ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির
খবর বিজ্ঞপ্তি
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির এক সভায় ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (০৮ এপ্রিল) দুপুরে খুলনা প্রেসক্লাবস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ এপ্রিল বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে টিভি রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ উদযাপন করা হবে। অনুষ্ঠানে খুলনার সাংবাদিক নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্টজনেরা উপস্থিত থাকবে।
সভায় এছাড়াও খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির অনুষ্ঠিতব্য আগামী দ্বি-বার্ষিক নির্বাচন ও সাংগঠনিক বিষয়ে আলোচনার পাশাপশি সদস্যদের সমুদয় বকেয়া চাঁদা পরিষদের জন্য অনুনোধ জানানো হয়।
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভপতি মলি¬ক সুধাংশুর সভাপতিত্বে সাধারন সম্পাদক মোঃ তরিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, মামুন রেজা, ফারুক আহমেদ, আবু তৈয়ব, এএইচএম শামিমুজ্জামান, প্রবীর বিশ্বাস, আতিয়ার পারভেজ, পলাশ ঢালী, আব্দুল¬াহ আল মামুন, নূর ইসলাম রকি, কলিন হোসেন আরজু প্রমুখ।
নগরীতে বাতিঘরের পোশাক এবং নতুন সেলাই মেশিন বিতরণ
খবর বিজ্ঞপ্তি
নগরীতে বাতিঘরের উদ্যোগে নতুন পোশাক এবং নতুন সেলাই মেশিন বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বিকেল ৪টায় নগরীর রেলওয়ে স্টেশনে ৩০০ শতাধিক ছিন্নমূল মানুষ ও পথশিশুদের মাঝে ঈদ-উল-ফিতরের নতুন পোশাক এবং কর্মসংস্থানের লক্ষ্যে ৬টি পরিবারের মাঝে নতুন সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। এ সময় বাতিঘরের আহ্বায়ক শেখ মো: জাহাঙ্গীর আলমসহ অন্যান্য সদস্যবৃনদরা উপস্থিত ছিলেন।
টিভি রিপোর্টার্স ইউনিটির ইফতার পূর্ব আলোচনায় সিটি মেয়র
গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাজীবী সংগঠনগুলোতে কর্মোপযোগী পরিবেশ সৃষ্টি করতে সকলকে এগিয়ে আসতে হবে
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন,
বস্তুনিষ্ঠ সংবাদের মধ্য দিয়ে প্রকৃত সাংবাদিকদের চেহারা ফুটে উঠে। বর্তমানে গণমাধ্যমে প্রকৃত সাংবাদিকদের সংকট দেখা দিয়েছে। তাই সংবাদ পরিবেশনের পাশাপাশি পেশাজীবী সাংবাদিক ও সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাজীবী সংগঠনগুলোতে কর্ম উপযোগী পরিবেশ সৃষ্টি করতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, দেশ ও জাতির স্বার্থে সাংবাদিকদের লেখনী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেজন্য পেশাজীবী সাংবাদিককে সকল মতাদর্শের উর্ধ্বে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি সোমবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কর্মাসের সভাপতি ও সাবেক মেয়র কাজি আমিনুল হক, খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সংসদ সদস্য অধ্যাপক রুনু রেজা, দৈনিক প্রবাহের সম্পাদক আশরাফ উল হক, সওজ’র নির্বাহী প্রকৌশলী আনিছুজ্জামান মাসুদ, খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক আবু সাঈদ, শ্রম অধিদপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান, দক্ষিনাঞ্চল প্রতিদিন পত্রিকার সম্পাদক এস এম সাহিদ হোসেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিব, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এস এম জাহিদ, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার, মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম, খুলনা টাইমস পত্রিকার সম্পাদক সুমন আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মো. হেদায়েত হোসেন মোল্যা, নির্বাহী পরিষদের সদস্য কৌশিক দে বাপী, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক
