মেক্সিকোর উপকূলে নৌকাডুবি, ৮ অভিবাসীর মৃত্যু
মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরের উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটে। ছবি: ফিলাডেলফিয়া এএম ৯৯০
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৪ | ১৯:৪৬
FacebookXWhatsAppLinkedInTelegramMessengerEmailShare
–
অ
+
মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরের উপকূলে নৌকা ডুবে আট অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহতরা স্পষ্টতই এশিয়ান বলে শুক্রবার জানিয়েছেন দেশটির প্রসিকিউটর কর্মকর্তারা। খবর এপির।
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য ওসাকার প্রসিকিউটররা জানিয়েছেন, নৌকাডুবির ঘটনায় একজন বেঁচে গেছেন। তিনি এশিয়ান। তাই প্রাথমিক তদন্তের ভিত্তিতে নিহতরা এশিয়ার বলে মনে হচ্ছে।
মেক্সিকো সীমান্তের প্রায় ৪০০ কিলোমিটার পূর্বে অবস্থিত প্লেয়া ভিসেন্টে শহরের একটি সমুদ্রসৈকতের কাছে মরদেহগুলো পাওয়া গেছে। নৌকাডুবির কারণ অনুসন্ধান করছে কর্তৃপক্ষ। প্রাথমিক ধারণা অনুযায়ী, ওয়াক্সা উপকূলে তাদের বহনকারী নৌকাটি দুর্ঘটনার কবলে পড়েছিল। ভুক্তভোগীরা অভিবাসনজনিত সমস্যার ভুগছিলেন। মেক্সিকোর যে উপকূল থেকে মরদেহগুলো উদ্ধার হয়েছে, সেটিকে প্রায়ই অভিবাসপ্রত্যাশীরা ব্যবহার করেন। মেক্সিকো পেরিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য সমুদ্রপথে এটিই মূল রুট। মেক্সিকোর ভেতরে অভিবাসন চেক পয়েন্ট ফাঁকি দিতে এই পথ ব্যবহার করেন তারা। কিন্তু বেশির ভাগ অভিবাসী স্থলপথেই যাতায়াত করেন।
সরকারি তথ্য অনুযায়ী, গত বছর যেসব অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়, তাদের মধ্যে চীন, ভারত ও উজবেকিস্তানের নাগরিকও ছিলেন। সম্প্রতি মেক্সিকোর অভিবাসনকেন্দ্রগুলোতে অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। তবে এ ব্যাপারে মেক্সিকো সরকারকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।











































