Home আঞ্চলিক বিএনপি নেতা জহিরের স্ত্রীর ইন্তেকাল: শোক

বিএনপি নেতা জহিরের স্ত্রীর ইন্তেকাল: শোক

35


খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম জহিরের স্ত্রী ফারহানা ইসলাম পলি মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নগরীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)।


বিএনপি নেতার স্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।

বিবৃতিদাতারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।