Home বিনোদন পরিণীতিকে নিয়ে গুঞ্জন

পরিণীতিকে নিয়ে গুঞ্জন

36

বিনোদন ডেস্ক

পরিণীতি চোপড়ার মা হওয়ার খবর নিয়ে আবার গুঞ্জন শুরু হয়েছে। আর এবারো এর নেপথ্যে রয়েছে তার মুম্বই বিমান বন্দরের ভিডিও। তবে এবার যেন গুঞ্জনটা আরও তীব্র। আর হবে নাই বা কেন, মুম্বইয়ের চরম গরমে যদি পরিণীতির গায়ে ওঠে মোটা পাফার জ্যাকেট! নেটিজেনদের একাংশ বলছেন, বেবি বাম্প লুকাতেই নাকি এমনটি করেছেন পরিণীতি। ক’দিন আগেই মা হওয়ার সুখবর সবার সঙ্গে শেয়ার করেছেন দীপিকা পাড়ুকোন। আর এবার হয়তো পরিণীতি চোপড়ার পালা।