Home আঞ্চলিক খুলনা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

খুলনা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

65


স্টাফ রিপোর্টার।।

খুলনা রূপসা সেতুর বাইপাস সড়কের পাশ থেকে ৩০ বছর বয়সী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ এপ্রিল) সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে লবণচরা থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তাৎক্ষণিক নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।


লবণচরা থানার এস আই আজহার আলী জানান, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কালো ফুল প্যান্ট ও হাফ হাতা টি-শার্টের কোথাও রক্তের দাগও নেই। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব হচ্ছে না। নিহতের পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানায় বার্তা পাঠানো হয়েছে।