Home জাতীয় চট্টগ্রামে আগুনে পুড়ল জুতার কারখানা

চট্টগ্রামে আগুনে পুড়ল জুতার কারখানা

35

অনলাইন ডেস্ক।।

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় একটি চীনা কোম্পানির জুতার সোল তৈরির কারখানা আগুনে পুড়ে গেছে। শুক্রবার বিকাল ৪টার দিকে বায়েজিদ টেক্সটাইল মোড় এলাকায় ‘রং দা ইন্টারন্যাশনাল’ নামের ওই কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

 

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টা করে বিকাল ৫টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে বলে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিনমনি শর্মা এ তথ্য জানিয়েছেন।
তবে কী কারণে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে সেগুলো তাৎক্ষণিকভাবে জানা যায়নি।