শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোর চুরামনকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা জিল্লুর রহমান (৪৮ ) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহতের পরিবারের দাবী একই এলাকার বুলবুল, নাঈ, এনামুল ও চঞ্চল সহ কয়েকজন মিলে হত্যাকাণ্ড ঘটিয়েছে।নিহতের লাশ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রাত সাড়ে ৮টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাঠী ইউনিয়নের গোবিলা গ্রামে তরিকুল মাস্টারের বাড়ির সামনে। নিহত শিমুল গোবিলা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।
নিহতের ভাই রাকিব হোসেন অভিযোগ করে জানান, ভাই জিল্লুর রহমান শিমুল চুড়মনকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য। এলাকায় আধিপত্য এবং নোংরা রাজনীতির কারণে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না লোক বুলবুল, নাঈম, এনামুল ও চঞ্চলরা মিলে আমার ভাইকে এলো তাড়াতাড়ি ভাবে কুপায়। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় শিমুলের মৃত্যু হয়।
জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সুজায়েত হোসেন একই বিভাগের ডাক্তার সাইফুর রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, শিমুলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।সার্জারি ওয়ার্ডে পাঠানোর পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, পুলিশের একাধিক টিম অভিযানে আছে হত্যাকান্ডের সাথে জড়িতদের আটকের জন্য।











