সায়েদুজ্জামান সম্রাট, টিভি রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি সুনিল দাস, মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, টিভি রিপোটার্স ইউনিটির সদস্য সচিব বাবুল আকতার, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম ও শেখ লিয়াকত হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য আমজাদ হোসেন লিটন ও শেখ হেদায়েত উল্লাহ, আরটিভির প্রতিনিধি এস এম মনিরুজ্জামান, সময় টিভির ব্যুরো প্রধান নেয়ামুল হোসেন কচি, দৈনিক দেশ সংযোগ প্রত্রিকার নির্বাহী সম্পাদক আবু নুরাইন খোন্দকার, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি উত্তম মন্ডল, বাংলাদেশ প্রতিদিনের মাকসুদ আলী, দৈনিক আজকের পত্রিকার কাজী শামীম আহমেদ, দৈনিক পূর্বাঞ্চলের রফিউল ইসলাম টুটুল, ফটোসাংবাদিক দেবব্রত রায়, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবু সাঈদ, গ্লোবাল টিভির ব্যুরো প্রধান আনিছুর রহমান কবীর, মাই টিভির ব্যুরো প্রধান শিশির রঞ্জন মল্লিক, বাংলা টিভির প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিম, এশিয়ান টিভির প্রতিনিধি আব্দুল আজিজ, বিজয় টিভির প্রতিনিধি আব্দুর রাজ্জাক, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক হাসান আল মামুন, নিউজ২৪ এর ক্যামেরাপার্সন মো. রফিক আলী, বাংলাটিভির ক্যামেরাপার্সন জালাল শেখ, দৈনিক দেশ সংযোগ পত্রিকার সাহিত্য সম্পাদক মুকুল রায়, দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম বাবু, দৈনিক দেশসংযোগ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. জিলহাজ¦ হাওলাদার, দৈনিক প্রবাহের মো. রুহুল আমিন, দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি মো. আরিফুর রহমান, মোহনা টেলিভিশনের ক্যামেরাপার্সন মাহফুজুল আলম সুমন, ক্যামেরাপার্সন আমিনুর রহমান নিউটন, এশিয়ান টিভির ক্যামেরাপার্সন শেখ রাসেল ও শংকর কুমার বিষ্ণ, ইনডিপেনডেন্ট টিভির ক্যামেরপার্সন আরাফাত হোসেন অনিক, দ্যা ডেইলি স্টারের ফটোসাংবাদিক হাবিবুর রহমান, ফটোসাংবাদিক সাগর সরকার, তুফান গাইন, চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন হাবিবুল্লাহ শাকিল, মাইটিভির ক্যামেরাপার্সন রাজু আহমেদ, ক্যামেরাপার্সন মেহেদী হাসান পলাশসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।
কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর বাড়িতে বোমা হামলায় নিন্দা ও প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর বাড়িতে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক পৌনে ৪টার দিকে নগরীর দেয়ানা উত্তরপাড়া হোসেন শাহ্ রোডস্থ নিজ বাড়ীতে মোটরসাইকেল যোগে আসা অজ্ঞাত একদল দুর্বৃত্তরা ককটেল সাদৃশ্য ৩টি বোমা বিস্ফোরনের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্ধ। এ ঘটনায় তীব্র নিন্ধা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম ও সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল।
রামপালে ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমানের দাফন সম্পন্ন শোক প্রকাশ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ হাফিজুর রহমানের পিতা শেখ দীন মোহাম্মদ (৫৬) এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (০৮ এপ্রিল) দুপুর আড়াইটায় শ্রীফলতলা ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে একই গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাযায় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জম হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, রামপাল সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, সাবেক চেয়ারম্যান জামিল হাসান জামু, গৌরম্ভা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক শেখ সাদী, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ। মরহুমের নামাজে জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ গ্রামবাসী শরীক হন। এরপূর্বে স্থানীয় সংসদ সদস্য হাবিবুন নাহার মরহুমের বাড়ীতে উপস্থিত হয়ে দীন মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। দীন মোহাম্মদ দীর্ঘ দিন ধরে হার্টের অসুখে ভুগছিলেন। রবিবার (০৭ এপ্রিল) রাত ১১ টায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। #
