Home আঞ্চলিক চুয়াডাঙ্গার গাংনী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ ও খাদ্য সহায়তা

চুয়াডাঙ্গার গাংনী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ ও খাদ্য সহায়তা

36

মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ ও খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছ।
মঙ্গলবার ৯ এপ্রিল বেলা ১১ টায় আলমডাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক
ড. কিসিঞ্জার চাকমা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি মোঃ এমদাদুল হক প্রমুখ।