Home জাতীয় জনগণকে ভারতে না যাওয়ার পরামর্শ গয়েশ্বরের

জনগণকে ভারতে না যাওয়ার পরামর্শ গয়েশ্বরের

42

 

ঢাকা অফিস।।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগকে বর্জন করলেই জাতি স্বৈরাচারের হাত থেকে মুক্ত হবে। শুক্রবার (২৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এসময় শুধু পণ্য বর্জন নয়, জনগণকে ভারতে না যাওয়ারও পরামর্শ দিয়েছেন গয়েশ্বর। তিনি জানান, জনগণ নয়, ভারত সবসময় আওয়ামী লীগ সমর্থন দেয়।

বিএনপি নেতা বলেন, সুজাতা সিংয়ের সফর থেকে শুরু করে নানা তৎপরতাতেই প্রমাণ হয় প্রতিবারই বাংলাদেশে এসে ভারতীয়রা নির্বাচন নিয়ে আওয়ামী লীগকে সমর্থন দেয়। যে কারণে আওয়ামী লীগের সমর্থনে আসা ১/১১ এর সরকারের কোনও বিচার হয়নি। সেবারও ষড়যন্ত্র করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল।