Home আঞ্চলিক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে মোংলায় অসহায়-দুস্থ ও বন্দর শ্রমিক-কর্মচারীদের মাঝে উন্নতমানের ইফতার বিতরণ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে মোংলায় অসহায়-দুস্থ ও বন্দর শ্রমিক-কর্মচারীদের মাঝে উন্নতমানের ইফতার বিতরণ

54

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মোংলায় অসহায়-দুস্থ ও শ্রমিক-কর্মচারীদের মাঝে উন্নতমানের ইফতার বিতরণ করা হয়েছে। রবিবার (১৭মার্চ) বিকেলে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের কার্যালয়ে ১৫০০ শ্রমিক-কর্মচারীদের মধ্যে উন্নতমানের ইফতার সামগ্রী তুলে দেয় মোংলা বন্দর কর্তৃপক্ষ এবং মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর এ্যাসোসিয়েশন। এ সময় উপস্থিত ছিলেন মোংলা বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী এস,এম মোস্তাক মিঠু, এইচ, এম দুলাল, মশউর রহমান ও মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু।

এদিকে একই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মোংলায় অসহায়- দুস্থদের মাঝে উন্নতমানের ইফতার সামগ্রী দিয়েছেন কোস্টগার্ড। এ সময় কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন ফায়েজ উদ্দিন আহমেদসহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।