ঈদুল ফিতর উপলক্ষে দলের ৩৫০ পরিবারকে বিএনপি নেতা বকুলের ঈদ উপহার প্রদান
।। খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় বিগত আন্দোলনে পুলিশের মিথ্যা মামলায় দীর্ঘদিন কারারুদ্ধ, বিভিন্ন সময় পুলিশের হামলা/মামলার শিকার ও মানসিক নির্যাতনে মৃত্যুবরণ কারী পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান করেছেন বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক খুলনা ৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, খুলনার গণমানুষের নেতা রকিবুল ইসলাম বকুল।
বিএনপি নেতা বকুল পূর্বের না খুলনার সকল ধর্মীয় অনুষ্ঠানেই নেতাকর্মীদের সুখ দুঃখের সাথী হয়ে থাকতে চান। এরই অংশ হিসেবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইতিপূর্বেই বিএনপি’র চলমান আন্দোলনে জেলখাটা প্রায় ৩৫০ রাজবন্দী পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন। এছাড়াও বিগত আন্দোলনগুলোতে বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী ও এখনো যারা জেল থাকছেন দীর্ঘদিন যাবত যাদের পরিবারের মাঝে অর্থ প্রদান করেছেন আগামীতেও দলের নেতাকর্মীদের যে কোন প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
রবিবার (৭ এপ্রিল) বেলা ১১ টায় খুলনা মহানগরের খালিশপুর থানা যুবদল নেতা নাজমুল হাসান বাবুর পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ প্রেরণের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয়। এরপর একে একে খালিশপুর থানার যুবদল নেতা রাসেল ও দৌলতপুর থানার যুবদল নেতা ফয়েজ আহমেদ দিপুর পরিবারের কাছে উপহার পৌঁছে দেওয়া হয়। এরপর বিভিন্ন সময়ে আন্দোলনে ক্ষতিগ্রস্ত ও মৃত্যুবরণকারী নেতৃবৃন্দের মধ্য খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তফা আরিফ সিদ্দিকী শুভ, যুবদলনেতা জিয়া, সাবেক ছাত্রনেতা এলান, শ্রমিক দল নেতা সিদ্দিকুর রহমান, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক প্রমুখের পরিবারের মাঝে এই শুভেচ্ছা পৌঁছে দেয়া হয়। এছাড়াও আন্দোলনে ক্ষতিগ্রস্থ, আহত, অসুস্থ দলীয় শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। এই সময়ে উপস্থিত ছিলেন স.ম.আব্দুর রহমান,আবুল কালাম জিয়া, শেখ সাদী, শেখ জাহিদুল ইসলাম, মুরশিদ কামাল, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, শাহিনুল ইসলাম পাখি, শেখ মাস্টার জয়নাল আবেদীন, মজিবুর রহমান, মশিউর রহমান, জাহিদুর রহমান রিপন, জাহিদুল ইসলাম বাচ্চু,শামীমুর রহমান শামীম, আলাউদ্দিন তালুকদার,খসনুর রহমান জনি প্রমুখ।
খুবিতে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্বদ্যিালয়ে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের জামাত সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জামাত শেষে বৃহত্তর মুসলিম উম্মাহ, দেশ ও খুলনা বিশ্বদ্যিালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হবে। ঈদের জামাতে অংশ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীসহ এলাকার মুসল্লিদের আহ্বান জানানো হয়েছে।
এদিকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন।
শেখ হেলাল উদ্দিন এমপি এর পক্ষ থেকে ঈদ বস্ত্র বিতরন
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
পবিত্র ঈদূল ফিতার উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র, দক্ষিণবঙ্গের আওয়ামী রাজনীতির অবিভাবক শেখ হেলাল উদ্দিন এমপি এর পক্ষ থেকে ঈদ বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাকোপ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সভাপতি ও সম্পাদকের হাতে ঈদ বস্ত্র তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দাকোপ ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। এসময় উপস্থিত ছিলেন বানিশান্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বানিশান্তা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুদেব রায়, দাকোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সুপদ রায়, কৈলাশগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সরোজিত রায় কুঞ্জ, বাজুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মীর্জা সাইফুল ইসলাম টুটুল, দাকোপ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ক্ষীতিশ চন্দ্র রায়, লাউডোব ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান নিহার মন্ডল, সুশংকর বাছাড় চিকন, যুবনেতা রতন কুমার মন্ডল, ইউ পি সদস্য বিভাষ পাইক, জয় রায় মনিক, আওয়ামী লীগ নেতা কৃষ্ণপদ বৈদ্য, ব্রজ সরকার, ছাত্রনেতা তমাল সরদার প্রমুখ।
কেশবপুর পৌরসভার মেয়রের সংবাদ সম্মেলন
কেশবপুর (যশোর) প্রতিনিধি,
কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রোববার দুপুরে কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে তিনি উল্লেখ করেন বাংলাদেশের প্রতিটি জাতীয় দিবস এবং ঈদ, পূজা ও বড়দিনে রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী সকল পৌরসভা গেট, ব্যানার ও ফেস্টুন তৈরী করে। ঐতিহ্যগতভাবে কেশবপুর পৌরসভাও এ কাজটি করে থাকে। গত ১৭ই মার্চ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে শহরের ত্রিমোহিনী মোড়ে পৌরসভার পক্ষ হতে গেট তৈরী করা হয়। সদ্য নির্বাচিত জেলা পরিষদ সদস্য মোঃ টিপু সুলতান উক্ত গেট দখল করে সেখানে বর্তমান স্বতন্ত্র এমপি মোঃ আজিজুল ইসলামের ছবি সম্বলিত ব্যানার টাঙ্গিয়ে দেন। কেশবপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সিদ্ধান্ত মোতাবেক পৌর শহরের গুরুত্বপূর্ণ জায়গায় প্রতি বছরের ন্যয় এবারও ০৫টি গেট তৈরী করা হয় এবং ২১টি ঈদগাহে গেট, প্যান্ডেল নির্মাণ কাজ চলমান। উক্ত গেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয়, শেখ হেলাল উদ্দিন এমপি এবং পৌর মেয়রের ছবি সম্বলিত প্যানা লাগানো হলে
৬ এপ্রিল দুপুরে সদ্য নির্বাচিত জেলা পরিষদের সদস্য মোঃ টিপু সুলতান ও জনৈক মোঃ রকি সহ ১০/১৫ জন উক্ত প্যানা ছিড়ে ফেলে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পায়ের তলায় পিষ্ট করে এবং ডেকোরেটর মালিক পবিত্র সাহাকে ফোন করে কেশবপুর পৌরসভার বকুলতলায় ডেকে নিয়ে ব্যাপকহারে মারধর করে। পৌরসভায় বাস্তবায়ধীন ডেলটা প্লান অব বাংলাদেশ আরবান ডেমোনেস্টেটর প্রকল্পে কাজে নিয়োজিত ঠিকাদার মোঃ মুরানাইজানেন জুয়েল ও পৌরসভার ট্রাক ড্রাইভার নাজমুল হোসেনকে ডেকে নিয়ে ব্যপক মারধর করে। ঠিকাদার মোঃ মুরাদ হোসেন জুয়েল ও পৌরসভার ট্রাক ড্রাইভার নাজমুল হোসেন বলেছিল আমরা রোজা আছি। একথা বলার সাথেসাথে তাদেরকে আরও ব্যপকভাবে মারধর করে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ হেন জঘন্য কর্মকান্ডে জড়িত দের অবিলম্বে আটকের দাবি জানান।#
ঈদের নতুন পোষাক পেলো শতাধিক শিশু শিক্ষার্থী
শহিদুল ইসলাম দইচ যশোর।
যশোরের চৌগাছায় শতাধিক শিশু শিক্ষার্থীকে ঈদের নতুন পোষাক প্রদান করেছে স্বপ্নদুয়ার-১৭ নামে শিক্ষাথীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২৭ রমজান রোববার (৭এপ্রিল) যশোরের চৌগাছা উপজেলার বড়খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই নতুন পোষাক ‘ঈদ উপহার’ বিতরণে সংক্ষিপ্ত অনুষ্ঠান করে তারা। এতে ১০০ শিশু শিক্ষার্থীকে নতুন পোষাক দেয়া হয়। নতুন পোষাক পাওয়া একজন আলিফ। যশারের চৌগাছার বড়খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। জন্মের সময় সুস্থ স্বাভাবিক ছেলেটি স্কুলে যাওয়ার বয়স হলে বাড়ির পাশের স্কুলে ভর্তি হয়। কোন একসময় ওর বাম পায়ের হাটুতে একটি টিউমার হয়। ভ্যান চালক পিতার অভাবের সংসারে বিনা চিকিৎসায় সেটি মারাত্মক রুপ ধারণ করে। পরে স্থানীদের সহায়তায় ঢাকায় নেয়া হলে চিকিৎসকের পরামর্শে পায়ে’র হাটু পর্যন্ত কেটে ফেলতে হয়। বিগত দু’বছর ধরে ক্রাচে ভর দিয়ে একপায়ে স্কুলে যায় সে। অভাবের সংসারে বাবা ময়না কোন ঈদেই ছেলেকে পছন্দের নতুন পোষাক দিতে পারেন না। আরেকজন স্বপ্না। মা-মরা এতিম মেয়েটি একই উপজেলার কিসমতখানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। বাবা থেকেও নেই। ঢাকায় শ্রমিকের কাজ করেন। নতুন সংসারও পেতেছেন। স্বপ্না দাদীর সাথে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে থাকে। ২৭ রমজন পর্যন্ত প্রতিটি রোজা’ই রেখেছে সে। ঠিকমত তিনবেলা খাবারই জোটে না, ঈদের নতুন পোষাক কিনবে কিভাবে? ঈদের নতুন পোষাক পেয়ে স্বপ্না, আলিফরা উচ্ছসিত। খুশিতে আপ্লুত তাদের স্বজনরাও। স্বপ্নদুয়ার-১৭ চৌগাছার শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এসএসসি ২০১৭ ব্যাচের এসব শিক্ষার্থীরা দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়ণরত। করোনাকালীণ সময়ে নিজেদের সারা বছরে ঈদের জন্য জমানো টাকা দিয়ে অসহায় পরিবারের শিশু শিক্ষার্থীদের ঈদে নতুন পোষাক দেয়া শুরু করে সংগঠনটির সদস্যরা। তার ধারাবাহিকতায় ২৭ রমজান রোববার (৭এপ্রিল) যশোরের চৌগাছা উপজেলার বড়খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই নতুন পোষাক ‘ঈদ উপহার’ বিতরণে সংক্ষিপ্ত অনুষ্ঠান করে তারা। এতে বড়খানপুর ও কিসমত খানপুর গ্রামের ১০১ শিশু শিক্ষার্থীকে নতুন পোষাক দেয়া হয়। স্বপ্নদুয়ার-১৭ এর সভাপতি শিক্ষার্থী জাবির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশীব ফেরদৌসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের উর্ধতন কর্মকর্তা ও সংগঠনটির উপদেষ্টা মোঃ মনিরুজ্জামান লাজন। এসময় অন্যান্যের মধ্যে সংগঠনটির সহ-সভাপতি আল শাহরিয়ার আহমেদ ও কামরুজ্জামান, সদস্য আবীর ফেরদৌস, তানভীর হাসান নয়ন, গোলাম শাহরিয়ার জিহাদ, চয়ন কুমার দে, সোয়াইব আক্তার পিয়াস, সজীব রহমান, মঈন বিল্লাহ ইথুন, নাহিদ হোসেন, প্রমিজ খান, আবীর রহমান, রাখী আজমীর, রজনী আক্তার প্রিয়া, ইসমাইল হোসেন অপু, আবির রহমান শান্ত, সুমীর হুসাইন, রিয়াদ হোসেন, শাহরিয়ার নাফিজ, প্রাচ্য মল্লিক রাজ প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ হাসিনা মেডিকেল কলেজের এমবিবিএস শিক্ষার্থী ও লেখক আশীব ফেরদৌস বলেন, রোজায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হলে সংগঠনের সদস্যরা উপজেলার একটি অথবা দুটি গ্রামের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তালিকা করি। পরে একসাথে করে শিক্ষার্থীদের ঈদের নতুন পোষাক প্রদান করা হয়। আমাদের সংগঠনে সনাতন ধর্মের এবং নারী সদ্যরাও রয়েছে। এবারও বড়খানপুর এবং কিসমতখানপুর গ্রামে গিয়ে একইভাবে তালিকা করে আজ নতুন পোষাক প্রদান করা হয়েছে। সভাপতি জাবির আহমেদ বলেন, আমরা এবার নিয়ে ৪র্থ বারের মতো শিশু শিক্ষার্থীদের ঈদের নতুন পোষাক দিয়েছি। আমাদের সদস্যদের জমানো এবং কিছু শুভাকাঙ্খীদের দেয়া অর্থে এবছর ১০৫ থেকে ১০৬ জন শিক্ষার্থীকে নতুন পোষাক দিয়েছি। আগামীতেও আমাদের এই ঈদ উপহার দেয়া অব্যহত থাকবে।
