Home আলোচিত সংবাদ সুইডেনের রাজকন্যা খুলনার কয়রায় আসছেন মঙ্গলবার

সুইডেনের রাজকন্যা খুলনার কয়রায় আসছেন মঙ্গলবার

91

 

স্টাফ রিপোর্টার।।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর শুভেচ্ছাদূত সুইডেনের ক্রাউন প্রিন্সেস (রাজকন্যা) ভিক্টোরিয়া খুলনার কয়রায় আসছেন মঙ্গলবার (১৭ মার্চ)। তার আগমনকে ঘিরে কয়রায় চলছে ব্যাপক প্রস্তুতি।


খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ১৮ থেকে ২১ মার্চ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশ সফর করবেন সুইডিশ রাজকন্যা ভিক্টোরিয়া। তার এ সফরের অংশ হিসেবে ১৯ মার্চ মঙ্গলবার হেলিকপ্টারযোগে খুলনার কয়রা উপজেলা সফরের কথা রয়েছে।

এ সময় কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের নয়ানি যজ্ঞ মন্দিরের মাঠে স্থাপিত রেইন ওয়াটার হার্ভেস্টিংয়ের উপকারভোগীদের সঙ্গে কথা বলবেন তিনি। এছাড়া মহারাজপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার, কয়রা উপজেলা পোস্ট অফিস ও কয়রা টেলিফোন একচেঞ্জ অফিসের ডিজিটাল সেবা গ্রহীতাদের সঙ্গেও কথা বলবেন তিনি।

 

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন জানান, আগামী মঙ্গলবার সুইডেনের ক্রাউন প্রিন্সেসের কয়রায় আসার কর্মসূচি রয়েছে। তার আগমনকে ঘিরে কয়রায় বিভিন্ন প্রস্তুতি নেয়া হচ্ছে।