মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি।।
মায়ের কাছ থেকে টাকা না পেয়ে রতন হোসেন তার মা শ্যমলী খাতুনকে (৪২) লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এক পর্যায়ে শ্যমলী খাতুন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পরে। পরে প্রতিবেশীরা গুরুতর অবস্থায় শ্যমলী খাতুনকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনাটি ঘটেছে বুধবার(১৩মার্চ) বিকাল ৪টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে। নিহত শ্যমলী খাতুন কেশবপুর গ্রামের আনিচুর রহমানের স্ত্রী।
মহেশপুর থানা পুলিশ বুধবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে মায়ের হত্যাকারী ছেলে রতন হোসেনকে (২৫) আটক করেছে।
এলাকাবাসী জানান, প্রায় নেশাগ্রস্ত ছেলে রতন তার মায়ের কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে গালমন্দ করে আসছিলো। বুধবার বিকালে রতন তার মায়ের কাছে টাকা চায়। তার মা টাকা দিতে আস্বীকার করায় রতন লাঠি দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। পরে তার মা জ্ঞান হারিয়ে মাটিতে পরে যায়। পরে জীবননগর হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষনা করা হয়।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাতেই অভিযান চালিয়ে ঘাতক ছেলে রতনকে আটক করা হয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।











































