Home খেলাধুলা সাত ম্যাচে মাহিদুলের ছয় ফিফটি, মোহামেডানের ষষ্ঠ জয়

সাত ম্যাচে মাহিদুলের ছয় ফিফটি, মোহামেডানের ষষ্ঠ জয়

44

স্পোর্টস ডেস্ক।।
ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ঢাকা লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাত ম্যাচে ৬টি ফিফটি হাঁকান তিনি। সবশেষ পাঁচ ম্যাচে ফিফটি হাঁকিয়েছেন তিনি।

লিগের সাত ম্যাচে মাহিদুলের সংগ্রহ ৬৭, ৫, ৯৪, ৭০*, ৫৯, ৭৮ ও ৭০ রান করে দলের জয়ে অবদান রাখেন।

শনিবার ফুতল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে ২০০ রানেই অলআউট হয় মোহামেডান।

দলের হয়ে ১০৪ বলে চারটি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৭০ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। ৩৬ বলে ৫টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৪৫ রান করেন পেস বোলার আবু হায়দার রনি।

টার্গেট তাড়া করতে নেমে ওপেনার সাইফ হাসানের ৮৪ রানের অনবদ্য ইনিংসের পরও শ্বারুদ্ধকর লড়াইয়ে শেষ পর্যন্ত ৫ রানে হারে শেখ জামাল।

ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেও দলকে জয় উপহার দিতে পারেননি সাইফ হাসান। তিনি ১২০ বলে ৭টি চার আর এক ছক্কায় ৮৪ রানের অনবদ্য ইনিংস খেলেন।

শ্বারুদ্ধকর জয়ে ব্যাট হাতে ৭০ রান করে ম্যাচ সেরা হন মোহামেডানের তারকা ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন। দলের জয়ে দুটি করে উইকেট নেন পেসার কামরুল ইসলাম রাব্বি ও আবু হায়দার রনি। দুই উইকেট নেন স্পিনার নাসুম আহমেদ।