Home আঞ্চলিক কুয়েট ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ অনুষ্ঠিত

কুয়েট ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ অনুষ্ঠিত

39

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শাখা ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ রবিবার বিকালে বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে অনুষ্ঠিত ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেরর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন। অনুষ্ঠানে কুয়েট সংলগ্ন এলাকার অস্বচ্ছল ব্যাক্তি, হল কর্মচারী, ক্যাম্পাসস্থ মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। এসময় কুয়েট ছাত্রলীগের সভাপতি রুদ্রনীল সিংহ শুভ ও সাধারণ সম্পাদক এ. কে. এম. নিবিড় রেজাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইফতার বিতরণ শেষে ছাত্রলীগ নের্তৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে একসাথে ইফতার করেন এবং বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়ায় অংশ নেন।