Home আঞ্চলিক শালিখার সাবলাট বাকড়িপাড়া সরকারী প্রথমিক বিদ্যালযের বাধার মুখে বন্ধ হওয়া প্রাচীর পুনঃ...

শালিখার সাবলাট বাকড়িপাড়া সরকারী প্রথমিক বিদ্যালযের বাধার মুখে বন্ধ হওয়া প্রাচীর পুনঃ নির্মান শুরু

31

নওয়াব আলী মাগুরাঃ

মাগুরার শালিখার সাবলাট বাকড়িপাড়া সরকারী প্রথমিক বিদ্যালযের প্রাচীর নির্মান কাজ স্থানীয় কতিপয় ব্যক্তির বাধার মুখে বন্ধ হয়ে যাওয়ার পর প্রশাসনের হস্তক্ষেপে গতকাল মঙ্গলবার পুনরায় নির্মান শুরু হয়েছে।

জানাযায় ১৯৫২ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ার ৭২ বছর পর সরকারি ভাবে প্রাচির নির্মান হচ্ছে।

বিদ্যালয়ের সভাপতি মশিয়ার রহমান বলেন

ইতিমধ্যে পূর্ব ও পশ্চিম পাশের প্রাচির নির্মান শেষ হয়েছে।

দক্ষিন ও উত্তর পাশ প্রাচীর নির্মান গ্রামের কতিপয় ব্যক্তি মাফিজুর রহমান লস্কর,সবুর লস্কর,রুবেল জোয়াদ্দার ও আমিনুর জোয়াদ্দার ৩১ মার্চ রবিবার বন্ধ করেদেয়।বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানালে তিনি পুনরায় কাজ শুরু করতে বলেছেন।কেহ বাধাদিলে কতৃপক্ষ ব্যবস্থা নেবেন।