রূপসায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা গতকাল ৮ এপ্রিল সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল বাকি, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত কবীরউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ তাহমিদা খানম। বক্তৃতা করেন প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, মেডিকেল অফিসার ফারহানা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা খান বজলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, উপজেলা নির্বাচন অফিসার জান্নাতুল ইসলাম, পল্লী বিদ্যুৎ এজিএম এম এ হালিম খান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান, সহকারী প্রোগ্রামার মোঃ ইমরান হোসেন, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির, মোর্শেদুল আলম বাবু, এসএম হাবিব, গোপাল চন্দ্র মন্ডল, রূপসা হাট বাজার সমন্বয় সমিতির সভাপতি জুলফিকার আলী, রূপসা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক খান আঃ জব্বার শিবলী, রূপসা উপজেলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফ,ম আয়ূব আলী, প্যানেল চেয়ারম্যান মাওলানা আবু সালেহ লস্কর, ইন্তাজ মোল্যা প্রমূখ। তাছাড়া রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে রাস্ট্রের শ্রেষ্ঠ (পিপিএম) পদক প্রাপ্ত উপজেলা আনসার ভিডিপির মহিলা প্লাটুন কমান্ডার জেসমিন আক্তার কে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
নলতায় এম.জে. ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের ঈদ উপহার প্রদান
জাহিদ কালিগঞ্জ প্রতিনিধি||
প্রতিবছরের ন্যায় মানববাধিকার জন্যকল্যাণ ফাউন্ডেশন (এমজেএফ) এর উদ্যোগে সাবেক স্বাস্থ্য মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রানালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ,ফ, ম রুহুল হক এমপি’র আশিবাদ পুষ্ট প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে যেনো ঈদের আগেই এক অন্যরকম খুশির অনুভূতি দেখা দিয়েছে, দেশে এবং প্রবাসে কয়েকজন আপন মানুষের সহযোগিতায় গরীব, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) নলতাস্থ এম জেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসের সুপারভাইজার হেমায়েতউদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন আ’ লীগের সভাপতি ও এম জেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের দাতা সদস্য মোঃ আনিছুজ্জামান খোকন, সমাজসেবক খাদেমুল ইসলাম তুফান, বীর মুক্তিযোদ্ধা সহিলউদ্দীন। অনুষ্ঠানে এম জে এফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক শাহ আলম শাহীন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন এম জে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বিশিষ্ট সমাজ সেবক আজহারুল ইসলাম।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম জে এফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ, রহিমা খাতুন, আবুল হোসাইন, আবু রায়হান প্রমুখ। এদিকে বিতরন অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
কালিগঞ্জে বালু ইজরা মহল শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জে ইছামতি নদীতে বালুচর মেয়াদ থাকা সত্ত্বেও জোরপূর্বক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে শত শত বালু শ্রমিকের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান।এ সময়ে উপস্থিত ছিলেন বালু ইজরা নৌকা মালিক সমিতির সভাপতি লক্ষণ চন্দ্র সাহা, বালু শ্রমিকদের সভাপতি রিপন গাজী,চর ইজারা সমিতির সভাপতি কুদ্দুস গাজী,রনি প্রমুখ।মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে বক্তারা বলেন” এ নদীকে ঘিরেই হাওরপাড়ের লাখ লাখ শ্রমিকের জীবন জীবিকা ও আয় রোজগারের মধ্যেমে গড়ে উঠেছে তাদের সুন্দর পথচলা। এই নদীকে ঘিরে হাওরপাড়ের বেকার শ্রমিকরা কর্মসংস্থানের মাধ্যমে দুবেলা দুমুঠো ভাত জোগাড় করার পাশাপাশি তাদের ছেলে মেয়েদের স্কুল কলেজে পাঠানোর একটি সুযোগও এই নদী। শ্রমিকেরা জীবন জীবিকা ও আয় রোজগারের আশায় কোমড় বেঁধে নদীতে প্রতিদিন নেমে তুলছেন বালু। তাদের এই কষ্টার্জিত বালু উত্তোলন করে তা বিক্রি করে দুবেলা দুমুঠো ভাতর জোগাড়ের ব্যবস্থা করতে পারায় তারা বেজায় খুশী। হাতের সাহায্যে পরিবেশবান্ধব উপায়ে বালু উত্তোলন করছেন প্রায় ১ হাজারের অধিক শ্রমিক। আমাদের তিন বেলার আহার জুটে এ নদীকে ঘিরে। নদী বন্ধ থাকায় লগ্নি করে সংসারের খরচপাতি করেছি।