কালিগঞ্জে সুশীলনের উদ্যোগে এক হাজার হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
জাহিদ, কালিগঞ্জ প্রতিনিধিঃ
বেসরকারি উন্নয়ন সংগঠন সুশীলনের সঞ্চয় ও ঋণদান কর্মসূচীর মাধ্যমে স্থানীয় পর্যায়ে অসহায় হতদরিদ্র পরিবার ও দলীয় সদস্যদের মধ্যে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভোগ্যপণ্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সুশীলনের বাস্তবায়নে রবিবার (৭এপ্রিল-২৪) সকাল ১০ টায় সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে সুশীলনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি বিশিষ্ট সাহিত্যিক ও প্রবন্ধিক অধ্যাঃ গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন। এসময়ে বক্তব্যে তিনি বলেন আ’লীগের প্রতিষ্ঠালগ্নে যে সকল ব্যাক্তিরা অগ্রনী ভুমিকা রেখেছিলেন তারমধ্যে
প্রয়াত ফেরাজতুল্লাহ বিশ্বাস অন্যতম। তারই সু-সন্তানদের হাতেগড়া সুশীলন আজ নিজ এলাকা তথা দেশের অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে অবদান রেখে আসছে। শুনেছি মহামারী করোনা কালে ঘরবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী, স্বাস্থ্য উপকরণ পৌছে দিয়ে বিশেষ ভুমিকা রাখে, ঈদ উপহার পেয়ে আজ সাধারণের মুখে হাসি দেখে আমি অভিভূত হয়েছি। হতদরিদ্রদের জন্যে কিছু করতে পারাটাই সৌভাগ্যের। বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। জনকল্যাণমুখী কাজ করবো এবং জনগনকেই খুশি করতে জীবনের বাকী সময়টুকু নিবেদিত হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের পরিচালক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, দেশ টিভি’র জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি আমেনা বিলকিস ময়না, কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু, সুশীলনের ইসি কমিটির সহ সভাপতি ঈলাদেবী মল্লিক ও ইসি সদস্য এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজের প্রভাষক সৈয়দ মাহমুদুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিঃ সহ সভাপতি এসএম আহমাদ উল্যাহ বাচ্চু, দৃষ্টিপত পত্রিকার বিশেষ প্রতিনিধি এস এম জাকির হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইসি কমিটির সদস্য মোস্তফা কবিরুজ্জামান মন্টু, মিলনী হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ, সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক শিমুল হোসেন, সাংবাদিক শাহাদৎ হোসেন, সাংবাদিক তাপস কুমার ঘোষ, সাংবাদিক শেখ আল নুর আহমেদ ঈমন প্রমুখ। মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশীলন এর এরিয়া ম্যানেজার আবু জাফর সিদ্দিক মিলন, অভ্যন্তরীণ অডিটর রবীন্দ্রনাথ বিশ্বাস, হিসাব রক্ষণ কর্মকর্তা কৃষ্ণা কর্মকার, সেন্টার ম্যানেজারগন, এমআইএস ও কম্পিউটার আবু রায়হান, অফিস সহকারি সাবিহাসহ কর্মীবৃন্দ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার বয়স্ক নারী ও পুরুষ, স্বামী পরিত্যাক্তা, বিধবা, প্রতিবন্ধী, অসহায় হতদরিদ্র ব্যক্তিরা ঈদের আগে খাদ্য সহায়তা পেয়ে এবং পৃথক ভাবে শিশুরা নগদ নতুন টাকা পেয়ে খুবই আনন্দিত এবং খুশি হয়েছে তেমনটাই খাদ্য সহায়তা প্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে। সুশীলন ইতিপূর্বে মহামারী করোনাসহ যেকোন দুর্যোগে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে হতদরিদ্র ও অসহায় মানুষের আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করে থাকেন। এবারের ঈদ উল ফিতরের ঈদ উপহারে রয়েছে পেঁয়াজ ১ কেজি, রসুন ৫’শ গ্রাম, ছোলা ৫’শ গ্রাম, চিনি ৫’শ গ্রাম, বুট ৫’শ গ্রাম, লবণ ৫’শ গ্রাম, লাচ্ছা সেমাই ৫’শ গ্রাম, ৫’শ গ্রাম সরিষার তৈল, মুড়ি ১ প্যাকেটসহ একটি প্যাকেজ।
খুলনায় বজ্রপাতে প্রাণ গেল যুবকের
স্টাফ রিপোর্টার
খুলনায় ঝড় ও বৃষ্টির সময় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. ওবায়দুল্লাহ গাজী নামে মৎস্য চাষির মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়ার কোমলপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওবায়দুল্লাহ ওই গ্রামের মো. দেলোয়ার হোসেন গাজীর ছেলে।
নিহতের ফুফাতো ভাই আবু সুফিয়ান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ওবায়দুল্লাহ পাশের কানাইডাঙ্গা বিলে ঘাস কাটতে যান। এ সময় ঝড় ও বৃষ্টির সঙ্গে বজ্রপাতে মারা যান তিনি। মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়েছে।
অক্সিজেন সংকটে মরে ভেসে উঠছে মাথাভাঙ্গা নদীর মাছ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
পানিতে অক্সিজেন সংকটের কারণে মাথাভাঙ্গা নদীর মাছ মরে ভেসে উঠেছে। শনিবার (৬ এপ্রিল) গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত মরা মাছের সঙ্গে জীবিত মাছও ভেসে উঠে আসতে থাকে।
