা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ খ ম জাকারিয়া। আগামী ১৫ এপ্রিল সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, অধ্যক্ষ দেলওয়ারা বেগম গত ৬ এপ্রিল আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা সভাপতি, বাংলাদেশের কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, খুলনা জেলা মহিলা পরিষদের সভাপতি, রোটারী ক্লাব অব খুলনা সেন্ট্রালের সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফেডারেশন ও ইউনিভার্সিটি ইউমেন এর চেয়ারম্যান, খুলনা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি, আবহানী ক্রীড়া চক্র, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি, খুলনা শিশু ফাউন্ডেশন ও খুলনা সাংস্কৃতিক সংস্থার আজীবন সদস্য ছিলেন। এছাড়াও তিনি বিপিডব্লিউ খুলনা ও লেডিস ক্লাবের নির্বাহী সদস্য এবং সম্মিলিত সাংস্কৃতি জোট খুলনা, শেখ রাসেল ক্রীড়া চক্র এবং শিক্ষা ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের উপদেষ্টা ছিলেন। ##
১৩, ১৫ ও ১৭ এপ্রিল আওয়ামী লীগের কর্মসূচি
১৩, ১৫ ও ১৭ এপ্রিল কর্মসূচি ঘোষণা করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। কর্মসূচীর মধ্যে ১৩ এপ্রিল শনিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. চিশতী সোহরাব হোসেন শিকদারের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া ১৫ এপ্রিল সোমবার বাদ মাগরিব অধ্যক্ষ দেলওয়ারা বেগমের আত্মার মাগফেরাত কামনায় দলীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল এবং ১৭ এপ্রিল প্রবাসী সরকারের মুজিব নগর দিবস উপলক্ষে সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসকল অনুষ্ঠানে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার বিশেষ আহ্বান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।











































