Home জাতীয় রাতে হাসপাতালে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে

রাতে হাসপাতালে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে

48

 

ঢাকা অফিস।।

আজ রাতে এভার কেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।

মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

এর আগে গত ১৪ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে যান। এরপরে সেদিন রাতে আবার গুলশানে ‘ফিরোজা’য় ফিরে আসেন বিএনপি নেত্রী।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ নানা রোগে ভুগছেন।