Home আঞ্চলিক মোল্লাহাটে ৬৪ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার

মোল্লাহাটে ৬৪ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার

56

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোল্লাহাটে মাটির নিচে পুঁতে রাখা ৬৪ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার ঘোষগাতী বালিকা বিদ্যালয়ের কাছে রামজীবনপুর গ্রামে একটি পান বরজের ড্রেন খননকালে এসব গুলি উদ্ধার হয়।
মোল্লাহাট থানার ওসি এস এম আশরাফুল আলম জানান, নরসিংহপুর গ্রামের মৃত চানমিয়া সেখের পুত্র শহীদ শেখ উক্ত জমির লিজ নিয়ে পান বরজের জন্য ড্রেন খননকালে শ্রমিকরা প্রথমে এসব গুলি দেখতে পান। বিষয়টি ইউপি সদস্য ইমরানকে জানালে তিনি থানায় অবগত করেন।

এ খবরে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল নিয়ে সরেজমিনে উপস্থিত হই এবং গুলিগুলো উদ্ধার করি। এ গুলিগুলো অনেক আগের, এখন হয়তো অকেজো হয়ে গেছে। তবু পরীক্ষা করে দেখাসহ পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।