মানববন্ধনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশীল সমাজ সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
ঈদকে সামনে রেখে কোস্টগার্ডের টহল শুরু
বাগেরহাট প্রতিনিধিঃ
ঈদকে সামনে রেখে জনসাধারণের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে লঞ্চ, খেয়া ও ফেরি ঘাটগুলোতে টহল শুরু করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন।
সোমবার (৮ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনস্থ সকল ক্যাম্প, স্টেশন ও গুরুত্বপূর্ণ স্পটসমূহে এ টহল শুরু করা হয়।
কোস্টগার্ডের টহল দেওয়া চিহ্নিত ঝুঁকিপূর্ণ স্থানগুলো হচ্ছে- রূপসা, কয়রা, নলিয়ান, মোংলা, শরণখোলা ও কৈখালী অঞ্চলের লঞ্চ, খেয়া ও ফেরি ঘাটসমূহ।
এ সময় জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি, বোট তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম শুরু করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুনতাসীর ইবনে মহসীন এ তথ্য নিশ্চিত করে জানান, তাদের এ কার্যক্রম প্রতিদিন এবং ২৪ ঘণ্টাই অব্যাহত আছে।
এছাড়া, ঈদ-উল-ফিতর পরবর্তী সময়ে যেন যাত্রীসাধারণ নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে, সে পর্যন্ত এ টহল অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
শফিকুল ইসলাম শাহিন এর শ্বশুরের মৃত্যুতে স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম শাহিন এর শ্বশুর এ্যাড. লতিফুর রহমান বার্ধক্য জনিত কারনে ০৯ এপ্রিল সোমবার সকাল ১১ টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মরহুমের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।
বিবৃতি দাতাগণ নগর স্বেচ্ছাসেবক দল সভাপতি একরামুল হক হেলাল, সাধারণ সম্পাদক ফারুক হিলটন, রোটারিয়ান ময়েজ উদ্দিন চুন্নু, মোঃ জাকির হোসেন, কে এম মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, প্রচার সম্পাদক হেলাল ফরাজী প্রমুখ।
খালিশপুরস্থ ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কটির নতুন আঙ্গিকে যাত্রা শুরু
।। খবর বিজ্ঞপ্তি।
খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক প্রতিষ্ঠিত খালিশপুরস্থ ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কটির নতুন আঙ্গিকে যাত্রা শুরু হয়েছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নবরূপে সজ্জিত এ পার্কটির উদ্বোধন করেন। পরে সিটি মেয়র ফলক উম্মোচন শেষে মোনাজাত করেন।
ফলক উম্মোচনকালে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, নগরবাসীর চিত্তবিনোদনের জন্য নগরীতে কয়েকটি পার্ক রয়েছে। এছাড়া শিশু কিশোরদের বিনোদনের জন্য কেসিসি’র প থেকে আরো কয়েকটি রিভার ভিউ পার্ক স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। ওয়ান্ডার ল্যান্ড শিশু পার্কে দেশি-বিদেশি নতুন নতুন রাইডস সংযোজন করায় পার্কের ব্যবস্থাপনায় নিয়োজিত ওয়ান্ডারল্যান্ড গ্রুপ কর্তৃপক্ষকে সিটি মেয়র ধন্যবাদ জানান। সিটি মেয়র পর্কে বিনোদনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, মহানগরীর খালিশপুরে ১৯৯৫ সনে ৩.৬৩ একর জমির ওপর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কটির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়। পার্কটিতে নতুনভাবে ফ্যামিলি কোস্টার, জেট কোস্টার, সুউচ্চ ওয়ান্ডার হুইল, বৃহৎ মেরি গো রাউন্ড সোয়ান ট্রেন, কিড রাইডস ইত্যাদি সংযোজিত হয়েছে। এছাড়া ওয়াটার পুল নির্মাণের কাজ চলমান রয়েছে।
খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, কেসিসি’র কাউন্সিলর মো: নাঈমুল ইসলাম খালেদ, খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: জাকির হোসেন, ওয়ান্ডারল্যান্ড গ্রুপের জেনারেল ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন ও মো: গোলাম মোস্তফা কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলে নগরবাসীর প্রতি সিটি মেয়রের শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক পবিত্র ঈদ-উল-ফিতর উপলে নগরবাসীর প্রতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ঈদ প্রাক্কালে এক শুভেচ্ছা বার্তায় সিটি মেয়র নগরবাসীর সুখ-সমৃদ্ধি ও সুন্দর জীবন কামনা করেন এবং ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে উৎসবমূখর পরিবেশে সকলে ঈদের আনন্দ উপভোগ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি সর্বশক্তিমান অল্লাহ তা’য়ালার কাছে নগরবাসীর সুখ-শান্তি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহ’র বৃহত্তর ঐক্য কামনা করেন।
খুবির সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. মোসাম্মাৎ রওশন আরার পিতার ইন্তেকালে শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. মোসাম্মাৎ রওশন আরার পিতা আব্দুস সাত্তার শেখ গত ০৭ এপ্রিল (রবিবার) রাত আনুমানিক ১১টায় বার্ধক্যজনিত কারণে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ০৮ এপ্রিল (সোমবার) সকাল ১০টায় বাগেরহাটের সদর উপজেলার বৈচপুর গ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. মোসাম্মাৎ রওশন আরার পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সেলিনা আহমেদসহ ডিসিপ্লিনের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
আরও শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুুল হাসান সিদ্দিকীসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
যশোরের ৮২ ঈদগাহ ও মসজিদে ঈদের জামাতের সময় নির্ধারণ
যশোর অফিস
যশোর জেলার ৮২টি ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের জামাতের সময় নির্ধারণ হয়েছে। এসব স্থানে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ঈদের নামাজ শুরু হবে। রোববার (৭ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত হবে ৯টায়। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জামাত ৮টা ১৫ মিনিটে, দ্বিতীয় জামাত ৯টা ১৫ মিনিটে, পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামাত ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায়, চাঁচড়া ডালমিল জামে মসজিদে সকাল ৮টায়, কারবালা জামে মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে প্রথম জামাত ও দ্বিতীয় জামাত ৯টায়, ওয়াপদা কলোনি জামে মসজিদে সকাল ৮টায়, পিটিআই জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, কোতয়ালি জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, আশ্রম রোড বায়তুল মামুর জামে মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত ও দ্বিতীয় জামাত ৯টায়, রেলরোড আল-মসজিদুল আকসায় সকাল ৮টায়, বায়তুস সালাম (মাইকপট্টি) জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, বারান্দীপাড়া ২ নম্বর কলোনি জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮টায়, আমিনিয়া আলিয়া মাদরাসা জামে মসজিদে জামাত সকাল সাড়ে ৭টায়, সদর হাসপাতাল জামে মসজিদে সকাল ৮টায়, দড়াটানা মাদরাসা জামে মসজিদে সকাল ৮টায়, যশোর সদর উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, উপশহর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, বেজপাড়া আজিমাবাদ জামে মসজিদে সকাল ৮টায়, পাগলাদাহ হাফেজিয়া মাদরাসা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, মারকাজ মসজিদ ময়দানে সকাল ৮টায়, ইছালী ও কোদালিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, ছিলুমপুর বায়তুন নুর ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, বসুন্দিয়া বায়তুস সালাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, জয়ান্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, তালবাড়িয়া ঈদগাহে ও দেয়াড়া ইউনিয়ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৮টায়, আশরাফুল উলুম মাদরাসা ঈদগাহ ময়দানে সকাল ৮টা ১৫ মিনিটে, পুরাতন কসবা ঢাকা ব্রিজ সংলগ্ন ঈদগাহে এবং কচুয়া হাইস্কুল ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৮টায়, চুড়ামনকাটি-ছাতিয়ানতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৮টায় ঈদ জামাত হবে।
কেশবপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৭টায়, নুড়ীতলা ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, কলাগাছি কেন্দ্রীয় ঈদগাহ সকাল ৮টায়, মজিদপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়, কেশবপুর পৌরসভা পুরাতন ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত হবে।
চৌগাছা কামিল মাদরাসা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, উপজেলা শাহী মসজিদ ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, পাতিবিলা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, হাকিমপুর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, পাশাপোল ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, সলুয়া বাজার ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, নারায়নপুর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাতের সময় নির্ধারণ করা হয়েছে।
ঝিকরগাছা বিএম হাইস্কুল ময়দানে সকাল সাড়ে ৭টায়, গোয়ালহাটি ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, উজ্জলপুর শহিদ মুক্তিযোদ্ধা ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, আটলিয়া ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, মল্লিকপুর পূর্বপাড়া জামে মসজিদে ৮টায়, ঝিকরগাছা শান্তিনগর ঈদগাহ ময়দানে ৮টায় ঈদের জামাত হবে।
মণিরামপুরের জালঝাড়া মাদরাসা ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, বাকোশপোল মাদরাসা ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, মণিরামপুর থানা ঈদগাহ ময়দানে সাড়ে ৮টায়, খোদাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, নেহালপুর বাজার দিঘীরপাড় ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, মণিরামপুর ফাজিল মাদরাসা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
বাঘারপাড়া সি, মাদরাসা ঈদগাহে সকাল ৮টায়, দোহাকুলা বাজার মসজিদ ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, চাড়াভিটা হাইস্কুল মাঠ ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, জামদিয়া হাইস্কুল মাঠ ঈদগাহে সাড়ে ৮টায়, দয়ারামপুর মাদরাসা ঈদগাহে ময়দান সকাল সাড়ে ৮টায়, নারিকেলবাড়ীয়া বাজার ঈদগাহে সকাল ৮টায়, খাজুরা বাজার কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়, মির্জাপুর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, রায়পুর বাজার ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় জামাতের সময় নির্ধারণ করা হয়েছে।
অভয়নগরের নওয়াপাড়া শংকরপাশা হাইস্কুল ময়দানে সকাল ৭টায়, নওয়াপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, পায়রা মাদরাসা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, গাজিপুর রউফিয়া কামিল মাদরাসা ময়দানে সকাল ৮টায়, রাজঘাট হাইস্কুল ময়দানে সকাল সাড়ে ৭টায়, পীরবাড়ী ঈদগাহ ময়দান সকাল ৭টায় জামাত হবে।
শার্শা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৫০ মিনিটে, নাভারণ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, উলাশি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, বাগআঁচড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, বেনাপোল বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত হবে।