প্রাথমিক তদন্ত ও পর্যবেক্ষণে অক্সিজেন সংকটকে কারণ হিসেবে উল্লেখ করছেন মৎস্য কর্মকর্তারা।
চুয়াডাঙ্গার শহরের মাথাভাঙ্গা সেতুর কাছে প্রায় এক কিলোমিটার নদীতে মাছ ভাসতে দেখা যায়। মাছ ভেসে ওঠার খবরে স্থানীয়দের মাছ ধরার হিড়িক পড়ে যায়। গভীর রাত থেকে মাছ ধরেন শত শত মানুষ। খবর পেয়ে মৎস্য কর্মকর্তারা ঘঠনাস্থলে গিয়ে নদীর পানি পরীক্ষা করেন।
জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল বলেন, আমরা নদীর পানি পরীক্ষা করেছি। পানিতে অক্সিজেন ১ দশমিক ৪৫ পিপিএম, পিএইচ ৭ দশমিক, টিডিএস শূন্য দশমিক ৩৬ পিপিএম এবং অ্যামোনিয়া শূন্য দশমিক ৫০ মাত্রায় পাওয়া গেছে। অথচ পানিতে অক্সিজেনের পরিমাণ সর্বনিম্ন ৩ দশমিক ৫ পিপিএম থাকা জরুরি। এর নিচে গেলে মাছের মৃত্যু ঝুঁকি থাকে।
তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, তীব্র তাপমাত্রা এবং পানিতে অক্সিজেন স্বল্পতার কারণেই মাছ মারা যাচ্ছে। তাছাড়া পানিতে প্রচুর পরিমাণ জীবাণু ও তলদেশে ময়লা-আবর্জনা থাকায় অত্যন্ত ঝুঁকিতে আছে মাছ।
ক্রেতায় ঠাসা পোশাকের দোকান, উল্টো চিত্র মসলা বাজারে
স্টাফ রিপোর্টার
প্রচণ্ড গরমেও ক্রেতার কমতি নেই খুলনার ঈদবাজারগুলোতে। তবে পুরো উল্টো চিত্র মসলার বাজারে। হাতগুটিয়ে বসে থাকছেন ক্রেতারা। দোকানীরা বলছেন, আরও ২-১ দিন পর ভিড় বাড়বে তাদের দোকানগুলোতে।
শনিবার (৬ এপ্রিল) খুলনার বাজারগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বেলা ১১টার পরপরই ভিড় বাড়তে থাকে খুলনার বাণিজ্য কেন্দ্রে। এখানে রয়েছে ১৭টি বাজার। যার মধ্যে ১৫টিই পোশাকের দোকান। বাকি বাজারগুলো নিত্যপণ্যের। যেখানে চাল, ডাল, তেল, মসলাসহ অন্যান্য সামগ্রী বিক্রি হয়।
খুলনা বিপণী কেন্দ্র দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাসুম ও খুলনা শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসান জানান, এবছর রমজান মাসের মধ্যে গত ২৬ মার্চ ছিল ছুটির দিন। সেই দিন বেশ ভালো বেচাকেনা হয়। এরপর আর তেমন ব্যবসা হয়নি। তাছাড়া রোজার শেষ দিকে এসে প্রচণ্ড গরমের কারণে মার্কেটগুলোতে দিনের বেলায় ক্রেতার আগমন খুব একটা হচ্ছে না। ২৬ মার্চের পর শুক্রবার ও শনিবার ছুটি থাকায় একটু ভালো বেচাকেনা হয়েছে।
নগরীর ডাকবাংলো এলাকা ঘুরে দেখা গেছে, মানুষের প্রচণ্ড ভিড়। ফুটপাত ও সড়ক দখল করে নতুন দোকান বসানো হয়েছে। এতে হাঁটার পথ সংকুচিত হয়ে গেছে। মাঝে মাঝে পুলিশ সেখানে অভিযান চালালেও তা কোনো কাজে আসছে না। পুলিশ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আবারও হকাররা আগের জায়গায় ফিরে যাচ্ছেন। হেঁটে মার্কেটে প্রবেশ করতেই বেগ পেতে হচ্ছে ক্রেতাদের। প্রতিটি দোকানই ক্রেতায় ঠাসা। ক্রেতা সামলাতে ব্যস্ত দোকানিরা কথা বলার ফুরসত পাচ্ছেন না।
তবে ডাকবাংলো এলাকার মার্কেটগুলো পেরিয়ে মহেন্দ্র দাসের মোড় এলাকায় নিত্যপণ্যের বাজারে গিয়ে দেখা যায় আগের সাধারণ দিনের মতোই কেনাকাটা করছেন ক্রেতা বিক্রেতারা।
এই বাজারের মসলা বিক্রেতা আব্দুস সালাম বলেন, ঈদের বাজার এখনও পোশাক বিক্রেতাদের দখলে। পোশাক কেনাকাটা হলে তারপর ক্রেতারা আসেন মসলাসহ অন্যান্য সামগ্রী কিনতে। তাই এখানে এখন ঈদের বাজার জমেনি।
অপর বিক্রেতা সিরাজুল পাটোয়ারী বলেন, আমাদের কাছে যারা এখন কেনাকাটা করতে আসছেন তারা সবাই মাসের বাজার করছেন। ঈদের বাজার করতে এখনও তেমন কেউ আসছেন না। রোজা ২৭-২৮টা হলে তারপর নিত্যপণ্যের দোকানগুলোতে ভিড় বাড়ে বলেও জানান তিনি।
মাগুরায় ভুল অস্ত্রোপচারে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যুর অভিযোগ
যশোর অফিস
মাগুরা শহরের হাজী আব্দুল হামিদ সড়কের লাইফ কেয়ার নামের একটি প্রাইভেট ক্লিনিকে ভুল অস্ত্রোপচারে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মৃত শায়লা রহমান সেতু (২১) মাগুরা শহরের তাঁতিপাড়া এলাকার অ্যাডভোকেট মিজানুর রহমান ফিরোজের মেয়ে এবং জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী। তার শ্বশুরবাড়ি কুমিল্লায়। স্বামী আহাম্মদ রায়হান একজন প্রকৌশলী।
শায়লার বাবা মিজানুর রহমান অভিযোগ করে বলেন, তার অন্তঃসত্ত্বা মেয়ে শায়লা রহমানকে তিনি বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে মাগুরার লাইফ কেয়ার ক্লিনিকে ভর্তি করেন। সেখানে বৃহস্পতিবার রাতে ডাক্তার জাফরিন আক্তারের অধীনে সিজারিয়ানে শায়লা রহমানের একটি পুত্র সন্তান হয়। কিন্তু সন্তান জন্মের পর থেকেই শায়লা রহমানের শরীরে নানা জটিলতা দেখা দেয়। পাশাপাশি চিৎকার করে ঘন ঘন জ্ঞান হারাতে থাকেন।
এক পর্যায়ে ডাক্তার জাফরিন আক্তার তার স্বামী মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সার্জারি কলসালটেন্ট ডাক্তার শফিউর রহমানকে জানালে তিনি রোগীকে সদর হাসপাতালে অপারেশন থিয়েটারে নিয়ে শুক্রবার আবার অস্ত্রপচার করেন। অস্ত্রোপচারের পরবর্তী সময়ে শায়লা রহমানের অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় একাধিক ব্যাগ রক্ত দিতে হয়। এক পর্যায়ে শরীরে অক্সিজেন সংকট দেখা দিলে ডাক্তার শফিউর রহমান তাকে দ্রুত ঢাকা পপুলার হাসপাতালে ভ্যান্টিলেশনে নেওয়ার পরামর্শ দেন। সে অনুযায়ী আশঙ্কাজনক অবস্থায় ঢাকা ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
