Home আঞ্চলিক পাইকগাছায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ২

পাইকগাছায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ২

51

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই জন গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার নির্মাধীন কৃষি কলেজের ৪র্থ তালা মহিলা হোষ্টেল থেকে মেয়ে দুটিকে উদ্ধার করে দুই জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে থানায় ধর্ষন চেষ্টার অভিযোগে মামমলা করে। গ্রেফতার ব্যক্তিদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরি দর্শক হাফিজুর রহমান জানান, গত বৃহষ্পতিবার খুলনা বয়রা মহিলা কলেজে পড়ুয়া দুটি মেয়ে পাইকগাছায় বেড়াতে আসে। একদিন থাকার পর শুক্রবার রাতে চারজন ছেলের সাথে তাদের পরিচয় হয় এবং নির্মানাধীন কৃষি কলেজের মহিলা হোষ্টেলের ৪র্থ তালায় থাকতে দেয়। রাত ১২ টার দিকে কয়রা উপজেলার ইব্রাহীম মোড়লের ছেলে আল-আমীন মোড়ল(২৫), বাগের হাটের উত্তর বাশ তলা মজিদ শেখের ছেলে রুবেল শেখ(২৫), অশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের শামছুর রহমানের ছেলে নুর মোহম্মদ(৪৮), ও রামপালের সোনাতুনিয়া আব্দুল হাই ছেলে জাহিদ শেখ(২২)তাদেরকে ধর্ষণের চেষ্টা চালায়। তখন মেয়েদুটি হেল্প লাইন ৯৯৯ কল দেয়। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানন, মেয়েদুটি গত দুই দিন যাবত কৃষি কলেজের হোষ্টেল অবস্থান করছে। শুক্রবার রাতে চারজন ব্যক্তি তাদেরকে ধর্ষণের চেষ্টা চালায়। তাদেরকে উদ্ধার করে ইব্রাহীম মোড়ল ও রুবেল নামে দুই জনকে গ্রেফতার করি। অন্য আসামিরা পালাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।