এস এম কামাল হোসেনের সাথে বাংলাদেশ জাসদ মহানগর নেতৃবৃন্দের সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের সাথে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলÑবাংলাদেশ জাসদ, খুলনা মহানগর নেতৃবৃন্দ তাঁর বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎকার, মতবিনিময় ও ঈদের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক মোঃ হাসান, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব মোল্লা, খালিশপুর থানা সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির, খানজাহান আলী থানা সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রকিবুল মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদ মোল্লা, জাসদ নেতা মোহাম্মদ আলী, মোঃ আসলাম শেঠ, মোঃ খোকন, মোঃ সালাম, বাংলাদেশ যুব জোট খুলনা মহানগর সাধারণ সম্পাদক মোঃ সোহেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর নবী, ছাত্রলীগÑবিসিএল খুলনা মহানগর সভাপতি মোঃ আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সুজন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক অশ্বিন কুমার, সাংগঠনিক সম্পাদক মোঃ জিসান, দপ্তর সম্পাদক ফরিদ হোসেন প্রমুখ। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে মাননীয় সংসদ সদস্য মাহনগর নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কুশলাদি জানান।
বরিশাল সমিতি’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনা’র উদ্যোগে ০৮ এপ্রিল (২৮ রমযান) সোমবার বিকেল ৩টায় খুলনা মহানগরীর ১২নং ওয়ার্ডে সমিতির খালিশপুর থানা কার্যালয় চত্বরে অসহায় দুস্থ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। খালিশপুর থানা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আশরাফ হোসেনের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও সংগঠক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে এম আলম, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিউর রহমান, খুলনা কর আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব রোটাঃ এ্যাড. নজরুল ইসলাম হাওলাদার, সাবেক কাউন্সিলর পারভীন আক্তার, এইচ এম আবু সালেক, মোঃ ইউনুস আলী সরদার, সমাজসেবক মোঃ কামরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার।
সমিতির খালিশপুর থানা কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লার সঞ্চালনায় পবিত্র কালামে পাক থেকে তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের সদস্য সচিব এম এ সালাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী আলহাজ্ব রোটাঃ আলতাফ হোসেন। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত সমিতির প্রভাবশালী ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব রোটাঃ অধ্যক্ষ দেলওয়ার বেগমের স্মৃতিচারণান্তে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন আলহাজ্ব ইঞ্জিঃ কাজী এনায়েত হোসেন, আলহাজ্ব এনামুল কবির, আলহাজ্ব আমজাদ হোসেন, শ্রমিক নেতা বাচ্চু মিয়া, মোঃ মুজিবর রহমান, এম আলতাফ হোসেন, মুজিবর রহমান বাবুল, সাংবাদিক মামুন রেজা হাওলাদার, দেলওয়ার হোসেন, মেগা মাসুদ রানা, জাকিয়া সুলতানা, লিটন হাওলাদার, এপিএস মাসুদ রানা, ফজিলাতুননেছা, ফরহাদ হোসেন লিটন, আব্দুর রাজ্জাক খোকন, রানা হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র রমযানের নাজাতের দশকে সমিতির প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত, অসুস্থ সদস্যদের আশু সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্লাটিনাম গেট মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ শাহ আলম।
ফকিরহাটের বেতাগায় শেখ হেলাল উদ্দীন এমপি’র পক্ষ হতে বস্ত্র বিতরণ
ফকিরহাট প্রতিনিধি।
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-০১ আসনের ৬ষ্ট বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের পক্ষ হতে পরিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরীবদের মাঝে ঈদ উপহার স্বরুপ শাড়ী লুঙ্গি পাঞ্জাবী ও জুব্বা বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগ (বঙ্গবন্ধু ভবন) কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এমপি পক্ষ হতে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদা, মহিলা আ’লীগের সভাপতি কামরুন্নাহার নীপা, ওর্য়াড আ’লীগ নেতা আসাদুজ্জামান তুহিন, আকরাম বিশ^াস, আঃ খালেক, বিপ্লব দাশ, সুবাশীষ দাশ, জাকারিয়া শেখ ও ইনছান উদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। ##