ভুল অস্ত্রোপচারের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে শায়লা রহমানে মৃত্যু হয়েছে বলে দাবি শায়লা রহমানের বাবা অ্যাডভোকেট মিজানুর রহমানের। তিনি এ ব্যাপারে চিকিৎসকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত ডা. শফিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এটি প্রসব পরবর্তী রক্তক্ষরণজনিত মৃত্যু বলে দাবি করেন।
মাগুরা জেলা সিভিল সার্জন শামীম কবির এ বিষয়ে বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করা হবে।
মারা গেছেন বিচারক দিলরুবা
স্টাফ রিপোর্টার
সিনিয়র জেলা ও দায়রা জজ, খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক মোসাম্মৎ দিলরুবা সুলতানা মারা গেছেন। রবিবার (৭ এপ্রিল) সকাল সোয়া আটটার দিকে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘ দিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন দিলরুবা সুলতানা।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিচারক দিলরুবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
পৃথক শোকবার্তায় বিচারক দিলরুবার মৃত্যুতে তারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ বিচারকের মৃত্যুতে আরও শোক জানিয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার। দিলরুবা সুলতানা বিসিএস ১৮ ব্যাচের সদস্য। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায়। আর বাদ আসর খুলনার খালিশপুরস্থ গোয়ালখালী কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
রূপসায় সুবিধা বঞ্চিতদের মাঝে উপজেলা ছাত্রলীগের ইফতার বিতরণ
রূপসা প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে রূপসা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ইফতার বিতরণ ৭ এপ্রিল পূর্ব রূপসা ঘাটে অনুষ্ঠিত হয়। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর নির্দেশনায় এই ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়।
ইফতার বিতরণ কার্যক্রমের আয়োজক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন নৈহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৈহাটী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন শেখ, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল মোমেনীন রানা, খুলনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর রহমান আকাশ, সাংগঠনিক সম্পাদক ও রূপসা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম কাজল, যুগ্ম আহবায়ক নাজমুল হুদা অঞ্জন, রিয়াজ শেখ, রাকিব, মাহমুদ, রিয়াজুল ইসলাম, সজীব, নাজমুস সাকিব, বাঁধন, রাসেল, নোমান, আবির, তাইম, জনি হাওলাদার, বাঁধন, সজিব, নয়ন, সাব্বির, শুভ, রশিদুল প্রমূখ।
খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) সদস্যদের সম্মানার্থে এক ইফতার মাহফিল গতকাল রবিবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলপূর্ব আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ, শিশির রঞ্জন মল্লিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, মামুন খান, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল, সদস্য আবু হেনা মোস্তফা জামাল পপলু, কৌশিক দে, আলমগীর হান্নান, বিমল সাহা, এস এম নূর হাসান জনি, ইয়াছিন আরাফাত রুমী, রকিবুল ইসলাম মতি, আনিসুর রহমান কবির, রাজু আহমেদ, মারুফ মিনা ও আওয়াল শেখ।
অনুষ্ঠানে দেশ, জাতি, মুসলিম উম্মাহসহ এসোসিয়েশনের সদস্যদের কল্যাণ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। একই অনুষ্ঠানে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি সুবীর কুমার রায়ের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন এবং তাঁর আত্মার শান্তি কামনা করা হয়।
বাগেরহাটে কাল বৈশাখী ঝড়ের তান্ডব, আহত ১০, বজ্রপাতে নিহত ১, দেড় শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে কাল-বৈশাখি ঝড়ের তান্ডবে অন্তত দেড় শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ঝড়ে গাছ ও বিলবোর্ড পড়ে ১০ জন আহত হয়েছেন। ঝড়ের সময় গরু আনতে গিয়ে বজ্রপাতে কচুয়া উপজেলার চরসোনাকুর গ্রামের আরিফুল ইসলাম লিকচান (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৭এপ্রিল) সকাল ৯টা ৪০ থেকে ১০ টা ১৫ মিনিট পর্যন্ত চলা ঝড় বৃষ্টিতে এই ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ করে অন্ধকারাচ্ছন্ন হয়ে আসে পুরো জেলা। সকালেই যেন রাত নেমে আসে। এর কিছুক্ষন পরেই শুরু হয় বজ্রসহ ঝড় ও বৃষ্টি। এতে বাগেরহাট সদর উপজেলার পুটিমারি, রাধাবল্লভ, গবরদিয়য়, ডেমা, বাশবাড়িয়া, শহরতলীর মারিয়া পল্লী ও কচুয়া সহ জেলার বিভিন্ন স্থানে এই ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ছাড়া বাগেরহাট টার্মিনাল এলাকায় ঝরে বিলবোর্ড প ড়ে একটি বাস ও ৫ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুইজন বাস শ্রমিক আহত হয়েছে। ঝড়ের ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।
দুপুরে বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লব বেড়িবাধ এলাকায় সরজমিনে দেখা যায়, বাধের পাশে আশ্রয় নেয়া তারা ভানু খোলা আকাশের নিচে সন্তাদের নিয়ে বসা আছে। তার ভাষায়, মুহূর্তের মধ্যেই ঘর উড়িয়ে নিয়ে সব শেষ শেষ করে দিয়েছে এখন ঘরের পোতা ছাড়া কিছু নেই, কি করবো কোথায় যাবো বলে ফ্যাল ফ্যাল করে কেদে উঠে।
বাগেরহাট পৌরসভার সোনাতলা এলাকার বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, পৌনে দশটার দিকে হঠাৎ মেঘাচ্ছন্ন আকাশ। মুহুর্তের মধ্যে চারিদিকে অন্ধকার নেমে আসে। এরপরই প্রচন্ড বাতাস, ঝ ড়ো হওয়া ও বৃষ্টি শুরু হয়। এতে বেশকিছু গাছপালা ভেঙ্গে পড়ে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়।
ডেমা এলাকায় রিয়াদ হোসেন বলেন , মূহুর্তের ঘরের চাল সব কিছু ঝড়ে উড়ে গেছে এখন খোলা আাকাশে রয়েছি। কয়েকদিন পর ঈদ কি করবো কিছু বুঝতে পারছি না। সরকারের সহযোগী না পেলে এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবো না ।
গোবরদিয়া এলাকার নিলা বেগম বলেন, সকাল বেলায় ঘেরর কাজ করছিলাম হাঠাৎ করে দমকা হাওয়া কিছু বোঝার আগেই ঘরের চাল, বেড়া, সব কিছু উড়ে গেছে। ঘরের টিন উড়ে গাছের মাথায় উঠে গেছে। এখন খোলা আকাশের নিছে আছি।
বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন বলেন, আকস্মিক ঝ ড়ে বেশকিছু ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা উপ ড়ে প ড়েছে ক্ষতিপূরণ নিরূপণের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, তালিকা পেলেই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে। কচুয়া উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বাগেরহাটে ঘুষ-সুপারিশ ছাড়া মেধা-যোগ্যতায় পুলিশে চাকরী পেলেন ৩৭ তরুণ-তরুনী
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে ঘুষ, সুপারিশ, হয়রানি ছাড়া পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৩৭ তরুণ-তরুনী।সন্তানদের এই সাফল্যে আবেগে আপ্লুত চাকরী পাওয়া নতুন পুলিশ সদস্যদের অভিভাবকরা। টাকা-পয়সা ছাড়া যোগ্যতার ভিত্তিতে চাকুরী হওয়ায় সকলকে ধন্যবাদ জানান চাকুরী প্রাপ্তরা।
নিয়োগ প্রদানের নানা প্রক্রিয়া ও ধাপ সম্পন্ন করার পরে রবিবার (০৭ এপ্রিল) দুপুরে বাগেরহাট জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ কনস্টেবল পদে চাকুরীপ্রাপ্তদের নাম ঘোষনা করেন নিয়োগ কমিটির সভাপতি ও পুলিশ সুপার আবুল হাসনাত খান। নিয়োগপ্রাপ্তদের কাতারে নিজেদের নাম শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন ভবিষ্যত পুলিশ কনস্টেবল ও তাদের অভিভাবকরা। এরপরেই নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
নিয়োগপ্রাপ্তদের বেশিরভাগ হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় ঘুরে দাঁড়ানোর নতুন স্বপ্ন তাদের চোখে-মুখে। নিজ যোগ্যতায় চাকরী হওয়ায় দেশ সেবায় এগিয়ে যাওয়ার প্রত্যাশা তাদের। অনলাইনে আবেদনের মাধ্যমে মাত্র ১২০টাকায় চাকরী পাওয়ায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান অভিভাবকরা।
শামীম হাসান নামের এক ব্যক্তি বলেন, আমার মেয়ের চাকুরী হয়েছে। কোন প্রকার ঘুষ-সুপারিশ কোন কিছুই লাগেনি। আমরা খুব খুশি হয়েছি।
বাগেরহাট শহরের মুমতাজিন হোসেন শেখ নামের এক তরুণ বলেন, অনলাইনে আবেদন করেছি। এরপরে মাঠে এসেছি, শারীরিক, লিখিত, মৌখিক পরীক্ষা দিয়েছি। এর মধ্যে কারও সাথে কোন যোগাযোগ করিনি। আমার কাছে এই চাকুরীটা এখনও স্বপ্নের মত লাগছে।
মোরেলগঞ্জ উপজেলা জিউধরা ইউনিয়নের জোতি বাছার বলেন, এভাবে চাকুরী হবে বুঝতে পারিনি। আমার পরিবারের কোন সক্ষমতা নেই, যে চাকুরীর জণ্য টাকা দেবে। তার উপরে এমন কেউ পরিচিতও নেই যে আমার জন্য সুপারিশ করতে পারে। সাহস নিয়ে আবেদন করেছিলাম। চাকুরী হয়েছে। এখন দেশের সেবা করতে চাই।
বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসানাত খান বলেন, নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে গোয়েন্দা পুলিশসহ জেলা পুলিশের সকল সদস্য সতর্ক ছিল। কোন প্রকার টাকা পয়সার লেনদেন বা অনিয়ম রোধে সবাই এক সাথে কাজ করেছি। সব মিলিয়ে এই নিয়োগ প্রক্রিয়া খুবই স্বচ্ছতার সাথে মেধা ও যোগ্যথার ভিত্তিতে হয়েছে। এখানে কোন প্রকার অবৈধ লেনদেন বা স্বজনপ্রীতি হয়নি। ভবিষ্যতেও এভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দেন এই কর্মকর্তা।
এবার অনলাইনে আবেদন ও যাচাই বাছাই শেষে ১ হাজার ৬৬৬ জনের মধ্যে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষার মধ্যে ৩৭ জন নিয়োগ পেয়েছেন। এর মধ্যে ৩০জন ছেলে ও ৭জন মেয়ে রয়েছে।
কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি) খুলনা’র ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি) খুলনা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সিইউসি স্কুলের ছাত্র-ছাত্রিদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ ও ইফতার মাহফিল গতকাল বিকাল ৪টায় সংগঠনের নার্গিস মেমোরিয়াল হাসপাতাল সংলগ্ন কার্যালয়ে সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহীন হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ খুলনার প্যানেল চেয়ারম্যান-১ জনাব চৌধুরী মোঃ রায়হান ফরিদ, সম্মানিত অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ কাজী আরিফ উদ্দীন আহম্মেদ, প্রধান উপদেষ্টা, সিউইসি, সিইও নার্গিস মেমোরিয়াল হসপিটাল প্রা: লিঃ খুলনা, জনাব ইফতেখার বাবু, সভাপতি নাসিব ও উপদেষ্টা সিইউসি, খুলনা , জনাব মোঃ কামাল হোসেন খান, পিপিএম, ভারপ্রাপ্ত কর্মকর্তা, সদর থানা কেএমপি খুলনা, জনাব মোঃ আল আমিন রাকিব, প্রশাসনিক কর্মকর্তা, শিশু হাসপাতাল, খুলনা, জনাব সুকান্ত দাস, এস আই, সদর থানা কেএমপি খুলনা, জনাব সরদার আবু তাহের, সাধারণ সম্পাদক, আমরা বৃহত্তর খুলনাবাসী, জনাব মীর মোঃ কবির হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক, রৌদ্রছায়া ফাউন্ডেশন, খুলনা, জনাব আঃ রশিদ, সুন্দরবন এডুকেশন সোসাইটি, জনাব সুরুজ, খুলনা ব্লাড লাভার, জনাব সাব্বির, খুলনা ব্লাড লাভার, জনাব সোহান ইর্স্টান ব্যাংক, কেডিএস শাখা খুলনা। এছাড়া সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
ফকিরহাটে ইটভাটার শ্রমিকদের থাকার ২৬টি ঘর আগুনে পুড়ে ছাই
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কামটা লাবিব ব্রিকস নামে একটি ইট ভাটার শ্রমিকদের ১৩টি থাকার ঘর ও ১৩টি রান্নাঘর অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানান, শনিবার রাত ১১টার দিকে ইট ভাটায় শ্রমিকদের থাকার একটি ঘরে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসেন। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষনে শ্রমিকদের ১৩টি থাকার ঘর ও ১৩টি রান্নাঘর সম্পূর্ন পুড়ে যায়। এসময় পাশের রাজ্জাক শেখের বাড়ির আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া অগ্নিকান্ডের ঘটনায় বিদ্যুতের মিটার সহ আশপাশের গাছপালার ক্ষতি হয়েছে। ঘরগুলো টিনের বেঁড়া ও গোলের ছাউনি থাকায় দ্রুত পুড়ে গেছে বলে স্থানীয়রা জানান। লাবিব ব্রিকস এর ম্যানেজার মো. আ. ছালাম জানান, ঘটনার সময় এসবঘরে কেউ ছিলেন না। ঈদের ছুটিতে শ্রমিকরা সকলে বাড়ি চলে গেছে। এ ঘটনায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। শত্রুতামূলক ভাবে কেউ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটাতে পারেন বলে তিনি জানান। ফকিরহাট ফায়ার সাভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় দুই ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি বলে জানা এ কর্মকর্তা।
ফকিরহাটে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
ফকিরহাট প্রতিনিধি।
“ক্রীড়াঙ্গনের উন্নয়ন, শেখ হাসিনার দর্শন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রীতি খো খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকেলে ৪টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপুর পরিচালনায় এসময় খো খো এর কোর্স মো. জাহিদুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। #
কপিলমুনিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার মাহফিল
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কপিলমুনি ও হরিঢালী ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার কপিলমুনির হলুদ চাঁদনী এলাকায় কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোড়ল শফিয়ার রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাঃ সম্পাদক মোঃ আতাউর রহমান রুনু, বিশেষ বক্তা ছিলেন পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী সাজ্জাত আহম্মেদ, বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শেখ আব্দুল কাদের, জেলা ছাত্রদলের নেতা শেখ হাফিজুর রহমান সাগর, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শেখ জাহিদুর রহমান লিটন, মোঃ নয়ন মোড়ল, আসাদুল্লাহ আল গালিব, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, মোঃ সোহেল আহম্মেদ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হরিঢালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিনারুল ইসলাম মিন্টু।
প্রত্যেক মুসলিমদের যথাযথভাবে সাওম পালন করা উচিৎ : মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। সাওম পালনের মাধ্যমে আমাদের মধ্যে সংযম, ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও দয়াসহ অন্যান্য চারিত্রিক গুণের বিকাশ ঘটে। একই সাথে দৈহিক, মানসিক ও আত্মিক প্রশান্তি অর্জিত হয়। এ কারণে প্রত্যেক মুসলিমদের যথাযথভাবে সাওম পালন করা উচিৎ। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তিনি ছিন্নমূল মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।
সিটি মেয়র রবিবার বিকেলে নগরীর দৌলতপুর থানাধীন ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ডের স্বল্প আয়ের পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে কেসিসি’র পক্ষ থেকে এ ঈদবস্ত্র বিতরণ করা হয়।
খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বেগ লিয়াকত আলী, দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, খান জাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কেসিসি’র কাউন্সিলর মো: শাহাদাৎ মিনা, এস এম মনিরুজ্জামান মুকুল, মো: আব্দুল সালাম, গোলাম রব্বানী, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মোড়ল, সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুজ্জামান, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক হাওলাদারসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ন্যাপ ভাসানী’র অগ্রিম শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, সংসদ সদস্য, সকল রাজনৈতিক দল, দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর উদ্দেশ্যে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ন্যাপ ভাসানী, এনপিপি ও গণতন্ত্র বিকাশ মঞ্চ-এর নেতৃবৃন্দ। বিবৃতিতে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ভূমিকায় নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হওয়ায় দেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে উজ্জ্বলতর স্তরে উন্নীত হয়েছে এবং একই সাথে স্মার্ট বাংলাদেশ গড়ার যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এরজন্য আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। তাঁর যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে দেশ আরও উন্নতির শিখরে পৌঁছাবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। বিবৃতিদাতারা হলেনÑএনপিপি’র চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চ জোট প্রধান আলহাজ্ব শেখ সালাউদ্দিন সালু, এনপিপি মহাসচিব মোঃ ইদ্রিস চৌধুরী, ন্যাশনাল আওয়ামী পার্টিÑন্যাপ ভাসানী চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
অনুরূপ বিবৃতি প্রদান করেছেনÑখুলনা মহানগর ন্যাপ ভাসানী সিনিয়র ঊর্ধ্বতন ভাইস প্রেসিডেন্ট আশিক-উস সালেহিন, উপদেষ্টা বিশিষ্ট শেখ ফজলুল রহমান, সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট শেখ ওবায়দুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মাসুম মৃধা, ন্যাপ নেতা শেখ রিজওয়ান রিজু, ২৪নং ওয়ার্ড সভাপতি মোঃ আজিম হাওলাদার, ২০নং ওয়ার্ড সভাপতি মোঃ ফরিদ খান, সহ-সভাপতি সাজিদ হোসেন মাল্লান, সাধারণ সম্পাদক মোঃ জুম্মান, ১৪নং ওয়ার্ড সভাপতি মোঃ শেখ মকবুল হোসেন, সহ-সভাপতি ডাঃ মোঃ নূর ইসলাম তালুকদার, ১৬নং ওয়ার্ড সভাপতি শেখ মোঃ মনিরুল ইসলাম মনি, সহ-সভাপতি মোঃ তৌহিদ হোসেন, ২৬নং ওয়ার্ড সভাপতি মোঃ সুমন হক, ২৫নং ওয়ার্ড সভাপতি মোঃ শফি মল্লিক, বিশিষ্ট সমাজসেবক মোঃ হুমায়ুন কবির, ন্যাপনেতা এস এম খালিক, নূর মোহাম্মদ নুরু, পাট ব্যবসায়ী মোঃ ফারহাদ, মোঃ সাদাকাত হোসেন প্রমুখ।
নওয়াপাড়া নৌ-পরিবহন কমিশন অনার্স এ্যাসোসিয়েশনের দোয় ও ইফতার মাহফিন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
যশোরের অভয়নগর নওয়াপাড়া নৌ-পরিবহন কমিশন অনার্স এ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ রমজান রবিবার পার্বন হোটেলের ২য় তলায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া নৌ-পরিবহন কমিশন অনার্স এ্যাসোসিয়েশন এর সভাপতি রবিন অধিকারী, সাধারণ সম্পাদক আলহাজ¦ রবিইল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ মোল্যা, সাংগঠনিক সম্পাদক অনুপ কুমার, দপ্তর সম্পাদক সৈয়দ রিপন, নির্বাহী সদস্য নজরুল ইসলাম বাবু, মিজান খাঁন, আরিফুল ইসলাম। এসময় অন্যান্য দের মোধ্য উপস্থিত ছিলেন, কাজী ডাবলু, রেজা, আব্দুল আজিজ, ইমান মোড়ল, রফিকুল ইসলাম সহ প্রমুখ।
খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে গতকাল খুলনা প্রেসক্লাবে হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে বক্তব্য রাখেন খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক মোহাম্মদ নেয়ামুল হোসেন কচি অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মোহাম্মদ আবু সাঈদ। এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল বাশার, মোল্লার শাহজালাল হোসেন মিলন, হাসান আল মামুন, আরাফাত হোসেন অনিক, আরিফ বিল্লাহ, শেখ জালাল হোসেন, মোঃ শাকিলসহ আরো অনেকে। ইফতার মাহফিলে সংগঠনের আহবায়ক ইফতারিতে আসার জন্য সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন সাথে সাথে সকলের উদ্দেশ্যে বলেন আমরা যাতে এক ও অভিন্ন হয়ে থাকতে পারি। যারা কাজের ব্যস্ততার জন্য ইফতারিতে আসেননি তাদের উদ্দেশ্য করে বলেন ঈদের পরে ইনশাআল্লাহ আমরা ঈদ পুনর্মিলনীতে খুলনা টিভি ক্যামেরার স্থায়ী ও অস্থায়ী সকল সদস্যকে নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ। ইফতার মাহফিলের দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন খুলনা প্রেসক্লাব মসজিদের পেশ ইমাম মোহাম্মদ ইউসুফ হাবিব।
দৈনিক খুলনাঞ্চল সম্পাদকের মেঝচাচার ইন্তেকাল
।। খবর বিজ্ঞপ্তি।।
দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন এর মেঝচাচা জিন্নাত আলী হাওলাদার রবিবার (৭ এপ্রিল) দিনগত রাত সোয়া ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেইন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি ২ ছেলে ৭ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছে। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ সোমবার জোহরবাদ মোরেলগঞ্জের ভাটখালী গ্রামে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।











































