ঢাকা অফিস।।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জরুরি স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। এ লক্ষে শনিবার রাতে গুলশানের বাসা ফিরোজায় যান চিকিৎসক দল।
বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জরুরি স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য কিছুক্ষণের মধ্যে রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।
এর আগে বুধবার সন্ধ্যায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।










