গড়ইখালী ইনস্টিটিউটের ৭৫ বছর পূর্তির অনুষ্ঠান শনিবার
খবর বিজ্ঞপ্তি
খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউটের ৭৫ বছর পূর্তি উপলক্ষে শনিবার (১৩ এপ্রিল ২০২৪ ইং তারিখ) দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান মোড়ল অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।
উল্লেখ্য, সুফি, সাদক আলম শাহ ফকিরের পূণ্যভূমিতে তার পুত্র এএফএম মহিউদ্দিন শাহ-এর হাত ধরে ১৯৪৮ সালের ১ জানুয়ারি এ শিক্ষা প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
খুলনা মহানগর জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
০৮ এপ্রিল ’২৪ সোমবার বিকেল সাড়ে ৫টায় খুলনা মহানগর জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি তৈমুর হোসেন শাহীন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, সহ-সভাপতি খান আকরামুজ্জামান, আশরাফুল ইসলাম সেলিম। দোয়া পরিচালনা করেন মহানগর জাপার সহ-সভাপতি অধ্যাপক গাউসুল আজম। উপস্থিত ছিলেন যথাক্রমে যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হাওলাদার, শাহ জাহান আলী সাজু, মাসুম হায়দার, সহ-সাধারণ সম্পাদক গাজী খোকন, সাংগঠনিক সম্পাদক কাজী হাসানুর রশীদ রাসেল, সম্পাদকমণ্ডলীর সদস্য শহিদ হাওলাদার, বাবুল হাসান রাজু, মোস্তফা কামাল রিপন, মোঃ জমির হোসেন, মোঃ মিণ্টু, মোঃ জাহিদ, যুবনেতা এম এ রব, মিলন খান, মাসুদ আকুঞ্জি, গাজী মোশারেফ, জাকির হোসেন, আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
তালতলা খাল খনন প্রকল্পের সমালোচনা করে পরিবেশ সুরক্ষা মঞ্চ’র বক্তব্য
খবর বিজ্ঞপ্তি
খুলনার ঐতিহ্যবাহী ময়ূর নদের সংযোগ খাল তালতলা খাল খনন প্রকল্পের সমালোচনা করে বক্তব্য প্রদান করেছেন পরিবেশ সুরক্ষা মঞ্চ’র সদস্যবৃন্দ। গত ৮ এপ্রিল ২০২৪ পরিবেশ সুরক্ষা মঞ্চের একটি মতবিনমিয় সভায় উপস্থিত প্রতিনিধিরা বলেন, তালতলা খাল খুলনার ময়ূর নদের একটি গুরুত্বপূণসংযোগর্ খাল। সম্প্রতি তালতলা খাল খনন ও দুই পাড়ের রাস্তা নির্মাণ প্রকল্পের অধীনে তালতলা খাল খনন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। মাঠ পরিদর্শনে দেখা গেছে, এক সময়ের ৬০ ফুট চওড়ার খালটি ১৮ ফুট চওড়ার খালে পরিণত করা হচ্ছে। একদিকে খালটি সরু করে ফেলা হয়েছে, অন্যদিকে খারটির দু’পাশ এবং তলদেশ ঢালাই করে ফেলা হচ্ছে। এতে করে ভূগর্ভে পানি রিচার্জ তথা মাটির স্তরে পানির ভারসাম্য নিয়ন্ত্রণে ব্যাহত হচ্ছে। যার ফলে দিনে দিনে ভূগর্ভস্থ পানির স্বল্পতা ধীরে ধীরে মারাত্মক আকার ধারণ করতে পারে। মঞ্চের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করে বলেন, এই প্রকল্প একদিকে খালের দু’পাশের খালের জমির দখল প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে, খালটির স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হবে এবং ধীরে ধীরে খালটি ড্রেনে পরিণত হবে। অন্যদিকে খালের তলদেশের সাথে মাটির সংযোগ বিচ্ছিন্ন করায় এলাকায় ভূগর্ভস্থ পানির ঘাটতি দেখাা দেবে এবং বিরান ভূমিতে পরিণত হবে। প্রতিনিধিরা তালতলা খাল সংরক্ষণে জরুরীভাবে সিএস ম্যাপ অনুযায়ী খালের সঠিক সীমানা নির্ধারণ করে প্রকল্প বাস্তবায়নের দাবি জানান এবং তলদেশ ঢালাই করবার এই ধারণাকে বর্জন করে খালের তলদেশ উন্মুক্ত করে পরিবেশবান্ধব ধারণা বাস্তবায়নের দাবি জানান। খালের জনবান্ধব ও পরিবেশবান্ধব সংরক্ষণ নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিবৃতি প্রদান করেছেন পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি এড. কুদরত-ই-খুদা, সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ, মঞ্চের অন্যতম সদস্য ও বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, পরিবেশ সুরক্ষা মঞ্চের সদস্য এড. জাহাঙ্গীর সিদ্দিকী, মুনীর চৌধুরী সোহেল, কাজী জাভেদ খালিদ জয় মেরিনা যুথী প্রমূখ।










































