Home আঞ্চলিক মারা গেছেন খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক দিলরুবা

মারা গেছেন খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক দিলরুবা

67


স্টাফ রিপোর্টার।।


সিনিয়র জেলা ও দায়রা জজ, খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক মোসাম্মৎ দিলরুবা সুলতানা মারা গেছেন। রবিবার (৭ এপ্রিল) সকাল সোয়া আটটার দিকে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘ দিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন দিলরুবা সুলতানা।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিচারক দিলরুবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

পৃথক শোকবার্তায় বিচারক দিলরুবার মৃত্যুতে তারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ বিচারকের মৃত্যুতে আরও শোক জানিয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার। দিলরুবা সুলতানা বিসিএস ১৮ ব্যাচের সদস্য। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায়। আর বাদ আসর খুলনার খালিশপুরস্থ গোয়ালখালী কবরস্থানে তার লাশ দাফন করা হয়।