Home আঞ্চলিক শহীদ শেখ আবু নাসের হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ঈদ উপহার প্রদান

শহীদ শেখ আবু নাসের হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ঈদ উপহার প্রদান

36

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া প্রতিনিধি।।

খুলনা শেখ আবু নাসের হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ৪০ জন শিক্ষার্থী ও ৫ জন শিক্ষকের মাঝে বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র মানবিক যুবনেতা শেখ সোহেল উদ্দীনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।


৮ এপ্রিল সোমবার বিকেল ৪ টায় বাংলাদেশ বীরমুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, খুলনা জেলা শাখার সভাপতি ও ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ডুমুরিয়ার কৃতিসন্তান মানবিক বন্ধু মো: রাকিবুজ্জামান সরদার”র আয়োজনে এ উপহার প্রদান করা হয়।


রাকিবুজ্জামান বলেন,আমি একজন বীরমুক্তিযোদ্ধার সন্তান আমার গর্বিত পিতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এ দেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছে, এছাড়া বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণে ক্ষুদা ও দারিদ্রমুক্ত বাংলাদেশকে এগিয়ে নিতে নিজের সামর্থ্য অনুযায়ী সকল মানবিক কাজে ও অসহায় মানুষের জন্য কিছু করতে ভালো লাগে তাই আমার এ আয়োজন । তিনি বলেন যতো দিন বেঁচে থাকবো সকল সময়ে অসহায়, নির্যাতিত, নিষ্পেষিত মানুষের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধার সন্তান মো: রাকিবুজ্জামান সরদার,খুলনা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মিঠু দে,ছাত্রলীগনেতা আসাদুজ্জামান মিন্টু প্রমুখ।
উল্লেখ্য প্রথম রমজান থেকে মাসজুড়ে তিনি বিভিন্ন মসজিদে রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ,মাদরাসা, এতিমখানা ও বিভিন্ন গ্রামে গ্রামে অসহায় ব্যক্তিদের খুঁজে খুঁজে সহযোগিতা করেন।